Articles Archive for 7 December 2009
Article, Bengali, Celebration, Dhaka, Freedom Fighter, History, Memorial, ইত্তেফাক »
মুক্তিযুদ্ধ যখন বিজয়ের পথে এগিয়ে চলেছে তখন দেশের নানা প্রান্তে, অবরুদ্ধ চার দেয়ালের মধ্যে প্রতিটি পরিবারে রচিত হচ্ছে নানা অধ্যায়। মুক্তিযোদ্ধারা যুদ্ধে গেছেন। চলছে মরণপণ লড়াই। সেই লড়াইয়ের একটাই আশার আলো জ্বলেছে সারাক্ষণ – দেশ একদিন স্বাধীন হবে। মা, মাটি, মানুষের রক্ষায় যে লড়াই সে লড়াইয়ে বুকে পাথর চাপা দিয়ে প্রেরণা হয়ে সাহস ও শক্তি যুগিয়েছেন একজন মা, একজন স্ত্রী ও একজন বোন। সেই প্রেরণা শুধু যুদ্ধের দিনগুলোতে নয় আজো মানুষের মাঝে প্রেরণার উৎস হয়ে রয়েছে।
মুক্তিযোদ্ধা আজাদ ও তার মায়ের এমনি এক সত্যি …
Article, Bengali, Dhaka, Freedom Fighter, History, Memorial, ইত্তেফাক »
একাত্তরের ঘাতক দালাল নিমূল কমিটি আয়োজিত এক আলেচনা সভায় বক্তারা বলেছেন, ৭১ -এর মুক্তিযুদ্ধে ভারত ছিল আমাদের প্রধান মিত্র ও অবলম্বন। ভারত সে সময় যদি এক কোটি শরণার্থীকে আশ্রয় না দিত, মুক্তিযোদ্ধাদের সব রকম সাহায্য সহযোগিতা না করত তাহলে বাংলাদেশের স্বাধীনতা হতো কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধে বিজয়ের পূর্বে ৭১ -এর ৬ ডিসেম্বর স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে সর্বপ্রথম ভারত বাংলাদেশকে কূটনৈতিক স্বীকৃতি প্রদান করেছে। গতকাল রবিবার বিকালে ধানমন্ডিস্থ ডব্লুভিএ মিলনায়তনে বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতির ৩৮তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত …
Bengali, Dhaka, News, War Crime, War Criminal, যুগান্তর »
যুগান্তর রিপোর্ট
একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের জন্য রাজধানীর আবদুল গনি রোডে ট্রাইব্যুনাল স্থাপনের কাজ শুরু হয়েছে। আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা রোরবার গণপূর্ত বিভাগের লোকজন নিয়ে গনি রোডের ১৪ নম্বর বাড়িটিতে ট্রাইব্যুনালের জন্য বিভিন্ন কক্ষের সাজগোজ ও সংস্কারের কাজ শুরু করেছেন। আইনমন্ত্রী ব্যারিস্টার সফিক আহমেদ সাংবাদিকদের বলেছেন, বসার জায়গা হয়ে গেলেই ট্রাইব্যুনাল গঠন করে বিচার কাজ শুরু করা হবে। অপরদিকে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) রোম বিধির অনুসমর্থনের উদ্যোগ নেবে। মন্ত্রিসভা কমিটির অনুমোদনের পর সংসদে পাস হলে এ রোম বিধি অনুসমর্থনের কাজ শুরু করবে সরকার। রোববার আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টের সভাপতি স্যাং হিয়াং সং আইনমন্ত্রী …
Bengali, Blog, Freedom Fighter, History, সামহোয়ারইন »
০৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৩:০০
যে যে পথে গেছিলাম সেই সেই পথে ফেরার সময় আর পথ অচেনা মনে হলো না। মনে মনে এটা ভেবেই শুধু অসহায় বোধ করছিলাম-কোথা থেকে শুরু করব? লাখ লাখ মানুষের ভিড়ে কোথায় বাবাকে খুঁজব? জনে জনে জিজ্ঞেস করব, নাকি শুধুই মুক্তিযোদ্ধাদের জিজ্ঞেস করব? মুক্তিযোদ্ধাদের কোথায় পাব? এমন অন্ধকারে হাতড়াতে হাতড়াতে বহরমপুর এসে গেলাম। কয়েকদিন আগে যে রেস্টুরেন্টে অনেকক্ষণ বসে ছিলাম সেই রেস্টুরেন্টকেই আপন আর চেনা মনে হল। বুন্দিয়া পরোটা খেয়ে ওই রেস্টুরেন্টের কাউন্টারে বসা লোকটিকে সব কিছু খুলে বললাম। তিনি আমাকে সাহায্য করবেন আস্বাস দিয়ে বসতে …
Bengali, Dhaka, News, War Crime, ইত্তেফাক »
ইত্তেফাক রিপোর্ট
যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ট্রাইব্যুনালের কার্যালয় স্থাপনের কাজ শুরু হয়েছে। গতকাল রবিবার ট্রাইব্যুনালের জন্য পূর্ব নির্ধারিত জায়গা রাজধানীর আবদুল গনি রোডের ১৪ নম্বর ভবনের বিভিন্ন কক্ষের সাজগোজ ও সংস্কার কাজ শুরু করেন গণপূর্ত বিভাগের লোকজন। এ সময় আইন মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ট্রাইব্যুনালের কাজের তদারকের দায়িত্বে থাকা আইন মন্ত্রণালয়ে উপ-সচিব এ এস এস এম জহিরুল হক বলেন, ‘‘কোন কক্ষে এজলাস, অফিস, নিরাপত্তা কক্ষ, তদন্ত কর্মকর্তাদের কক্ষ ও পরিদর্শকদের কক্ষ হবে তা আমরা গণপূর্ত কর্মকর্তাদের বুঝিয়ে দিয়েছি। তারা এগুলো তৈরি করবে।” এক মাসের মধ্যেই নির্মাণ ও সংস্কার কাজ শেষ হবে বলে …
BD News 24, Bengali, Dhaka, News, War Crime, War Criminal »
ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন শিক্ষানীতি, ৭২ এর সংবিধানে ফিরে যাওয়া ও যুদ্ধাপরাধীদের বিচারকে ইসলামবিরোধী মন্তব্য করে সরকারকে এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করা থেকে বিরত থাকতে বলেছেন জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী।
সোমবার রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কার্যালয়ে কেন্দ্রীয় মজলিশে শূরার পূর্ণাঙ্গ অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “প্রস্তাবিত শিক্ষানীতির লক্ষ্য ইসলামী শিক্ষা-সংস্কৃতি ও মূল্যবোধ মুছে ফেলা। সরকার সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করে ১৯৭২ সালের সংবিধানে ফেরার যে উদ্যোগের কথা বলছে সেটিও দেশকে ধর্মহীন রাষ্ট্রে পরিণত করার পাঁয়তারা।
“যুদ্ধাপরাধীদের বিচারের নামে একটি মীমাংসিত বিষয়কে ইস্যু করে সরকার দেশের ইসলামী শক্তিকে ধ্বংস …
Bengali, Dhaka, News, War Crime, প্রথম আলো »
নালিতাবাড়ী মুক্ত দিবসে তিন মন্ত্রী
যুদ্ধাপরাধীদের বিচার হবেই
শেরপুর ও নালিতাবাড়ী প্রতিনিধি | তারিখ: ০৭-১২-২০০৯
বঙ্গবন্ধু হত্যার বিচারের মাধ্যমে দেশ ও জাতি একটি কলঙ্ক থেকে মুক্তি পেয়েছে। অবিলম্বে বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবে, এটাই সরকারের কাছে সবার প্রত্যাশা। তাদের বিচার হবেই।
গতকাল ৬ ডিসেম্বর রোববার শেরপুরের নালিতাবাড়ী মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। আলোচনায় কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম প্রমুখ অংশ নেন।
নালিতাবাড়ী পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে উপজেলা পরিষদ ও মুক্ত দিবস উদ্যাপন কমিটি এ আলোচনার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন …
