Home » Archive

Articles Archive for 1 December 2009

Article, Bengali, Celebration, Dhaka, History, Leadership, Memorial, ইত্তেফাক »

[1 Dec 2009 | Comments Off ]

বাঙ্গালী জাতির রাষ্ট্রের পরিচয় নিয়ে মাথা তুলে দাঁড়াবার চূড়ান্ত বিজয়ের মাস ডিসেম্বর। ১৯৭১ সালের নয়মাস ধরে চলা মুক্তিসংগ্রামের উত্তুঙ্গ মুহূর্ত এসে দাঁড়িয়েছিল এই মাসে। তাই ডিসেম্বর ‘বিজয়ের মাস’। অন্যদিকে, এই ডিসেম্বর দেশের বুদ্ধিজীবীদের হত্যার মাস, যুদ্ধে নিহত ৩০ লাখ শহীদের স্বজনদের কাছে এই ডিসেম্বর বেদনার মাস। এই ডিসেম্বর অঙ্গীকারের মাস, প্রত্যয়বদ্ধ হবার মাস। বাবা হারানো সন্তানের কাছে, স্বামী হারানো স্ত্রীর কাছে, মেয়ে হারানো পরিবারের কাছে জাতি, রাষ্ট্র, সরকার ও রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতার মাস। বাঙ্গালী জাতির জীবনে ডিসেম্বর নতুন করে শপথ নেবার মাস।
মুক্তিযুদ্ধের …

Bengali, Dhaka, Freedom Fighter, News, সংবাদ »

[1 Dec 2009 | Comments Off ]

সংবাদ, ১ ডিসেম্বর ২০০৯
যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ ডাক্তার মিলন দিবস। ‘৯০-এর স্বৈরচারবিরোধী আন্দোলনে শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গত শুক্রবার নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সকালে মেডিকেল কলেজ চত্বরে ডা. সামসুল আলম মিলনের সমাধিতে ফাতেহা পাঠ, বিশেষ মোনাজাত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্ব্বরের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সংগঠনের সভাপতি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, ভারপ্রাপ্ত সভাপতি মোল্লা আবু কাওছার, সাধারণ সম্পাদক পংকজ দেব নাথ, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আহমেদ, স্বাস্থ্য সম্পাদক …

Bengali, Dhaka, Memorial, News, সংবাদ »

[1 Dec 2009 | Comments Off ]

সংবাদ, ১ ডিসেম্বর ২০০৯
অযত্ন আর অবহেলায় পড়ে রয়েছে কটিয়াদী বধ্যভূমি। স্বাধীনতার ৩৮ বছর পরও এই বধ্যভূমির কোন সংস্কার বা উন্নয়ন সাধন করা হয়নি। মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা স্বাধীনতাকামী মানুষদের ধরে এনে কটিয়াদী পাইলট বালিকা বিদ্যালয় সংলগ্ন ব্রহ্মপুত্র নদের তীরে গুলি করে নির্মমভাবে হত্যা করে। কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম মাহবুবা হাসনাত ২০০০ সালে এই বধ্যভূমিটি চিহ্নিত করে। বিজয় দিবসে এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকারিভাবে পুস্পস্তবক অর্পণ করা হয়। এর পর আর এই বধ্যভূমির ব্যাপারে সরকারি কোন কর্মসূচি হাতে নেয়া হয়নি।
মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই বধ্যভূমিটি সংরক্ষণ …

Article, Bengali, Dhaka, History, সংবাদ »

[1 Dec 2009 | Comments Off ]

সংবাদ, ১ ডিসেম্বর ২০০৯
ইতিহাস সৃষ্টিতে বাঙালিরা বরাবরই পারঙ্গম। ১৯৭১ সালে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে একটি স্বাধীন জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা ভারতীয় উপমহাদেশ তো বটেই, এশিয়ায় ছিল নজিরবিহীন। সেই নজিরবিহীন ঘটনার ‘কিংবদন্তি’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে বিপথগামী কয়েকজন সেনা অফিসার ইতিহাসের জঘন্যতম হত্যাকা-ের নজির সৃষ্টি করে। দীর্ঘ ২১ বছর ভয়াবহ হত্যাকা-ের খুনিদের পৃষ্ঠপোষকতা দিয়ে বাংলার সামরিক-বেসামরিক শাসকচক্র আরেক কলঙ্কজনক ইতিহাস তৈরি করে। ৩৪ বছর পর সেই কলঙ্ক মুক্তির মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ। জাতি বঙ্গবন্ধুর রক্তের ঋণ শোধ করতে চায়। নিষ্পাপ শিশু হত্যার অভিশাপ থেকে মুক্তি পেতে চায়।
বিশ্ব ইতিহাসে রাষ্ট্রনায়ক হত্যাকা- কোন অস্বাভাবিক …

Bengali, Dhaka, News, War Criminal, সংবাদ »

[1 Dec 2009 | Comments Off ]

সংবাদ, ১ ডিসেম্বর ২০০৯
জনাব সাকা চৌধুরীর সমালোচনা করা আমার মতো অতি তুচ্ছ ও প্রায় অশিক্ষিত একজন মহিলার পক্ষে শোভা পায় না। কারণ তিনি একজন প্রাজ্ঞ ও বর্ষীয়ান রাজনীতিবিদ। তার কাছে আমার কিছু বিনীত প্রশ্ন। বঙ্গবন্ধু হত্যার রায়ের পর তিনি যে মন্তব্য করেছেন তারই প্রতিক্রিয়া। পিতা হত্যার বিচার করতে যদি সন্তানকে প্রধানমন্ত্রী হতে হয় তবে ৩২ হাজার মানুষের হত্যার বিচার করতে তাদের সন্তানদের প্রধানমন্ত্রী হতে হবে (সমকাল)। কথাটা কি ঠিক? আমি প্রতিদিন ৩/৪টি করে পত্রিকা পড়ি। মাঝে মধ্যেই এসব পত্রিকায় বিভিন্ন কারণে বিভিন্ন হত্যাকারীর ফাঁসি বা জেল হওয়ার খবর দেখি। যার …

Bengali, Dhaka, Op-Ed, সংবাদ »

[1 Dec 2009 | No Comment ]

সংবাদ, ১ ডিসেম্বর ২০০৯
১৯ নভেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টে মৃত্যুদ-প্রাপ্ত ৫ আসামির আপিল খারিজ করে দিয়েছে। ফলে উচ্চ আদালতের তৃতীয় বিচারকের চূড়ান্ত রায়ে দেয়া বঙ্গবন্ধু হত্যা মামলার ১২ আসামির মৃত্যুদ- বহাল থাকল। ১২ জনের মধ্যে ৫ জন ঢাকা কারাগারে আটক রয়েছে। একজন অর্থাৎ আজিজ পাশা জিম্বাবুয়ে পলাতক থাকা অবস্থায় মারা যায়। অন্য ৬ জন বিদেশে পলাতক রয়েছে।
তখন বাংলাদেশের দ-মু-ের সর্বময় কর্তা ছিলেন অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা ছিনতাইকারী সেনাশাসক জে. জিয়াউর রহমান। ফারুক জানত, ‘জাতির জনক হত্যাকা-ের অঘোষিত হুকুমদাতা ছিলেন জিয়াউর রহমান। এবং ফারুক গংয়ের বিচার করার ক্ষমতা এই জিয়াউর রহমানের নেই।’ …

Article, Bengali, সমকাল »

[1 Dec 2009 | Comments Off ]

আবার এসেছে ডিসেম্বর। বিজয়ের মাস। ১৯৭১-এর ডিসেম্বর ছিল ঘর ছেড়ে অস্ত্র হাতে তুলে নেওয়া বীরযোদ্ধাদের সদর্প গৃহ প্রত্যাবর্তনের মাস। শত্রুর রাহুগ্রাস থেকে অবরুদ্ধ মাতৃভূমির মুক্ত হওয়ার মাস। মুক্তিপাগল বাঙালি এ মাসেই পেয়েছিল চূড়ান্ত বিজয়ের সংকেত। যুদ্ধের প্রতিটি অগ্রগতিতে
খুঁজেছে তারা রুদ্ধশ্বাস প্রতীক্ষার অবসানের সংবাদ, মুক্তির আনন্দ।
ঋতুচক্রের সতত নিয়মে একটি মাত্র মাসের পুনরাগমন নয় ডিসেম্বরের এই ফিরে আসা। বাঙালির স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জনের এ মাস স্বয়ং এক ইতিহাস। বিজয়ের মাসটিতে তাই বাঙালি স্মরণ করে তার বীরত্ব, গৌরব ও আত্মদানের মহাপুরাণ; মুক্তপ্রাণের প্রতিধ্বনি নিয়ে জেগে ওঠে নতুন প্রত্যয়ে।
১৯৭১ সালে এক সাগর রক্তে স্নান …

Bengali, News, সমকাল »

[1 Dec 2009 | Comments Off ]

নাজি যুদ্ধাপরাধী জন দেমজানজুকের (৮৯) বিচার সোমবার জার্মানির মিউনিখ নগরীতে শুরু হয়েছে। তার বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাজি অধিকৃত পোল্যান্ডের সাবিবোর বন্দিশিবিরে ২৭ হাজারের বেশি ইহুদি হত্যাকাণ্ডে সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে। খবর বিবিসি ও আল-জাজিরা অনলাইনের।
বার্ধক্যজনিত কারণে জন দেমজানজুক এখন বিচার প্রক্রিয়ার জন্য পুরোপুরি ফিট নন। হুইল চেয়ারে বসিয়ে তাকে আদালতে হাজির করা হয়। চলতি বছরের গোড়ার দিকে তাকে যুক্তরাষ্ট্র থেকে জার্মানিতে বিচারের জন্য আনা হয়। সেখানে তিনি একজন মোটর গাড়ি শ্রমিক হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ১৫ বছর কারাদণ্ডে দণ্ডিত হবেন।

Article, Dhaka, History, প্রথম আলো »

[1 Dec 2009 | Comments Off ]

যুদ্ধে জড়ালে পাকিস্তান এক মাসের বেশি টিকতে পারবে না
প্রথম আলো ডেস্ক | তারিখ: ০১-১২-২০০৯
ভারতের সঙ্গে পুরোপুরি যুদ্ধে জড়িয়ে পড়লে পাকিস্তানের পরাজয় নিশ্চিত এবং এ যুদ্ধে পাকিস্তান এক মাসের বেশি টিকতে পারবে না। ১৯৭১ সালের ১ ডিসেম্বরের এক উচ্চপর্যায়ের বৈঠকে যুক্তরাষ্ট্রে শীর্ষস্থানীয় কর্মকর্তারা এই অভিমত দিয়েছিলেন।
মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জারের সভাপতিত্বে ওয়াশিংটনে দক্ষিণ এশিয়া বিষয়ে স্পেশাল অ্যাকশন গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জন এন আরউইন, জোশেফ সিসকো ও স্যামুয়েল ডিপালমা; প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডেভিড প্যাকার্ড; যৌথ নিরাপত্তা কাউন্সিলের অ্যাডমিরাল টমাস এইচ মুরের; কেন্দ্রীয় …

Bengali, Dhaka, Freedom Fighter, News, প্রথম আলো »

[1 Dec 2009 | Comments Off ]

মো. সুমন মোল্লা, ভৈরব | তারিখ: ০১-১২-২০০৯
দেশ স্বাধীন করার দৃপ্ত অঙ্গীকার নিয়ে একাত্তরে যাঁরা পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে মরণপণ লড়েছেন, তাঁরা অনেকেই আজ লড়ছেন দুবেলা দুমুঠো অন্ন জোগাতে। পরিবারের সদস্যদের নিয়ে কবে যে একবেলা তৃপ্তির সঙ্গে খেয়েছিলেন, সে কথা স্মরণ করা যেন তাঁদের কাছে বিড়ম্বনা। ঈদ আসে, চলেও যায়, তাঁদের ঘরে আনন্দ উছলায় না। দারিদ্র্যের ভেতর তাঁদের দিন কাটে একঘেয়েভাবে। কিশোরগঞ্জের ভৈরবের প্রায় ৫০ জন মুক্তিযোদ্ধার এবারের ঈদ যাপনে এর ব্যতিক্রম ঘটেনি।
তাঁদের একজন হলেন মুক্তিযোদ্ধা ইদন মিয়া। ঈদের দিন দুপুরে ভৈরব পৌরশহরের আমলাপাড়ার বাড়িতে গিয়ে দেখা যায়, কাঁথা মুড়ে শুয়ে আছেন …

Bengali, Celebration, Dhaka, News, প্রথম আলো »

[1 Dec 2009 | Comments Off ]

সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে
তারিখ: ০১-১২-২০০৯
নতুন আশা, উদ্দীপনা, স্বপ্ন নিয়ে ফিরে এল ডিসেম্বর—মহান বিজয়ের মাস। তিরিশ লাখ শহীদ, দুই লাখ নিপীড়িত-অত্যাচারিত মা-বোনসহ মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ-পরোক্ষভাবে অংশগ্রহণের মধ্য দিয়ে যাঁরা পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠাকে সম্ভব করেছিলেন, এই মাসজুড়ে তাঁদের সবাইকে শ্রদ্ধাভরে স্মরণ করার নানা উদেযাগ-আয়োজন চলবে। সেই সঙ্গে মুক্তিযুদ্ধের পেছনের মূল স্বপ্ন ও লক্ষ্য অর্জনের অঙ্গীকার ও প্রেরণা নবায়নের মাসও এই ডিসেম্বর।
স্বাধীনতাসংগ্রামে ও মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে দ্বিতীয়বারের মতো সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথম ডিসেম্বর। সরকারের বিভিন্নমুখী ঘোষণা, পরিকল্পনা, উদেযাগ ও তত্পরতার মধ্য …