Home » Archive

Articles Archive for 16 December 2009

Article, Bengali, Freedom Fighter, History, Memorial, সমকাল »

[16 Dec 2009 | Comments Off ]

মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান সেলফোনটি বেজেই যাচ্ছিল; কিন্তু ব্যস্ততার জন্য রিসিভ করতে পারছিলাম না। একই নম্বর থেকে বারবার কল আসায় ফোনটি ধরলাম। অপর প্রান্ত থেকে ভেসে এলো আমার এলাকার এক মুক্তিযোদ্ধার কণ্ঠ। তিনি বললেন, দু’দিন চেষ্টা করে আপনাকে পেলাম। জানতে চাইলেন, মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানো হয়েছে কি-না। বললাম, অসচ্ছল মুক্তিযোদ্ধার মাসিক সম্মানী ভাতা ১ হাজার ৫০০ থেকে বাড়িয়ে ২ হাজার টাকা করা হয়েছে। এতে তিনি যে দারুণ খুশি হয়েছেন, তা তার কথায় অনুভব করলাম। কেবল একজন নয়, নিবন্ধিত অসচ্ছল মুক্তিযোদ্ধাদের কাছে এটি একটি বড় …

Article, Bengali, Dhaka, History, Politics, জনকন্ঠ »

[16 Dec 2009 | Comments Off ]

১৯৭১ সালে সংঘটিত বাংলাদেশের মুক্তিযুদ্ধ মানব ইতিহাসের এক অনন্য সাধারণ ঘটনা। কেননা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম মূলত সে দেশের জনসাধারণের আত্মনিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আন্দোলন হলেও একটি বিশেষ বিশ্ব পরিস্থিতিতে সেটি আন্তর্জাতিক মাত্রা অর্জন করে। এর বড় প্রমাণ হচ্ছে এই যে, পাকিস্তানের পক্ষে তথা বাংলাদেশের বিরুদ্ধে আমেরিকা ও চীন প্রকাশ্যে অবস্থান গ্রহণ করে, অন্যদিকে মুক্তিকামী বাংলাদেশের জনগণের পক্ষে ভারত ও সোভিয়েত ইউনিয়ন সুস্পষ্ট সমর্থন জানায়। এজন্য ভারত ও সোভিয়েত ইউনিয়ন ১৯৭১ সালের ১ আগস্ট একটি মৈত্রী চুক্তিতে স্বাক্ষর করে। বস্তুত, তৎকালীন দুই পরাশক্তির মধ্যকার স্নায়ুযুদ্ধের …

Article, Bengali, Celebration, Dhaka, Freedom Fighter, History, Memorial, যায়যায়দিন »

[16 Dec 2009 | Comments Off ]

মা’কে এমনকি পরিবারের অন্য কাউকে কিছু না জানিয়েই আমি যুদ্ধে গিয়েছিলাম। মেলাঘরের ট্রেনিং ক্যাম্পে মাঝে-মধ্যেই মায়ের স্নেহাস্পর্শ পাওয়ার তৃষ্ণায় হৃদয়টা হাহাকার করে উঠতো। ট্রেনিং শেষে ঢাকায় অপারেশনের ফাঁকে গোপনে একবার মায়ের সঙ্গে দেখা করতে এলাম, অবশ্যই ঝুঁকি নিয়ে রাতের বেলায়। সকালে নিজ হাতে নাশতা বানিয়ে পাশে বসে খাওয়াতে খাওয়াতে মা বললেন, ‘আর যুদ্ধে যেতে পারবে না। কারণ তোমার হাতে কোনো মানুষ খুন হোক তা আমি চাই না।’ ভাবনায় পড়ে গেলাম, মাকে কী করে ম্যানেজ করি? আমি বিনয়ের সঙ্গে বললাম, মা আমাকে যেতে হবে। …

Article, Bengali, Celebration, Dhaka, History, Memorial, যায়যায়দিন »

[16 Dec 2009 | Comments Off ]

আজ মহান বিজয় দিবস। এ বিজয় বাঙালির বিজয়, বাংলাদেশের বিজয়। বাঙালি জাতিসত্তার উন্মেষ ঘটানোর বিজয়। বিজয়ের কথা স্মরণে এলে আনন্দে মন নেচে ওঠে। মুক্তবিহঙ্গের মুক্ত আকাশে ডানা মেলে ওড়ার দৃশ্য চোখে ভাসে। গ্রামীণ মেয়ের বিলে শাপলা কুড়ানোর দৃশ্য চোখে পড়ে। রাখালের গরুর পাল নিয়ে ছোটা, মাঠে কৃষকের ধান কাটার দৃশ্য, পাল তোলা নৌকায় মাঝির গান কানে বাজে ‘মনমাঝি তোর বৈঠা নেরে আমি আর বাইতে পারলাম না।’ এসবই আবহমান বাংলার দৃশ্য, যে বাংলায় বিজয় এসেছে। বিজয় মানেই আনন্দ, উল্লাসে ফেটে পড়া। একেকটি বিজয় জীবনের …

Article, Bengali, Dhaka, Freedom Fighter, History, Intellectuals, Memorial, যায়যায়দিন »

[16 Dec 2009 | Comments Off ]

মোফাজ্জল হায়দার চৌধুরী (১৯২৭-১৯৭১) শিক্ষাবিদ ও প্রাবন্ধিক। ১৯২৭ সালে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার খালিশপুর গ্রামে তার জন্ম। পিতা বজলুর রহিম চৌধুরী এবং মা মাহফুজা খাতুন উভয়ই ছিলেন শিক্ষা ও সাহিত্যের প্রতি বিশেষভাবে অনুরক্ত। অল্প বয়সে পিতৃবিয়োগ হওয়ায় মোফাজ্জল হায়দারের বাল্য ও কৈশোর অতিবাহিত হয় তার মাতুলের আশ্রয়ে। স্কুলজীবনের বেশিরভাগ সময় কাটে নোয়াখালীর আহমদিয়া হাইস্কুলে। কৃতী ছাত্র হিসেবে মোফাজ্জল হায়দারের বরাবরই খ্যাতি ছিল। তিনি জীবনের সব পরীক্ষায় অসাধারণ কৃতিত্বের পরিচয় দেন। ১৯৪২ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রবেশিকা এবং ১৯৪৪ সালে ঢাকা কলেজ …

Article, Bengali, Celebration, Dhaka, Freedom Fighter, History, Memorial, যায়যায়দিন »

[16 Dec 2009 | Comments Off ]

নিউইয়র্ককে পৃথিবীর সব দেশের রাজধানী বলা হয়। দুনিয়ার প্রায় সব দেশের মানব-মানবী বিচিত্র নিয়মে অথবা উপায়ে নিউইয়র্কে এসেছেন। একবার যখন এসেছেন তখন আর যাওয়ার নাম নেই। সবাই থেকে যেতে চান এই মহানগরীতে। নানা দেশের নানা মানুষ বাস করছেন এখানে। কেউ চীনা, কেউ কোরিয়ান, কেউ আফ্রিকান, কেউ মেক্সিকান। আর ইউরোপের নানা জাতি তো আছেই।
নিউইয়র্ক যথার্থ অর্থে একটি সর্বদেশিক সর্বজনীন নগর। এখানে আমার বাংলার লাখের ওপর নর-নারী আছেন। জ্যাকসন হাইট গেলেই বুঝতে পারা যায়, বাঙালির রমরমা রাজ্য। যেন এক মিনি বাংলাদেশ এসে বসে গেছে জ্যাকসন …

Article, Bengali, Celebration, Dhaka, Freedom Fighter, History, Memorial, যায়যায়দিন »

[16 Dec 2009 | Comments Off ]

সাম্য, মৈত্রী ও স্বাধীনতার মহান মন্ত্রের উচ্চারণে যেমন ফ্রান্সের রাজনৈতিক আকাশে সূচনা হয়েছিল প্রলয়ঙ্করী ঝড়ের, সাম্য, স্বাধীনতা ও স্বাচ্ছন্দ্যের অন্বেষণের স্বতঃস্ফূর্ত দাবি যেমন আমেরিকার ১৩টি কলোনিকে উদ্বুদ্ধ করেছিল স্বাধীনতার সংগ্রামে তেমনি সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়পরায়ণতার নিশ্চয়তা বিধানের দাবি বাংলাদেশের জনগণকে উদ্দীপ্ত করেছিল বাংলাদেশকে একটি স্বাধীন-সার্বভৌম গণপ্রজাতন্ত্র রূপে প্রতিষ্ঠার জীবন-মরণ সংগ্রামে আত্মনিবেদনে। ১৯৭১ সালের ১০ এপ্রিলে ঘোষিত স্বাধীনতা সনদে তারই অনুরণন পরিস্ফুট হয়ে ওঠে।
এই জাতির বিজয়ের মাস ডিসেম্বর। মুক্তিযোদ্ধা তথা সমগ্র জনসমষ্টির সার্থকতা ও গৌরবের মাস এটি। আমাদের জাতীয় জীবনের …

Article, Bengali, Dhaka, Freedom Fighter, History, Memorial, যায়যায়দিন »

[16 Dec 2009 | Comments Off ]

মহানগরী কলকাতার কাউকে আমি চিনিনে। রাস্তাঘাট, দালানকোঠা, কবি, সাংবাদিক, অভিনেতা, ট্যাক্সি ড্রাইভার, চাকুরে, রাজনীতিবিদ, ছাত্র, দোকানদার ও গৃহিণী কাউকেই না। অথচ কলকাতা আমারও! মিহির বালিগঞ্জের একটি পরিবারের সাথে পরিচয় করিয়ে দিয়ে বিদায় নিয়েছে। দুজনেরই চোখ আবারো ভিজে উঠেছে। আমার পথের দিকে তাকিয়ে অনেকক্ষণ ও দাঁড়িয়েছিল। একসময় আমি এবং মিহির মানুষের ভিড়ে হারিয়ে গেছি।
কলকাতার চলতি বিপন্নদশা ধারণারও বাইরে ছিল। আমি সদ্য সীমান্ত অঞ্চল থেকে এসেছি, উদ্বাস্তু জীবনের হালচাল আমার দেখা। কিন্তু হাওড়া থেকে কলকাতার দিকে আসতে গিয়ে প্রশ্ন জাগলো, এ কার নগরী? পশ্চিমবঙ্গবাসীর, …

Article, Bengali, Celebration, Dhaka, Freedom Fighter, Genocide, History, Intellectuals, Law, Leadership, Mass grave, Memorial, Politics, Reminiscence, War Crime, War Criminal, সমকাল »

[16 Dec 2009 | Comments Off ]

মুহাম্মদ হাবিবুর রহমান: মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের ভবিষ্যৎ
প্রচ্ছদ সব্যসাচী হাজরামুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার পত্তন করেছি। যদিও বারবার বাধাগ্রস্ত হয়েছে তার চলমান প্রক্রিয়া। তারপরও সংসদীয় ব্যবস্থায় আমরা প্রকৃত গণতান্ত্রিক মূল্যবোধের স্বপ্ন দেখতে চাই
‘মুক্তিযুদ্ধের চেতনা’ কথাটি বহুল উচ্চারিত। কিন্তু এর যে অন্তর্নিহিত তাৎপর্য, সেই তাৎপর্যটা কেমন যেন কথার কথা মনে হয় আজকাল। মুক্তিযুদ্ধের চেতনা, যাকে ‘একাত্তরের চেতনা’ও বলতে পারি, সেই চেতনার গুরুত্ব যেন দিন দিন কমে গেছে। অথবা আমরাই কমিয়ে ফেলেছি। এ থেকে এটাই প্রতীয়মান হয়, আদর্শের প্রতি আমাদের কোনো …

Article, Bengali, Dhaka, Freedom Fighter, History, Memorial, যায়যায়দিন »

[16 Dec 2009 | Comments Off ]

ছেলেমেয়ে আর নাতি-নাতনিরা হাসপাতালের কেবিনরুমে ঢুকলো একসঙ্গে। কারো হাতে ফুলের স্তবক, কারো হাতে খাবারের প্যাকেট। তিনি চোখ বুজে শুয়ে ছিলেন। দেখে বোঝা যাচ্ছিল না জেগে আছেন, না ঘুমিয়ে। তারা জানে, তিনি কখনো কখনো জেগে থেকেও চোখ বন্ধ করে রাখেন। হয়তো ক্লান্তির জন্য অথবা কিছু ভাবার সময় চোখ বন্ধ করে রাখা তার অভ্যাস হয়ে গিয়েছে। তাদের পদশব্দ মৃদু ছিল, তারা ঘরে ঢোকার সময় কথাও বলেনি, যদিও কথা বলতে বলতেই তারা হাসপাতালে ঢুকেছে, উপরে উঠেছে আর তারপর করিডোর দিয়ে হেঁটে এসেছে। তাদের সবার মুখে দুশ্চিন্তা …

Article, Bengali, Dhaka, History, Leadership, Memorial, Politics, ইত্তেফাক »

[16 Dec 2009 | Comments Off ]

মুক্তিযুদ্ধ ও যুক্তরাষ্ট্র
আমাদের মহান মুক্তিযুদ্ধে যুক্তরাষ্ট্র বৈরী ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। যুক্তরাষ্ট্র বলতে এখানে তদানীন্তন মার্কিন সরকারের কথা বোঝানো হয়েছে। প্রেসিডেন্ট রিচার্ড এম নিক্সন এবং তার পররাষ্ট্রমন্ত্রী হেনরী কিসিঞ্জার বিভিন্ন উদ্যোগ-আয়োজন, প্রস্তাব-প্রস্তাবনা, বক্তব্য-বিবৃতি ও সাক্ষাৎকার মারফত তাদের এই মনোভাবকে প্রকট করে তোলেন। হানাদার পাকিস্তান বাহিনীর প্রতি তাদের এই সমর্থনের পেছনে তাদের দিক থেকে কিছু যৌক্তিক কারণ ছিল বৈকি! তথাপি পূর্ব পাকিস্তানে যখন গ্রেট ট্রাজেডি চলছে, মানবতা লাঞ্ছিত হচ্ছে, পাক সরকারের মানবিক বোধ-বুদ্ধি-চেতনা উবে গিয়ে নারকীয় রূপ পরিগ্রহ করছে এবং তা পূর্ব পাকিস্তানের নিরস্ত্র …

Article, Bengali, Dhaka, Freedom Fighter, History, Memorial, ইত্তেফাক »

[16 Dec 2009 | Comments Off ]

এর মাঝেই পর্যায়ক্রমে অগ্রসর হতে থাকে আইউব শাহীর বিরুদ্ধে সংগ্রাম। সেই সংগ্রামেরও সামনে দাঁড়িয়ে কমিউনিস্ট পার্টি ও ন্যাপ। সেই সাথে আওয়ামী লীগও। ছাত্র ইউনিয়ন ও ছাত্রলীগ সমানে সমানে শক্তি নিয়ে সংগ্রামের অগ্রভাগে। রচিত হয় ’৬২, ’৬৪, ’৬৬-র আন্দোলন। ’৬৯ সালে গড়ে ওঠে গণঅভ্যুত্থান। পতন হয় আইউব শাসনের। এই সময়টাতেই, ষাট দশকের মাঝামাঝি সময়ে, গণতন্ত্র, বাঙালির স্বাধিকার, সাম্রাজ্যবাদ বিরোধিতা, রুটি-রুজির সংগ্রামের দৃঢ়চেতা বৃহৎ শক্তি কমিউনিস্ট ও ন্যাপে আসে বিভেদ ও বিভ্রান্তি। আন্তর্জাতিক কয়েকটি ইস্যু, মতাদর্শগত কতক প্রশ্ন, আইউব শাসনের প্রতি দৃষ্টিভঙ্গি ইত্যাদি কিছু …