Articles Archive for 20 December 2009
Bengali, News, সমকাল »
পরিবার চায় প্রাপ্য সম্মান
মাগুরার নাসিরউদ্দিন বিশ্বাস ও বাদশা আলম এবং রাজশাহীর তানোর উপজেলার তজিমউদ্দিন মাস্টার মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা রাখেন। কিন্তু মুক্তিযোদ্ধা তালিকায় তাদের নাম না ওঠায় তাদের পরিবার প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত হচ্ছেন।
মাগুরা : তালিকায় নাম ওঠেনি মাগুরার দুই বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন বিশ্বাস ও বাদশা আলমের। অথচ এ দুই পুলিশ সদস্যের নাম তাদের হেড কোয়ার্টার্স থেকে প্রকাশিত ‘মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা’ গ্রন্থের ৮৮১ পৃষ্ঠায় মুদ্রিত রয়েছে। ১৯৭১ সালে যুদ্ধের সময় কুষ্টিয়া পুলিশ লাইনে কর্মরত থাকা অবস্থায় কুষ্টিয়া জেলা সদরে প্রতিরোধ যুদ্ধে এ দুজনই সক্রিয় ভূমিকা রাখেন। পরবর্তী সময়ে দুজন ভারতে …
Bengali, News, সমকাল »
‘৭১-এর মুক্তিযুদ্ধে পাক হায়েনারা আনোয়ারা উপজেলায় গণহত্যা চালাতে গিয়ে বিভিন্ন স্থানকে বানিয়েছিল বধ্যভূমি। তবে অদ্যাবধি তারই ৭টি বধ্যভূমিতে ১৪৫ জন নারী-পুরুষকে হত্যা করার হলেও সেগুলো পড়ে আছে অযত্ন-অবহেলায়। তার ওপর অরক্ষিত কোনো কোনো জায়গার দখল নিতে মরিয়া হয়ে উঠেছে কিছু সংখ্যক ভূমিদস্যু। অবশ্য তা রুখবার প্রয়োজনে এবং বধ্যভূমিগুলোর উপযুক্ত সংরক্ষণের দাবিতে সোচ্চার রয়েছে অনেকেই।
সরেজমিন ঘুরে জানা গেছে, গণকবর দেওয়া স্থানগুলো হচ্ছে বন্দর কমিউনিটি সেন্টার, বারশত সুরমা পুকুরপাড়, পরৈকোড়া বাথুয়াপাড়া, পূর্ব কন্যারা, জয়কালী বাজার, পূর্ব বারখাইন প্রাথমিক বিদ্যালয়, ফকিরহাট ও খিলপাড়া। স্বাধীনতার ৩৯ বছর অতিবাহিত হলেও বটতলী, পরৈকোড়া, বাথুয়াপাড়া এবং পূর্ব …
Bengali, News, সমকাল »
কৃষ্ণপুর ইউনিয়ন আ’লীগের উদ্যোগে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে শনিবার বিকেলে কৃষ্ণপুর হাইস্কুল মাঠ প্রাঙ্গণে এক সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, বঙ্গবল্পুব্দর হত্যাকারীদের ফাঁসির রায় ১ মাসের মধ্যেই কার্যকর করা হবে ইনশাআল্লাহ। রাজাকার-আলবদরদের বঙ্গবল্পুব্দ ক্ষমা করলেও আমরা ক্ষমা করব না। অচিরেই বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার শুরু হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জায়নুল আবেদিন মাস্টার এবং সাধারণ সম্পাদক হাসিবুল হাসান লাবলু। আবুল হাসেম খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদরপুর উপজেলার চেয়ারম্যান ফকির আবদুস সাত্তার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক কাজী …
Bengali, News, সমকাল »
একাত্তর সালের এই দিনে পুরো দেশ যখন বিজয়ের আনন্দে ভাসছিল, ঠিক তখন সরকারি উচ্চ বিদ্যালয়ে রহস্যজনকভাবে মাইন বিস্ফোরণে মারা যান অর্ধশতাধিক ঘরে ফেরা মুক্তিযোদ্ধা।
মাইন বিস্ফোরণে অলৌকিকভাবে বেঁচে যাওয়া মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার এমএ সালাম জানান, মুক্তিযোদ্ধারা মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জড়ো হয়ে ঘরে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। এদিকে পাকহানাদার বাহিনীর ফেলে যাওয়া মাইন ও গ্রেনেড উদ্ধার করে এনে বিদ্যালয়ের একপাশে জড়ো করে রাখা হয়। দুপুরে রহস্যজনকভাবে পরপর অর্ধশত মাইনের বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। রহিম বকস খোকা, ইয়ানুর আলী, আছকর আলী, জহির মিয়া, আছলাম আলী, শাহ আবদুল আজিজ, কাজল পাল, ইব্রাহিম আলী, রবীন্দ্র ভট্টাচার্য, …
Article, Bengali, Law, Politics, প্রথম আলো »
* বঙ্গবন্ধু হত্যা, জেলহত্যা, সর্বোপরি যুদ্ধাপরাধের বিচারের মতো মৌলিক কিছু বিষয়ের সুরাহা না হলে দিনবদল হবে না −সৈয়দ আশরাফুল ইসলাম
* শিক্ষাক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জন পরিমাপ করার একটি বড় অন্তরায় সঠিক পরিসংখ্যানের অভাব −রাশেদা কে চৌধুরী
নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক। দ্রব্যমূল্য কমিয়ে আনা, দুর্নীতি-সন্ত্রাস নিয়ন্ত্রণের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, খাদ্য, আইনশৃঙ্খলা, বিচারব্যবস্থা, স্থানীয় সরকারসহ বিভিন্ন ক্ষেত্রে মৌলিক পরিবর্তন আনার পাশাপাশি জরুরি কিছু পরিবর্তন সরকারকে করতে হবে। মানুষ দেখতে চায়, সংসদকে কার্যকর করার আন্তরিক প্রচেষ্টা সরকারের রয়েছে।
গতকাল শনিবার প্রথম আলো আয়োজিত ‘নতুন সরকারের কাছে প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশ নেওয়া ব্যক্তিরা এসব …
Article, Bengali, War Crime, প্রথম আলো »
স্পেনের এক বিচারক আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক ব্যক্তিত্বদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের তদন্ত শুরু করেছেন। মামলাটি এ রকম: ২০০২ সালে এক হামাস নেতার বাড়িতে এক টন ওজনের বোমা ফেলা হয়। তাতে তিনি ছাড়া আরও ১৪ জন নিহত হন। বেশির ভাগই শিশু। দেখে আমি খুশি যে, অবেশেষে কেউ এ অপরাধের বিচারের চেষ্টা করেছেন। কিন্তু দুঃখ এই, মামলাটি ইসরায়েলে হয়নি, হয়েছে স্পেনে।
তারপর ইসরায়েলি টেলিভিশন দর্শকেরা অদ্ভুত এক দৃশ্য দেখে: অপরাধীরা যেমন করে তেমনি করে সেনা কর্মকর্তারা মুখ ঢেকে আছেন। ইসরায়েলি আদালত তাঁদের পরিচয় প্রকাশ নিষিদ্ধ করেছেন, যাতে যুদ্ধাপরাধীদের চিহ্নিত …
Article, Bengali, Freedom Fighter, ইত্তেফাক »
১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় বিশ্বের বিভিন্ন দেশ তিন ভাগে বিভক্ত হয়েছিল। বেশিরভাগ দেশ বাংলাদেশের পক্ষে। যেমন- ভারত, তৎকালীন রাশিয়া, যুক্তরাজ্যসহ ইউরোপ। আর বিপক্ষে ছিল সৌদি আরব, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন সরকার সরাসরি বিপক্ষে থাকলেও সে দেশের লেখক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কাজ করেছেন। যেমন এল্যান্স গিন্সবার্গ কবিতা লিখেছেন অথবা জন হেরিসনেরা কনসার্ট করেছেন কিংবা মুক্তিযুদ্ধকে ক্যামেরার ফিতায় বন্দী করেছেন লিয়ার লেভিন। এদের অসীম অবদান বাঙালি জাতি চিরদিন স্মরণ রাখবে।
স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে কানাডার ভূমিকা কী ছিল? কানাডায় আসার পূর্বেই এ সম্পর্কে আগ্রহ কাজ করেছে। …
Bengali, News, যায়যায়দিন »
আজ ২০ ডিসেম্বর রোববার স্থানীয় শহীদ দিবস, মৌলভীবাজারবাসীর স্বজন হারানোর একটি দিন। একাত্তর সালের এ দিনে পুরো দেশ যখন বিজয়ের আনন্দে উদ্ভাসিত, ঠিক তখন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের যুদ্ধ ফেরত মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে এক রহস্যজনকভাবে মাইন বিস্ফোরণে মারা যান প্রায় অর্ধশতাধিক মুক্তিযোদ্ধা। সে ঘটনার ৩৮ বছর পরও সেই মাইন বিস্ফোরণের রহস্য উদ্ঘাটন করতে কোনো তদন্ত হয়নি। জানা যায়নি এ বিস্ফোরণের নেপথ্য কথা। মাইন বিস্ফোরণে বেঁচে যাওয়া মুক্তিযুদ্ধকালীন মৌলভীবাজার মহকুমা সংগ্রাম কমিটির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য আজিজুর রহমান ঘটনাটির বর্ণনা করেন এভাবে, ২০ ডিসেম্বর দেশ স্বাধীন হয়েছে মাত্র চারদিন। যুদ্ধজয়ী মুক্তিযোদ্ধারা মৌলভীবাজার …
Article, Bengali, War Crime, War Criminal, সমকাল »
বাংলাদেশে গণহত্যার সবচে বর্বর ও ঘৃণ্য অধ্যায়টি ঘটে মুক্তিযুদ্ধের শেষ দিকে। বুদ্ধিজীবী হত্যার মূল পরিকল্পকারী ছিলেন মেজর জেনারেল রাও ফরমান আলী। তথ্যানুসন্ধানে পাওয়া গেছে, জামায়াতে ইসলামীর দফতর সম্পাদক মাওলানা এবিএম খালেক মজুমদারকে দেয়া হয়েছিল ঢাকার বুদ্ধিজীবী হত্যাকাণ্ড সমন্বয়ের দায়িত্ব।
বুদ্ধিজীবী হত্যার একটি খসড়া পরিকল্পনা করেন জামায়াতের গোলাম আযম ও আব্বাস আলী খান। এই পরিকল্পনা যথাযথ অনুমোদনের জন্য পেশ করা হয়েছিল রাও ফরমান আলীর নিকট। সেটা করেছিলেন গোলাম আযম নিজেই। তাদের পরিকল্পনা বাস-বায়ন করেছিলেন বদর বাহিনীর সদস্য আলী আহসান মুজাহিদ, মতিউর রহমান নিজামী, কামারুজ্জামান, মাঈনুদ্দীন, আশরাফুজ্জামান, ঢাকা মেডিক্যাল কলেজের ইসলামী ছাত্র …
Daily Star, English, News »
Rajshahi Medical College (RMC) unit leaders of Bangladesh Chhatra League (BCL) have said Islami Chhatra Shibir dishonoured the national flag on the campus on the Victory Day.
A large number of posters, pasted by Shibir men on the college campus on the occasion of Victory Day, bear photo of the national flag with black marks in the red circle on the background of green, BCL leaders said.
Defying the national flag rules, the flag flutters to the left side on the poster, they said, adding that symbols of star and moon …
Bengali, News, ইত্তেফাক »
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। ওয়াশিংটনের তীব্র শীত উপেক্ষা করেও প্রবাসী বাংলাদেশী, মার্কিন নাগরিক, মার্কিন পররাষ্ট্র দফতরের কর্মকর্তা, মার্কিন স্বেচ্ছাসেবী কর্মী, শিক্ষক, ছাত্র, গবেষণা প্রতিষ্ঠানের সদস্যসহ প্রায় ৪শ’ দর্শক দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে ঘন্টাব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধে শহীদদের সর্বোচ্চ ত্যাগের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশকে দুর্নীতি, দারিদ্র ও সন্ত্রাসবাদমুক্ত ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের লক্ষ্য। দিলীপ বড়ুয়া বঙ্গবন্ধুর সুদীর্ঘ কর্মজীবনের বিভিন্ন দিকের উল্লেখ করে …
Bengali, News, সংবাদ »
বিজয় দিবসে এসিএস টেক্সটাইল রূপগঞ্জে বুধবার ফ্যাক্টরির মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে। অনুষ্ঠানে কোম্পানির পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ইয়াদ আলী, আবদুল হামিদ, আলী হোসেন, মো. রেজাউল করিম, মুল্লুক চানসহ প্রত্যেককে ১০ হাজার টাকা আর্থিক অনুদান, ক্রেস্ট প্রদান ও ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় নারায়ণগঞ্জ-১, (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক), অতিরিক্ত পুলিশ সুপার ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া এসিএস টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ দাউদ আকবানী, ডিএমডি ওভায়েস আকবানী, জেনারেল ম্যানেজার জহিরুল কবিরসহ মিলের প্রায় ৫ সহস্রাধিক শ্রমিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। মিলের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ …
