Home » Archive

Articles Archive for 19 December 2009

Bengali, News, ইত্তেফাক »

[19 Dec 2009 | Comments Off ]

নগর সংস্কৃতি
যারা নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করে, উৎসর্গ করে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমাদের স্বাধীন দেশ উপহার দিয়েছেন তাদের নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তুলতে ‘গুণীজন’ প্রকাশ করেছে সিডি ‘মহিমা তব উদ্ভাসিত, মুক্তিযুদ্ধ খণ্ড-১’। সিডিতে ৫৬ জন মুক্তিযোদ্ধার জীবনকাহিনী প্রকাশ করা হয়েছে। পাশাপাশি তাদের আলোকচিত্র, তাদের নিয়ে রচিত বিভিন্ন অডিও-ভিডিও তথ্যচিত্র এবং বিভিন্ন প্রকাশনায় প্রকাশিত লেখাও সংকলন করা হয়েছে এতে।
শুক্রবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিডির মোড়ক উন্মোচন করেন শহীদ বুদ্ধিজীবী মোহাম্মদ মোর্তজার সহধর্মিণী সাঈদা মোর্তজা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী, বীরশ্রেষ্ঠ …

Bengali, News, ইত্তেফাক »

[19 Dec 2009 | Comments Off ]

মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্ন স্বরূপকাঠির সাত জনের গণকবর আজও সংরক্ষিত হয়নি। ১৯৭১ সনের ৭ নভেম্বর উপজেলার বরছাকাঠির বধ্যভূমিতে পাক হানাদার বাহিনী ও তাদের দোসরা একই বাড়ির মাঝি বাড়ি ৭ জন সহ ১৬ জন নিরীহ গ্রামবাসীকে দড়িতে বেধে গুলি করে। ঘটনাস্থলেই ১৪ জনের মৃত্যু ঘটে এবং ২জন গুলিবিদ্ধ অবস্থায় বেঁচে যান। নির্মম এই হত্যাকান্ডের শিকার একই বাড়ির মুজাফ্ফর আলী (৬০), ভাই সোলায়মান (৫২), সোলায়মানের ছেলে শাহআলম (১৬), মফিজউদ্দিন (৫৯), ছেলে আবুয়াল (১৭), মফিজের ভাই রফিজউদ্দিন (৫৫) ও জয়নাল আবেদিন (৪০) কে এক কবরে মাটি দেয়া হয়। ঐ হত্যাকান্ডে অপর শহীদরা হলেন আনোয়ার …

Bengali, News, যায়যায়দিন »

[19 Dec 2009 | Comments Off ]

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে পাকিস্তানি হানাদার বাহিনীর পুঁতে রাখা শক্তিশালী মাইন ও নিমজ্জিত জাহাজ অপসারণকালে নিহত সোভিয়েত নাবিক ইউ ভি রেডকিনের নেভাল একাডেমির সমাধিতে শুক্রবার শ্রদ্ধা জানিয়েছেন মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী।
সোভিয়েত ইউনিয়নের এই বীর নৌসেনাকে ১৯৭২ সালে কর্ণফুলী নদীর মোহনার ধারে নেভাল একাডেমি এলাকায় সমাধিস্থ করা হয়। শুক্রবার সকালে তার সমাধিতে মেয়রের শ্রদ্ধাঞ্জলির পর পৃথক পৃথকভাবে রাশিয়ান দূতাবাসের পক্ষে কনসাল জেনারেল মি. অলিগ এন আভদিয়েভ, রাশিয়ান কনসুলেটের এটাচে ভ্লাদিমার ডি এগোরাভ, সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ড. মনিন্দ্র কুমার রায় এবং সদস্য সচিব স্থপতি আশিক এমরান, নির্বাহী সদস্য ড. গনেশ চন্দ্র …

Bengali, News, যায়যায়দিন »

[19 Dec 2009 | Comments Off ]

যে স্বপ্ন নিয়ে বাঙালি জাতি একাত্তরের মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল, সে যুদ্ধ এখনো শেষ হয়নি। গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়নি, অর্থনীতির দুরবস্থা কাটেনি। দেশের তরুণ প্রজন্মকেই এ অসমাপ্ত যুদ্ধ সম্পূর্ণ করতে হবে।
শুক্রবার চট্টগ্রামের ডিসি হিলে ১০ দিনব্যাপী বইমেলার তৃতীয় দিনে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ আহ্বান জানান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. আনোয়ার হোসেন, নাট্যজন জয়ন্ত চট্টোপাধ্যায়, সুপ্রভাত বাংলাদেশ পত্রিকার সহব্যবস্থাপনা সম্পাদক বালাগাত উল্লাহ, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক …

Bengali, News, যায়যায়দিন »

[19 Dec 2009 | Comments Off ]

সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা যুদ্ধাপরাধীদের বিচারের দাবি পুনর্ব্যক্ত করে বলেছেন, নরঘাতকদের বিচারের মধ্য দিয়ে জাতি কলঙ্কমুক্ত হতে চায়।
শুক্রবার জোটের খুলনা শাখার আহ্বায়ক হুমায়ুন কবীর ববির সভাপতিত্বে স্থানীয় শহীদ হাদিস পার্কে আয়োজিত সমাবেশে নেতারা এ কথা বলেন।
সমাবেশে বক্তৃতা করেন সিটি মেয়র তালুকদার আবদুল খালেক, শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের সহধর্মিণী কেন্দ্রীয় খেলাঘর আসরের চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সার, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু, বিএমএর সহসভাপতি ডা. শেখ বাহারুল আলম, খুলনা মহানগর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক অধ্যাপক আলমগীর কবির, মোজাম্মেল হক, জেলা ছাত্রলীগ সভাপতি শেখ মো. আবু হানিফ, মহানগর ছাত্রলীগ সভাপতি শফিকুর রহমান পলাশ, …

Article, Bengali, Freedom Fighter, প্রথম আলো »

[19 Dec 2009 | Comments Off ]

একবুক স্বপ্ন নিয়ে গিয়েছিলেন মুক্তিযুদ্ধে। স্বাধীন হয়েছে দেশ। তারপর স্বপ্নভঙ্গের পালা শুরু। নদীর ভাঙনে ঘরবাড়ি আর সব সুখ-স্বপ্ন খুইয়ে ঢাকার পথে পা বাড়ানো। অতঃপর বর্তমান ঠিকানা—ঢাকার কল্যাণপুর পোড়া বস্তি। জীবনের বঞ্চনা যেন ফুরোতে চায় না তবুও। এই গল্প কারও একার নয়। পোড়া বস্তির বাসিন্দা শখানেক মুক্তিযোদ্ধার। বিজয়ের মাসে কেমন আছেন পোড়া বস্তির বাসিন্দা বীর সন্তানেরা?
রিকশাটা প্রায় আমাদের গায়ের ওপর এসে পড়তে পড়তে শেষ মুহূর্তে সামলে নেয়। তারপর টুন টুন ঘণ্টি বাজিয়ে এগোয় নতুন বাজারের দিকে। যাবে হয়তো কল্যাণপুর বড় রাস্তা অবধি। সরু গলির মাঝখান থেকে রিকশাটা সরে গেলে তার সব …

Bengali, News, যায়যায়দিন »

[19 Dec 2009 | Comments Off ]

ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশন বাংলাদেশ চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে ১৬ ডিসেম্বর বুধবার কেন্দ্রের মিলনায়তনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় কেন্দ্রের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মো. হারুন, ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মাহবুবুল ইসলাম, প্রকৌশলী সাদেক মোহাম্মদ চৌধুরীসহ কেন্দ্রের সদস্যরা তাদের সঙ্গে উপস্থিত ছিলেন। পরে সকাল সাড়ে ৯টায় কেন্দ্রের মিলনায়তনে রূপসী বাংলা শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তিনটি গ্রুপে প্রায় ৭০ জন প্রকৌশলীর সন্তান এতে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে শহীদ প্রকৌশলীদের স্বজনদের ফুল ও ক্রেস্ট …

Bengali, News, যায়যায়দিন »

[19 Dec 2009 | Comments Off ]

মহান বিজয় দিবস উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়া, পাবনার সুজানগর ও গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৯১৬ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়েছে। আমাদের সংবাদদাতাদের পাঠানো খবর :
মঠবাড়িয়া (পিরোজপুর) : পিরোজপুরের মঠবাড়িয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫৫৮ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. মো. আনোয়ার হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মো. সাদিকুর রহমান, রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, মজিবুল হক মজনু ও মোস্তফা শাহ আলম দুলাল প্রমুখ।
সুজানগর (পাবনা) : পাবনার সুজানগরে ৩০০ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের …

Bengali, News, প্রথম আলো »

[19 Dec 2009 | Comments Off ]

চট্টগ্রামে আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেছেন, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী যুদ্ধাপরাধীদের বিচার করা অবশ্যই সম্ভব। তবে এই প্রক্রিয়া দীর্ঘ। তাই সরকারকে এখনই পদক্ষেপ নিতে হবে। পৃথিবীর বিভিন্ন দেশে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। কোনো কোনো দেশে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়াধীন রয়েছে। বাংলাদেশ সরকার এসব বিচারের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে।
‘১৯৭১ সালের যুদ্ধাপরাধী: বাংলাদেশের জন্য নতুন চিন্তা’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ গতকাল শুক্রবার নগরের ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হংকং বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ও আন্তর্জাতিক মানবাধিকার-অপরাধ বিষয়ে বিশেষজ্ঞ সুজানা লিনটন। তিনি …

Bengali, News, প্রথম আলো »

[19 Dec 2009 | Comments Off ]

সাধারণ মানুষ ও বুদ্ধিজীবী হত্যাকারী যুদ্ধাপরাধী রাজাকার, আলবদর ও আল-শামসদের বিচারের মধ্য দিয়ে জাতি কলঙ্কমুক্ত হতে চায়। আর কাল বিলম্ব না করে বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার যুদ্ধাপরাধীদের বিচার শিগগির শুরু করতে হবে। তা না হলে জাতি কোনোভাবেই সরকারকে ক্ষমা করবে না। গতকাল শুক্রবার খুলনায় মুক্তিযোদ্ধা-জনতার সমাবেশে বক্তারা এ কথা বলেন। নগরের শহীদ হাদিস পার্কে বিকেলে সম্মিলিত সাংস্কৃতিক জোট এ সমাবেশের আয়োজন করে।
কেন্দ্রীয় পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব কামরুল হাসান খান বলেন, ‘আমাদের জাতির শক্ররা নতুন কৌশলে জনগণের কাছে যাওয়ার চেষ্টা করছে। আমাদের শক্তভাবে তাদের প্রতিহত করতে হবে। মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়ার কোনো …

Bengali, News, যায়যায়দিন »

[19 Dec 2009 | Comments Off ]

জামায়াতে ইসলামীর নেতারা বলেছেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি দাবি করে অথচ যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন সেসব মুক্তিযোদ্ধাকে এখনো পুনর্বাসন করতে পারেনি। হাজার হাজার মুক্তিযোদ্ধা আজো মানবেতর জীবনযাপন করছেন। শুক্রবার জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে রাজধানীর ইন্সটিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষে ফ্রি চক্ষুশিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন
ঢাকা মহানগরী আমির রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির মওলানা মতিউর রহমান নিজামী, নুরুল ইসলাম বুলবুল, মাওলানা আবদুল হালিম, ডা. রিদওয়ান উল্লাহ শাহিদী, চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান প্রমুখ।
মতিউর রহমান নিজামী …

Bengali, News, প্রথম আলো »

[19 Dec 2009 | Comments Off ]

যাঁরা নিজের জীবন তুচ্ছ জ্ঞান করে, প্রাণ উত্সর্গ করে ১৯৭১ সালে আমাদের একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন, তাঁদের কয়েকজনকে নিয়েই একটি উদ্যোগ। ‘মহিমা তব উদ্ভাসিত, মুক্তিযুদ্ধ খণ্ড-১’ নামের একটি ব্যতিক্রমী ভিডিও সিডি প্রকাশ করেছে ‘গুণীজন’। গতকাল আনুষ্ঠানিক প্রকাশনা অনুষ্ঠানে আয়োজকেরা জানালেন, ‘প্রথম খণ্ডে আমরা মাত্র ৫৬ জন ব্যক্তিত্বের জীবনী প্রকাশ করেছি; যাঁদের মধ্যে রয়েছেন বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, মুজিবনগর সরকারের প্রতিনিধি, সেনাপ্রধান, সেক্টর কমান্ডার ও শহীদ বুদ্ধিজীবী। পর্যায়ক্রমে এ ধরনের সিডি প্রকাশের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে আমরা মুক্তিযুদ্ধে এবং দেশের জন্য যাঁরা বিশেষ অবদান রেখেছেন, তাঁদের জীবনী তুলে ধরা হবে।’
গতকাল বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘরের …