Articles Archive for 20 December 2009
Bengali, Dhaka, Law, Op-Ed, War Criminal, প্রথম আলো »
১৯৬৯ সালের ২৫ থেকে ২৮ মার্চ মস্কো শহরে চার দিনব্যাপী একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। আলোচ্য বিষয় ছিল ‘জার্মানির নাৎসি যুদ্ধাপরাধীদের বিচার।’ ১৯৩৯ সাল থেকে ১৯৪৫ সালতক দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়। যুদ্ধ শুরু করেছিল জার্মানি অযথা ফ্যাসিবাদী মানসিকতার উন্নাদনায় এবং সে দেশের নাৎসি বাহিনী সব রকমের যুদ্ধাপরাধ করেছিল। ওই সম্মেলনে রাশিয়াসহ বুলগেরিয়া, হাঙ্গেরি, জার্মান প্রজাতন্ত্র, পোল্যান্ড, রুমানিয়া, চেকোস্েলাভাকিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, যুক্তরাজ্য, গ্রিস, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে ও সুইডেনের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনা শেষে যে যুক্ত ঘোষণা গৃহীত হয় তার সংক্ষিপ্ত অনুদিত উদ্ধৃতি এই: ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জার্মান ফ্যাসিবাদী ও সমরবাদীরা শান্তি …
Bengali, Dhaka, Law, Op-Ed, War Crime, War Criminal, প্রথম আলো »
আমার পরিচিত এক সহকর্মীর একটা থিওরি আছে, তার সেই থিওরির নাম হচ্ছে ‘উনিশ বছর থিওরি’−সেই থিওরি অনুযায়ী বাংলাদেশে প্রতি উনিশ বছর পরপর একটা যুগান্তকারী শুভ ঘটনা ঘটে। ১৯৫২ সালে সেটা ঘটেছিল আমরা সেটা জানি, আমাদের ভাষা আন্দোলন। তার ১৯ বছর পর ১৯৭১ সালে এই দেশে হলো মুক্তিযুদ্ধ, আমরা স্বাধীন-সার্বভৌম একটা দেশ পেলাম। ১৯৭১ সালের ১৯ বছর পর ১৯৯০ সালে আমরা স্বৈরশাসক সামরিক শাসকদের দুর করে গণতন্ত্র পেলাম। ‘উনিশ বছর থিওরি’র আবিষ্ককারক আমার সহকর্মীর ধারণা, আরও ১৯ বছর পার হয়ে ২০০৯ এসেছে। এ বছর আমরা যুদ্ধাপরাধীদের বিচার করে এই দেশটাকে গ্লানিমুক্ত …
Bengali, Dhaka, Freedom Fighter, History, Op-Ed, প্রথম আলো »
‘পরিকল্পনাটা ছিল এরূপ: জাকিরের গ্রুপ পাকিস্তানি বাহিনীর ওই ক্যাম্পের পশ্চিম দিক থেকে আক্রমণ করবে এবং মিত্র বাহিনীর আর্টিলারি গ্রুপ পূর্ব দিকের টিলার ওপর থেকে মর্টারের আঘাত হানবে। …সকাল নয়টায় আক্রমণ শুরু। চারদিকে শুধু গুলি আর গুলির আওয়াজ। জাকির বুকপানিতে তাঁর দলবল নিয়ে চলেছেন। আর মাত্র কয়েক গজ। সহযোদ্ধা ইয়াজুদ্দিকে বললেন, শত্রুর এলএমজি পোস্টটা দখল করতে পারলে আর কোনো চিন্তা নেই। ওই রেললাইনের ওপরে হঠাৎ করে জাকিরকে পেছনে রেখে মোস্তাক হ্যান্ডগ্রেনেডটা খুলে চলে গেল এলএমজি পোস্টের কাছে। এদিকে ত্রিমুখী আক্রমণে শত্রুবাহিনী নিশ্চিহ্ন প্রায়। মোস্তাক হ্যান্ডগ্রেনেড ছুড়তে গিয়ে গুলি খেল নিচের চোয়ালে …
Bengali, Dhaka, History, Op-Ed, War Criminal, যায়যায়দিন »
২০ ডিসেম্বর ২০০৯
সোমবার বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বক্তব্য দিয়েছেন। তিনি পরোক্ষভাবে এই হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন। অথচ দেশবাসী সবাই জানে এবং অনেকেই প্রত্যক্ষদর্শী যে, পাকিস্তানি সেনাবাহিনীর এদেশীয় দোসর আলবদর, আলশামস বাহিনীর সদস্যরা কীভাবে দেশের বরেণ্য বুদ্ধিজীবীদের ঘর থেকে তুলে নিয়ে নির্মমভাবে হত্যা করেছে। এ দুটি বাহিনী গঠনে অগ্রণী ভূমিকা ছিল জামায়াতে ইসলামীর তৎকালীন ছাত্রসংঘের নেতাদের। ছাত্রসংঘের তৎকালীন সভাপতি ছিলেন জামায়াতের বর্তমান আমির মতিউর রহমান নিজামী। আলী আহসান মুজাহিদসহ জামায়াতের বর্তমান নেতৃত্বের প্রায় সবাই ছিলেন ছাত্রসংঘের নেতা। পবিত্র ইসলামকে ব্যবহার …
Bengali, Blog, Freedom Fighter, History, সামহোয়ারইন »
২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৩:২৩
কুয়াশা ভেদ করে জিপ এগিয়ে চলেছে। মাটির এবড়োথেবড়ো রাস্তায় ঝাঁকি খেতে খেতে চলেছি আমরা। এবার আমার সাথে যারা তাদের দু’একজন আমাকে নিয়ে প্রশ্ন কলল, আবার তাদেরই কেউ কেউ উত্তরও দিয়ে দিল। আমাকে কিছুই বলতে হলো না! তাদের একজনের কথা আজও আমার মনে দাগ কেটে আছে। তিনি বলেছিলেন-‘ও কে, ওর বয়স কত, ও মরে যেতে পারে কিনা, এসব কোন প্রশ্নই নয়। ওর দেশ শত্রু কবলিত, ওকে দেশ ছাড়তে হয়েছে, ও দেশে ফিরতে চায়, এটাই ওর বড় পরিচয়…..’! এই কথাগুলো হয়ত একটু এদিক-ওদিক হতে পারে, তবে তার …
Bengali, News, যায়যায়দিন »
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘বিজয় দিবসের তাৎপর্য ও ভবিষ্যৎ প্রজন্মের কর্তব্য’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১০টায় সাউথইস্ট ইউনিভার্সিটির সেমিনার হলে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল (অব.) আমীন আহমেদ চৌধুরী (বীরবিক্রম) পিএসসি। সাউথইস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. এ এন এম মেশকাত উদ্দীনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির স্কুল অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. আর আই শরীফ, স্কুল অফ বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. সৈয়দ মাসুদ হোসেন, স্কুল অফ আর্টস অ্যান্ড সোশাল সায়েন্সেসের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর …
Bengali, News, জনকন্ঠ »
বাংলাদেশ প্রতিষ্ঠায় কৃতিত্ব দাবির পর এবার মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়ার ঔদ্ধত্য দেখানোর প্রস্তুতি নিয়েছে দলগতভাবে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত। আর সে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেবেন যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত একাত্তরের ঘাতক জামায়াত সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ। অত্যনত্ম গোপনীয়তা বজায় রেখে আজ রবিবার রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করেছে দলটি। তবে, শনিবার রাতে একটি সূত্র জানিয়েছে, জামায়েতের এই কর্মকা- ফাঁস হয়ে যাওয়ায় সরকার ও মুক্তিযোদ্ধাদের বাধার ভয়ে কর্মসূচী যে কোন সময়ে বাতিল করা হতে পারে।
এর আগে, গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসে আয়োজিত এক আলোচনাসভায় যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত …
Bengali, News, জনকন্ঠ »
নবম সেক্টরের মুক্তি যোদ্ধাদের ‘বিজয় মিলন’ অনুষ্ঠানে সাবধান বাণী
স্টাফ রিপোর্টার মুক্তিযুদ্ধে নবম সেক্টরের মুক্তিযোদ্ধাদের বিজয় মিলন অনুষ্ঠানে ক্যাপ্টেন (অব) শচীন কর্মকার স্মৃতিচারণ করছিলেন, ইন্ডিয়ান এয়ার এটাক শুরম্ন হয়ে গেছে। ট্যাঙ্কের সঙ্গে সঙ্গে মুভ করছে মুক্তিবাহিনী। ট্যাঙ্ক ছিল এমফিবিয়ান। এটি জলেও চলে স্থলেও চলে। এর আগে ট্যাঙ্কের কথা শুনলেও সেই প্রথম ট্যাঙ্কের কভারিংয়ে এ্যাটাক করা হচ্ছিল। মুক্তিবাহিনীর মধ্যেও ছিল পাকিসত্মানীদের চর। যারা অপারেশনের আগাম খবর পাকবাহিনীকে দিয়ে দেয়ায় মুক্তিযোদ্ধাদেরও হতাহতের সংখ্যা ক্রমেই বেড়ে যাচ্ছিল। সে সময় এক পাক কমান্ডারকে জীপ থেকে নামতে দেখে এ্যামবুশ করার পরিকল্পনা হলো। কাদার মধ্যে লুকিয়ে থাকা …
Bengali, News, যায়যায়দিন »
এবার মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিচ্ছে জামায়াত। আজ রাজধানীর একটি হোটেলে জামায়াত সমর্থিত সংগঠন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ কঠোর গোপনীয়তায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে। জামায়াতের ঢাকা মহানগরী বিজয়ের মাস পালনের কর্মসূচির শেষদিনে পাঁচ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদানের এ কর্মসূচি ঘোষণা করে।
স্বাধীনতাবিরোধী হিসেবে চিহ্নিত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে যে পাঁচ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেয়া হচ্ছে তারা হচ্ছেন নয় নাম্বার সেক্টর কমান্ডার প্রয়াত মেজর (অব.) আবদুল জলিল, কবি আল মাহমুদ, উইং কমান্ডার হামিদুল্লাহ খান, লে. কমান্ডার (অব.) আফাজউদ্দিন বীর প্রতীক, মেজর জেনারেল …
Bengali, News, যায়যায়দিন »
মুক্তিযোদ্ধাদের সমন্বিত উদ্যোগে আয়োজিত পাঁচদিনব্যাপী বিজয় দিবসের চতুর্থ দিনের কর্মসূচি শনিবার স্থানীয় মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। কর্মসূচির স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির চেয়ারম্যান আখতারুজ্জামান চৌধুরী বাবু বলেন, বর্তমান সরকার স্বাধীনতার পক্ষের সব শক্তিকে সঙ্গে নিয়ে জাতির পিতার সোনার বাংলাকে গড়ার শপথে আজ ঐক্যবদ্ধ। আর এজন্য দেশ থেকে পাকিস্তানি প্রেতাত্মাকে তাড়াতে হবে। তা না হলে এমনও একদিন আসতে পারে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে। ৩০ লাখ শহীদের রক্তের দামে কেনা স্বাধীনতাকে এভাবে বিপন্ন হতে দেয়া যায় না। আজ ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধাপরাধীদের …
Bengali, News, যায়যায়দিন »
সুনামগঞ্জের তাহিরপুরে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নামের তালিকায় অমুক্তিযোদ্ধার নাম তালিকাভুক্ত হওয়ায় প্রকৃত মুক্তিযোদ্ধাদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সূত্র জানায়, ১৪ ডিসেম্বর ১২৩৪ নাম্বার স্মারকে ইউএনও থেকে প্রকৃত মুক্তিযোদ্ধা তালিকাভুক্তিকরণ ও অমুক্তিযোদ্ধা যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্নকরণকল্পে স্থানীয় সংসদ সদস্যসহ ছয়জনকে উপদেষ্টা করে ২৮ সদস্যবিশিষ্ট মুক্তিযোদ্ধা কমিটি গঠন করে উত্তর শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান অমুক্তিযোদ্ধা আমির উদ্দিনকে তালিকাভুক্ত করে চিঠি প্রকাশ করলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের তালিকাভুক্ত প্রকৃত মুক্তিযোদ্ধাদের মধ্যে প্রতিবাদের ঝড় ওঠে। প্রকৃত মুক্তিযোদ্ধাদের নামের তালিকায় অমুক্তিযোদ্ধা আমির উদ্দিনের নাম অন্তর্ভুক্তির বিষয়ে সাবেক উপজেলা কমান্ডার আবদুুল গনী, ডেপুটি কমান্ডার …
Bengali, News, সমকাল »
বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে। পাখির কলরব। ঘরে ফিরছে পাখিরা। শাহবাগ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি এলাকায় গাছপালা বেশি। পাখিদের আনাগোনা সে জন্য একটু বেশি। সন্ধ্যার আগে পাখিদের এই কলরব শোনা যায়। শীত-সন্ধ্যায় পাখিদের কুজন বাড়তি পাওনার মতো। শওকত ওসমান মিলনায়তনে ঢুকতেই শোনা গেল কয়েকজন মানুষের কণ্ঠস্বর। মঞ্চে থেকে ভেসে আসছে সেই কণ্ঠস্বর। এখানে চট্টগ্রামের আবৃত্তি সংগঠন প্রমা গতকাল সন্ধ্যায় আয়োজন করে ‘দ্রোহের আগুন জ্বালাও পথিক’ শীর্ষক আবৃত্তি সন্ধ্যা। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আজাদ স্মরণে আবৃত্তি সন্ধ্যার আয়োজন করা হয়। হুমায়ুন আজাদেরই কবিতা, প্রবন্ধ ও জীবনকথা নিয়ে সাজানো হয়েছিল আবৃত্তি সন্ধ্যাটি। শুরুতেই ছোটরা …
