Home » Archive

Articles Archive for 17 December 2009

Article, Bengali, Celebration, Freedom Fighter, History, প্রথম আলো »

[17 Dec 2009 | Comments Off ]

বাংলা একাডেমীর একটি অসাধারণ কর্ম হচ্ছে স্মৃতি ১৯৭১। এর আগের ইতিহাসটাও বলা প্রয়োজন। মনজুরে মওলা বাংলা একাডেমীর মহাপরিচালক, যিনি মুক্তিযুদ্ধের সপক্ষে কিছু কাজ করার দায়িত্ব আমাকে দিয়েছিলেন। ১৯৮২ সালের ডিসেম্বরে মনজুরে মাওলা বাংলা একাডেমীতে যোগ দেন। ১৯৮৩ সালে তিনি নির্দেশ দিলেন, শহীদ বুদ্ধিজীবীদের ব্যবহার্য জিনিসপত্র নিয়ে একটি প্রদর্শনী করা যায় কি না। মাত্র ১৪ জন শহীদ বুদ্ধিজীবীর ব্যবহূত জিনিসপত্র নিয়ে আমরা যে প্রদর্শনীটি করলাম, সেই প্রদর্শনী দেখার জন্য হাজার হাজার মানুষ প্রতিদিন সারি বেঁধে প্রদর্শনী কক্ষে প্রবেশ করতেন। কী ছিল সেখানে? একজন বুদ্ধিজীবীর …

Article, Bengali, Celebration, Dhaka, Freedom Fighter, History, প্রথম আলো »

[17 Dec 2009 | Comments Off ]

‘যুদ্ধের প্রস্তুতি নিয়ে অগ্রসর হতেই দেখা গেল, শত্রু নেই। পালিয়ে গেছে।’
যুদ্ধের মাঠে এ রকম ঘটনা কমই ঘটে। আফসির করিম যখন এ কথা বলছিলেন, তখন তাঁর ঠোঁটের কোনেও মৃদু হাসির রেখা। এই ঘটনা ঘটেছিল একাত্তরের ডিসেম্বরের শুরুর দিকে। সে কাহিনীই বলছিলেন তিনি।
৬০ দশকের শেষদিকে কলকাতায় এসেছিলেন আফসির করিম। তখন পশ্চিমবঙ্গে নকশালদের তত্পরতা বেড়েছে। ভারতীয় সেনাবাহিনীর সদস্য হিসেবে সেই নকশাল বিদ্রোহ দমন করার লক্ষ্যেই তাঁর কলকাতায় আগমন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ও তিনি ছিলেন কলকাতায়। বছরের মাঝামাঝি সময়ে তিনি লেফটেন্যান্ট পদমর্যাদার কর্মকর্তা। যুক্ত হয়েছেন প্যারাব্যাটালিয়ন …

Article, Bengali, Dhaka, Freedom Fighter, History, Memorial, প্রথম আলো »

[17 Dec 2009 | Comments Off ]

একাত্তরে আমরা যুদ্ধ করেই যুদ্ধ শিখি। শান্তির সময়ে পদ্ধতিটা হয় অন্য রকম। সবাই যুদ্ধ শেখে। মাঠে যুদ্ধ যুদ্ধ খেলার অনুশীলন করে। ভুল হলে যুদ্ধ খেলা আবার প্রথম থেকে শুরু করে অথবা অন্য স্থানে নতুন করে করানো হয়। প্রকৃত যুদ্ধ আর করা হয় না। যুদ্ধ না করতে পারাটা কোনো অমর্যাদার, অক্ষমতা বা অযোগ্যতার কথা নয়। বিশ্বময় সামরিক বাহিনীর এই-ই-এক বেসাতি। কবে যুদ্ধ হবে, কখনো যদি হয়, তার জন্য তৈরি হওয়া।
আমরা যুদ্ধ শিখিও নাই, প্রস্তুতিও ছিল না। অথচ একটা সুসংগঠিত, অভিজ্ঞ ও আধুনিক অস্ত্রে সজ্জিত এক …

Article, Bengali, Celebration, Dhaka, Freedom Fighter, History, প্রথম আলো »

[17 Dec 2009 | Comments Off ]

আত্মসমর্পণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমরা মেজর কে কে মিট্টালচালিত হেলিকপ্টারে সৈয়দপুর রওনা হলাম। পূর্ব আশঙ্কামতো বিজয়ের আনন্দে ভারতীয় সৈনিকরা সব ধরনের গুলি আকাশে ছুড়ছিল। মিট্টাল হেলিকপ্টারকে বিপদমুক্ত উচ্চতায় নিয়ে গেল, কারণ একজন বিজয়োল্লোসিত সৈনিক দুচোখ খোলা রেখে গুলি করেও লক্ষ্যস্থলে আঘাত হানতে পারে। সফি [ব্রিগেডিয়ার, কমান্ডার, ২৩ ইনফেন্ট্রি ব্রিগেড-লেখক] তাঁর দল নিয়ে জামজামা বিমানবন্দরে বেদনাদায়ক অনুষ্ঠানের জন্য দাঁড়িয়ে আছেন। পাকিস্তানের বিখ্যাত রেজিমেন্টগুলোর গর্বিত অধিনায়কেরা কড়া মাড় দেয়া খাকি পোশাকে দাঁড়িয়ে।
আমি সফিকে অভিবাদন জানালে তিনি আমার সঙ্গে করমর্দন করলেন, আমি বললাম, ‘আপনার …

Art, Article, Bengali, Dhaka, Freedom Fighter, History, Memorial, প্রথম আলো »

[17 Dec 2009 | Comments Off ]

গ্রাম থেকে যুদ্ধে গিয়েছিলেন ১৮ জন। বিজয়ের পর একে একে ফিরে এলেন ১৭ জন, একজন ছাড়া। না ফেরা ছেলেটির নাম এসএম খালেকুজ্জামান। খালেক নামেই সবাই চেনে। সে গ্রামের হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র।
খালেকের বাড়িতে কান্না আর থামে না। মায়ের আহাজারি ‘সবাই চলে আইছে, আমার খালেক আইল না। সে নিশ্চয় যুদ্ধে মারা গেছে।’
একদিন খালেকের চাচাত ভাই একটি পত্রিকা আনলেন। পত্রিকায় একটি ছবি দেখিয়ে চাচিকে বললেন, ‘এই দেখ মিয়া ভাই (খালেক) বেঁচে আছেন।’
ছবিতে তিন কিশোর যোদ্ধা—একজন শত্রুর দিকে গ্রেনেড ছুঁড়ছেন, অন্য দুজন রাইফেল হাতে লড়ছেন। …

Article, Bengali, Dhaka, Freedom Fighter, History, Memorial, যায়যায়দিন »

[17 Dec 2009 | Comments Off ]

বরিশাল জেলার বাবুগঞ্জ থানার রহিমগঞ্জ গ্রামে ১৯৪৮ সালে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের জন্ম। বাবার নাম আবদুল মোতালেব হাওলাদার। মেধাবী ছাত্র জাহাঙ্গীর আইএসসি পাস করেন ১৯৬৬ সালে। পরের বছর ক্যাডেট হিসেবে পাকিস্তান সামরিক একাডেমিতে যোগ দেন এবং ১৯৬৮ সালের জুন মাসে ইঞ্জিনিয়ার্স কোরে কমিশন পান। একাত্তরে স্বাধীনতা যুদ্ধ শুরুর সময় তিনি পাকিস্তানে পশ্চিম কারাকোরাম এলাকায় ১৭৩ নম্বর ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের ক্যাপ্টেন ছিলেন। পাকিস্তানের আটকেপড়া তিনজন অফিসারসহ সীমান্তরক্ষীদের ফাঁকি দিয়ে খরস্রোতা মুনাওয়ার নদী পার হয়ে দিল্লি-কলকাতা ঘুরে অবশেষে পশ্চিমবঙ্গের মালদহ জেলার মেহেদীপুরে মুক্তিবাহিনীর ৭ নাম্বার …

Bengali, Dhaka, Op-Ed, যায়যায়দিন »

[17 Dec 2009 | No Comment ]

১৭ ডিসেম্বর ২০০৯
২০০৯ সালের বিজয়ের মাস শেষ হতে চলেছে, বর্তমান মহাজোট সরকারের এক বছর পূর্ণ এবং একবিংশ শতাব্দীর এক দশক শেষ হতে চলেছে। অনেক হিসাব আমাদের সামনে। হিসাব ছাড়া একটি সংসার চলে না, একটি দেশ ও একটি জাতিও হিসাব ছাড়া চলে না।
শুধু আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়নি, তবে মূল নেতৃত্বে ছিল আওয়ামী লীগ এতে সন্দেহ নেই। ৭ মার্চের অগ্নিগর্ভ ভাষণে বঙ্গবন্ধু আওয়ামী লীগের নেতৃত্বেই প্রত্যেক গ্রামে, সংগ্রাম পরিষদ গড়ে তোলার নির্দেশ দিয়েছিলেন।
আওয়ামী লীগের প্রাণপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতাকে টার্গেট করেই বঙ্গবন্ধু আওয়ামী লীগকে নিরঙ্কুশভাবে সংগঠিত করেছিলেন। সাংবাদিক আবু …

Bengali, Dhaka, Op-Ed, জনকন্ঠ »

[17 Dec 2009 | No Comment ]

বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০০৯, ৩ পৌষ ১৪১৬
বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বাঙালীর ত্যাগের পরিমাণ অপরিমেয়। ত্রিশ লাখ প্রাণ উৎসর্গ করতে হয়েছে, দুই লাখ মা বোনকে সম্ভ্রম হারাতে হয়েছে এবং দেশের প্রচুর সম্পদ লুণ্ঠিত পাকহানাদারদের হাতে। এমনতর দুঃসহ বেদনার বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে অর্থবহ ও মর্যাদাসম্পন্ন করার জন্য যুদ্ধাপরাধীদের বিচারের দাবি উঠেছে সর্বমহল থেকে। এই দাবিকে অপরিহার্য ভেবেই সরকার আইনী প্রক্রিয়ায় অগ্রসর হচ্ছে। গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল বাইরের রাষ্ট্র এবং আন্তর্জাতিক অপরাধ দমন আদালত (আইসিসি) সমর্থন ও সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গত সোমবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন …

Bengali, Dhaka, Op-Ed, জনকন্ঠ »

[17 Dec 2009 | No Comment ]

বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০০৯, ৩ পৌষ ১৪১৬
এই লেখাটি যখন লিখতে বসেছি তখনও এবারের বিজয় দিবসের সূর্যটি ওঠেনি। মাত্র এক বছর আগেও এমন সকালে উঠে হয়ত লিখতে বা পড়তে বসেছিলাম। বিজয় দিবসের একটি সূর্যও সেদিন উঠেছিল। তবে সে সূর্য মনে কোন বাড়তি রেখাপাত করেনি। বরং মনে হয়েছিল, ‘৭২-এর বিজয় দিবসের সঙ্গে এই বিজয় দিবসটি সূর্যের রেখার কত বেশি পার্থক্য। ‘৭২-এর বিজয় দিবসের সূর্যের প্রতিটি রশ্মির সঙ্গে সঙ্গে মানুষের একটি স্বপ্ন ছিল। আর ২০০৮-এর বিজয় দিবসের সূর্য ছিল ভয় ত্রাসে কাঁপা। দেশের ওপর তখন সামরিক গোয়েন্দা বাহিনীর নিয়ন্ত্রণে তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার। এমন …

Article, Daily Star, Dhaka, English, Freedom Fighter »

[17 Dec 2009 | No Comment ]

Thursday, December 17, 2009
Youth Force of Palashdanga
Against the Pakistani force’s modern weapons and ammunition, the freedom-loving youths of Palashdanga Jubo Shibir in Sirajganj had almost nothing except the unrelenting urge to liberate the motherland from occupying forces, autocracy and repression.
They, however, had the advantage of local knowledge and tactics they could use. They used to take shelter on boats in wetlands and rivers.
Their struggle for an independent land, though little documented in history, paid off. The heroism of the laymen-turned guerrillas of Jubo Shibir in Sirajganj can still be an …

Article, Bengali, Dhaka, Freedom Fighter, History, যায়যায়দিন »

[17 Dec 2009 | Comments Off ]

লোকটির পরিচিত নাম হাতকাটা রহমত। মহান স্বাধীনতা যুদ্ধের সময় স্থানীয় স্বাধীনতাবিরোধীরা তার ডান হাতটি কেটে দিয়েছিল। সে হারিয়েছিল বাম হাতের পাঁচটি আঙুলও। এতে তার একবিন্দু দুঃখ নেই। দুঃখ শুধু এটাই যে, সে নিজের হাতে অস্ত্র তুলে নিতে পারেনি; যার জন্য আজো সে কষ্ট পায়। সে তখন যুবক। মাধ্যমিক পাস করে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছে রাজধানীতে। দু’চোখে তার রঙিন স্বপ্ন আর আবেগ ভরা মন। হৃদয়ঘটিত আসা-যাওয়ার হাওয়া মনের মধ্যে লুকোচুরি খেলে প্রেম। মেয়েটির সঙ্গে পার্থক্য ছিল শুধু ধর্মের, তবু প্রেম তো ধর্মের মতভেদ খোঁজে …

Article, Dhaka, English, Freedom Fighter, History, Intellectuals, Memorial, The Independent »

[17 Dec 2009 | Comments Off ]

We, the Bengalis living in Pakistan during the war of independence, received the news of our victory in Bangladesh with a mixed feeling of great joy as well as concerns for our personal safety. I was posted in Karachi and serving in Pakistan Atomic Energy Commission (PAEC) as Principal Engineer when the war broke out on March 25, 1973. During the war we passed our days in constant anxiety for our relations and friends in Bangladesh and also in India. Some of them went …