Articles Archive for 12 December 2009
Article, Bengali, Celebration, Dhaka, History, Memorial, ইত্তেফাক »
বড্ড বিপদে আছেন জেনারেল নিয়াজি। সব জায়গায় পাকবাহিনী হেরে যাচ্ছে। ভারতের সৈন্যদের সঙ্গে নিয়ে ঢাকার দিকে এগিয়ে আসছে মুক্তিযোদ্ধারা। এ সময় বিদেশী সাংবাদিকদের কাছে মিথ্যা অভিনয় করে আর কতদিন কাটানো যায়! ঢাকা সেনানিবাসে যেখানে তিনি রয়েছেন এ জায়গা আপাতত নরাপদ। কিন্তু বিদেশী সাহায্য না আসলে তো এ যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। টেলিফোনের দিকে তাকিয়ে বসে আছেন তিনি। এমন সময় বেজে উঠলো ফোন। পাকিস্তান সেনাবাহিনীর লেফটেন্যান্ট গুল হাসান ফোন করেছেন। বুকের মধ্যে আলো জ্বলে উঠলো নিয়াজীর। ফোন ধরেই বললেন, কবে আসবে সাহায্য? …
Article, Bengali, Celebration, Dhaka, History, Memorial, ইত্তেফাক »
আজ ১২ ডিসেম্বর। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত একটি দিন। ১৯৭১ সালের এদিনে মুক্তিযোদ্ধারা সম্মুখযুদ্ধে পাকিস্তানী সেনাদের পরাজিত করে শত্রুমুক্ত করে কুমিল্লার চান্দিনা, জামালপুরের সরিষাবাড়ী, কুষ্টিয়ার ভেড়ামারা, গাইবান্ধার গোবিন্দগঞ্জসহ আরো কয়েকটি এলাকা। এসব এলাকায় াকাশে উড়ে লাল-সবুজ খচিত বাংলাদেশের স্বাধীন পতাকা। মুক্তির উল্লাসে রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ। দিবসটি উদযাপনে আজ সংশ্লিষ্ট এলাকায় বিজয়র্যালী, আলোচনাসভাসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জানাচ্ছেন ইত্তেফাক সংবাদদাতারা।
চান্দিনা (কুমিল্লা): আজ চান্দিনা মুক্ত দিবস। দিনটি উদ্যাপনে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। একাত্তরের এইদিনে পাকবাহিনী উপজেলার মাইজখার ইউনিয়নের …
Bengali, Blog, Freedom Fighter, History, Uncategorized, সামহোয়ারইন »
১২ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:১২
গোলাবারুদের তাবুতে একটা কার্টনে তাবিজের মত দেখতে কিন্তু তাবিজের চেয়ে একটু লম্বামত জিনিস ছিল। তার একপাশ থেকে নিল রঙের দুটি চিকন তার বেরিয়ে গেছে প্রায় এক গজ মত। তার যেখানে তাবিজের ভেতর ঢুকেছে সেখানে সীল করা। টানলেও তার বেরিয়ে আসেনা। আমার রেডিওর এ্যান্টেনায় বাঁধার জন্য কিছু তার দরকার হওয়ায় আমি সেই তাবিজ (যা আসলে ডিটেনেটর। সিরিজ বোমা ফাটানোর জন্য ব্যবহার করা হয়। মেইন তারের লাইনের সাথে এই দুটি তার সংযোগ দেওয়া হয়, আর ছোট্ট তাবিজের মত এ্যালুমিনিয়ামের জিনিসটা মূল বোমায় আটকে দেওয়া হয়। যদিও এর …
Daily Star, Dhaka, English, News, War Criminal »
Party’s new charter also allows them to take leadership, but takes tough stance against graft
Shakhawat Liton and Rakib Hasnet SumanWar criminals convicted under Bangladesh Collaborators (Special Tribunals) Order, 1972 can now have membership or leadership of BNP’s committees at any level since the party has deleted the barring provision from its constitution.
The war criminals of 1971 will also be eligible for getting BNP nomination to contest parliamentary elections.
The national council of the party on Tuesday approved the BNP national standing committee’s proposal for abolishing the provision.
The deleted provision said an …
Article, Bengali, Dhaka, History, প্রথম আলো »
মফিদুল হক | তারিখ: ১২-১২-২০০৯
কেমন ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ, তার পুরো হদিস করে উঠতে আমাদের বোধহয় আরও অনেক সময় প্রয়োজন হবে, পাড়ি দিতে হবে অনেক দীর্ঘ পথ। একে তো আমরা যথাসময়ে যথাকর্তব্য পালন করিনি, তদুপরি যুদ্ধের ব্যাপ্তি ও গভীরতা অনুধাবনে এবং এর পরতে পরতে মিশে থাকা মানবিক আত্মদানের পরিমাপ গ্রহণের বহু কাজ এখনো বাকি। ডিসেম্বরের যুদ্ধের ঘটনাধারা বলতে সাধারণভাবে সামরিক ইতিহাসের গতি-প্রকৃতি মুখ্য হয়ে ওঠে, আমরা পাই সামরিক অবস্থান ও সংঘাতের বিভিন্ন চিত্র। পাকিস্তানি কোন ডিভিশন কোথায় মোতায়েন ছিল, তাদের ফায়ার-পাওয়ার কী ছিল, এর বিপরীতে ভারতের কোন ডিভিশন কোন সীমান্তপথে অভিযান …
Bengali, Dhaka, News, War Crime, প্রথম আলো »
মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
গতকাল শুক্রবার পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত দলের পলিট ব্যুরোর সভায় এ আহ্বান জা নানো হয়। সভায় বলা হয়, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও মৌলবাদী শক্তির উত্থান মোকাবিলায় অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তির ঐক্য দৃঢ় করার বিকল্প নেই।
পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিমল বিশ্বাস, ফজলে হোসেন বাদশা, নুরুল হাসান প্রমুখ।
Bengali, Dhaka, News, War Criminal, প্রথম আলো »
কুষ্টিয়া অফিস | তারিখ: ১২-১২-২০০৯
কুষ্টিয়ায় ১২৯ জন রাজাকারের নামের তালিকা প্রকাশ করেছে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি। গতকাল ১১ ডিসেম্বর শুক্রবার কুষ্টিয়ামুক্ত দিবসে শহরের মজমপুরে রাজাকার চত্বরে আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করেন কমিটির কেন্দ্রীয় সভাপতি শাহরিয়ার কবির।
রাজাকারদের তালিকা প্রকাশ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শাহরিয়ার কবির বলেন, ‘রাজাকারদের তালিকা প্রকাশ করতে পারা মানে তাদের বিচারের কাজে অনেকটা এগিয়ে যাওয়া।’
Article, Bengali, Dhaka, History, প্রথম আলো »
গোলাম মুরশিদ | তারিখ: ১২-১২-২০০৯
২৫ মার্চের রাতেও শেখ মুজিব তাঁর সহকর্মীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন। তা থেকে মনে হয়, হামলার আশঙ্কা করলেও, অথবা একাধিক সূত্র থেকে খবর পেলেও, সেই রাতেই সেনা-হামলা হবে—এ বিষয়ে তিনি নিশ্চিত হতে পারেননি। তাই তিনি স্বাধীনতার কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। অথবা কোনো ঘোষণা রেকর্ড করেও রাখেননি। সেদিন সন্ধের পরও বেতার-টেলিভিশনের ওপর তাঁর নিয়ন্ত্রণ ছিল। ইচ্ছে করলে তিনি তা ব্যবহার করতে পারতেন। অনেকে বলেন, তিনি যুদ্ধের ঘোষণা পুলিশের বেতার মারফত দিয়েছিলেন। এ ছাড়া পাকিস্তানি লেখক আহমদ সালিম লিখেছেন, তিনি কেন্দ্রীয় টেলিগ্রাফ অফিসে ফোন করে একটি বার্তা দিয়েছিলেন, …
Bengali, Dhaka, Reminiscence, প্রথম আলো »
জাহীদ রেজা নূর | তারিখ: ১২-১২-২০০৯
কতশত ত্যাগ আর অগণিত মানুষের হাহাকারের বিনিময়ে রচিত হয়েছে আমাদের মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস। ওঁরা তাঁদেরই কয়েকজন। দেশের নানা প্রান্ত থেকে তাঁরা এসেছিলেন নাসির উদ্দীন ইউসুফের মুক্তিযুদ্ধ প্রতিদিন অনুষ্ঠানে। তাঁদের সঙ্গে কথা বলে যুদ্ধদিনের সেই সব দুঃসহ স্মৃতির কথা লিখেছেন জাহীদ রেজা নূর
চ্যানেল আইয়ের টিভি ক্যামেরার সামনে নাসিরউদ্দিন ইউসুফ কাঁদছেন! বিশ্বাস করা যায়!
তাঁর সামনে কাননবালা। একটু আগেই কাননবালা চ্যানেল আইয়ের দর্শক-শ্রোতাদের জানিয়েছেন জীবনের ট্র্যাজেডির কথা। কীভাবে একটি বাংকার তাঁর মতো চারজন নারীর জীবনকে নরক বানিয়েছিল, সে কথা বলেছেন তিনি।
একটু আগেই তিনি বলেছেন, ওই বাংকার থেকে ফিরে …
Article, Bengali, Dhaka, Reminiscence, প্রথম আলো »
ঘরমনজানালা
তারিখ: ১২-১২-২০০৯
সেদিন ছিল শনিবার। সবে ঘুম থেকে উঠে চোখ কচলাচ্ছি, আর সঙ্গে সঙ্গে দুরুম দুরুম, ফটফট শব্দ। কিসের শব্দ এটা? এর আগে কখনো এমন শব্দের সঙ্গে পরিচিত ছিলাম না। তবে আমাদের চাচাত ভাই যারা ঢাকায় থাকে ওরা ততক্ষণে বুঝে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। আমাদের গ্রামের দুই গ্রাম দক্ষিণ দিকে সাটিয়াচড়া গ্রামে না কি মুক্তিবাহিনী ঘাঁটি গেড়েছে। ওখানে পাকিস্তানি মিলিটারিকে টাঙ্গাইল আসতে বাধা দিচ্ছে। গুলির শব্দ শুনে সবাই তো দিশেহারা। আমাদের এলাকা ছাড়তে হবে, না হলে জীবন দিতে হবে। মুহূর্তের সিদ্ধান্তেই আমরা বাড়ি ছাড়তে শুরু করলাম। আমরা ভাই-বোনেরা সবাই তখন …
Article, Dhaka, History, প্রথম আলো »
সবিশেষ
(প্রথমা প্রকাশিতব্য গ্রন্থ মুক্তিযুদ্ধ ও তারপর থেকে) গোলাম মুরশিদ | তারিখ: ১২-১২-২০০৯
পাকিস্তানি সেনারা ২৫ মার্চ রাতের বেলায় সারা দেশে আকস্মিক সামরিক অভিযান শুরু করায় বাঙালিরা বেশির ভাগ জায়গায়ই কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছিল। তারপর ২৬ মার্চ থেকে বাঙালি নিরাপত্তাকর্মী ও সাধারণ মানুষ মিলে স্বতঃস্ফূর্তভাবে পাকিস্তানিদের আক্রমণের বিরুদ্ধে যা করেন, এটাকে যুদ্ধ না বলে বলা উচিত প্রতিরোধ। এই প্রতিরোধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কয়েকটা জিনিস পরিষ্কার হয়ে ওঠে। এর মধ্যে সবচেয়ে প্রধান হলো: ১. বিভিন্ন জায়গার প্রতিরোধের মধ্যে কোনো সমন্বয় ছিল না। প্রতিরোধে যাঁরা নেতৃত্ব দেন, তাঁদের মধ্যে কোনো যোগাযোগই ছিল না। কারণ …
Bengali, Dhaka, News, War Criminal, জনকন্ঠ »
দৈনিক জনকন্ঠ
শনিবার, ১২ ডিসেম্বর ২০০৯, ২৮ অগ্রহায়ন ১৪১৬
নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া
১১ ডিসেম্বর একাত্তরের ঘাতক দালাল ১২৯ রাজাকারের নামের তালিকা প্রকাশ করে কুষ্টিয়ায় হৈচৈ ফেলে দিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। শুক্রবার কুষ্টিয়া মুক্ত দিবসে শহরের মজমপুরে ঘৃণিত রাজাকার চত্বরে আনুষ্ঠানিকভাবে এ তালিকা উন্মোচন করেন নিমর্ূল কমিটির কেন্দ্রীয় সভাপতি লেখক-সাংবাদিক শাহরিয়ার কবির। আলোচিত এ তালিকায় জিয়া সরকারের সাবেক প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান (মৃত), এরশাদ সরকারের সাবেক খাদ্য প্রতিমন্ত্রী কোরবান আলী, খালেদা জিয়া সরকারের সাবেক প্রতিমন্ত্রী আহসানুল হক পচা মোল্লা (মৃত)সহ অনেক রথীমহারথীর নাম রয়েছে। স্বাধীনতাবিরোধী রাজাকাররা এখনও এ দেশে নানা ষড়যন্ত্রে লিপ্ত …
