Home » Archive

Articles Archive for 8 December 2009

Article, Bengali, Celebration, Dhaka, Freedom Fighter, Genocide, History, Memorial, ইত্তেফাক »

[8 Dec 2009 | Comments Off ]

ডিসেম্বরে দিন যত পার হচ্ছিল বিজয় ততই ঘনিয়ে আসছিল। বাড়তে থাকে মুক্তাঞ্চলের সংখ্যা। আরো পিছু হটতে থাকে পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা। আজ ৮ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধারা বহু এলাকা মুক্ত করে। এ বিষয়ে তথ্য পাঠিয়েছেন আমাদের অফিস ও সংবাদদাতারা।
পিরোজপুর অফিস ।। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন পিরোজপুর মহকুমা শহর পাকিস্তানী হানাদারমুক্ত হয়। মুক্তিযুদ্ধে সুন্দরবন সাব-সেক্টর কমান্ডার মেজর (অবঃ) জিয়াউদ্দিনের নির্দেশে পিরোজপুর শহর দখলে মুক্তিবাহিনীর অগ্রসরের খবরে পাকবাহিনী প্রাণভয়ে শহর ত্যাগ করে। মুক্তিকামী শহরবাসী দীর্ঘ সাত মাসের অবরুদ্ধ অবস্থা …

Article, Bengali, Celebration, Dhaka, Freedom Fighter, History, Memorial, ইত্তেফাক »

[8 Dec 2009 | Comments Off ]

১৯৭১। এত বিভীষিকাময়, বেদনাময়; এমন গৌরবময় সময় আগে কখনো আসেনি বাঙ্গালী জাতির জীবনে। হানাদারদের অত্যাচারের, ধ্বংসের, মৃত্যুভয়ে আতঙ্কিত প্রহর আর কখনো পেরোয়নি এই জাতি। পাকবাহিনীর আক্রমণের মুখে রাতের অন্ধকারে পালিয়ে যাবার সময় রাজাকারদের হাতে ঘরের আদরের মেয়েটিকে ছেড়ে আসার পর বেঁচে থেকেও যে মৃত্যু যন্ত্রণা- এ কী কল্পনাতেও উপলব্ধি করা সম্ভব! বুলেটের ভয়ে দিগি¦দিক জ্ঞানশূন্য হয়ে ছুটে আসার পর যখন দেখা যায় কিশোর সন্তানটি নেই, কখন হাত ফসকে হারিয়ে গেছে। সেই মা-বাবার বুকের হাহাকার, বীরাঙ্গনা একজন নারীর মুক্তিযুদ্ধে তার যে বলিদান তার সান্ত¡নার …

Bengali, Dhaka, News, War Crime, War Criminal, যুগান্তর »

[8 Dec 2009 | Comments Off ]

কূটনৈতিক রিপোর্টার
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) প্রেসিডেন্ট স্যাঙ্গ-হিউন সঙ্গ বলেছেন, দেশের বিচার ব্যবস্থার অধীনে বিদ্যমান আইনেই বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার করা সম্ভব হবে বলে তার আস্থা রয়েছে। তিনি বলেন, এ দেশের বিচার ব্যবস্থায় আইনগত উচ্চ প্রজ্ঞা সম্পন্ন লোক রয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে ১৯৭১ সালের ব্যাপক সহিংসতা ও নিষ্ঠুরতার বিচারের উদ্যোগের বিষয়ে সচেতন রয়েছে। আইসিসির রোম সংবিধির অনুসমর্থন করার জন্য তিনি বাংলাদেশকে উৎসাহিত করেন। আইসিসি প্রেসিডেন্ট সোমবার ঢাকায় ব্র্যাক সেন্টারে ‘বাংলাদেশের আইসিসি সংবিধির অনুসমর্থন’ শীর্ষক এক কর্মশালায় বক্তব্য রাখছিলেন।
মানবাধিকার গ্রুপ ‘অধিকার’ আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিচারপতি গোলাম রাব্বানী। অনুষ্ঠানে আরও …

Bengali, Blog, Freedom Fighter, History, সামহোয়ারইন »

[8 Dec 2009 | No Comment ]

০৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:০৭

বাবার ঘাড়ে মাথা রেখে সত্যি সত্যিই আমি ঘুমিয়ে পড়েছিলাম, অথবা ঘুমের ঘোরে ছিলাম। বাবা আমাকে ঘরে নিয়ে বিছানায় শুইয়ে দেওয়ার সময় ঘোর কাটলে আমি উঠে বসে এত দিনকার সব কথা একসাথে বলার চেষ্টা করলাম, বাবা আমাকে থামিয়ে দিলেন, বললেন-পরে শুনব, তুমি ঘুমাও। কত উদ্বিগ্ন রাতের ঘুম যেন একসাথে ভর করে এলো, আমি পরম নিঃশ্চিন্তে ঘুমিয়ে পড়লাম। অনেক বেলায় আমাকে বাবা ডেকে তুললেন। কলের পানিতে গোসল করলাম। মনে পড়ল প্রায় সাত-আট দিন গোসল করা হয়নি! তার কয়েক ঘন্টা পর বাবাকে নিয়ে সেই বুড়ো দাদুর দোকানে গেলাম। …

Bengali, Blog, English, Law, Politics, War Crime, War Criminal, সচলায়তন »

[8 Dec 2009 | No Comment ]

(তারিখ: রবি, ২০০৭-১০-২৮ ১৬:২৫)
(লেখাটি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমে প্রকাশিত, এটা আনএডিটেড ভার্সন)
হঠাৎ করেই সারাদেশ উত্তাল করে দিলেন আলী আহসান মুজাহিদ। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ১৯৭১ সালে তার দলের ভূমিকা নিয়ে সাংবাদিকদের চ্যালেঞ্জ জানিয়েছেন। বলেছেন, “আপনারাই খুঁজে বের করুন, মূল্যায়ন করুন।” পাশাপাশি সবচেয়ে বেশি ঝড় তুলেছে তার আরো কিছু কথা- “বাংলাদেশে কোনো যুদ্ধাপরাধী নেই। যারা ছিল তাদের ক্ষমা করে দেওয়া হয়েছে।” তাকে ডাহা মিথ্যেবাদী বলার চেয়ে কথাগুলো যৌক্তিকভাবে খন্ডানোর একটা প্রয়াস অবশ্যই নেওয়া যায়। তবে তার চেয়ে জরুরী হয়ে দাঁড়িয়েছে সর্বসাধারণের একটি প্রশ্নের জবাব- যুদ্ধাপরাধী বা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর যারা দালালী …

Article, Bengali, Dhaka, History, প্রথম আলো »

[8 Dec 2009 | Comments Off ]

বিজয়ের মাস : ৮ ডিসেম্বর ১৯৭১
মফিদুল হক | তারিখ: ০৮-১২-২০০৯
ডেইলি টেলিগ্রাফ-এর সংবাদদাতা ক্লেয়ার হোলিংওয়ার্থ যুদ্ধের দিনগুলোতে ছিলেন ঢাকায়। যুদ্ধসংবাদ-দাতাদের পৌরুষমণ্ডিত সমাজে তিনি এক ব্যতিক্রমী নারী সাংবাদিক। মুক্তিযুদ্ধের প্রতিবেদন গোড়া থেকে তিনি করে আসছিলেন। এরপর যখন সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করে পাকিস্তানি সামরিক সরকার, তখন কেবল সীমান্ত এলাকা থেকে সংবাদ সংগ্রহ করে ক্ষান্ত ছিলেন না ক্লেয়ার, মুক্তিযোদ্ধাদের সঙ্গে দেশের গভীরে মুক্ত এলাকায়ও প্রবেশ করেছিলেন এবং পাঠিয়েছিলেন অসাধারণ সব প্রতিবেদন। তাঁকে এত দিনে ভালোভাবে চিনে গেছে ঢাকাবাসী। দেখতে একান্ত সাদাসিধা, করিত্কর্মা ধাঁচের নন, একটা পা টেনে টেনে চলেন, পোশাকে-বসনে আধুনিকতার ছাপ তেমন নেই; …

Bengali, Dhaka, News, War Crime, War Criminal, প্রথম আলো »

[8 Dec 2009 | Comments Off ]

জামায়াতের শুরা বৈঠকে নিজামী
নিজস্ব প্রতিবেদক | তারিখ: ০৮-১২-২০০৯
জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী বলেছেন, নয় মাসের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে এখন অশনি সংকেত চলছে। কিন্তু তাঁর দল স্বাধীনতা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। তিনি বর্তমান সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, দেশকে ইসলামহীন করার ষড়যন্ত্র চলছে। এরই অংশ হিসেবে যুদ্ধাপরাধীদের বিচারের মতো একটি মীমাংসিত বিষয়কে সামনে আনা হচ্ছে।
গতকাল সোমবার রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনের জামায়াতের মজলিশে শুরার বৈঠকে নিজামী এ কথা বলেন।

Bengali, Dhaka, History, News, প্রথম আলো »

[8 Dec 2009 | Comments Off ]

সাপ্তাহিক একতার মতবিনিময় সভা
মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে ’৭২-এর সংবিধানের বিকল্প নেই
নিজস্ব প্রতিবেদক | তারিখ: ০৮-১২-২০০৯
মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে ’৭২-এর সংবিধানে ফিরে যাওয়ার কোনো বিকল্প নেই। দীর্ঘ সংগ্রামের অভিজ্ঞতালব্ধ এই সংবিধান কাটাছেঁড়া করার অধিকার কারও নেই। এ ব্যাপারে স্বাধীনতার পক্ষের সবাইকে ঐকমত্য গড়ে তুলতে হবে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মুখপত্র সাপ্তাহিক একতা আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেছেন। পুরানা পল্টনে মুক্তি ভবনের প্রগতি সম্মেলনকক্ষে গতকাল সোমবার ’৭২-এর সংবিধানের মূলে ফেরা: সময়ের কর্তব্য’ শীর্ষক এ মতবিনিময় সভা হয়।
সভায় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির …

Bengali, Dhaka, News, War Crime, War Criminal, ইত্তেফাক »

[8 Dec 2009 | Comments Off ]

————–নিজামী
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী বলেছেন, যুদ্ধাপরাধের বিচার ইসলাম বিরোধী। নতুন শিক্ষানীতি এবং ’৭২-এর সংবিধানে ফিরে যাওয়াকেও তিনি ইসলাম বিরোধী হিসাবে অভিহিত করেছেন। খবর বিডিনিউজের
গতকাল সোমবার রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কার্যালয়ে কেন্দ্রীয় মজলিশে শূরার পূর্ণাঙ্গ অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

Bengali, Dhaka, History, News, ইত্তেফাক »

[8 Dec 2009 | Comments Off ]

যশোর মুক্ত দিবস উপলক্ষে আলোচনা
ইত্তেফাক রিপোর্ট
যশোর মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, ৩৮ বছরে মুক্তিযুদ্ধের ইতিহাস বিলীন হতে চলেছে। সংরক্ষণের ব্যবস্থা না করা হলে আগামী ৮/১০ বছরে মুক্তিযুদ্ধের অস্তিত্ব মহা সংকটের মুখে পড়বে। এই সংকট উত্তরণে বক্তারা মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হবার আহবান জানান। গতকাল সোমবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত ‘বিজয়ের প্রথম প্রহর’ শীর্ষক আলোচনা সভায় তারা এসব কথা বলেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক আফম রুহুল হক এমপি। তিনি বলেন, দেশে প্রথম শত্রুমুক্ত জেলার গৌরব অর্জন করে যশোর। মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে প্রথমবারের মত মুক্তি দিবস পালন উৎসব জাতীয় জীবনে …