Home » Archive

Articles Archive for 13 December 2009

Bengali, Dhaka, Interview, War Crime, প্রথম আলো »

[13 Dec 2009 | Comments Off ]

বিশেষ সাক্ষাত্কার যুদ্ধাপরাধের বিচারপ্রক্রিয়া নিয়ে আইনমন্ত্রী শফিক আহমেদ এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানীর সাক্ষাত্কার ছাপা হলো
রাজনৈতিক কারণে কারও বিচার নয়
শফিক আহমেদ | তারিখ: ১৩-১২-২০০৯
সাক্ষাত্কার নিয়েছেন মিজানুর রহমান খান
প্রথম আলো  যুদ্ধাপরাধীদের বিচারে আদালত কোথায় বসছে?
শফিক আহমেদ  ১৪ আবদুল গনি রোডে। এখন সেখানে দুটি অফিস আছে। প্রশাসনিক ট্রাইব্যুনাল, প্রশাসনিক অ্যাপিলেট ট্রাইব্যুনাল, আইজিআর অফিস—তিনটিকেই সরিয়ে নেওয়া হবে জনতা টাওয়ারে। ভবনগুলোর চেহারা হয়তো ঠিকই থাকবে। কিন্তু তাকে যথাসম্ভব হাইকোর্টের একটি এজলাসের চেহারা দেওয়া হবে। নিরাপত্তা বিবেচনায় ওই চত্বরের বেষ্টনীদেয়াল উঁচু করা হতে পারে। বিচারকের খাসকামরা, তদন্তকারী সংস্থার …

Bengali, Dhaka, News, War Crime, প্রথম আলো »

[13 Dec 2009 | Comments Off ]

মোহাম্মদ গোলাম রাব্বানী | তারিখ: ১৩-১২-২০০৯
সাক্ষাত্কার নিয়েছেন মশিউল আলম
প্রথম আলো  আগামী জানুয়ারিতে যুদ্ধাপরাধীদের বিচার শুরু হতে যাচ্ছে। যুদ্ধাপরাধের বিষয়টি অনেক পুরোনো। অপরাধগুলো সংঘটিত হয়েছিল আজ থেকে প্রায় চার দশক আগে। বিচার সম্পন্ন করা নিশ্চয়ই খুব সরল ব্যাপার হবে না। আপনি কি এর প্রক্রিয়া-পদ্ধতি, সম্ভাব্য জটিলতা বা সুবিধা-অসুবিধার বিষয়গুলো নিয়ে একটু বলবেন?
গোলাম রাব্বানী  যুদ্ধাপরাধের বিচার হবে একটি নির্দিষ্ট আইনের দ্বারা। সেটি হচ্ছে আন্তর্জাতিক অপরাধসমূহ ট্রাইবুন্যাল আইন, ১৯৭৩। এ আইনের আট ধারায় বিচারপ্রক্রিয়ার প্রথম পদক্ষেপের কথা বলা আছে। সেটি হচ্ছে, প্রথমে সরকারকে একটি তদন্ত এজেন্সি প্রতিষ্ঠা করতে হবে।
প্রথম আলো  …

Bengali, Dhaka, Freedom Fighter, News, প্রথম আলো »

[13 Dec 2009 | Comments Off ]

বিজয়ের মাস: ১৩ ডিসেম্বর ১৯৭১
বীরাঙ্গনার দুঃখনদী
মফিদুল হক | তারিখ: ১৩-১২-২০০৯
পাকিস্তানি বাহিনী যত পিছু হটছিল, মুক্ত হচ্ছিল একের পর এক এলাকা, ততই উন্মোচিত হচ্ছিল পাকিস্তানি বাহিনী পরিচালিত আরেক ভয়ংকর নিষ্ঠুর বাস্তবতা—বাংলার নারীদের ওপর পরিচালিত বর্বর পীড়ন।
কুড়িগ্রামের সীমান্তবর্তী মুক্ত ভুরুঙ্গামারীতে প্রবেশকারী যোদ্ধাদলের সঙ্গে ছিলেন নবীন মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান মণ্ডল। ঈশ্বর-পরিত্যক্ত এই দূর নিভৃতেও স্থাপিত হয়েছিল পাকিস্তানি সেনাদের ক্যাম্প এবং ক্যাম্পের অঙ্গাঙ্গি অংশ হিসেবে ভোগের জন্য বন্দী করে রাখা হয়েছিল একদল দুখিনী নারী। আখতারুজ্জামান মণ্ডল লিখেছেন, ‘পাকা রাস্তা দিয়ে সকাল নয়টায় ভুরুঙ্গামারীর পূর্বে আমাদের অবস্থানে যাচ্ছিলাম। ওয়্যারলেসে পেছন থেকে সংবাদ দেওয়া হলো আমাকে সিও …

Bengali, Dhaka, Freedom Fighter, News, প্রথম আলো »

[13 Dec 2009 | Comments Off ]

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ | তারিখ: ১৩-১২-২০০৯
গ্রামে গ্রামে ঘুরে আতর ও টুপি বিক্রি করতেন তিনি। অবসরে বুনতেন মাছ ধরার জাল। এই জাল তৈরি করে দিতে এক ব্যবসায়ী ৩০০ টাকা দিয়েছিলেন তাঁকে। এটিই হলো তাঁর কাল। সময়মতো জাল দিতে পারেননি তিনি, ফেরত দিতে পারেননি ওই টাকাও। শেষে জীবনের বিনিময়ে তাঁকে মূল্য শোধ করতে হয়েছে। শুক্রবার দুপুরে ওই ব্যবসায়ীর লাঠিপেটায় আহত হয়ে তিনি রাতে মারা যান। জীবন দেওয়া এই মানুষটি মুক্তিযোদ্ধা আবদুল খালেক (৬৫)। ঝিনাইদহ শহরের আদর্শপাড়ার বাসিন্দা ছিলেন তিনি।
আবদুল খালেকের মেজ ছেলে হাবিবুর রহমান জানান, এক মাস আগে শহরের হামদহ এলাকার (৩ …