Articles Archive for 18 December 2009
Article, Bengali, Dhaka, Freedom Fighter, History, যায়যায়দিন »
দীর্ঘ ৩৯ বছর আগের এই দিন। আবেগে, উদ্বেগে, উৎকণ্ঠায় ভরা, প্রত্যাশায় দীপ্ত, আত্মপ্রত্যয়ে পরিপূর্ণ অনিশ্চয়তার আশঙ্কা ও চিত্তে উৎকণ্ঠা সময় সময় সৃষ্টি যে করছে না তাও নয়। কিন্তু সবকিছু ছাপিয়ে বিজয়ের প্রত্যাশিত স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ পাওয়ার আবেগ-উদ্দীপনাময় দিকটিই সবকিছুকে ছাপিয়ে উঠেছিল ১৬ ডিসেম্বর ১৯৭১-এর প্রত্যুষে। সেদিনের সেই সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত যে কীভাবে কাটলো বহুবারই তার পুঙ্খানুপুঙ্খ চিত্র সম্মুখে আনার চেষ্টা করছি এবারের ডিসেম্বরের প্রথম দিন থেকেই। কিন্তু তা পেরে উঠিনি, কবুল করে নিচ্ছি। না পারার পেছনে হয়তো বা অনেক কারণই ক্রিয়াশীল …
Article, Bengali, Dhaka, Freedom Fighter, History, যায়যায়দিন »
বীরশ্রেষ্ঠ ইঞ্জিনরুম আর্টিফিসার মোহাম্মদ রুহুল আমিনের জন্ম নোয়াখালী জেলার সোনাইমুড়ির বাঘচাপাড়া গ্রামে। বাবা আজহার পাটোয়ারী, মা জোলেখা খাতুন।
সংসারের অসচ্ছলতার কারণে হাই স্কুলের পড়া শেষ করেই ১৯৫৩ সালে জুনিয়র মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে পাকিস্তান নৌবাহিনীতে যোগ দেন। মুক্তিযুদ্ধ শুরু হলে ১৯৭১ সালের এপ্রিলে চট্টগ্রামে ‘পিএনএস বখতিয়ার’ নৌঘাঁটিতে আর্টিফিসার হিসেবে নিয়োজিত থাকাকালে পালিয়ে গিয়ে ভারতের ত্রিপুরা সীমান্ত অতিক্রম করে ২ নাম্বার সেক্টরে যোগ দেন। নৌবাহিনীর অন্য সদস্যদের সঙ্গে কলকাতায় এলে রুহুল আমিনকে নবগঠিত বাংলাদেশ নৌবাহিনীর প্রথম গানবোট দুটির একটি ‘পলাশ’-এর প্রধান ইঞ্জিনরুম আর্টিফিসার হিসেবে নিযুক্ত …
Article, Bengali, Dhaka, History, War Crime, সমকাল »
১৯৭১ সালে নারীর ওপর যে বীভৎস নির্যাতন চালানো হয়েছিল তা মানব ইতিহাসে বিরল। নারীর প্রতি অত্যাচারের সেই বিষয়গুলো কখনোই পুরোপুরি উঠে আসেনি। কখনোই উপলব্ধি করা সম্ভব হয়নি সেসব নারীর দুঃখগুলোকে, যারা রাতের পর রাত নির্মম যৌন নির্যাতন সহ্য করে গেছেন, পরনে কাপড় ছিল না, মাথার চুল পেঁচিয়ে আত্মহত্যা করতে পারে_ এই ভেবে যাদের মাথার চুল কেটে ফেলা হয়েছিল, নিজের পরিবারের সদস্যদের সামনে যাদের ধর্ষণের শিকার হতে হয়েছিল। নারীর ওপর যে বীভৎসতম নির্যাতন চালানো হয়েছিল ১৯৭১ সালে তার বিচার হয়নি। এমনকি এই বিষয়টি যে …
Art, Article, Bengali, Celebration, Dhaka, ইত্তেফাক »
মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশের সবচেয়ে বিকশিত শিল্প মাধ্যমটি হচ্ছে মঞ্চ নাটক। মুক্তিযুদ্ধ ফেরত একদল খ্যাপা তরুণের শ্রম, সাহস ও যতেœ গড়ে উঠেছে একের পর এক অসাধারণ নাটক। মুক্তিযুদ্ধ ভিত্তিক আমাদের মঞ্চ নাটকের বিভিন্ন বিষয় নিয়ে লিখেছেন রুদ্র মাহ্ফুজ
স্বাধীনতা পরবর্তী সময় থেকে নব্বই দশক অবদি মঞ্চ নাটকে যে বিষয়টি উঠে এসেছে তা হল আমাদের মুক্তিযুদ্ধ। সাম্প্রতিক সময়ে দু’একটি মুক্তিযুদ্ধের নাটক আলোচিত হলেও সরাসরি মুক্তিযুদ্ধের চেয়ে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে নাটক হয়েছে তুলনামূলক বেশি। এ পর্যন্ত মঞ্চস্থ হওয়া মুক্তিযুদ্ধের নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল- ‘পায়ের আওয়াজ …
Bengali, Dhaka, Op-Ed, প্রথম আলো »
তারিখ: ১৮-১২-২০০৯
ষোলোই ডিসেম্বর সকালে আমাকে জাতীয় স্মৃতিসৌধে যেতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক হলের প্রভোস্টের দায়িত্ব নেওয়ার আগে সেখানে কয়েকবার গিয়েছি। কিন্তু সেটি প্রায় শৈশবে, বিজয় দিবস ভালো করে বুঝতে পারার বয়স হয়নি তখন। পরিণত বয়সে ষোলোই ডিসেম্বরে স্মৃতিসৌধে যাওয়া শুরু মাত্র গত বছর থেকে। সেদিন প্রভোস্টদের যেতে হয় সেখানে হলের ছাত্রদের নিয়ে। এটাই রেওয়াজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য। লজ্জার সঙ্গে স্বীকার করছি, পুনরায় আমার স্মৃতিসৌধে যাওয়া শুরু সে কারণেই।
এখন মনে হয়, আমি সৌভাগ্যবান, আমাকে যেতে হয় সেখানে। না হলে নিজ চোখে দেখা হতো না কত মানুষ এখনো ভালোবাসে, কত শ্রদ্ধায় …
Bengali, Dhaka, Freedom Fighter, Op-Ed, প্রথম আলো »
তারিখ: ১৮-১২-২০০৯
সারা দেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা গণকবর ও বধ্যভূমিগুলো অযত্ন-অবহেলায় পড়ে আছে। সাধারণ মানুষ এ বিষয়ে তেমন কিছুই জানে না। এ স্থানগুলো বাংলাদেশের সাধারণ মানুষের ওপর পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের এ-দেশীয় সহযোগীদের নৃশংসতার, জনগণের বিরুদ্ধে তাদের অপরাধের সাক্ষ্য দিচ্ছে। এ স্থানগুলো সংরক্ষণ মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার জন্য জরুরি। এসব জায়গা অযত্নে ফেলে রাখা অত্যন্ত দুঃখজনক।
স্বাধীনতার জন্য ও দেশকে শত্রুমুক্ত করতে গিয়ে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের প্রত্যেকের নিজেদের নাম আছে। ব্যক্তিগত নাম ছাপিয়ে আজ তাঁদের যে পরিচয় প্রধান হয়ে উঠেছে, তা হলো, তাঁরা দেশের জন্য নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন। …
Bengali, Dhaka, Op-Ed, প্রথম আলো »
তারিখ: ১৮-১২-২০০৯
এই শিরোনামে একটি গল্প লিখেছিলাম আশির দশকের শেষের দিকে। গল্পটি একজন লেখককে নিয়ে, যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ে একটি গল্প লেখার চেষ্টা করছেন। তিনি চেষ্টা করছেন গল্পটির মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সামগ্রিকতাকে ধরার। হেরাক্লিটাসের একটি সংলাপ দিয়ে গল্পটি শুরু করছেন তিনি, যেখানে শিষ্য গুরুকে জিজ্ঞেস করছে, ‘আপনি কার পক্ষে? যুদ্ধের, না শান্তির?’ গুরু উত্তরে বলছেন, ‘আমি শান্তির পক্ষে। কারণ, শান্তির সময় পুত্র পিতার কবর খনন করে আর যুদ্ধের সময় পিতা পুত্রের।’ এই সংলাপের সূত্র ধরে লেখক এক মুক্তিযোদ্ধার গল্প লেখেন, যে যোদ্ধা একটি দুর্ধর্ষ অপারেশনের বিশেষ একটি মুহূর্তে আত্মঘাতী বোমা বিস্ফোরণের …
Bengali, Dhaka, Freedom Fighter, Op-Ed, প্রথম আলো »
তারিখ: ১৮-১২-২০০৯
বিহারি অধ্যুষিত অঞ্চল মিরপুর ১০ নম্বর ঝুটপট্টি রোড। ১৯৭১ সালে বাঙালিদের কাছে অত্যন্ত বিভীষিকাময় হিসেবে বিবেচিত এ অঞ্চলের শেষ মাথায় ‘জল্লাদখানা বধ্যভূমি স্মৃতিপীঠ’। না, সাধারণ্যে পরিচিত সেই স্মৃতিপীঠ পরিদর্শনের উদ্দেশ্যে আজ আমরা আসিনি এখানে। আমরা এসেছি এক মুক্তিযোদ্ধা দম্পতির প্রাত্যহিক জীবনাচারে চোখ বোলাতে, তাঁদের কষ্টে যাপিত অহোরাত্রির খবর নিতে।
মোশাররফ শেখ ও নাজমা বেগম—গোপালগঞ্জের এই মুক্তিযোদ্ধা দম্পতি বসবাস করেন শরণার্থী বিহারিদের আবাসস্থল ৬ নম্বর ওয়াপদা বিল্ডিংয়ের পেছনের প্রান্তনিবাসের একটি ছোট্ট ছাউনিতে। মিল্ক ভিটা কোম্পানির সীমানা দেয়ালঘেঁষা সেই ছাউনিতে বসেই কথা হয় মুক্তিযোদ্ধা দম্পতির সঙ্গে। প্রৌঢ় এই দম্পতির মুখপাত্র হিসেবে অধিকাংশ …
Bengali, Dhaka, Op-Ed, যায়যায়দিন »
১৮ ডিসেম্বর ২০০৯
যুদ্ধাপরাধের বিচার চাই- এ দাবি শুধু বিজয় দিবসের নয়, এ দাবি প্রতিদিনের, প্রতিটি বাঙালির। দেশবিরোধী এ অপশক্তির বিচার দেখে না গেলে মরেও আত্মা শান্তি পাবে না। একাত্তরের বিভীষিকাময় দিনগুলোর প্রত্যক্ষ সাক্ষী, এখনো বেঁচে থাকা সেই অকুতোভয় সৈনিকদের একটাই দাবি তারা যুদ্ধাপরাধের বিচার দেখে যেতে চান। এ মানুষগুলোর হৃদয় নিংড়ানো এ আকুতি দেশের নতুন প্রজন্মকে আবেগাপ্লুত করে তুললেও সরকারের কানে আওয়াজ কতোটুকু পৌঁছাচ্ছে তা আমাদের জানা নেই। নাকি সরকার শুনেও না শোনার ভান করে পড়ে আছে।
১৬ ডিসেম্বর প্রতিটি হৃদয়ে ছিল যেমন বিজয়ের আনন্দ। তেমনি কারো কারো চোখে ছিল অনেককে …
Article, Bengali, Celebration, Dhaka, যায়যায়দিন »
প্রতিদিনের অভ্যাস মাফিক সেদিনও একই সময়ে রেডিও অন করার প্রস্তুতি, বাড়ির আশে-পাশে প্রায় সকলেই যার যার হাতের কাজ ফেলে রেডিওর সামনে বসে গিয়েছে। কাজেকর্মে শত ব্যস্ত থাকলেও মুক্তিযুদ্ধের নয় মাসের প্রতিটি দিন মাত্র আট থেকে দশ মিনিট সময় সবাই স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান ‘চরমপত্র’ শোনার জন্য অধীর অপেক্ষায় থাকত। পুরো সময় পার করে প্রায় শেষ করার আগে শোনা গেল “আইজ থাইকা বাংগাল মুলুকে মছুয়াগো রাজত্ব শ্যাষ_আজ ষোলোই ডিসেম্বর চরমপত্রের শ্যাষের দিন-বান্দার নাম এম,আর,আখতার মুকুল” সকলেই স্তব্ধ, রুদ্ধশাসে এদিক ওদিক তাকাল কিছু …
Article, Bengali, Dhaka, Freedom Fighter, History, যায়যায়দিন »
যুদ্ধ শেষ হয়নি তখনো। দেশপ্রেমে উদ্বুদ্ধ একজন বোনকে দেখেছিলাম তখন। হায়েনাদের বিষাক্ত নখের দাগ তার শরীরের প্রতিটি বাঁকে বাঁকে এঁকেছিল নৃশংসতার চিহ্ন। আমার বয়স তখন ১৭ কি ১৮। নদীবর্তী এলাকা হওয়ায় আমরা খানিকটা সুবিধার মধ্যে ছিলাম। যুদ্ধ শুরু হওয়ার পর ভেবেছিলাম, আমাদের এদিকে বোধহয় পাকিস্তানি হানাদার বাহিনীরা বেশি সুবিধা করতে পারবে না। কিন্তু বেশিদিন আমরা শান্তিতে থাকতে পারলাম না। আমাদের গ্রামটা দখল করে নিল রাজাকার, আলবদর আর আলশামস বাহিনী। বাড়িঘর পুড়িয়ে দিল তারা। বাধ্য হয়েই বাবা-মা আর বোনকে নিয়ে আশ্বিনের কোনো এক রাতে …
Bengali, Dhaka, Op-Ed, জনকণ্ঠ »
শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০০৯, ৪ পৌষ ১৪১৬
২০০৯ আর ১৯৭১, যারা প্রবীণ মুক্তিযোদ্ধা অথবা মুক্তিযুদ্ধের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তাদের কাছে মনে হয় এই তো সেদিন। বাস্তবে তো ‘এই তো সে দিন’ নয়। ৩৭-৩৮ বছর আগের ঘটনা। আমাদের প্রথম বিজয় দিবস হচ্ছে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। আজকের বিজয় দিবস হচ্ছে একবিংশ শতাব্দীর বিজয় দিবস, ২০০৯ সালের বিজয় দিবস। যথাযথ মর্যাদার সঙ্গে তা পালিত হয়েছে গত বুধবার। মাত্র দু’দিন আগে। বিজয় দিবসকে উপলক্ষ করে যেসব আলোচনা হয় তাতে বলা যায় একে আমরা স্মরণ করি এবং এ দিবসটি উদযাপন করি সামরিক বিজয় দিবস হিসেবে। …
