Home » Archive

Articles Archive for 15 December 2009

Bengali, Dhaka, Freedom Fighter, News, জনকণ্ঠ »

[15 Dec 2009 | Comments Off ]

সংবাদদাতা, গফরগাঁও, ১৪ ডিসেম্বর স্বাধীনতার ৩৮ বছর পরও তালিকায় স্থান নেই গফরগাঁওয়ের ১৫ শহীদ মুক্তিযোদ্ধার নাম। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে শাহাদৎ বরণের ৩৮ বছর পেরিয়ে গেলেও আজও শহীদ মুক্তিযোদ্ধার তালিকায় নাম উঠেনি উপজেলার ১৫ শহীদ মুক্তিযোদ্ধার। রাজনৈতিক ও ব্যক্তিগত প্রতিহিংসার কারণেই ইচ্ছে করেই পাক হানাদার বাহিনীর হাতে দেশের জন্য জীবন উৎসর্গকারী এসব শহীদ মুক্তিযোদ্ধার নাম তালিকাভুক্ত হয়নি বলে অভিযোগ পাওয়া যায়। তালিকাভুক্তির জন্য ঐসব শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা বিভিন্ন সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারদের নিকট আবেদন করেও ব্যর্থ হয়েছেন বলে তাঁরা জানান। অথচ মাতৃভূমিকে হানাদার মুক্ত করতে মু্ক্তিযুদ্ধে অংশ …

Bengali, Dhaka, History, News, যায়যায়দিন »

[15 Dec 2009 | Comments Off ]

উত্তর-পূর্বাঞ্চলীয় তৎকালীন জেলা সিলেট আজ ১৫ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর কবলমুক্ত হয়। ভারত ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার পর সিলেট শহরে পাক হানাদারদের ওপর আকাশপথে হামলা বাড়ানো হয়। সেই সঙ্গে জোরদার করা হয় মুক্তিযোদ্ধাদের গেরিলা তৎপরতা। ১৩ ডিসেম্বর দুপুরে পাকসেনাদের পাল্টা বিমান হামলা উপেক্ষা করে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর একটি দল সিলেট শহরের পূর্বদিকে খাদিমনগরে পৌঁছে।
প্রায় একই সময়ে মুক্তিযোদ্ধাদের অন্য দুটি দল দক্ষিণ দিকে জালালপুর ও পশ্চিম দিকে লামাকাজীতে অবস্থান নেয়। ফলে পাকিস্তান বাহিনী কোণঠাসা হয়ে পড়ে। একমাত্র উত্তরদিক খোলা থাকলেও বিস্তীর্ণ পাহাড় ও সীমান্ত থাকায় সেদিকে পালানো সম্ভব ছিল না …

Bengali, Dhaka, News, War Criminal, সমকাল »

[15 Dec 2009 | Comments Off ]

বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতাকারী জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির তাদের ভোল পাল্টাতে শুরু করেছে। গণধিক্কার এবং ঘৃণা থেকে নিজেদের আড়াল করতে মুক্তিযোদ্ধা বিষয়ক সংগঠন, মুক্তিযুদ্ধ বিষয়ক বই প্রকাশ, বঙ্গবন্ধুকে স্বাধীনতার স্থপতি হিসেবে উল্লেখ, বিজয় দিবস পালনের মতো অনুষ্ঠান করছে। এসবের মধ্য দিয়ে তারা ‘৭১-এর ঘৃণ্য অপকর্ম লুকাতে চাইছে। সোমবার শহীদ বুদ্ধিজীবী দিবসের
আলোচনায় নিজেদের নির্দোষ বলে দাবি করেছেন যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত দলটির কয়েকজন নেতা।
স্বাধীনতাবিরোধী এ দলটি তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকে ধীরে ধীরে এই ভোল পাল্টানো শুরু করে। ওই সময় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনার, সেনাবাহিনীর প্রধান যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে বক্তব্য দিলে জামায়াত …

Bengali, Dhaka, News, War Crime, সমকাল »

[15 Dec 2009 | Comments Off ]

পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেছেন, কোনো ধর্মই হত্যাকাণ্ডকে সর্মথন করে না। যুদ্ধাপরাধীদের বিচার অবশ্য অবশ্যই হবে। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের তালিকায় ভেজাল ঢুকে গেছে। মুক্তিযোদ্ধাদের স্বার্থেই ওই তালিকাকে ভেজালমুক্ত করতে হবে এবং ভেজাল সৃষ্টিকারীদেরও চিহ্নিত করতে হবে। বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের সম্পদ। এ সম্পদ তাদেরই রক্ষা করতে হবে। মন্ত্রী বলেন, দিন বদল করতে হলে চরিত্র বদল করতে হবে।

Bengali, Celebration, Dhaka, News, সমকাল »

[15 Dec 2009 | Comments Off ]

‘বিজয়ের গল্প বলি’ নামে গ্রামীণফোনের ক্যাম্পেইন গতকাল শুরু হয়েছে সোনারগাঁও হোটেলে। এর মাধ্যমে সাধারণ মানুষের প্রতিদিনের সংগ্রাম ও বিজয়ের গল্প সংগ্রহ করবে গ্রামীণফোন। প্রাথমিক বাছাইয়ের পর, বিচারকমণ্ডলী কিছু গল্প নির্বাচন করবেন। এসব গল্প বই আকারে প্রকাশ করা হবে আগামী ফেব্রুয়ারিতে একুশে বইমেলায়। বিচারকমণ্ডলীতে আছেন দৈনিক নিউ এজের সম্পাদক নুরুল কবির, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের ও সাইটসেভারস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ড. ওয়াহিদুল ইসলাম।
গতকাল অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ কমিউনিকেশনস অফিসার কাজী মনিরুল কবির ক্যাম্পেইনের লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা করেন। এছাড়া আলী যাকের ও ওয়াহিদুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য রাখেন। গ্রামীণফোনে কর্মরত এসিড সন্ত্রাসের শিকার …

Bengali, Dhaka, News, War Criminal, সমকাল »

[15 Dec 2009 | Comments Off ]

ঠাকুরগাঁও প্রতিনিধি
বিশিষ্ট সাহিত্যিক, কলামিস্ট এবং ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা হলেও তার দল জামায়াতকে সঙ্গে নিয়ে ক্ষমতায় যাওয়ার আশায় যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা করছে। তারা বিচার প্রক্রিয়ায় সরকারকে সাহায্য করছেন না। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মঙ্গলবার বিকেল ৫টায় ঘাতক দালাল নির্মূল কমিটি ঠাকুরগাঁওয়ের উদ্যোগে পুরনো বাসস্ট্যান্ড চত্বরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কমিটির জেলা সভাপতি আখতার হোসেন রাজার সভাপতিত্বে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা সভাপতি বায়োজিদ আক্তার, কেন্দ্রীয় নেতা লুৎফর রহমান, শিক্ষাবিদ মমতাজ লতিফ, জিতেন্দ্রনাথ রায়, ডা. শেখ ফরিদ, অধ্যক্ষ আবুল …

Bengali, Dhaka, News, War Crime, War Criminal, যায়যায়দিন »

[15 Dec 2009 | Comments Off ]

যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। ‘প্রাণের জোয়ারে উড়াই বিজয় কেতন’ এ স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে সোমবার থেকে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস-২০০৯ উদযাপন শুরু হয়েছে। এ উপলক্ষে কালো ব্যাজ ধারণ, উন্মুক্ত ব্যানারে গণস্বাক্ষর, সেমিনার, আলোক মিছিল, চলচ্চিত্র প্রদর্শনীসহ আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিটিই উঠে আসছে বারবার।
শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে সোমবার মুক্তিযোদ্ধা ও শাবির অধ্যাপক ড. সুশান্ত কুমার দাসকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। এছাড়া শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কালো ব্যাজ ধারণসহ বিভিন্ন কর্মসূচির …

Article, Bengali, Dhaka, Freedom Fighter, History, Memorial, ইত্তেফাক »

[15 Dec 2009 | Comments Off ]

পাষাণে বুক বেঁধেছেন বীর মুক্তিযোদ্ধা ঊষা রানী দেবী। স্বামী-শ্বশুরসহ পরিবারের আট সদস্যের নির্মম হত্যাকাণ্ডের দু:সহ স্মৃতি বুকে বয়ে নিয়ে বেড়াচ্ছেন নিয়ত। অতি প্রিয়জনদের হারালেও একাত্তরের সেই ভয়াবহ দিনগুলোতে তার মনোবল ছিল অটুট। বুকে ছিল তার অসীম সাহস। তিনি প্রাণভয়ে দেশত্যাগ করেননি। কিশোরগঞ্জ শহরে তার পৈতৃক বাড়িতে থেকেই শত্রুর ক্যাম্প থেকে সংবাদ এনে গোপনে পাচার করতেন মুক্তিবাহিনীর নিকট। বেশির ভাগই হতো চিঠি চালাচালির মাধ্যমে। জীবনের মায়া পরিত্যাগ করে তিনি এই দু:সাহসী কর্মকাণ্ড চালাতেন।
ঊষা রানী দেবী ২০০৬ সালে কিশোরগঞ্জ সরকারি এসভি উচ্চ বালিকা বিদ্যালয়ের …

Article, Bengali, Dhaka, Freedom Fighter, History, Memorial, ইত্তেফাক »

[15 Dec 2009 | Comments Off ]

একাত্তরের এইদিনে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর শহীদ হন। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর পাকিস্তান থেকে পালিয়ে এসে মুক্তিবাহিনীর ৭ নম্বর সেক্টরে যোগ দেন। শৃংখলা, কর্তব্যনিষ্ঠা এবং সাংগঠনিক ক্ষমতায় মহিউদ্দিন জাহাঙ্গীর অচিরেই সকলের শ্রদ্ধা ও বিস্ময় জাগিয়ে তোলেন। তিনি কোন বিরাম না নিয়েই দিনের বেলা অপারেশনের পরিকল্পনা করতেন আর রাতেই গেরিলাদের সঙ্গে অপারেশনে যেতেন। চাঁপাইনবাবগঞ্জ দখলের যুদ্ধে তিনি সরাসরি নেতৃত্ব দেন। মহানন্দা নদী পেরিয়ে তিনি একের পর এক শত্রু বাংকার দখল করে যখন প্রবল বিপদ উপেক্ষা করে এগুচ্ছিলেন তখন হঠাৎ মাথায় …

Art, Article, Bengali, Celebration, Dhaka, Freedom Fighter, History, Memorial, ইত্তেফাক »

[15 Dec 2009 | Comments Off ]

সিলেট-সুনামগঞ্জ সড়ক হয়ে গোবিন্দগঞ্জের নিকট ডান দিকে মোড় নিলেই ছাতক সড়ক। মুক্তিযুদ্ধকালে শিল্প শহর ছাতক ছিল একটি উল্লেখযোগ্য রণাঙ্গন। এ সড়কের ৬ কিঃ মিটার দূরে লালপুল ব্রিজের নিকট ‘‘শিখা সতের’’ নামের শহীদ স্মৃতিস্তম্ভ আজও স্বাধীনতাকর্মী সেই মুক্তিপাগল তরুণদের স্মৃতি জানান দেয়।
ছাতকের বধ্যভূমি ‘‘শিখা সতের’’ মুক্তিযুদ্ধের চেতনা। প্রতি বছর ২৬ মার্চ স্বাধীনতাদিবস এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবসে মানুষ ফুল হাতে জড়ো হয়। ৭১-এর মুক্তিযুদ্ধ চলাকালে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের পশ্চিম পার্শ্বে মাধবপুরের লালপুল নামক স্থানে মুক্তিকামী ১৭ দামাল ছেলেকে পাকহানাদার বাহিনীর ব্রাশ ফায়ারে কাউকে হত্যা …

Art, Article, Bengali, Celebration, Dhaka, Freedom Fighter, History, ইত্তেফাক »

[15 Dec 2009 | Comments Off ]

দিনাজপুরের ফুলবাড়িতে অবহেলায় পড়ে আছে ১৯৭১ সালের ১০ ডিসেম্বর শহীদ ভারতীয় মিত্রবাহিনীর সেনা সদস্যদের স্মৃতিস্তম্ভটি। প্রতি বছর বিজয়ের মাস আসে আর যায়, কিন্তু কেউই স্মরণ করে না স্বাধীনতা যুদ্ধে শহীদ ভারতীয় মিত্রবাহিনীর সেনা সদস্যদের আত্মত্যাগের কথা। তবে স্বাধীনতার পর ৩/৪ বছর এই স্মৃতিস্তম্ভটি বিভিন্ন স্তরের মানুষ শ্রদ্ধা জানালেও এখন আর কেউই শ্রদ্ধা জানাতে যায় না সেখানে। ফলে অবহেলা, অযতœ আর অরক্ষিত অবস্থায় পড়ে থাকছে এই স্মৃতিস্তম্ভটি। পানি উন্নয়ন বোর্ড এখন পার্শ্ববর্তী ছোট যমুনা নদীর পানির উচ্চতা মাপার জন্য স্কেল হিসেবে ব্যবহার করছে।
সাবেক উপজেলা …

Art, Article, Bengali, Dhaka, Freedom Fighter, Intellectuals, জনকণ্ঠ »

[15 Dec 2009 | Comments Off ]

রাজশাহীতে মুক্তিযুদ্ধ চলাকালীন ঘটনাক্রমে এক মহিলার বাসায় আশ্রয় নিয়েছিল দু’জন মুক্তিযোদ্ধা। গোপন সংবাদের ভিত্তিতে পাক হানাদার এবং তাদের দোসর রাজাকাররা বাড়িটিতে হানা দেয়। বাড়িঘর তছনছ করে ফেলে। কিন্তু গৃহকত্রর্ী সেই মহিলা বারে বারেই অস্বীকার করতে থাকে, এখানে কেউ নেই। “মুক্তি কিদার হায়” বলে তারা তার দিকে রাইফেল তাক করে। তাতেও কোন ফল না হওয়ায় তার সন্তানকে মেরে ফেলার হুমকি দেয়। তবু তিনি মুখ খোলেননি। শেষমেশ তার প্রতিবন্দী সন্তান মুকুটকে তারা ধরে নিয়ে যায়। আর কোনদিন ফিরে আসেনি। নিজের সন্তানের জীবনের বিনিময়ে দুই মুক্তিসেনার …