Articles Archive for 19 December 2009
Blog, সচলায়তন »
১.
আমরা ব্লগ এবং নানান জায়গায় বছরের পর বছর ধরে চিৎকার করেই যাচ্ছি যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আমাদের নেই। প্রতিবার সরকার চোখ পাল্টি দেন।
একটা কথা মেঘমুক্ত দিবাকাশে সূর্যের মতোই স্পষ্ট যে সরকারের আশায় বসে থাকলে আমরা জীবনেও আমাদের জাতীয় ইতিহাস পাবো না। সবই হবে দলীয় ইতিহাস।
(শুধু যদি এই দলগুলোর জীবদ্দশা নিয়ে তামাশা চলতো, তাহলেও নাহয় কথা ছিলো, কিন্তু আমরা বিগত জোট সরকারের আমলে দেখেছি বাঙ্গালী সংস্কৃতির ঐতিহ্য ভিন্নধারা দেখাতে আমাদের এই ভূখণ্ডের ইতিহাস নিয়েও তারা নাড়াচাড়া করেছে। মুক্তিযুদ্ধকে দূর্বল প্রমাণ করতে পলাশী যুদ্ধের ইতিহাস নিয়ে লাফাইতে দেখছি)
তো যাহোক, বিষয়টা এখন একেবারেই …
Article, Bengali, Dhaka, History, Intellectuals, War Crime, War Criminal, যায়যায়দিন »
বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের অতি-প্রাক্কালে পূর্ব পাকিস্তানের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল খুব আসন্ন একটি জাতিরাষ্ট্রকে মেধাশূন্য করার জন্য এমন ধারণা ও বিশ্বাস আজ আর কোনো নতুন কথা নয়; অন্তত স্বাধীন বাংলাদেশে এ বিষয় বহুভাবে নানা স্থানে আলোচিত হয়েছে, হচ্ছে এবং হবে। এমনকি বাংলাদেশের বাইরে, যেখানে এ রাষ্ট্রটির জন্মকে সমর্থন করা হয়েছে কিংবা মুক্তিযুদ্ধের সংগঠনে কাজ করেছেন এমন ব্যক্তিরা অবস্থান করছেন সে দেশগুলোতেও বুদ্ধিজীবী নিধন নিয়ে কম আলোচনা-সমালোচনা-বিবৃতি-বক্তব্য হয়নি। তবে আমাদের আজকের চিন্তা দানা বেঁধেছে বর্তমানের বুদ্ধিবাদীদের অবোধ্য নীরবতাকে কেন্দ্র করে! অবশ্য এ ধরনের …
Article, Bengali, Dhaka, Freedom Fighter, History, Memorial, যায়যায়দিন »
বীরশ্রেষ্ঠ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল ১৯৪৭ সালের ১৬ ডিসেম্বর বর্তমান ভোলা জেলার দৌলতখান থানার পশ্চিম হাজিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা হাবিবুর রহমান ছিলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত হাবিলদার। পিতার সৈনিক জীবন তাকে আকৃষ্ট করে। পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়ার পর বাড়ি থেকে পালিয়ে গিয়ে ১৯৬৭ সালের ১৬ ডিসেম্বর ইস্ট বেঙ্গল রেজিমেন্টে ভর্তি হন। কুমিল্লায় চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে তার পোস্টিং হয়। ১৯৭১ সালের মার্চের মাঝামাঝি এই রেজিমেন্টকে ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়।
পঁচিশে মার্চ কালরাত থেকে পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যার বিরুদ্ধে সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু হলে ২৭ মার্চ এই রেজিমেন্ট …
Bengali, Dhaka, History, Op-Ed, যায়যায়দিন »
১৯ ডিসেম্বর ২০০৯
১৯৭৫-এর পর বাংলাদেশে অনেক নেতা অনেকভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন। বাংলাদেশ সৃষ্টিতে যাদের কোনো অবদানই নেই তারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছেন। যারা সুদীর্ঘ আড়াই দশক সংগ্রাম করে দেশ স্বাধীন করেছেন তাদের দেশপ্রেমের প্রতি কটাক্ষ করেছেন। আসলে যে কোনো দেশে যারা স্বাধীনতার সংগ্রাম করে দেশ স্বাধীন করে তারা প্রকৃত অর্থেই দেশপ্রেমিক অথচ ভূঁইফোঁড় অনেক নেতা যারা ক্ষমতা দখলের ফলে জাতীয় নেতা-নেত্রী বনে গেছেন তারা যখন বলেন যে, আওয়ামী লীগ ও শেখ হাসিনার হাতে স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ নয় তখন সত্যি সত্যিই বিব্রতকর বলে মনে হয়। বাংলাদেশে যে নাগরিকের বয়স …
Bengali, Blog, Freedom Fighter, History, সামহোয়ারইন »
১৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৩০
-
বড় পুজোর আয়োজন চলছিল। আমাদের গ্রাম থেকে বেতাই যেতে বড় রাস্তার ধারে বিশাল পুজা মন্ডপ হলো। প্রতিমা গড়া আরম্ভ হতেই মন্ডপে সারাদিন মাইকে গান বাজত-‘ঝুম বারাবার ঝুম শারাবী’, ‘হাম তুম এক কামরেমে বান্ধ হু….’ আমরা এই সময় খবর পেতাম বাংলাদেশের শিল্পিরা একটা দল করে ঘুরে ঘুরে সীমান্ত অঞ্চলে গান গেয়ে বেড়াচ্ছে। আমাদের এখানে যদি তারা কখনোই আসেনি। একবার খবর পেলাম কৃষ্ণনগরে আসবে। অনেক চেষ্টা করেও অনুমতি মিলল না। বাড়িতে একমাত্র বিনোদন রেডিওতে মুক্তির গান শোনা আর নাটক শোনা। সন্ধ্যে বেলা সবাই গোল হয়ে বসে চরম …
Bengali, News, সংবাদ »
প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে আবারও নতুন করে জটিলতা সৃষ্টি হয়েছে। সম্প্রতি সরকার মুক্তিযোদ্ধাদের চাকরির বয়স দুই বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন করে ‘প্রকৃত মুক্তিযোদ্ধাদের’ তালিকা প্রস্তুতের সিদ্ধান্তও নেয়া হয়েছে। এসব সিদ্ধান্তের পর শত শত আবেদনকারী প্রতিদিন ভিড় করছেন রাজধানীর নিউ ইস্কাটনের মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলে। বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পর সরকারিভাবে তালিকায় নাম লেখাতে এ পর্যন্ত ৫৫ হাজার নতুন আবেদন জমা এবং আবেদন আসা অব্যাহত রয়েছে। নতুন আবেদনকারীদের মধ্যে সচিব পর্যায়ের অন্তত আট কর্মকর্তা মুক্তিযোদ্ধার সনদ পেতে চেষ্টা করছেন বলে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের গুরুত্বপূর্ণ কর্মকর্তা মিডিয়াকে জানান।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, …
Uncategorized »
অশুভকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার অঙ্গীকারে গত বুধবার সারাদেশে বিজয় দিবস যথাযোগ্য শ্রদ্ধায় ও ভালবাসায় উদযাপিত হয়েছে। দিবসটি পালনে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করে। এসব কর্মসূচির মধ্যে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, গণকবরে শ্রদ্ধার্ঘ প্রদান, এতিমখানা, হাসপাতাল ও জেলা থানায় ভাল খাবার পরিবেশন, বিজয়মেলা, প্রীতি ফুটবল উল্লেখযোগ্য। সংবাদ প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন_
গোপালগঞ্জ : জেলা প্রশাসনের উদ্যোগে সন্ধ্যায় স্থানীয় শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন …
Bengali, News, সমকাল »
বিস্ময়কর হলেও মুক্তিযোদ্ধাদের ‘জাতির শ্রেষ্ঠ সন্তান’ স্বীকার করে তাদের প্রাপ্য সম্মান দেওয়ার দাবি জানালেন মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর নেতারা। একই সঙ্গে তারা অভিযোগ করেছেন, বিজয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর নেওয়া জনকল্যাণমূলক কর্মসূচিকে বিদ্রূপ করে কিছু সংবাদমাধ্যম জাতিকে বিভক্ত করার চেষ্টা
করছে। বিজয় দিবস উদযাপন উপলক্ষে গতকাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর জামায়াত আয়োজিত ফ্রি চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে জামায়াত নেতারা এসব অভিযোগ করেন।
জামায়াতের মহানগর আমির মাওলানা রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলটির আমির মাওলানা মতিউর রহমান নিজামী। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মহানগরীর সহকারী সেক্রেটারি …
Bengali, News, সমকাল »
গোপালগঞ্জ/কাশিয়ানী : আজ ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস। ১৯৭১ সালের এদিনে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা হানাদারমুক্ত হয়। মিত্র ও মুক্তি বাহিনীর ত্রিমুখী আক্রমণে পাকবাহিনীর দখলে থাকা কাশিয়ানীর ভাটিয়াপাড়া ওয়্যারলেস স্টেশনের ক্যান্টনমেন্টের পতন ঘটে। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় ১৬ ডিসেম্বর অর্জিত হলেও কাশিয়ানীর ভাটিয়াপাড়ায় স্বাধীন বাংলাদেশের লাল-সবুজের পতাকা ওড়ে ১৯ ডিসেম্বর সকালে। গোপালগঞ্জ-ফরিদপুর-নড়াইল জেলার সীমান্তে অবস্থিত এবং ভৌগোলিক ও যুদ্ধের দিক থেকে গুরুত্বপূর্ণ রেলস্টেশন ও নদীবন্দর ভাটিয়াপাড়া দখল নিয়ে পাকহানাদার ও মুক্তিযোদ্ধাদের মধ্যে লড়াই হয় কয়েক দফা। পাকবাহিনীর ভাটিয়াপাড়া মিনি ক্যান্টনমেন্টটি গোপালগঞ্জ জেলার অন্তর্ভুক্ত হলেও ফরিদপুর-নড়াইল-গোপালগঞ্জ অঞ্চলের মুক্তিযোদ্ধাদের …
Bengali, News, সমকাল »
যুদ্ধাপরাধীদের বিচারকাজ সম্পন্ন, বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় কার্যকরসহ রাজাকারমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মুক্তিযোদ্ধারা শুক্রবার এক সভা করে শপথ নিয়েছেন।
গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ছিদ্দিকুর রহমান, ইয়াকুব আলী, মোঃ আলাউদ্দিন, আবু তালেব, মোঃ রফিক, আঃ লতিফ, আবুল হাসেম, তাঁরা মিয়া প্রমুখ। সভায় বক্তারা শহীদ আবদুর রব সেরনিয়াবাতের হত্যা মামলার বিচার কাজ শুরু, মুক্তিযোদ্ধার তালিকা থেকে ভুয়া মুক্তিযোদ্ধার নাম কর্তন, বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভুক্তিসহ অসহায় দরিদ্র, রোগাক্রান্ত মুক্তিযোদ্ধাদের সুচিকিৎসার দাবি করেন।
Bengali, News, সমকাল »
‘আমার পতাকাই আমার পরিচয়, বিশ্বের সর্ববৃহৎ পতাকাটি আমার হোক’_ এ স্লোগান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্বের সবচেয়ে বড় পতাকা তৈরির উদ্যোগ করেছেন।
গতকাল শুক্রবার ডাকসু মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা জানান পতাকা তৈরির প্রধান সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সভাপতি এসএম রিয়াজ উদ্দিন চৌধুরী সুমন।
লিখিত বক্তব্যে রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের ১১৮ নম্বর কক্ষে শিবনারায়ণ দাশ ও ইউসুফ সালাউদ্দিন জাতীয় পতাকার প্রথম নকশা প্রণয়ন করেন। এ ঐতিহ্যকে মনে রেখে এ হলের শিক্ষার্থীদের সার্বিক সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পৃথিবীর সর্ববৃহৎ …
Bengali, News, যায়যায়দিন »
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে পাকিস্তানি হানাদার বাহিনীর পুঁতে রাখা শক্তিশালী মাইন ও নিমজ্জিত জাহাজ অপসারণকালে নিহত সোভিয়েত নাবিক ইউ ভি রেডকিনের নেভাল একাডেমির সমাধিতে শুক্রবার শ্রদ্ধা জানিয়েছেন মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী।
সোভিয়েত ইউনিয়নের এই বীর নৌসেনাকে ১৯৭২ সালে কর্ণফুলী নদীর মোহনার ধারে নেভাল একাডেমি এলাকায় সমাধিস্থ করা হয়। শুক্রবার সকালে তার সমাধিতে মেয়রের শ্রদ্ধাঞ্জলির পর পৃথক পৃথকভাবে রাশিয়ান দূতাবাসের পক্ষে কনসাল জেনারেল মি. অলিগ এন আভদিয়েভ, রাশিয়ান কনসুলেটের এটাচে ভ্লাদিমার ডি এগোরাভ, সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ড. মনিন্দ্র কুমার রায় এবং সদস্য সচিব স্থপতি আশিক এমরান, নির্বাহী সদস্য ড. গনেশ চন্দ্র …
