Articles Archive for 2 December 2009
Article, Bengali, Dhaka, Freedom Fighter, Genocide, History, Memorial, War Crime, War Criminal, ইত্তেফাক »
মুক্তিযুদ্ধে এমন কোন গ্রাম কিংবা শহর ছিল না যেখানে একজনও শহীদ হননি। নারীরা হননি লাঞ্ছিত। পাকিস্তানি হানাদার বাহিনীর সীমাহীন অত্যাচার ও ধ্বংসযজ্ঞের তাণ্ডবলীলা চলেছে সর্বত্র। সেদিনের সেই ধ্বংসলীলা এত বছর পরে আজ উপলব্ধি করা কষ্টের। কত মায়ের কোল খালি হয়েছে, কত নিরীহ মানুষ বিনা কারণে প্রাণ দিয়েছে তার কোন হিসাব নেই। গ্রামে গ্রামে তখন অগণিত লাশের স্তূপ। সেই নারকীয় হত্যাযজ্ঞ, নারীর লাঞ্ছনা ও সন্তানের মৃত্যুকে শক্তিতে রূপান্তরিত করে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন বাংলার সাধারণ জনগণ। সময়ের প্রয়োজন মেটাতে সেই যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন দেশের সব …
Article, Bengali, Dhaka, Freedom Fighter, Genocide, History, Memorial, War Crime, War Criminal, ইত্তেফাক »
লাখো শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের এ স্বাধীনতা। আমাদের প্রিয় স্বাধীনতার জন্য অনেক মা হারিয়েছে তার সন্তান, নারী হারিয়েছে তার সম্ভ্রম। ১৯৭১ সালে রাজাকারদের সহযোগিতায় পাকিচ্চানি নরপিশাচেরা তখন পৈশাচিক কার্যকলাপে নিয়োজিত, বহু নারীর জীবন ধ্বংসের খেলায় ছিল মাতোয়ারা। তেমনই ভয়াল কালো থাবার শিকার বীরাঙ্গনা নারী কানন বালা। গোপালগঞ্জের ভাজন্দি গ্রামের এক হিন্দু পরিবারের কিশোরী নারী কানন বালা। তারা ছয় ভাই ও দুই বোন। ১৯৭১ সালের আষাঢ় মাসের দিকে এক বৃষ্টি ভেজা অন্ধকার রাত্রে রাজাকারদের সহযোগিতায় পাকিচ্চানী সেনাবাহিনীরা ঘিরে ফেলে কানন বালাদের বাড়ি। …
Bengali, Dhaka, News, War Crime, War Criminal, যুগান্তর »
বিজয়ের কর্মসূচি উদ্বোধনকালে সাজেদা চৌধুরী
যুগান্তর রিপোর্ট
যুদ্ধাপরাধীদের বিচার আর অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার শপথের মধ্য দিয়ে মঙ্গলবার আওয়ামী লীগের মাসব্যাপী বিজয়ের মাসের কর্মসূচি শুরু হয়েছে। ব্যতিক্রমধর্মী শপথবাক্য পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া বিজয়ের মাসের কর্মসূচি চলবে ডিসেম্বরের শেষ পর্যন্ত। সকালে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনের সামনে শপথবাক্য পাঠের মধ্য দিয়ে মাসব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। দিবসের শুরুতে সকাল ৮টায় বঙ্গবন্ধু ভবনের সামনে নেতাকর্মীরা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শিখা চিরন্তনে প্রথমে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এবং পরে আওয়ামী লীগের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করে …
Bengali, Blog, Freedom Fighter, History, সামহোয়ারইন »
০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১:০২
গত বছর আগস্টের দিকে বন্ধু ফারুক ওয়াসিফ বলেছিল। তার পর একরামুল হক শামীম সামহোয়ারইনে”আ লিটল ফাইটার স্লিপিং উইথ আর্মস” নামে একটা পোস্ট দিয়ে আমাকে ঋণী করে দিল। এর পর মানবী, রাগ ইমন আর তারার হাসি বিভিন্ন সময়ে মনে করিয়ে দিয়েছেন। আমি পারিনি। সময় পাইনি তেমন নয়, তবে কেন যেন মনে হয়েছে এত বছর আগেকার সব কিছু কি মনে করতে পারব? কিছু কিছু প্রায় ধূসর হয়ে যাওয়া স্মৃতিরা কি ধরা দেবে! শেষমেশ অমি রহমান পিয়ালকে কিছুদিন আগে কথা দিয়েছিলাম-ডিসেম্বর পর্যন্ত বেঁচে থাকলে লিখব। হ্যাঁ, এই সেই …
Article, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Prosecution, ভোরের কাগজ »
স্থবির হয়ে পড়েছে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া। সরকারের পক্ষ থেকে এই প্রক্রিয়াটি দ্রুততার সঙ্গে এগিয়ে নেয়ার উদ্যোগটি যেমন দৃশ্যমান নয়; তেমনি ইস্যুটিকে ধামাচাপা দিতে তৎপর রয়েছে বিরোধীরাও। অবশ্য সরকার বলছে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া স্থবির হয়ে যায়নি। বরং তদন্তকারী এজেন্সি ও প্রসিকিউশন নিয়োগ এবং ট্রাইব্যুনাল গঠনের কার্যক্রম চলছে। গত এপ্রিলে সরকার এ বিচার প্রক্রিয়া শুরুর ঘোষণা দিলেও কাজ এগুচ্ছে ঢিমেতালে। সর্বশেষ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে
যুদ্ধাপরাধীদের বিচার শুরু করা হবে। এখন বলা হচ্ছে, এ বছর নয়; আগামী বছর শুরু হবে এ বিচার কাজ।
বর্তমান আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের …
Bengali, News, সংবাদ »
আজ বুধবার ২ ডিসেম্বর বিজয়ের মাস ডিসেম্বরের দ্বিতীয় দিন। ১৯৭১-এর এই ডিসেম্বরে বাঙালির স্বাধীনতা লাভের হাজার বছরের স্বপ্ন বাস্তবায়ন করেছিলেন বাংলাদেশের সূর্যসন্তান অকুতোভয় মুক্তিযোদ্ধারা। একাত্তরে বিজয়ের মাস ডিসেম্বর যতই এগিয়ে যায়, মুক্তিযুদ্ধের বিজয় যেন ততই অবশ্যম্ভাবী হয়ে ওঠে এবং চূড়ান্ত পর্যায়ে এগিয়ে আসতে থাকে।
ডিসেম্বরের প্রথম সপ্তাহেই পাকিস্তান সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান লে. জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজী তার রাজাকার, আলবদর ও সেনাবাহিনীকে দেশের চারদিকে ছড়িয়ে দেয় পুরো সীমান্তকে রক্ষা করার জন্য। তারা বুঝতেই পারেনি, বাংলাদেশের মুক্তি সংগ্রামে প্রত্যক্ষভাবে যোগ দিলে ভারতীয় সেনাবাহিনী ঠিক কোন দিক দিয়ে এগোবে। তবে নিয়াজী সে সময় …
Bengali, News, সংবাদ »
নিজের জীবন বাজি রেখে মাতৃভূমির মায়ায় মগ্ন হয়ে যে বীর সন্তানরা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যুদ্ধ করে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে বাঙালির পরাধীনতার শিকল ভেঙে আমাদের গর্বের স্বাধীনতা এনে দিয়েছেন, তারা এ বাংলার সূর্য সন্তান গৌরবের ধন পরম শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা। এই বীর মুক্তিযোদ্ধারা আমাদের অহংকার। মূলত তাদের জন্য আমরা আজ স্বাধীন দেশের নাগরিক হয়ে বুক ফুলিয়ে গর্ব করে বসবাস করছি সোনার বাংলাদেশে। যে বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ-তিতিক্ষার বিনিময় আমরা স্বাধীনতা পেয়েছি, সেই বীর সন্তানদের কতটুকু মূল্যায়ন করেছি, তা কি একটু ভেবে দেখেছি? তিন যুগ পেরিয়ে স্বাধীনতার বয়স চার যুগে পড়েছে। …
Article, Bengali, Dhaka, Freedom Fighter, প্রথম আলো »
অরণ্যে রোদন
আনিসুল হক | তারিখ: ০২-১২-২০০৯
“মা, কৈশোরে একদিন আব্বা আমাকে সৈয়দপুরে নিয়ে গিয়েছিল, স্পেশাল ট্রেন দেখতে। সেখান থেকে আমি হারিয়ে যাই।…পরের দিন এসে সমস্ত কথা শুনতে না শুনতেই আমাকে বুকে জড়িয়ে ধরে তুমি কাঁদছিলে। অথচ সেদিন তুমি তো কাঁদলে না মা! আমি রণাঙ্গণে চলে এলাম। গুলি, শেল, মর্টার নিয়ে আমার জীবন।…মাগো, সেদিনের সন্ধ্যাটাকে আমার বেশ মনে পড়ছে।…তুমি রান্নাঘরে বসে তরকারি কুটছিলে। আমি তোমাকে বললাম—মা, আমি চলে যাচ্ছি। তুমি মুখের দিকে তাকালে। আমি বলেছিলাম, ‘মা, আমি মুক্তিবাহিনীতে চলে যাচ্ছি।’ উনুনের আলোতে আমি তোমার মুখটা স্পষ্ট দেখতে পেলাম। তোমার চোখ দুটো উজ্জ্বল …
Bengali, Dhaka, News, War Crime, প্রথম আলো »
নিজস্ব প্রতিবেদক | তারিখ: ০২-১২-২০০৯
বিজয় দিবসের আগেই যুদ্ধাপরাধীদের বিচারের আনুষ্ঠানিকতা শুরুর দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। একই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে চার মূলনীতিসহ ’৭২ সালের সংবিধান পুনঃপ্রতিষ্ঠার দাবি জানিয়েছে দলটি। গতকাল মঙ্গলবার রাজধানীর মুক্তাঙ্গনে আয়োজিত সমাবেশে সিপিবির নেতারা এ দাবি জানান। বিজয়ের মাস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে সিপিবি।
গতকালের সমাবেশে সিপিবির নেতারা বলেন, প্রায় এক বছর পার করলেও মহাজোট সরকার যুদ্ধাপরাধীদের বিচার শুরু করতে পারেনি। অথচ নির্বাচনের আগে তারা বারবার জনগণের সামনে এ ওয়াদা করেছে। তাঁরা আরও বলেন, বঙ্গবন্ধু হত্যার সঙ্গে সরাসরি জড়িত ঘাতকদের বিচার সম্পন্ন হলেও এর …
