Home » Archive

Articles Archive for 18 December 2009

Article, Bengali, Celebration, Dhaka, History, যায়যায়দিন »

[18 Dec 2009 | Comments Off ]

প্রতিবার অঘ্রানেই আসে ডিসেম্বর। যেন ঠিকই চিনে নেয় সে তার আসার পথ, ঘরের দুয়ার। মাঠের পর মাঠ যখন বিয়ের কনের গায়ে হলুদের শাড়ির রঙ ধারণ করে, তখন আমাদের দুয়ারে ডিসেম্বরের আলতো পায়ে আগমন যেন পাত্রপক্ষের কোনো শুভবার্তা নিয়ে কন্যার বাড়িতে আগমনের কথা স্মরণ করায়। যে বার্তা আনন্দ-বেদনার মিশ্রিত সরোবর! ডিসেম্বরও যেন তেমনই। আমার অনুভূতির পৃষ্ঠাজুড়ে পুরো ’৭১-এর আয়না একটা ডিসেম্বর। যে আয়নায় দেখা যায় প্রিয় স্বাধীনতার মুখ। যে স্বাধীনতার দুঃসাহসী নামকরণ ‘বাংলাদেশ’! এক চিলতে কাপড়ের কবিতায় চারধারে প্রিয় সবুজবরণ চরণে ঘেরা জমাট রক্ত …

Bengali, Blog, History, War Crime, সচলায়তন »

[18 Dec 2009 | No Comment ]

ইতিহাস নিজের মতো করে লেখার চর্চা বহুদিন থেকে চালু আছে বাংলাদেশে । এই বছরদুয়েক আগে পর্যন্ত এই স্বরচিত ইতিহাস সীমাবদ্ধ ছিলো পাঠ্যপুস্তকে, রাজনীতিদের বুলিতে রাষ্ট্রিয় প্রচার যন্ত্রের চাপাবাজিতে । এই ইতিহাস বিকৃতির ক্ষেত্রগুলো ছিলো কিছু ঘটনাকে অস্বীকার (denial) বা কোন ঘটনা নিজের মতো করে সংশোধন (revision) করার মাধ্যমে । নিজামীর দেশে কোন যুদ্ধাপরাধী নেই দাবি প্রথম প্রকারের উদাহরন হিসেবে দেখা যায় । স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ লোক মৃত্যুবরণ করেনি – এটা দ্বিতীয় প্রকারের উদাহরণ ।
ইতিহাস বিকৃতির এই চর্চা একমাত্র বাংলাদেশেই চালু নেই । ইউরোপ জুড়ে এই চর্চা চালু আছে অনেকদিন …

Bengali, Blog, History, সচলায়তন »

[18 Dec 2009 | No Comment ]

অনুবাদকের কথা
১৯৭২ সালে সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশে ন্যাশনাল জিওগ্রাফি ম্যাগাজিনের পক্ষ থেকে এক দল সাংবাদিক এসেছিলেন। নতুন দেশের জনগণ একটি রক্তক্ষয়ী যুদ্ধ ও গণহত্যার প্রভাব কিভাবে কাটিয়ে উঠছে, তা দেখাই ছিল তাদের মূল উদ্দেশ্য। সফর শেষে দেশে ফিরে গিয়ে উইলিয়াম এস এলিস এ নিয়ে একটি প্রচ্ছদ প্রতিবেদন করেন। ন্যাশনাল জিওগ্রাফি ম্যাগাজিনের সেপ্টেম্বর, ১৯৭২ সংখ্যায় এটি প্রকাশিত হয়। সেই ২৮ পৃষ্ঠার প্রতিবেদনেরই বাংলা ভাবানুবাদ এটি। সাথে ভিয়েতনাম যুদ্ধের আলোকচিত্রী ডিক ডুরেন্সের তোলা ছবিগুলোও আছে।
ন্যাট জিওর এই প্রচ্ছদ প্রতিবেদন সম্পর্কে আমি প্রথম জানতে পারি সহব্লগার বিপ্লব রহমানের একটি লেখা থেকে। লেখার সাথে …

Bengali, Blog, History, War Crime, সামহোয়ারইন »

[18 Dec 2009 | No Comment ]

মূল লেখাটি ব্লগার একরামুল হক শামীমের লেখা। আমি পুরো লেখাটি শুধু কপি পেস্ট করছি। মূল লেখার লিংক:http://www.somewhereinblog.net/blog/tan … 6#c3766360
একাত্তরে নারীর বিরুদ্ধে অপরাধ
১৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫০
—–
১৯৭১ সালে নারীর বিরুদ্ধে যে বিভৎস নির্যাতন চালানো হয়েছিল তা মানব ইতিহাসে বিরল। নারীর প্রতি অত্যাচারে সেই বিষয়গুলো কখনোই পুরোপুরি উঠে আসেনি। অনেকের জীবনের করুন ঘটনাগুলো তাই আড়ালেই থেকে গেছে। কখনোই উপলব্ধি করা সম্ভব হয়নি সেই নারীদের দুঃখগুলোকে; যারা রাতের পর রাত নির্মম যৌন নির্যাতন সহ্য করে গেছে, পরনে কাপড় ছিলনা , মাথার চুল প্যাচিয়ে আত্মহত্যা করতে পারে এই ভেবে যাদের মাথা চুল কেটে …

Blog »

[18 Dec 2009 | No Comment ]

The army took over the rein of power again in Pakistan in 1977 and executed the elected Prime minister. They partnered with America in their war against Soviet Union in Afghanistan and the world forgot their crimes of 1971.

Denied justice strengthens perpetrators16 December 1971 marked the end of a nine month long saga of chaos; genocide, arson and rape, when Pakistan army surrendered East Pakistan to the Indian army. This day is etched as the day of ultimate betrayal in the hearts and minds …

Bengali, News, সমকাল »

[18 Dec 2009 | Comments Off ]

যুদ্ধাপরাধীদের বিচার ও সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধের দাবিতে সম্মিলিত সাংস্কৃতিক জোট আজ শুক্রবার নগরীর শহীদ হাদিস পার্কে মুক্তিযোদ্ধা-জনতার সমাবেশের আয়োজন করেছে। খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেক, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক মেজর (অব.) এএসএম সামসুল আরেফিন, কেন্দ্রীয় খেলাঘর আসরের চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সার, কেন্দ্রীয় পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব ডা. কামরুল হাসান খান সমবেশে উপস্থিত থাকবেন।

Bengali, News, সমকাল »

[18 Dec 2009 | Comments Off ]

বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন আহমেদকে সমন্বয়ক এবং অ্যাডভোকেট বিশ্বজিৎ গাঙ্গুলীকে সাধারণ সম্পাদক করে কার্যক্রম শুরু করেছে সেক্টর কমান্ডারস ফোরাম ফরিদপুর জেলা শাখা। বিজয় দিবসে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে সংগঠনের কর্মকাণ্ডের সূচনা হয়।
শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি, স্টেডিয়ামের গণকবর জিয়ারত ও কুচকাওয়াজে অংশগ্রহণ শেষে প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে ফোরামের নেতারা বক্তব্য রাখেন। তারা যুদ্ধাপরাধীদের বিচারের দাবির পাশাপাশি ফরিদপুরের রাজাকার-আলবদরদের তালিকা প্রস্তুত করার জন্য জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানান।
প্রেসক্লাব নির্বাচন
আজ ফরিদপুর প্রেসক্লাবের কর্যনির্বাহী পরিষদের বার্ষিক নির্বাচন। পরিষদের ১৮টি পদের জন্য দুটি প্যানেলে ৩৫ জন …

Bengali, News, যায়যায়দিন »

[18 Dec 2009 | Comments Off ]

সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য বাছাই করা মৌলভীবাজারের আট বধ্যভূমির সাতটি এখনো অযতœ-অবহেলায় পড়ে আছে। এসব বধ্যভূমি সংরক্ষণের কোনো উদ্যোগ না নেয়ায় অনেক স্থানেই এখন আর বধ্যভূমির চিহ্ন নেই। উন্মুক্তই পড়ে আছে এসব স্থান। কোনো কোনো স্থানে জায়গার মালিকরা গাছগাছালি লাগি-য়েছেন। নিশ্চিহ্ন হওয়ার পথে এসব গণকবর ও বধ্যভূমি।
পাকিস্তানি হানাদার বাহিনী নিরীহ জনসাধারণকে ধরে এনে নির্মমভাবে হত্যা করে এসব স্থানে মাটিচাপা দিয়ে রেখে যায়। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে স্থানীয় জনসাধারণ বধ্যভূমিগুলোকে শনাক্ত করে।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারদের সূত্রে জানা গেছে, সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে ১৯৯৯ সালে জেলা প্রশাসন ও কুমিল্লা ক্যান্টনমেন্টের একটি …

Bengali, News, সংবাদ »

[18 Dec 2009 | Comments Off ]

একাত্তরের রণাঙ্গনে জীবন বাজি রেখে মুক্তিযোদ্ধাদের বাঙ্কারে বাঙ্কারে গুলির বোঝা পেঁৗছে দিয়ে ইতিহাস গড়ার মুক্তিযোদ্ধা ভানুনেছা ভাল নেই। ক্ষুধা-দারিদ্র্য, রোগ্য-শোকে ভানুনেছার জীবন কাটছে এবাড়ি ওবাড়ি হাত পেতে খেয়ে না খেয়ে। বিএনপি-জামায়াত জোট আমলে ভানুনেছার মুক্তিযোদ্ধা ভাতাটুকুও কেড়ে নেয়া হয়েছে। ভানুনেছার বাড়ি সাঁথিয়া উপজেলায় নন্দনপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে।
১৯৭১ সালের ৮ ডিসেম্বর সাঁথিয়ার জোড়গাছায় মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাকবাহিনীর সম্মুখযুদ্ধের সাহসী সৈনিক ছিলেন ভানুনেছা। যুদ্ধে মুক্তিযোদ্ধাদের গুলি ফুরিয়ে গেলে ভানুনেছা ৪ কি.মি. দূর সাঁথিয়া সদর থেকে গুলিভর্তি ভারীবস্তা মাথায় করে বাঙ্কারে বাঙ্কারে পেঁৗছে দিতেন। ভানুনেছা আহতও হয়েছিলেন। পাকবাহিনী এ যুদ্ধে পিছু হটতে বাধ্য হয়েছিল। …

Bengali, News, যায়যায়দিন »

[18 Dec 2009 | Comments Off ]

রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে বিজয় দিবস উদযাপনের নামে জাতীয় পতাকার অবমাননা করেছে ছাত্রশিবির। তারা জাতীয় পতাকা খেলার মাঠের গোলপোস্টের সঙ্গে লাগিয়ে রাখে। একই সঙ্গে বিজয় দিবস উপলক্ষে ছাত্রশিবির যে পোস্টার দেয়ালে দেয়ালে সাঁটিয়েছে তাতে জাতীয় পতাকা বিকৃতভাবে উপস্থাপন করা হয়। এ নিয়ে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। বর্তমানে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি অশোক কুমার যায়যায়দিনের কাছে অভিযোগ করেন, বিজয় দিবসের প্রথম প্রহরে ছাত্রশিবির সাধারণ শিক্ষার্থীদের শহীদ মিনারে যেতেও বাধা দেয়। বিজয় দিবস উপলক্ষে ছাত্রশিবিরের ছাপানো পোস্টার বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ …

Bengali, News, সংবাদ »

[18 Dec 2009 | Comments Off ]

স্বাধীনতার ৩৮ বছরেও তারাকান্দা-ফুলপুরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য গণকবর সংরক্ষণের উদ্যোগ নেয়া হয়নি। দুস্থ মুক্তিযোদ্ধারা কে কেমন আছেন তাদের খোঁজ-খবর কেউ রাখে না। মহান মুক্তিযুদ্ধে এলাকায় কত লোক শহীদ হয়েছেন, কয়টি বধ্যভূমি রয়েছে এসব তথ্য কারও জানা নেই।
উপজেলার ছলধরা, ঠাকুরবাখাই এবং রামসোনায় ৩টি ছাড়াও আরও ৪টি বধ্যভূমি রয়েছে। ৩টি বধ্যভূমি স্মৃতিস্তম্ভ নির্মিত হলেও লাউয়ারি, সুতারকান্দি, নিলগঞ্জ এবং পয়ারিতে আজও স্মৃতিস্তম্ভ নির্মিত হয়নি। এসব গণকবর ঝোপ-জঙ্গল ও গোচারণ ভূমিতে পরিণত হয়েছে।
১৯৭১ সালে যুদ্ধের শুরুতেই পয়ারি গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক সত্যেন্দ্রনাথ তালুকদার ও সহকারী প্রধান শিক্ষক সাধন …

Bengali, News, সংবাদ »

[18 Dec 2009 | Comments Off ]

যুদ্ধাপরাধীদের বিচার, দুর্নীতিমুক্ত ও দিনবদলের বাংলাদেশ গড়ার শপথে গত বুধবার ৩৯তম মহন বিজয় দিবস উদযাপিত হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন, বিজয় শোভাযাত্রা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, কুচকাওয়াজ, শীতবস্ত্র বিতরণ, হাসপাতাল, এতিমখানা ও জেলখানায় উন্নত মানের খাবার পরিবেশন, প্রীতি ফুটবল ম্যাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভাসহ নানান কর্মসূচি পালন করা হয়। বিভিন্ন সরকারি সংস্থা, মুক্তিযোদ্ধা সংসদ রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এসব কর্মসূচির মধ্য দিয়ে শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করে দিবসটি উদযাপন করে। সংবাদ প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন।
বদলগাছী (নওগাঁ) : উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক জবির উদ্দীনের সভাপতিত্বে সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা …