Home » Archive

Articles Archive for 10 December 2009

Article, Bengali, Dhaka, History, জনকন্ঠ »

[10 Dec 2009 | Comments Off ]

সংবাদ ভাষ্য
দৈনিক জনকন্ঠ
রবিবার, ৬ ডিসেম্বর ২০০৯, ২২ অগ্রহায়ন ১৪১৬
একটি নতুন রাষ্ট্রের জন্য স্বীকৃতি কতটা জরুরী তা বর্তমান প্রজন্ম বুঝবে না। কারণ, জন্ম থেকেই তারা স্বীকৃত। ১৯৭১ সালে আমরা বুঝেছিলাম স্বীকৃতিটা আমাদের জন্য কত প্রয়োজনীয়। সরকার গঠনের পর থেকে বাংলাদেশ সরকার স্বীকৃতি চেয়েছে ভারতের কাছে। সে স্বীকৃতি এসেছে অনেক পরে। একাত্তরের ঘাতক দালাল নিমর্ূল কমিটিই একমাত্র ৬ ডিসেম্বর বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতি দিবস পালন করে, সেই সঙ্গে স্মরণ করে ভ্রাতৃপ্রতিম ভারতবাসী ও ভারত সরকার এবং মিত্রদের।
১৯৭১ সালে বাংলাদেশ সরকারই শুধু নয়, ভারতীয় জনগণ ও রাজনৈতিক দলগুলো বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার আবেদন জানিয়েছিল। এসব …

Bengali, Dhaka, Freedom Fighter, News, জনকন্ঠ »

[10 Dec 2009 | Comments Off ]

দৈনিক জনকন্ঠ
বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০০৯, ২৬ অগ্রহায়ন ১৪১৬
রুহুল আমিননগর থেকে ফিরে আজ ১০ ডিসেম্বর। ১৯৭১ সালের এ দিনে সম্মুখযুদ্ধে ঘাতকদের বোমার আঘাতে শহীদ হয়েছিলেন চট্টগ্রাম বিভাগের একমাত্র বীরশ্রেষ্ঠ শহীদ মোঃ রুহুল আমিন। এখন বিজয়ের মাস। আর তাই সরগরম হয়ে উঠেছে বীরশ্রেষ্ঠ রুহুল আমিননগর। নদী বিধৌত এই নোয়াখালীর পলি মাটিতে জন্মগ্রহণ করেছিলেন বীরশ্রেষ্ঠ শহীদ মোঃ রুহুল আমিন। এটি শুধু নোয়াখালীবাসীর গর্ব নয়, এটি সমগ্র জাতির গর্ব। বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের নামে বাগপাঁচড়া গ্রামের নাম পরিবর্তন করায় জনগণের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার প্রতিই সম্মান প্রদর্শন করা হলো। কেবল নোয়াখালীর মানুষ নয়, সমগ্র জাতি কৃতজ্ঞচিত্তে …

Article, Bengali, Dhaka, History, প্রথম আলো »

[10 Dec 2009 | Comments Off ]

বিজয়ের মাস : ১০ ডিসেম্বর ১৯৭১
আত্মসমর্পণের পথে পাকিস্তানি বাহিনী
মফিদুল হক | তারিখ: ১০-১২-২০০৯
পাকিস্তানি সেনাবাহিনীর মতো বর্বর, কাপুরুষ ও বুদ্ধিভ্রষ্টদের পক্ষেই সম্ভব ছিল বাংলাদেশে গণহত্যাযজ্ঞের মাধ্যমে জনগণের অধিকার দমন করার আহাম্মকি পদক্ষেপ গ্রহণ। এর পর থেকে নিজেদের সৃষ্ট পাকেচক্রে তারা যতই জড়িয়েছে, ততই বেড়েছে মূঢ়তা ও আস্ফাালন। ৩ ডিসেম্বর সর্বাত্মক যুদ্ধের সূচনা ঘটিয়ে পূর্ব রণাঙ্গনে আপন মৃত্যুর পরোয়ানায় নিজেরাই স্বাক্ষর করেছিল। বাইরে নিরত বাগাড়ম্বর সত্ত্বেও যুদ্ধ করার মুরোদ যে তাদের বিশেষ নেই, সেই পরিচয় প্রকাশ পাচ্ছিল বিভিন্ন গোপন বার্তায়। চীন-আমেরিকা এসে ‘বীর’ সেপাইদের উদ্ধার করবে—এটা ছিল তাদের প্রধান ভরসা। অথচ এ-যে …

Bengali, Dhaka, News, War Crime, প্রথম আলো »

[10 Dec 2009 | Comments Off ]

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম | তারিখ: ১০-১২-২০০৯
সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, বাংলাদেশে যুদ্ধাপরাধী কিংবা জঙ্গিবাদের কোনো স্থান হবে না। আলবদর, রাজাকারদের বিচারের পাশাপাশি তাদের যারা পুনর্বাসন করেছে তাদেরও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ২১ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আতাউর রহমান খান কায়সার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু ইউসুফ আলম, এটিএন বাংলার প্রধান উপদেষ্টা সাইফুল বারী, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী …

Bengali, Dhaka, Intellectuals, News, প্রথম আলো »

[10 Dec 2009 | Comments Off ]

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ১০-১২-২০০৯
যুদ্ধাপরাধীদের বিচারের জন্য জাতি যে সংগ্রাম শুরু করেছে, তা শেষ করার অঙ্গীকার পুনরায় ব্যক্ত করেছেন মুক্তিযুদ্ধে শহীদ চিকিত্সক পরিবারের সদস্যরা। গতকাল বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বায়েজিদ খুরশীদের লেখা ‘মুক্তিযুদ্ধে শহীদ চিকিত্সক জীবনকোষ’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এ অঙ্গীকার করেন।
পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের স্থানীয় দোসরদের বিরুদ্ধে লড়াইয়ে শহীদ ৮১ জন চিকিত্সক ও চিকিত্সাবিজ্ঞানের ১০ মেধাবী ছাত্রের লড়াইয়ের ছবি তুলে ধরা হয়েছে গ্রামীণফোনের পৃষ্ঠপোষকতায় সাহিত্য প্রকাশ প্রকাশিত ৪৪০ পৃষ্ঠার বইটিতে।
বায়েজিদ বলেন, চতুর্থ জেনেভা কনভেনশনের চতুর্থ ধারায় যুদ্ধের সময়ে চিকিত্সক, নার্স ও চিকিত্সা পেশায় নিয়োজিত ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিত …