Articles Archive for 11 December 2009
Bengali, Dhaka, History, Intellectuals, War Crime, War Criminal, প্রথম আলো »
যুদ্ধাপরাধীদের তালিকা ও বিচার প্রসঙ্গ—ডা. এম এ হাসান \ ফেব্রুয়ারি ২০০৯ \ তাম্রলিপি, ঢাকা \ প্রচ্ছদ: নওসাবা ডালিয়া \ ১৯০ পৃষ্ঠা \ ২৫০ টাকা।
নতুন প্রজন্ম যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নটি কীভাবে দেখছে, তা জানা জরুরি। যদি তারা মনে করে, বহুদিন আগে ঘটে যাওয়া প্রসঙ্গটিকে এখন আর টানাহেঁচড়া করা কেন, যা ঘটে গেছে, তা তো গেছেই—এখন সবকিছু ভুলে গিয়ে নতুন করে সবাই মিলে দেশ গড়ার কাজে হাত দিলেই তো হয়—তাহলে যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারটি আর জরুরি কোনো বিষয় হয়ে দাঁড়ানোর ভিত খুঁজে পাবে না। আর যদি তারা মনে …
Bengali, Dhaka, Freedom Fighter, History, প্রথম আলো »
১৯৭১ ঝটিকা আক্রমণ
অনেক তথ্য ঘেঁটে বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটা নিরপেক্ষ নির্দলীয় ইতিহাস লেখার চেষ্টা করেছেন গোলাম মুরশিদ। প্রথমা প্রকাশন থেকে প্রকাশিতব্য এই গ্রন্থের নাম: মুক্তিযুদ্ধ ও তারপর। এই গ্রন্থ থেকে একটি নির্বাচিত অংশ এখানে ছাপা হলো।
১৯৭১ সালের মার্চের ২৫ তারিখ রাত একটার অল্প পরেই শেখ মুজিবর রহমানকে সেনারা গ্রেপ্তার করে তাঁর বাড়ি থেকে। গ্রেপ্তারের দায়িত্ব দেওয়া হয়েছিল লে. ক. জহির আলম খানকে। তিনি তাঁর অধীনস্থ মেজর বিল্লালকে নিয়ে যান ৩২ নম্বরে। জহির আলম তাঁর গ্রন্থ দ্য ওয়ে ইট ওয়াজ (১৯৯৮) গ্রন্থে লিখেছেন যে গ্রেপ্তারের …
Article, Bengali, Celebration, Dhaka, History, Memorial, ইত্তেফাক »
আজ ১১ ডিসেম্বর। একাত্তরের এদিনে মুক্তিযোদ্ধা-জনতার অসম সাহসিকতায় পাকিস্তানী হানাদারমুক্ত হয় টাঙ্গাইল, কুষ্টিয়া, লাকসাম, নান্দাইল, পীরগাছা, নাজিরপুরসহ আরো কিছু এলাকা। দিবসটি উপলক্ষে সংশ্লিষ্ট জেলা-উপজেলায় বিজয় শোভাযাত্রা, স্মরণসভা, আলোচনাসভাসহ নানা কর্মসূচি পালন হচ্ছে আজ। ইত্তেফাক সংবাদদাতাদের পাঠানো আরো খবর:-
টাঙ্গাইল: ৭১ সালের এইদিনে আমাদের দামাল ছেলেরা পাকিস্তানী হানাদার বাহিনীর কবল থেকে টাঙ্গাইলকে মুক্ত করে। দিনটি স্মরণে টাঙ্গাইলবাসী এখনো আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে। এ অঞ্চলের বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে গঠিত ও পরিচালিত ‘কাদেরিয়া বাহিনীর’ বীরত্বের কথা এদেশের স্বাধীনতাযুদ্ধের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে।
খন্দকার …
Article, Bengali, Celebration, Dhaka, History, Memorial, ইত্তেফাক »
একাত্তরের এই দিনে যৌথ বাহিনীর সাথে বিভিন্ন স্থানে হানাদার পাকিস্তানি বাহিনীর জোর সংঘর্ষ শুরু হয়ে গেছে। কোন সংঘর্ষেই পাকবাহিনী যৌথ বাহিনীর সুসংগঠিত আক্রমণের মুখে টিকতে পারছিল না। কোথাও তারা আত্মসমর্পণ করছিল। কোথাও পালিয়ে ঢাকার পথে রওনা করছিল। গ্রামে গ্রামে নির্বিচারে মানুষ হত্যা করতে করতে তারা পিছিয়ে যেতে থাকে।
এদিকে পরাজয় নিশ্চিত জেনে যখন এই সৈন্যরা ঢাকায় াহায্যের বার্তা পাঠাচ্ছিল তখন ঢাকা থেকে কোন সাহায্য পাঠানো সম্ভব নয় বলে জানিয়ে দেয়া হয়। অথচ এদিন লে.জেনারেল নিয়াজি ঢাকা বিমানবন্দর পরিদর্শন করতে এসে দম্ভভরে বলেন, কোনক্রমেই শত্রুকে …
Bengali, Dhaka, Freedom Fighter, News, War Crime, War Criminal, যুগান্তর »
বিজয়ের প্রতিটি দিন, প্রতিটি মাস তাদের কাছে আলাদা তাৎপর্যময়। বাংলাদেশের প্রতিটি শহীদ পরিবারের কাছে ডিসেম্বর বিজয়ের মাস আসে অন্যরকম মহিমায়। একদিকে স্বজন হারানোর বেদনা, অন্যদিকে একটি স্বাধীন দেশ পাওয়ার আনন্দ তাদের আলোড়িত করে। তবে শহীদ মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন না করা, মুক্তিযোদ্ধাদের অবহেলা তাদের বেদনার্ত করে। স্বাধীন বাংলাদেশে এতদিনেও যুদ্ধাপরাধীদের বিচার না হওয়ায় বিস্ময়বোধ করেন তারা। তারা মনেপ্রাণে চান প্রকৃত অর্থেই মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ে উঠুক। বিজয়ের মাস ডিসেম্বরেই যুদ্ধাপরাধীদের বিচার চান তারা। মুক্তিযুদ্ধে শহীদ বিশিষ্ট চিকিৎসক আলীম চৌধুরীর স্ত্রী শ্যামলী নাসরীন চৌধুরী, ডাক্তার আজহারুল হকের স্ত্রী সালমা হক আর শহীদ সাংবাদিক …
Bengali, Blog, Freedom Fighter, History, সামহোয়ারইন »
১১ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৩৭
আমাদের এই শহরতলী গোছের গ্রামটাতে তেমন ধনীর বসবাস ছিল না। এক জমিদার ছিল তার বাড়ি এখন ভগ্নদশা। তার পুকুরটি সারা গ্রামের মানুষের নাওয়া-খাওয়ার জলের সংস্থান। আমরা যখন এখানে একেবারে নতুন, সে সময় আশেপাশের প্রায় সকলেই ভিন্ন দৃষ্টিতে দেখত আমাদের। কেউ সরাসরি ঘৃণা করত, কেউ বা করুনা। বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে ধীরে ধীরে এই অবস্থা বদলে গেল। আমরা যার বাড়িতে থাকছিলাম সেই রায় বুড়োর বাড়ির পাশের বাড়িটি মালতিদের। মালতির মা আমার মায়ের চেয়ে একটু বেশি বয়স হবে। ওদের আদি বাস গোপালগঞ্জের গোবরা। ৪৭ এ দেশ …
Article, Bengali, Dhaka, Intellectuals, Reminiscence, ইত্তেফাক »
শহীদ ড. গোবিন্দচন্দ্র দেব (১৯০৭-১৯৭১) ছিলেন একজন বরেণ্য দার্শনিক ও নিবেদিতপ্রাণ মানব প্রেমিক। ব্যক্তিগতভাবে আমি তার কাছে নানাভাবে ঋণী। তিনি কেবল আমার শিক্ষকই ছিলেন না, ছিলেন একজন অভিভাবক, দার্শনিক ও দিশারী। আজ একথা অকপটে স্বীকার করছি যে, বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকে এই মনীষীর ঘনিষ্ঠ সান্নিধ্যে আসার সুযোগ যদি না পেতাম, তাহলে আজ যে নানা বিষয়ে দু’চার কথা বলছি ও দু’চার কলম লিখছি, তার শক্তি ও সাহস হয়তো কোনোদিনই পেতাম না। গুরু গোবিন্দ দেবের কাছে আমার এই ঋণ একান্তই অপরিশোধ্য।
ড. জি.সি. দেবের পাণ্ডিত্য ছিল বহুমুখী। বাংলা ও ইংরেজি ছাড়াও তিনি আয়ত্ত …
Article, Bengali, Dhaka, History, প্রথম আলো »
বিজয়ের মাস : ১১ ডিসেম্বর ১৯৭১
মফিদুল হক | তারিখ: ১১-১২-২০০৯
১১ তারিখ বিকেল চারটায় মুক্তিবাহিনীনিয়ন্ত্রিত টাঙ্গাইলের পুংলি এলাকায় ভারতীয় ছত্রীসেনাদল অবতরণ করে। পুরো এক প্যারা ব্যাটালিয়নের সদস্যরা যখন নেমে আসছিলেন আকাশ থেকে, সেটা হয়েছিল দেখার মতো দৃশ্য। এক মুক্তিযোদ্ধা লিখেছেন যে একটার পর একটা উড়োজাহাজ থেকে প্যারাসুটে শত শত ছত্রীসেনা নামছে। কয়েক মিনিটের মধ্যে আকাশটা প্যারাসুটে ভরে গেল, যেন সেগুলো পাখির মতো ভাসছে। এরপর আরও অবাক হওয়ার পালা। দেখা গেল, প্যারাসুটে ঝুলে কয়েকটা গাড়ি নামছে, আর নামছে বড় বড় কামান।
তবে যত না ছত্রীসেনা নেমেছিল, কাজ হয়েছিল তার চেয়ে বেশি। কেননা, ছত্রীসেনার …
Bengali, Dhaka, Freedom Fighter, News, প্রথম আলো »
চাঁপাইনবাবগঞ্জ অফিস | তারিখ: ১১-১২-২০০৯
মুক্তিযোদ্ধা লক্ষ্মণ এককা। তিনি একজন আদিবাসী। তাঁর বয়স এখন ৬৫। মুক্তিযুদ্ধের প্রায় ৩৯ বছর পরও তিনি মুক্তিযোদ্ধা ভাতা পাননি। এক বছর ধরে হূদরোগে ভুগছেন। অর্থের অভাবে চিকিত্সা করাতে পারছেন না।
লক্ষ্মণ এককার (৬৫) বাড়ি নওগাঁর নিয়ামতপুর উপজেলার কোঠাডাঙ্গা গ্রামে। আগে কৃষিকাজ করে সংসার চালাতেন। কিন্তু হঠাত্ হূদরোগে আক্রান্ত হওয়ায় এখন আর আগের মতো পরিশ্রম করতে পারেন না।
লক্ষ্মণ এককা বলেন, ‘হামার বাড়িতে ১০ জন খানাআলা। নুন আনতে পান্তা ফুরায়। প্যাটের ভাত জুটাতেই অবস্থা কাহিল। চিকিত্সার পয়সা জুটাবে কের কইর্যা (কীভাবে)। মুক্তিযোদ্ধার ভাতা পাওয়া গেলে চিকিত্সার জন্য খরচ করতুন।’ …
Article, Bengali, Dhaka, History, প্রথম আলো »
শিখ্তী সানী | তারিখ: ১১-১২-২০০৯
সবুজ একটা ধানক্ষেতের পাশে দাঁড়িয়ে এক কৃষকের সঙ্গে জোর তর্ক চলছে একজন রাজাকার আর খোদ ইয়াহিয়া খানের।
রাজাকার: কইয়া দাও, মুক্তি কোথায়?
ইয়াহিয়া: কিধার মুক্তি হায়?
কৃষকটি একটু এগিয়ে এসে নিজের বুক চাপড়ে বলল, ‘এইখানে, এইখানে থাকে মুক্তি। বুকের মধ্যেই মুক্তি থাকে।’
সত্যিকারের তর্ক নয়। ইয়াহিয়া, রাজাকার ও কৃষকরূপী পুতুলদের তর্ক। পুতুলদের এই কাণ্ড হাসি ফোটায় রণাঙ্গনের যোদ্ধাদের মুখে, ক্যাম্পের শরণার্থীদের মুখে। আর সেই হাসি দেখে পুতুলের পেছনে দাঁড়িয়ে তৃপ্তির নিঃশ্বাস ফেলেন একজন পুতুলওয়ালা। তিনি জয় করে ফেলেন অন্যরকম এক যুদ্ধ, হাসি জয়ের যুদ্ধ।
এই যুদ্ধজেতা মানুষটি আমাদের মুস্তাফা মনোয়ার। অনেক …
Article, Bengali, Dhaka, History, প্রথম আলো »
স ম য় কা ল
২৬ মার্চ, ১৯৭১ থেকে
১৬ ডিসেম্বর, ১৯৭১
ফ ল
বাংলাদেশের স্বাধীনতা। পাকিস্তানি সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের আত্মসমর্পণ
শ ক্তি ম ত্তা
মুক্তিবাহিনীর সদস্য
এক লাখ ৭৫ হাজার
ভারতীয় বাহিনীর সদস্য
দুই লাখ ৫০ হাজার
পাকিস্তানি সেনাবাহিনী
৯০ হাজার
পাকিস্তানি আধা-সামরিক বাহিনী
দুই লাখ ৫০ হাজার
মৃ ত্যু ও ক্ষ তি
বাংলাদেশি যোদ্ধা
৩০ হাজার
বাংলাদেশি নিরস্ত্র মানুষ
৩০ লাখ
ভারতীয় সৈনিক
এক হাজার ৪২৬
পাকিস্তানি সৈনিক
আট হাজার
যুদ্ধবন্দী
পাকিস্তানি সৈনিক ও নাগরিক মোট ৯১ হাজার
শ র ণা র্থী
ভারতে গমন
প্রায় এক কোটি
ফেরত
৯০ লাখ (ভারতের দাবি)
তথ্যসূত্র: বাংলাপিডিয়া ও উইকিপিডিয়া
Article, Bengali, Dhaka, Freedom Fighter, History, প্রথম আলো »
আবুল কালাম মুহম্মদ আজাদ | তারিখ: ১১-১২-২০০৯
গ্রামটির নাম থানাপাড়া। দেশের আর দশটা গ্রামের মতো রাজশাহীর এই গ্রামটিও গাছগাছালি আর পাখির ডাকে একটা ছবির মতো দাঁড়িয়ে আছে। পাশ দিয়ে প্রবল উচ্ছ্বাসে বয়ে গেছে পদ্মা। পদ্মায় মাছ ধরে, জমিতে ধান চাষ করে, রাতে গানের আসর বসিয়ে দিব্যি কাটছিল গায়ের লোকজনের জীবন।
সেই জীবনটাই একদিন এলোমেলো হয়ে গেল। এক দিন ঠিক দুপুরবেলায় বুটের মচমচ আওয়াজ তুলে, মুখে অচেনা বুলি বলে এই গ্রামে ঢুকে পড়ল পাকিস্তানি সেনারা। কাতারে কাতারে মানুষ নিয়ে দাঁড় করানো হলো নদীর ধারে। সব লোক জড়ো হওয়ার পর আলাদা করে ফেলা হলো …
