Home » Archive

Articles Archive for 15 December 2009

Article, Bengali, Dhaka, Freedom Fighter, History, Memorial, জনকন্ঠ »

[15 Dec 2009 | Comments Off ]

মুক্তিযুদ্ধের মাস ডিসেম্বর। আনন্দ, বেদনা, গৌরব মিশ্রিত একটি মাস। সারা বছরের বাঙালী চেতনা জাগরিত হয় এ মাসেই। গত ৩৮ বছরে ১৯৭১-এর স্মৃতি বাঙালীর মানসপটে ভেসেছে লক্ষবারের বেশি। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া কষ্টার্জিত স্বাধীনতার সুফলের ভাগ-বাটোয়ারা নিয়ে বাঙালী জাতি এখনও একে অপরের প্রতিদ্বন্দ্বী। ২৬ মার্চ আর ১৬ ডিসেম্বর এলে শহীদ স্মৃতিকে একটু উস্কে দেয়া, আর বছরের অন্য মাসগুলোয় বেমালুম ভুলে যাওয়া এখন এক রেওয়াজে পরিণত হয়েছে। শহীদদের যথাযোগ্য মর্যাদা দেয়া আর শহীদ পরিবারগুলোকে সম্মান জানানো এখন যেন দুঃসাধ্য ব্যাপার। এভাবে অবজ্ঞা, অমর্যাদা …

Article, Bengali, Dhaka, Freedom Fighter, Genocide, History, Mass grave, Memorial, জনকন্ঠ »

[15 Dec 2009 | Comments Off ]

রাউজানে ‘৭১-এর মুক্তিযুদ্ধের এক করুণ ইতিহাস বহন করে চলেছে ঊনসত্তরপাড়া এলাকাটি। এই এলাকায় একাত্তরের মুক্তিযুদ্ধের ভয়াবহ নির্মমতার শিকার হয় এই এলাকার মানুষ। আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় এখানে পাকিস্তান হানাদার বাহিনীর হাতে সংঘটিত হয় ইতিহাসের ভয়াবহ এক গণহত্যা। চট্টগ্রামের রাউজান উপজেলার ঊনসত্তরপাড়ার সতীশ মহাজনের পুকুর পাড়ে চোখ হাত বেঁধে ৭০-এর অধিক বাঙালীকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়।
সমৃদ্ধিশীল রাউজানের অতীত ইতিহাসের করুণ অধ্যায় হলো ১৯৭১। করুণ অধ্যায়ের এক বড় অংশের সঙ্গে জড়িয়ে আছে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তরপাড়া গ্রামটি। কারণ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের …

Article, Bengali, Dhaka, Freedom Fighter, History, Memorial, জনকন্ঠ »

[15 Dec 2009 | Comments Off ]

কামালপুর, ১১নং সেক্টর যা নাকি মুক্তিযুদ্ধের সময়কার সর্ববৃহৎ সেক্টর। ১১নং সেক্টরের সদর দফতর ছিল ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত মহেন্দ্রগঞ্জ পাহাড়ের ওপরে। এই ক্যাম্পের অপরদিকে ছিল পাকিস্তান সীমান্ত কামালপুর। সেখানে ছিল পাকিস্তানীদের শক্ত অবস্থান। ওরা সর্বশক্তি নিয়োগ করেছিল এই কামালপুরে, কারণ কামালপুর ছিল ঢাকা যাওয়ার প্রবেশ পথ। কামালপুর মুক্ত করতে পারলেই আমরা শ্রীবর্দী, বকশীগঞ্জ হয়ে সোজা শেরপুর। এরপর শেরপুর থেকে ব্রহ্মপুত্র নদ পার হয়ে জামালপুরে পাক বাহিনীর শক্ত অবস্থান পরিষ্কার করে এলেঙ্গা ও টাঙ্গাইল হয়ে ঢাকা। এই কামালপুরে পাকবাহিনীর ছিল ভীষণ শক্ত অবস্থান। …

Article, Bengali, Dhaka, Genocide, History, Intellectuals, War Crime, War Criminal, জনকন্ঠ »

[15 Dec 2009 | Comments Off ]

এখন ডিসেম্বর। ডিসেম্বরের এই মাস বাঙালী জীবনের স্মরণীয় মাসগুলোর একটি। এ মাস আমাদের জন্য আনন্দের। এ মাস আমাদের বেদনার। এ মাসেই আমরা হানাদার পাকিস্তানীদের পরাভূত করে ছিনিয়ে এনেছি স্বাধীনতা। এ মাসেই আমরা হারিয়েছি আমাদের গৌরব, আমাদের শীর্ষস্থানীয় কৃতী সন্তানদের। আমাদের স্বাধীনতার বলি হয়েছেন তাঁরা। তাঁরা আমাদের মুক্তিযুদ্ধের শহীদ। তাঁদের রক্তে স্নাত বাংলাদেশের স্বাধীনতা। আনন্দ ক্ষণস্থায়ী, বেদনা চিরস্থায়ী। স্বাধীনতার আনন্দ আমরা উদযাপন করি যত না আন্তরিকতায়, তার চেয়ে বেশি আনুষ্ঠানিকতায়। কিন্তু স্বজন হারানোর বেদনা লালিত রয়েছে আমাদের সর্বান্তঃকরণজুড়ে। এই মাসে আমরা উদ্বেলিত হই …

Bengali, Dhaka, Freedom Fighter, History, Intellectuals, Interview, সংবাদ »

[15 Dec 2009 | Comments Off ]

‘৭১-এর মুক্তিযুদ্ধ ও নারী পুনর্বাসন কেন্দ্র
আসক পরিচালিত ‘মুক্তিযুদ্ধের কথ্য ইতিহাস প্রকল্প’-এর (১৯৯৬ থেকে ১৯৯৯ পর্যন্ত) অন্যতম উদ্দেশ্য ছিল সে সময়কার নারীর অভিজ্ঞতার বয়ান লিপিবদ্ধ করা এবং প্রাপ্ত তথ্যগুলোকে পাকিস্তানি সেনাবাহিনী ও দেশীয় সহযোগীদের সংঘটিত যুদ্ধাপরাধের বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ হিসেবে হাজির করা। তা থেকে ২০০১-এর অমর একুশে বইমেলায় উনিশ জন ক্ষতিগ্রস্ত নারীর অভিজ্ঞতা নিয়ে ‘নারীর ৭১ ও যুদ্ধপরবর্তী কথ্যকাহিনী’ বইটি প্রকাশিত হয়। সে সময় প্রকল্পের গবেষকগণ তথ্য সংগ্রহের জন্য কয়েকজনের সাক্ষাৎকার গ্রহণ করেছিলেন। তার মধ্যে অন্যতম মুক্তিযুদ্ধের সক্রিয় কর্মী, প্রখ্যাত শিক্ষাবিদ ড. নীলিমা …

Bengali, Dhaka, News, War Criminal, ইত্তেফাক »

[15 Dec 2009 | Comments Off ]

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ২০০১ সালের নির্বাচন পরবর্তী সহিংসতা, হত্যা নির্যাতন তদন্তে একটি কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ইতিপূর্বে হাইকোর্টের একটি রায়ে কমিশন গঠন করে তদন্তের নির্দেশ দেয়া হয়েছিল। সে অনুযায়ী এ কমিশন গঠন করা হচ্ছে। এ বিষয়ে আইনমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব এবং মন্ত্রিপরিষদ সচিবকে পদক্ষেপ নিতে বলা হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচারের প্রসঙ্গে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী আরো বলেন, মানবাধিকার লংঘনকারী ও যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতে হবেই হবে।
গতকাল সোমবার মহান বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণ দেন।
আওয়ামী লীগ …

Bengali, Dhaka, Memorial, News, ইত্তেফাক »

[15 Dec 2009 | Comments Off ]

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলাধীন হাবিবুল্লাহ (রা) নগর ইউনিয়নের রতনকান্তি গ্রাম থেকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার ডাববাগানে (বর্তমানে শহীদনগর) মুক্তিযোদ্ধাদের নিয়মিত শুকনো খাবার পাঠানো হতো। এই গ্রামের আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র দেবেশ চন্দ্র সান্যাল মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বিশেষ সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। তাঁর গেরিলা বাহিনীর আক্রমণে পাকিস্তানি হানাদার ও তাদের দোসর রাজাকার-আলবদর-আলশামসরা ভীত-সন্ত্রস্ত থাকতো। তাঁর গেরিলা বাহিনী ‘বিচ্ছু বাহিনী’ নামে খ্যাত ছিল। শাহজাদপুরের ধীতপুর যুদ্ধে জয়ী হয়ে ৯ ডিসেম্বর দেবেশ চন্দ্র সান্যাল তাঁর সঙ্গীদের নিয়ে চলে আসেন রতনকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ে। আকাশমুখি ফাঁকা গুলির আওয়াজ আর ‘জয় বাংলা’ রণধ্বনিতে মুখরিত হয়েছিল …

Bengali, Dhaka, Freedom Fighter, News, ইত্তেফাক »

[15 Dec 2009 | Comments Off ]

৭১’র মুক্তিযুদ্ধে বীর সৈনিক আব্দুর রাজ্জাক উপজেলার ফতেপুর নিমতলা গ্রামের আবু সাইদ মুন্সির সন্তান। যুদ্ধ শেষে বাড়ি ফেরার এক বছর পর আনসার বাহিনীতে কাজ নিয়েছিলেন তিনি। চাকরি অবস্থায় মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। বর্তমানে নামমাত্র মুক্তিযোদ্ধা ভাতা পেলেও তাকে দেখাশোনা করার মত কোন আপনজন তার পাশে নেই। দুইবেলা দুইমুঠো খাবার জুটছে না তার। দিনভর পথে পথে বঙ্গবন্ধুর ভাষণ আর যুদ্ধের কাহিনী বলে সময় পার করেন তিনি। যিনি বীরদর্পে দেশকে স্বাধীন করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন আজ প্রচণ্ড শীতেও কোন শীতবস্ত্র জোটেনি তার। ১৯৭১ সালে ৮নং সেক্টরে পাকবাহিনীর বিরুদ্ধে মেজর মঞ্জুর …

Bengali, Dhaka, Intellectuals, News, ইত্তেফাক »

[15 Dec 2009 | Comments Off ]

দেশের স্বাধীনতা অর্জনে বুদ্ধিজীবীদের অবদান বৃথা যেতে দেয়া হবে না, দেয়া যায় না উল্লেখ করে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, বুদ্ধিজীবীদের চেতনা বাস্তবায়নে দুর্নীতিমুক্ত দেশ গড়ার শপথ নিতে হবে। আমরা রাজনীতিবিদরাও বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধাদের আদর্শ পূরণে কতোটুকু ভূমিকা রাখতে পেরেছি সেটাও প্রশ্নের দাবি রাখে।
গতকাল সোমবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বিএনপি মহাসচিবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপির নবগঠিত স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, তরিকুল ইসলাম, এম কে আনোয়ার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র …

Bengali, Dhaka, News, War Criminal, যুগান্তর »

[15 Dec 2009 | Comments Off ]

বাসস
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে যুদ্ধাপরাধী, বুদ্ধিজীবীদের হত্যাকারী এবং মুক্তিযুদ্ধ চলাকালে অন্যান্য সব অমানবিক অপরাধ সংঘটনকারীদের বিচারের জন্য তার সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবেই।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, ‘যুদ্ধাপরাধী, বুদ্ধিজীবী হত্যাকারী এবং অমানবিক কার্যকলাপে জড়িত অন্য ব্যক্তিদের বিচার এ দেশের মাটিতেই হবে।’ প্রধানমন্ত্রী বলেন, তার সরকার ২০০১ সালে সাধারণ নির্বাচনের পরপরই সারাদেশে নিরীহ লোকদের ওপর চালানো নৃশংসতার ঘটনা তদন্ত করতে হাইকোর্টের রায় অনুযায়ী …

Article, Bengali, Dhaka, History, ইত্তেফাক »

[15 Dec 2009 | Comments Off ]

১৯৭১ সালে নয় মাসের এক রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট হিসেবে প্রতিষ্ঠা পায়। পাকিস্তানী সেনাবাহিনীকে পরাজিত করে বাঙালি জাতি বিজয় গৌরব অর্জন করেছিলো। এই মুক্তিযুদ্ধের অনেক কথা আজও মনে পড়ছে। স্বাধীনতা সংগ্রামে ছাত্র সমাজের অবদান প্রত্যক্ষ যুদ্ধের সঙ্গেই জড়িত এই স্মৃতি।
কত স্মৃতি, কত কথা আজ আমার মনের পাতায় উঁকি দিচ্ছে। যখন দেশে মুক্তিযুদ্ধ শুরু হয় তখন আমি প্রাথমিক স্কুলে পড়ি। স্মৃতি কথা আজও আমার মনের পাতায় উঁকি দিচ্ছে। আমি বাবাকে বলেছিলাম, বাবা যুদ্ধ কী পাক হানাদার বাহিনী আমাদের দেশে দখল করলো কেন? বাবা বলেছিলেন সকলে মিলে আল্লাহকে ডাকো। …

Bengali, Blog, History »

[15 Dec 2009 | No Comment ]

http://sushanta.amarblog.com/posts/28462/
[Added by ফয়েজ on Mon Dec 15, 2008 7:10 pm]