Articles Archive for 16 December 2009
Blog, সচলায়তন »
প্রথম আলোর খবর যদি সত্য হয়, তাহলে বোঝা যাচ্ছে পুরনো আশঙ্কাই সত্য হতে যাচ্ছে। বর্তমান সরকার নানান টালবাহানায় যুদ্ধাপরাধীদের বিচার কেবলই পেছাতে চাচ্ছে। এই হচ্ছে হবে, প্রস্তুতি চলছে… এভাবেই কাটাতে থাকবে সময়।
অথচ এই সরকার ক্ষমতায় এসেছিলোই যুদ্ধাপরাধীদের বিচার করার প্রতিশ্রুতির গুড় ছিটিয়ে।
পত্রিকা বলছে কৌশলগত কারণে সরকার এখনই যুদ্ধাপরাধের বিচার শুরু করতে চাইছে না।
বাহ্, নির্বাচনে জেতার কৌশল হিসেবে মূল অস্ত্র যা, সেই অস্ত্রই এখন কৌশলে হেরে যাচ্ছে?
এ ছাড়া পর্যাপ্ত তথ্যচিত্র বা তথ্য সংগ্রহ, প্রশাসনিক প্রস্তুতি এবং বিচারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণের কাজটি শুরু করতেও সময় লাগবে।
অথচ এটাই সরকারের অন্যতম কাজ হওয়া …
Article, Daily Star, Dhaka, English, History »
They lie buried across the border, long for land they liberated 38 years back; 282 graves found so far
Private initiatives have recently located 282 graves of freedom fighters at two places of Agartala in Indian territory across Akhaura border. Inset, the grave of freedom fighter Prof Wahab Talukdar lies uncared for in Kalamati village, India. Photo Courtesy: Q Sajjad A Zahir
Thirty-eight years into independence, an uncountable number of fallen war heroes still lie buried on Indian soil without being identified or their graves preserved. Only recently 282 such graves have …
Article, Daily Star, Dhaka, English, History »
RECENTLY, after almost 35 years of independence of Bangladesh, the National Security Council (NSC) of America declassified some very interesting documents relating to the Liberation War of Bangladesh. They clearly show America’s policy during the war of Bangladesh in 1971.
The available documents offer many useful insights into how and why Richard Nixon and Henry Kissinger made important decisions during the war of 1971. They show in detail how U.S policy, directed by Richard Nixon and Henry Kissinger, followed a course that became infamously known as “The Tilt.”
The first part of …
Article, Bengali, Celebration, Dhaka, সংবাদ »
আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালি জাতির পরাধীনতার শৃঙ্খল মুক্তির দিন। এ ভূখ-ের বাঙালি জনগোষ্ঠীর হাজার বছরের ইতিহাসে সবচেয়ে গৌরবময় দিন। কয়েকশ’ বছরের বিজাতীয় শাসন-শোষণের যগদ্দল পাথর সরিয়ে মুক্ত বাতাসে প্রাণভরে নিঃশ্বাস নেয়ার অবারিত সুযোগ সৃষ্টি হয়েছিল এদিনে বিজয় অর্জনের মধ্য দিয়ে। ‘৭১-এর এই দিনে পাকিস্তানের দোর্দ- প্রতাপশালী সেনাবাহিনী শোচনীয় পরাজয় শিকার করে নেয় বাংলার দামাল ছেলেদের নিয়ে গঠিত মুক্তি বাহিনী ও মিত্রবাহিনীর কাছে। হানাদার পাক বাহিনীকে পরাজিত করে বাংলাদেশের স্বাধীনতার বিজয়ের লাল সূর্য ছিনিয়ে আনে বাংলার অকুতোভয় সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধারা।
একাত্তরের মার্চ মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলাদেশের …
Bengali, Dhaka, Op-Ed, War Crime, সংবাদ »
আগামী ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া। বিচার প্রক্রিয়া শুরু করার জন্য যেসব প্রস্তুতি প্রয়োজন তা ইতোমধ্যেই সম্পন্ন করেছে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় সূত্রগুলো নিশ্চিত করে বলেছে, যুদ্ধাপরাধীদের বিচার কাজ পরিচালনার জন্য বিচার আদালত স্থাপন চূড়ান্ত করা হয়েছে। অফিসসহ আনুষঙ্গিক ব্যয়ের জন্য বাজেটে টাকাও বরাদ্দ দেয়া হয়েছে এবং ইতোমধ্যে তৈরি করা করা হয়েছে যুদ্ধাপরাধীদের তালিকাও। এছাড়া চলতি মাসে তদন্তকারী সংস্থা ও প্রসিকিউটর নিয়োগ দেয়ার সিদ্ধান্তও নেয়া হয়েছে। এখন শুধু অপেক্ষা বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের রায় কার্যকর করার। জানুয়ারির শেষে এ রায় কার্যকর করা হলে ফেব্রুয়ারি থেকে যুদ্ধাপরাধীদের বিচারকার্য …
Article, Bengali, Dhaka, History, সংবাদ »
প্রতি বছর ঘুরে আমাদের সামনে আসে মহান বিজয় দিবস। আর আমাদের মানসপটে ভেসে ওঠে একাত্তরের সেই ১৬ ডিসেম্বর বিজয় দিনের নানা কথা। কিভাবে এসেছিল সেই বিজয়ের মুহূর্ত। কি ঘটেছিল সেই ১৬ ডিসেম্বরে_ এসব জানতে আমরা বার বার ফিরে যাই ইতিহাসের কাছে। সে ইতিহাস আমাদের বিজয়ের ইতিহাস, গৌরবের ইতিহাস।
শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি বিশেষ দিন একাত্তরের ১৬ ডিসেম্বর। সেই দিন সুশিক্ষিত পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত করে যুদ্ধের ইতিহাসে একটি নতুন অধ্যায় যোগ করেছে বাঙালির বীর সন্তানেরা। দীর্ঘ ৯ মাস সমস্ত সংগ্রাম আর রক্তক্ষয়ী যুদ্ধের পর একাত্তরের এই …
Bengali, Dhaka, Freedom Fighter, News, সংবাদ »
ভাতাবঞ্চিত সৈয়দপুরের মুক্তিযোদ্ধারা ভাল নেই। বেশির ভাগ মুক্তিযোদ্ধা দুস্থ জীবনের গ্লানি নিয়ে বেঁচে আছেন। কারও কারও সম্মানী ভাতা মিললেও পরিমাণে খুবই কম। তারপরও সবার ভাগ্যে ভাতা জুটছে না। নিয়মের ঘেরাটোপে পড়ে তারা বঞ্চনার শিকার হচ্ছেন।
জানা গেছে, সৈয়দপুর উপজেলায় সরকারি গেজেটভুক্ত ১০০ জন মুক্তিযোদ্ধা রয়েছেন। এদের মধ্যে ৮৫ জন মুক্তিযোদ্ধা দুস্থ। যাদের বার্ষিক আয় ১২ হাজার টাকারও কম। অথচ এসব মুক্তিযোদ্ধার মধ্যে মাত্র ৬৭ জন সরকারের দেয়া সম্মানী ভাতা পাচ্ছেন। বাকি ১৮ জন দুস্থ মুক্তিযোদ্ধার ভাগ্যে ওই ভাতা জোটেনি। আমলাতান্ত্রিক জটিলতায় এসব মুক্তিযোদ্ধা বঞ্চনার শিকার হয়েছেন। ফলে এসব দুস্থ মুক্তিযোদ্ধা বর্তমানে …
Bengali, Celebration, Dhaka, Editorial, History, Intellectuals, Leadership, সমকাল »
সার্বভৌম স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের ৩৮তম বিজয় বার্ষিকী আজ পালিত হচ্ছে গত কয়েক বছরের তুলনায় অনেক বেশি মুক্ত পরিবেশে। এবারের আনন্দ-উৎসব, গান আর স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী লাখ লাখ মানুষের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনেক বেশি স্বতঃস্ফূর্ত। একাত্তরের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর নিঃশর্ত আত্মসমর্পণের মধ্য দিয়ে বাংলাদেশের গৌরবোজ্জ্বল স্বাধীনতা সংগ্রাম পূর্ণতা লাভ করেছিল। এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধকালীন রাজনৈতিক ও সামরিক নেতাদের। দেশবাসী আজ কৃতজ্ঞচিত্তে লাখ লাখ মুক্তিযোদ্ধার অসম …
Article, Bengali, Dhaka, Freedom Fighter, History, Intellectuals, War Crime, War Criminal, জনকন্ঠ »
চ্যানেল আইতে দীর্ঘদিন ধরে প্রচারিত হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিদিনকার টকশো ‘মুক্তিযুদ্ধ প্রতিদিন’। অনুষ্ঠানটির পরিকল্পনা ও উপস্থাপনায় রয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও খ্যাতিমান সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ। এ অনুষ্ঠানসহ অন্যান্য বিষয়ে তার সাক্ষাৎকার নিয়েছেন রকিব হোসেন
চ্যানেল আইতে প্রচারিত হয় আপনার পরিকল্পনা ও উপস্থাপনায় টকশো ‘মুক্তিযুদ্ধ প্রতিদিন’। অনুষ্ঠানটি নয়’শ পর্বের কাছাকাছি পৌঁছে গেছে। আপনি একজন বীর মুক্তিযোদ্ধা। এ অনুষ্ঠানে অন্যান্য মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলার অভিজ্ঞতা কেমন বা এ অনুষ্ঠানের নেপথ্য গল্প শুনতে চাই?
এটা একটা ভয়াবহ অভিজ্ঞতা। অনুষ্ঠানটি আমি শুরু করেছি মুক্তিযুদ্ধের পঁয়ত্রিশ/ছত্রিশ বছর …
Bengali, Dhaka, History, Law, Letter, War Crime, War Criminal, সমকাল »
যুদ্ধাপরাধীদের বিচার
সম্পন্ন হোক
‘৭১ সালে পাকহানাদার বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে এদেশের এক শ্রেণীর লোক যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, ৩০ লাখ বীর মুক্তিযোদ্ধা এবং ২ লাখ মা-বোনের ইজ্জত হরণ ও হত্যায় প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছে, তারা কারা? কারা বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণীর মানুষকে হত্যা করেছে? কারা রাজাকার, আলবদর, কারা তথাকথিত শান্তিবাহিনী গঠন করেছিল? সেসব যুদ্ধাপরাধীর বিচার দেশবাসী চায়। আজ যুদ্ধাপরাধীদের বিচারের জন্য সব দিক থেকে সোচ্চার। স্বাধীনতা সংগ্রামের সময় রাজাকার আলবদর আলশামসদের বিচার আর বিলম্ব না করে অতি দ্রুত সম্পাদন করা হোক।
একিউএম মাহফুজ উল্লা বাচ্চু,
উত্তর শাহজাহানপুর, …
Article, Bengali, Celebration, Dhaka, Freedom Fighter, History, Intellectuals, জনকন্ঠ »
ইংরেজী বছরের শেষে ষোলোই ডিসেম্বর আমাদের নিজেদের আমলনামা ফিরে দেখতে প্রণোদনা দেয়_ কর্ম-অপকর্মের এ হিসেব নিকেশ তেমন ফলদায়ক না হলেও।
গত ষোলোই ডিসেম্বরেই অব্যবহিত পরে দেশে নির্বিঘ্নে যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় তা নিয়ে আমাদের অহঙ্কার করার কথা। দেশের লোক ও নির্বাচন কমিশনকে আমাদের ধন্যবাদ দিতেই হবে। সেই অবস্থার শেষ হতে না হতে ফেব্রুয়ারিতে বিডিআর বিদ্রোহ ঘটে যায়। আমাদের অতীতের রক্তাক্ত উত্তরাধিকারকালে ছড়িয়ে যায় বিদ্রোহীদের নৃশংসতা। মানুষের মধ্যে মানবতার শত্রুরা অগোচরে যে সারাক্ষণ শক্তি সঞ্চয় করছে সবসময় সে সম্পর্কে আমাদের হুঁশ থাকে না। …
Article, Bengali, Dhaka, History, Intellectuals, War Crime, War Criminal, জনকন্ঠ »
ডিসেম্বর মাসটি একটি অন্যরকম মাস। আটত্রিশ বছর পরেও আমার মনে হয় এই বুঝি সেদিনের ঘটনা। বিজয়ের আনন্দ উপভোগ করার আগেই শুনতে পেয়েছিলাম আলবদর বাহিনীর ঠাণ্ডামাথায় বুদ্ধিজীবী হত্যার খবর। শুনেও বিশ্বাস হতে চায় না_ আমাদের পরিচিত শিক্ষকদের খুন করেছে আলবদর বাহিনী_ খবরের কাগজে যখন বদর বাহিনীর খুনীদের নাম ছাপা হয়েছে সেখানেও আছে আমার পরিচিত সহপাঠী, জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের সদস্য। ১৪ ডিসেম্বর তারিখটি তাই বুদ্ধিজীবীদের স্মরণে আলাদা করে রাখা আছে, তার দুদিন পরেই বিজয় দিবস। শোক আর আনন্দ পাশাপশি, দুদিন এদিক …
