Home » Archive

Articles Archive for 14 December 2009

Article, Bengali, Dhaka, Freedom Fighter, Genocide, History, Intellectuals, Mass grave, Memorial, War Crime, War Criminal, ইত্তেফাক »

[14 Dec 2009 | Comments Off ]

আর মাত্র ক’দিন পর ১৬ ডিসেম্বর। এ দিন জাতি সাড়ম্বরে পালন করবে ৩৮তম মহান বিজয় দিবস। অথচ ১৯৭১ সালের অনেক বধ্যভূমির মত খুলনার ভৈরব নদের ফরেস্ট ঘাটে পাক হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার-আলবদরদের হাতে নিহত অজ্ঞাতনামা মুক্তিকামী শহীদদের জন্য নির্মিত স্মৃতিস্তম্বটি পড়ে আছে অযতœ আর অবহেলায়। বিবর্ণ এই স্মৃতিস্তম্ব এখনো পাক হানাদার বাহিনী ও তাদের দোসরদের নিষ্ঠুরতার নিরব সাক্ষী হয়ে আছে।
খুলনা থেকে বন কর্মকর্তা-কর্মচারিদের নৌ-পথে সুন্দরবনে যাতায়াতের জন্য নির্মাণ করা হয় ফরেস্ট ঘাট। এ ঘাট নির্মাণের পর থেকে ১৯৭০ সাল …

Article, Bengali, Celebration, Dhaka, Freedom Fighter, History, Intellectuals, Memorial, ইত্তেফাক »

[14 Dec 2009 | Comments Off ]

একাত্তরের ১৪ ডিসেম্বর বাঙালী জাতির ইতিহাসে এক বেদনা বিধুর দিন। মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয়ের মাত্র ৪৮ ঘণ্টা আগে বাঙালী জাতিকে চিরতরে মেধাশূন্য ও পঙ্গু করে দেয়ার লক্ষ্যে জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক, সাংবাদিক, ডাক্তার, আইনজীবী ও গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি পেশাজীবীদের ধরে নিয়ে পৈশাচিক কায়দায় হত্যা করা হয়। মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জনের প্রাক্কালে এদিন মুক্তিযুদ্ধের যৌথ কমান্ড মিত্রবাহিনীর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা চারিদিক থেকে ঘিরে ফেলে রাজধানী ঢাকা। দখলদার বাহিনীর সবক’টি ডিভিশন ইতোমধ্যেই সেন্ট্রাল কমান্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
হানাদারদের উত্তর সেক্টরের ময়মনসিংহ ব্রিগেড ঢাকার পথে পশ্চাদপসরণ করলেও শেষ …

Article, Bengali, Celebration, Dhaka, Freedom Fighter, History, Memorial, ইত্তেফাক »

[14 Dec 2009 | Comments Off ]

আজ ১৪ ডিসেম্বর। বাঙালি জাতির জন্য বেদনাবিধুর একটি দিন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এদিন একদিকে যখন পাকিস্তানী সেনাবাহিনী ঢাকায় স্থানীয় রাজাকার-আলবদরদের সহায়তায় দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের ধরে নিয়ে গিয়ে হত্যা করছিলো, সে সময় ঢাকার বাইরে মুক্তিযোদ্ধাদের প্রচণ্ড প্রতিরোধের মুখে শত্রুমুক্ত হচ্ছিল একের পর এক এলাকা। রাজধানীর অদূরে সাভার, কালিয়াকৈরসহ সিরাজগঞ্জ, দিনাজপুর, জয়পুরহাট, দোহাজারী, শিবগঞ্জ, বেড়া, মোরেলগঞ্জ প্রভৃতি এলাকা এদিন শত্রুমুক্ত হয়। দিবসটি উদযাপনে সংশ্লিষ্ট এলাকায় আজ নানা কর্মসূচি পালন করা হচ্ছে। ইত্তেফাক প্রতিবেদক ও সংবাদদাতাদের পাঠানো আরো খবর:
সাভার: চূড়ান্ত বিজয়ের মাত্র …

Article, Bengali, Dhaka, Genocide, History, Intellectuals, War Crime, War Criminal, ইত্তেফাক »

[14 Dec 2009 | Comments Off ]

শহীদ বুদ্ধিজীবীর সন্তানদের অনেকের কাছে বাবা-মা’র স্মৃতি মানে শুধুই নাম। শুধু অন্যের মুখ থেকে শোনা গল্প। বয়সে তারা এত ছোট ছিল যে, তাদের কিছুই মনে নেই। তবু দেশের স্বাধীনতা আর মানুষের মুক্তির জন্য তাদের পিতা-মাতা জীবন দিয়েছেন এ কথা মনে হলেই তারা হয়ে উঠেন অন্যরকম। গর্ব আর অহংকারে তাদের হৃদয় ভরে উঠে। মুক্তিযুদ্ধের চেতনা তাদের শক্তি জোগায়। সে রকম কয়েকজন সন্তান ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ইত্তেফাককে তাদের স্মৃতি, অনুভূতি আর সেই দিনের কথা তুলে ধরেছেন। দাবি করেছেন শহীদ বুদ্ধিজীবী হত্যাসহ যুদ্ধাপরাধীদের …

Article, Bengali, Dhaka, Freedom Fighter, Genocide, History, Intellectuals, War Crime, War Criminal, ইত্তেফাক »

[14 Dec 2009 | Comments Off ]

আজ ১৪ ডিসেম্বর, বিজয়ের মাসে শোকাবহ একটি দিন।।শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় যখন আসন্ন, পরাজয় অনিবার্য জানিয়া দখলদার বাহিনী এবং তাহাদের এদেশীয় দোসররা দেশের আলোকিত কৃতী সন্তানদের পরিকল্পিত হত্যাযজ্ঞে মাতিয়া ওঠে। বাংলাদেশের বরেণ্য সাহিত্যিক, বিজ্ঞানী, শিল্পী, সাংবাদিক, শিক্ষক, দার্শনিক ও চিকিৎসকদের বাছিয়া বাছিয়া হত্যা করে। সেই যুগসন্ধিক্ষণে দেশের যে মহান সন্তানদের নির্দয়ভাবে হত্যা করা হয়, তাঁহাদের নাম কালের পলেস্তারা পড়িয়া কখনই ধূসর-মলিন হইবার নয়। নিঃশ্বেষে প্রাণ বিসর্জন দিয়া তাহারা রচনা করিয়া গিয়াছেন বেদনাবিধুর এক গৌরবের ইতিহাস। বছর ঘুরিয়া …

Article, Bengali, Dhaka, Freedom Fighter, History, Memorial, War Crime, War Criminal, ইত্তেফাক »

[14 Dec 2009 | Comments Off ]

১৯৪৯ সালের ৭ মার্চ বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রাম রহিমগঞ্জে জন্মগ্রহণ করেন মহিউদ্দিন জাহাঙ্গীর। বর্তমানে তাঁর নামে এলাকার নামকরণ করা হয়েছে জাহাঙ্গীরনগর। তিনি ১৯৫৩ সালে পাতারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন। ১৯৬৪ সালে মুলাদি মাহমুদ জান পাইলট স্কুল থেকে সম্পন্ন করলেন ম্যাট্রিকুলেশন। ১৯৬৬ সালে বরিশালের সরকারি ব্রজমোহন কলেজ থেকে অতিক্রম করলেন উচ্চ মাধ্যমিক স্তরে। তারপর ঢাকা এলেন। ভর্তি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ। বিশ্ববিদ্যালয়ে পাঠরত অবস্থায়ই কাকুলে পাকিস্তান সামরিক একাডেমিতে ক্যাডেট হিসেবে যোগ দিলেন তিনি। কমিশনপ্রাপ্তির পর ইঞ্জিনিয়ারিং কোরে কর্মকর্তা হিসেবে …

Article, Bengali, Dhaka, Genocide, History, Intellectuals, Memorial, War Crime, War Criminal, ইত্তেফাক »

[14 Dec 2009 | Comments Off ]

আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধজীবী দিবস। ১৯৭১ এর মুক্তিযুদ্ধে আমাদের বিজয় লাভের ঠিক পূর্ব মুহূর্তে পাক হানাদার বাহিনীর এ দেশীয় দোসর আলবদর, আল শামস বাহিনী বাংলাদেশের কৃতিমান অনেক বৃদ্ধিজীবীকে অপহরণ করে। বিজয় অর্জনের পর ঐ বুদ্ধিজীবীদের অনেকের ক্ষত-বিক্ষত লাশ রায়ের বাজারের বধ্যভূমি থেকে উদ্ধার করা হয়। আলবদরদের এই পৈশাচিক হত্যাকাণ্ডে দেশবাসী স্তম্ভিত হয়ে পড়ে। মানুষ জন্তুর হিংস্র উন্মত্ততা কত ভয়ালরূপ নিতে পারে এবং কোন্ পর্যায়ে গিয়ে ঠেকে তার এক উৎকৃষ্ট উদাহরণ ডিসেম্বরের সেই বুদ্ধিজীবী হত্যাকাণ্ড।
দশ ডিসেম্বর ১৯৭১ গভীর রাতে দৈনিক ইত্তেফাকের সাবেক …

Article, Bengali, Dhaka, Freedom Fighter, Genocide, History, Intellectuals, Memorial, War Crime, War Criminal, ইত্তেফাক »

[14 Dec 2009 | Comments Off ]

স্মরণে মরণ নেই। যাঁরা মুক্তিযুদ্ধে ১৯৭১-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মচারী ও অন্যান্য ব্যক্তি শহীদ হয়েছেন, যাঁরা আমাদের দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছেন, তাঁদের যদি আমাদের স্মরণে রাখি, তাহলে তাঁরা আমাদের মাঝেই থাকবেন, তাঁদের মরণ নেই, তারা চিরঞ্জীব। একটি জাতির কাছে তাদের মুক্তিযুদ্ধের ইতিহাস অতি মূল্যবান সম্পদ, আর এর প্রতিটি উপাদন তাই সে জাতির কাছে গর্বের। মুক্তিযুদ্ধে যাঁরা অকাতরে প্রাণ বিসর্জন দিয়ে গেছেন, তাঁদের না পরিচয় ও অবদান যদি সংরক্ষন করা যায় তাহলেই তারা স্মরণীয় হয়ে থাকবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় পরিণত হয় পূর্ববাংলার …

Article, Bengali, Dhaka, Genocide, History, Intellectuals, War Crime, War Criminal, ইত্তেফাক »

[14 Dec 2009 | Comments Off ]

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের তৎকালীন (১৯৫৩-৭১) প্রফেসর সাধক মনীষী ড. গোবিন্দ চন্দ্র দেব, সংক্ষেপে সর্বজন পরিচিত ড. জি সি দেব নামে। অনন্য অসাধারণ এক মহান পুরুষ। চষধরহ ষরারহম ধহফ যরময ঃযরহশরহম এর মূর্ত প্রতীক। চলনে-বলনে কথনে উদার, নির্বিবোধ এবং নিরহংকার। শীত, বসন্ত, গ্রীষ্ম-হেমন্ত সব ঋতুতেই তাঁর সেই চিরাচরিত পোশাক, সাধারণ মানের ধুতি, খদ্দরের পাঞ্জাবী, ঝুলানো খদ্দরে চাদর। বর্ণ কৃষ্ণ-স্মেষা, স্থূল দেহ, গোলাকার মুখাবয়ব, ছোট ছোট করে ছাঁটা মাথায় কাঁচা স্কন্ধে পাকা মিশ্রিত ঘন কেশ এবং পুরো ও বিস্তৃত গোঁফ তাঁকে ভিন্নধর্মী আকর্ষণে বৈশিষ্ট্যমণ্ডিত …

Article, Bengali, Dhaka, Freedom Fighter, Genocide, History, Intellectuals, Memorial, War Crime, War Criminal, ইত্তেফাক »

[14 Dec 2009 | Comments Off ]

বাঙলাদেশের মুক্তিযুদ্ধ বাঙালির জাতীয় জীবনের শ্রেষ্ঠ অর্জন এবং এ অর্জনের মধ্য দিয়ে বাঙালি জাতি তার নিজস্ব পরিচয়কে বিশ্বের মানচিত্রে তুলে ধরেছে আপন রঙে। কিন্তু মুক্তিযুদ্ধের এ ইতিহাস একদিকে যেমন দীর্ঘ, তেমনি গভীরে প্রোথিত তার সামগ্রিক অবয়ব। একটু নিবিড় দৃষ্টিকোণে দেখলে বোঝা যায় একাত্তরের এ যুদ্ধ কেবল নয় মাসের কয়েকটি ঘটনা সমষ্টি নয়; বরং তা একটি জাতিরাষ্ট্রের আত্মোৎসর্গের প্রসববেদনামাত্র। যে কোনো বিপ্লবের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় এর পেছনে একটি শক্তিশালী সাংস্কৃতিক ও মননশীলতার চর্চা থাকে। বাঙলাদেশের মুক্তিযুদ্ধের ক্ষেত্রেও বিষয়টি লক্ষ্যণীয়। ৪৭ এর …

Article, Bengali, Dhaka, Freedom Fighter, Genocide, History, Intellectuals, War Crime, War Criminal, ইত্তেফাক »

[14 Dec 2009 | Comments Off ]

পাক বাহিনীর নির্যাতনের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে চট্টগ্রামের পুরাতন সার্কিট হাউস। মুক্তিযুদ্ধ চলাকালীন এটি ছিল পাক বাহিনীর টর্চার সেল। এই ভবনে বসে পাক বাহিনীর গোয়েন্দা নেটওয়ার্ক পরিচালিত হতো। তাদের বিভিন্ন অপারেশনের পরিকল্পনা ও নিরীহ বাঙালিদের ধরে এনে নির্যাতন ও হত্যা করা হতো এখানে। মুক্তিযুদ্ধ চলাকালে পাক-বাহিনীর গোয়েন্দা কর্মকর্তা ও তাদের এদেশীয় দোসরদের ছাড়া অন্য কারো প্রবেশাধিকার নিষিদ্ধ ছিল এই ভবনে। উল্লেখ্য, গত ১৯৯৪ সালে তৎকালীন বিএনপি সরকার পুরাতন সার্কিট হাউসকে জিয়া স্মৃতি জাদুঘর হিসাবে নামকরণ করেন।
শহর থেকে চট্টগ্রাম সেনানিবাস অনেক দূরে হওয়ায় …

Article, Bengali, Dhaka, Genocide, History, Intellectuals, Interview, War Crime, War Criminal, জনকন্ঠ »

[14 Dec 2009 | Comments Off ]

শহীদুল্লাহ কায়সারের হত্যাকারী জামায়াত নেতা খালেক মজুমদারকে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেই শনাক্ত করেছিলাম। বিচারককে বলেছিলাম, খুনের বদলে খুন। আইনে হত্যাকারীর বিচার হবে না। স্বামীর হত্যাকারীকে নিজের হাতে খুন করতে চেয়েছিলাম সেদিন। শুধু বিশেষ দিন বা ঘটনা বলে কথা নয়। শহীদ শহীদুল্লাহ কায়সারকে প্রতিনিয়তই মনে পড়ে। তাঁর স্মৃতি আমার মনে শক্তি সঞ্চার করে। সামনের দিকে টেনে নিয়ে যায়। বললেন শহীদ শহীদুল্লাহ কায়সারের স্ত্রী অধ্যাপিকা পান্না কায়সার। ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা দিবস উপলক্ষে জনকণ্ঠের সঙ্গে একান্ত সাক্ষাতকারে এসব কথা বলেন তিনি। বললেন ১৯৭১ সালের …