Articles Archive for 13 December 2009
Article, Bengali, Dhaka, Freedom Fighter, History, Memorial, জনকন্ঠ »
১৩ ডিসেম্বর, ২০০৯। ৩৮ বছর পূর্বে ১৯৭১ সালের এদিনে পূর্ব পাকিস্তানের জনগণ বাংলাদেশ নামের বিজয়মঞ্চে আরোহণ করার মাত্র তিন দিন পূর্বে পর্দার অন্তরালে চিরতরে হারিয়ে যান মুক্তিযুদ্ধের এক নেপথ্য নায়ক শরীফ ইমাম। শরীফ ইমামের প্রিয়তমা পত্নী জাহানারা ইমাম ১৯৭১ সালে আবির্ভূত হন গেরিলাযোদ্ধাদের মা রূপে, নিজের জীবন বিপন্ন করে মুক্তিযোদ্ধাদের সর্বোতভাবে সহযোগিতা করেন, ১৯৯২ সালের ১৯ জানুয়ারি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’ গঠনের মধ্যে দিয়ে ৭১-এর ঘাতক দালালদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলেন। শরীফ ইমামের জোষ্ঠ পুত্র শাফী ইমাম (রুমী) ক্র্যাক ব্লাটুনের …
Bengali, Dhaka, News, War Criminal, জনকন্ঠ »
দৈনিক জনকন্ঠ,
রবিবার, ১৩ ডিসেম্বর ২০০৯, ২৯ অগ্রহায়ন ১৪১৬
স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রীর সংস্থাপন এবং প্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম বলেছেন, এবার রাজাকারদের তালিকা তৈরি করা হবে। আগামী প্রজন্মকে সঠিক ইতিহাস জানানোর জন্যই সরকার এই তালিকা করার উদ্যোগ গ্রহণ করবে বলে শনিবার প্রশিকা আয়োজিত নারী মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
বঙ্গবন্ধুর ৭ মার্চের ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার ডাকে সাড়া দিতে গিয়ে সাড়ে ৭ কোটি বাঙালীর প্রায় অর্ধেক নারী জনগোষ্ঠীও যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কন্যা, জায়া, জননীর পরে নারীর যে রুদ্ররূপ তা সম্মুখ সমরেই অনেক নারী প্রমাণ রেখেছে। কাদেরিয়া বাহিনীতে …
Article, Bengali, Dhaka, History, জনকন্ঠ »
দৈনিক জনকন্ঠ
রবিবার, ১৩ ডিসেম্বর ২০০৯, ২৯ অগ্রহায়ন ১৪১৬
স্টাফ রিপোর্টার
১৩ ডিসেম্বর, ১৯৭১। চারদিকে বাঙালীর বিজয় নিশান উড়ছে। পাকিস্তানকে রক্ষায় মরিয়া মার্কিন-চীনের কূটনৈতিক প্রচেষ্টাও ব্যর্থ করে দিয়েছে বাংলাদেশের অকৃত্রিম বন্ধুরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন। একাত্তরের রক্তঝরা এ দিনে পাকিস্তানের চলমান যুদ্ধ নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতি প্রস্তাবের বিরুদ্ধে রাশিয়া তৃতীয়বারের মতো ভেটো দেয়। রাশিয়ার ভেটোতে যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ হয়ে না গেলে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের স্বপ্ন আরও দেরি হতো।
১৯৭১ সালের এই দিন দেশের বেশিরভাগ এলাকা শত্রুমুক্ত হয়। পাকিস্তানী বাহিনীকে পরাস্ত করে ঢাকা দখলের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে এগুচ্ছে দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা। বিজয়ের দ্বারপ্রান্তে এসে …
Bengali, Dhaka, Freedom Fighter, News, জনকন্ঠ »
মুক্তিযুদ্ধ জাদুঘরের বিজয় উৎসব শুরু
দৈনিক জনকন্ঠ
রবিবার, ১৩ ডিসেম্বর ২০০৯, ২৯ অগ্রহায়ন ১৪১৬
সৈয়দ সোহরাব
বাঙালীর চির গৌরব মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মাস এই ডিসেম্বর। মহান বিজয় দিবস আগামী বুধবার। ঐশ্বর্যমণ্ডিত এই রক্তোৎপল দিবসে আনন্দের শতধারায় বিকশিত আমাদের গৌরবমণ্ডিত প্রাপ্তি, সুখময় অর্জন। বিজয়ের এই সুসস্মিত আনন্দ একদিকে আমাদের স্মরণ করিয়ে দেয় অসংখ্য মুক্তিযুদ্ধের স্মৃতি, অন্যদিকে উদ্দীপ্ত করে নতুন দেশ গড়ার অঙ্গীকারে। জাতীয় জীবনের সবচেয়ে বড় পাওয়া এই বিজয়ের স্মৃতি ও চেতনাকে বুকে নিয়েই বাঙালী প্রতিবছর এই মাসে আয়োজন করে বিজয়ের গৌরবময় উৎসবের। তারই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধ জাদুঘর ‘মুক্তিযুদ্ধের চেতনা নবীনের প্রেরণা’ স্লোগান নিয়ে আয়োজন করেছে …
Bengali, Dhaka, News, War Crime, War Criminal, জনকন্ঠ »
দৈনিক জনকন্ঠ
রবিবার, ১৩ ডিসেম্বর ২০০৯, ২৯ অগ্রহায়ন ১৪১৬
স্টাফ রিপোর্টার
মহান বিজয় দিবসে বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারের রায় কার্যকর এবং যুদ্ধাপরাধীদের বিচারের শপথ নিতে সর্বস্তরের নেতাকমর্ীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। একই সঙ্গে তাঁরা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ডিজিটাল বাংলাদেশ গড়ার শপথ নেয়ারও আহ্বান জানিয়ে বলেছেন, একাত্তরের ঘাতকদের আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাবই।
শনিবার বিকেলে বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনাসভায় নেতারা একথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেন, বিএনপি-জামায়াত জোটের সকল …
Bengali, Dhaka, Freedom Fighter, News, জনকন্ঠ »
দৈনিক জনকন্ঠ
রবিবার, ১৩ ডিসেম্বর ২০০৯, ২৯ অগ্রহায়ন ১৪১৬
সাজেদ রহমান, যশোর অফিস
মা, আমরা যদি ঘরে বসে থাকি, তবে দেশ স্বাধীন করবে কারা_ মা আলেয়া বেগমকে এমন কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান কুমিল্লার ময়নামতি ক্যান্টনমেন্টে। এরপর আর বাড়ি ফেরেননি ক্যাপ্টেন একেএম নুরুল ইসলাম। যুদ্ধের শুরুতেই পাক বাহিনী তাঁকে কয়েকজন সহকমর্ীসহ হত্যা করে। আজ পর্যন্ত তার লাশ পাননি পরিবারের সদস্যরা। ছেলের জন্য কেঁদে কেঁদে মা আলেয়া বেগম মারা গেছেন ২০০০ সালে। আর বাবা ডা. বদরুদ্দিন আহমেদ মারা যান ২০০২ সালের মার্চে। ক্যাপ্টেন নুরুল ইসলামের স্মৃতি বলতে আছে সৈনিক জীবনের একটি ছবি। সম্প্রতি …
Bengali, Dhaka, Genocide, News, জনকন্ঠ »
দৈনিক জনকন্ঠ
রবিবার, ১৩ ডিসেম্বর ২০০৯, ২৯ অগ্রহায়ন ১৪১৬
নিজস্ব সংবাদদাতা,
বাউফল বাউফলের ধুলিয়া বাজারে পাক বাহিনীর সেই গণহত্যার নির্মম দৃশ্য এখনও তাড়া করেেছ ষাটোর্ধ সত্তার গাজীকে। ‘৭১-এর ২২ মে পাক বাহিনী এ বাজারের বটতলায় গুলি করে হত্যা করে ২৮ জন মুক্তিকামী সাধারণ মানুষকে। আর এ ঘটনা হয়েছে তার চোখের সামনে। সত্তার গাজীর বাড়ি বাউফলের ধুলিয়া ইউপির ঘুচরাকাঠি গ্রামে। তার বাবার নাম কাঞ্চন আলী গাজী। সত্তার গাজী বলেন, স্থানীয় কয়েক রাজাকারের সহায়তায় প্রায় ২ শতাধিক ্পাকবাহিনী ওই দিন সকালে ১৫/২০ টি গানবোট নিয়ে কালিশুরী লঞ্চঘাট এসে বাড়ি বাড়ি অভিযান চালিয়ে প্রায় ৪/৫শ’ সাধারণ …
Bengali, Dhaka, Memorial, News, জনকন্ঠ »
দৈনিক জনকন্ঠ
রবিবার, ১৩ ডিসেম্বর ২০০৯, ২৯ অগ্রহায়ন ১৪১৬
অমল সাহা, খুলনা অফিস
দীর্ঘ প্রতীক্ষার পর খুলনার গলস্নামারী বধ্যভূমিতে স্বাধীনতা স্মৃতিসৌধের নিমর্াণ কাজ শুরম্ন হয়েছে। স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে খুলনা জেলা পরিষদ এ স্মৃতিসৌধ প্রকল্প বাসত্মবায়ন করছে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২ কোটি ১৬ লাখ ২৭ হাজার টাকা। আগামী বছর বিজয় দিবস উদ্যাপনের আগেই নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে সংশিষ্টরা আশা করছে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাক হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার, আলবদর-আলশামসরা দেশের অন্যান্য স্থানের মতো খুলনাতেও অনেক বধ্যভূমি বানিয়েছিল। গলস্নামারী বধ্যভূমি তার একটি। …
Bengali, Dhaka, Memorial, News, জনকন্ঠ »
দৈনিক জনকন্ঠ
রবিবার, ১৩ ডিসেম্বর ২০০৯, ২৯ অগ্রহায়ন ১৪১৬
সংবাদদাতা, সুনামগঞ্জ থেকে জানান, অযত্ন-অবহেলায় পড়ে আছে সুনামগঞ্জ শহরের একমাত্র বধ্যভূমি। শহরের জামতলায় পিটিআই ভবন চত্বরে অবস্থিত বধ্যভূমিটি অনেকটাই ধ্বংসের পথে। স্বাধীনতার ৩৮ বছর পরও বধ্যভূমিতে অবস্থিত ৩টি টয়লেটের ট্যাংকি অপসারণ করা হয়নি। উল্টো বধ্যভূমির পাশে অবস্থিত পিটিআই পুরম্নষ হোস্টেলের ময়লার ফেলার ডাস্টবিনে পরিণত হয়েছে বধ্যভূমিটি। আর বর্ষা মৌসুমে পুরো এলাকাটিই থাকে পানির নিচে। সীমানত্ম প্রাচীর না থাকায় বধ্যভূমিটি অরৰিত অবস্থায় পড়ে আছে। স্থানীয় মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলে জানা যায়, ৭১ সালের মুক্তিযুদ্ধচলাকালীন সময়ে পাকবাহিনী অনেক নিরীহ বাঙালীকে শহরের প্রাণ কেন্দ্র জামতলার পিটিআই …
Bengali, Dhaka, Freedom Fighter, News, জনকন্ঠ »
দৈনিক জনকন্ঠ
রবিবার, ১৩ ডিসেম্বর ২০০৯, ২৯ অগ্রহায়ন ১৪১৬
নিজস্ব সংবাদদাতা,
মাগুরা মহান স্বাধীনতার ৩৮ বছর পরও মাগুরার দরিদ্র মুক্তিযোদ্ধা পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে। তেমনি তিনটি মুক্তিযোদ্ধা পরিবার জীবনযুদ্ধে পরাজিত হয়ে চরম দারিদ্র্যর সঙ্গে দিন কাটাচ্ছে। অর্ধাহারে-অনাহারে তাদের দিন চলে। ছেলেমেয়েরা অর্থের অভাবে লেখা পড়া শিখতে পারেনি।
শ্রীপুর উপজেলার রাজধরপুর গ্রামের (আদর্শ গ্রাম) মুক্তিযোদ্ধা আব্দুর হামিদ শেখ মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ যুদ্ধে অংশগ্রহণ করেন এবং ১০ ডিসেম্বর ৭১ কামারখালীতে পাক বাহিনীর যুদ্ধে গুলিবিদ্ধ হয়ে আহত হন। তাঁকে সহ ৫০ জন যুদ্ধাহত মুক্তিযোদ্ধাকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিকিৎসার জন্য রাশিয়ায় পাঠান। বর্তমানে তিনি দুই …
Bengali, Dhaka, Freedom Fighter, News, জনকন্ঠ »
প্রধানমন্ত্রী ও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ
দৈনিক জনকন্ঠ
রবিবার, ১৩ ডিসেম্বর ২০০৯, ২৯ অগ্রহায়ন ১৪১৬
খোকন আহম্মেদ হীরা
গৌরনদী স্বাধীনতাযুদ্ধের ৩৮ বছর পেরিয়ে গেলেও আজও মুক্তিযোদ্ধার তালিকায় নাম ওঠেনি বরিশালের গৌরনদী উপজেলার সীমানত্মবর্তী খাঞ্জাপুর ইউনিয়নে পাকসেনাদের সঙ্গে সম্মুখযুদ্ধে অংশগ্রহণকারী ২০ মুক্তিযোদ্ধার। রাজনৈতিক প্রতিহিংসার কারণে ইচ্ছে করেই এসব মুক্তিযোদ্ধার নাম তালিকাভুক্ত করা হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। তালিকাভুক্তির জন্য ওইসব মুক্তিযোদ্ধা একাধিকবার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের তৎকালীন আহ্বায়ক ও প্রভাবশালী বিএনপি নেতা এইচএম আলমগীর হোসেনের কাছে ধর্ণা দিয়েও ব্যর্থ হয়েছেন। ১৯৭১ সালে পাক হানাদারদের সঙ্গে সম্মুখযুদ্ধে বীরত্বের ভূমিকা পালনকারী বীর মুক্তিযোদ্ধা প্রাণ কৃষ্ণ সরকারের লিখিত অভিযোগে …
Bengali, Dhaka, Freedom Fighter, News, জনকন্ঠ »
তাঁর নাম নেই শহীদের তালিকায়!
দৈনিক জনকন্ঠ
রবিবার, ১৩ ডিসেম্বর ২০০৯, ২৯ অগ্রহায়ন ১৪১৬
বিশ্বজিৎ মনি, নওগাঁ
তালিকাবহির্ভূত মহান মুক্তিযুদ্ধের এক শহীদের নাম হৃদয়বন্ধু দাস। বিজয়ের ৩৮ বছর পর সত্মূপাকৃত লাশের অতল গহ্বরে তলিয়ে যাওয়া ঐ একজন শহীদকে টেনে তোলার দাবি তাঁর পরিবারের সদস্যদের। হৃদয়বন্ধুই মুক্তিযুদ্ধে নওগাঁ জেলার প্রথম শহীদ।
নওগাঁ শহরের সুলতানপুর গ্রামের শহীদ হৃদয়বন্ধু দাস এলাকার প্রবীণদের হৃদয় থেকে মুছে যাননি আজও। তাঁর ঘনিষ্ঠজনদের মধ্যে অন্যতম ছিলেন ভাষাসৈনিক মরহুম ডা. মনজুর হোসেন। তাঁর মৃতু্যতে হৃদয়বন্ধু দাস মহলস্নাবাসীকে বলেছিলেন, এই বিপস্নবী পুরম্নষের মৃতু্যতে শুধু পরিবার নয়, নওগাঁ তথা গোটা দেশের অপুরণীয় ৰতি হলো। জেলার …
