Home » Archive

Articles Archive for 30 November 2008

Bengali, News, ইত্তেফাক »

[30 Nov 2008 | No Comment ]

http://ittefaq.com.bd/content/2009/12/15/news0492.htm
এ সরকারের মেয়াদেই যুদ্ধাপরাধীদের বিচার হবে ঃ আশরাফ
০ ইত্তেফাক রিপোর্ট
শহীদ বুদ্ধিজীবী দিবসে পরম শ্রদ্ধা আর ভালবাসায় জাতি স্মরণ করেছে ১৯৭১ সালে তৎকালীন পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের দোসর আলবদর, আলশামস ও রাজাকারদের হাতে নিহত শহীদ শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, পেশাজীবীসহ জাতির শ্রেষ্ঠ সন্তানদের। গতকাল সোমবার দিবসটি উপলক্ষে দিনব্যাপী নেয়া হয়েছিল নানা কর্মসূচি। ভোরের আলো ফুটবার পর থেকেই মানুষের স্রোত গিয়ে মিশে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধের বেদীমূলে। সাদা জমিনে কালো পাড় পরে এসেছিল মেয়েরা, আর ছেলেরা সাদা পাঞ্জাবি পরে হাতে ফুল নিয়ে শ্রদ্ধা জানিয়েছে একাত্তরে নিহত জাতির বীর …