Home » Archive

Articles Archive for 21 December 2009

Bengali, Dhaka, Freedom Fighter, Op-Ed, যায়যায়দিন »

[21 Dec 2009 | No Comment ]

২১ ডিসেম্বর ২০০৯
বাংলাদেশ স্বাধীন হয়েছে ৩৮ বছর। একটি স্বাধীন সার্বভৌম দেশের জন্য মুষ্টিমেয় কিছু বেঈমান ছাড়া সবাই ছিল এর সপক্ষে। ২৫ মার্চ মধ্যরাতে যখন পাকিস্তানি হানাদার বাহিনী ইতিহাসের নৃশংসতম হত্যাকা- শুরু করে, তখন নিরস্ত্র বাঙালি হকচকিয়ে গেলেও অল্প সময়ের ব্যবধানে তারা সংগঠিত হয়। পাকিস্তানের পক্ষ ত্যাগকারী সৈনিক, পুলিশ বাহিনীর সদস্য, ইপিআর সদস্য, ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক ও নানা পেশার মানুষের সমন্বয়ে গঠিত হয় মুক্তিবাহিনী। প্রতিবেশী ভারতের বিভিন্ন সীমান্তে অল্প সময়ে ট্রেনিং নিয়ে মুক্তিবাহিনী গেরিলা আক্রমণ শুরু করে। স্বাধীনতাযুদ্ধ রূপ নেয় মুক্তিযুদ্ধে। মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সাঁড়াশি আক্রমণে নাজেহাল হয়ে পড়ে পাকিস্তানি …

Bengali, Dhaka, Op-Ed, যায়যায়দিন »

[21 Dec 2009 | No Comment ]

২১ ডিসেম্বর ২০০৯
গত রোববার ঐতিহাসিক বঙ্গবন্ধু হত্যা মামলার পূর্ণাঙ্গ রায়ের কপি প্রকাশিত হয়েছে। ৪১২ পৃষ্ঠার রায়ের মূল অংশ লিখেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিশেষ বেঞ্চের প্রধান বিচারপতি এম তাফাজ্জাল ইসলাম। বেঞ্চের অপর চার বিচারপতিই তার সঙ্গে রায়ে একমত পোষণ করেছেন। তবে বিচারপতি মো. আবদুল আজিজ, বিচারপতি মো. মোজাম্মেল হোসেন এবং বিচারপতি এস কে সিনহা নিজস্ব কিছু অভিমত দিয়েছেন। এছাড়া বিচারপতি বি কে দাস বিশেষ বেঞ্চের নেতৃত্বদানকারী বিচারপতি এম তাফাজ্জাল ইসলামের রায়ের সঙ্গে একমত পোষণ করেন।
উল্লেখ্য, ৪১২ পৃষ্ঠার রায়ের মোট শব্দসংখ্যা ১ লাখ ৫৭ হাজার ১২৯টি। এর মধ্যে বিচারপতি এম তাফাজ্জাল ইসলাম …

Bengali, Dhaka, Freedom Fighter, Op-Ed, যায়যায়দিন »

[21 Dec 2009 | No Comment ]

২১ ডিসেম্বর ২০০৯
তুমি কে আমি কে, বাঙালি- বাঙালি। তোমার আমার ঠিকানা পদ্মা-মেঘনা-যমুনা। বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। ১৯৭১ সালের ৭ মার্চ রমনার রের্সকোর্স ময়দানে বঙ্গবন্ধুর আহ্বানে উদ্বুদ্ধ হই আমি। মনে মনে প্রতিজ্ঞা করি দেশের জন্য কিছু একটা করতে হলে আমি করবো।
২৫ মার্চ ভগ্নিপতি সাহাবুদ্দিন সরকারের বাসায় ঘুমাই। গভীর রাতে মানুষের কান্নায় ঘুম ভেঙে যায়। কি হয়েছে? জানার জন্য সঙ্গে সঙ্গে টঙ্গী বাজারের পুলিশ ক্যাম্পে চলে আসি। পুলিশের ওয়্যারলেসে শুনতে পাই গুলির শব্দ ও মানুষের কান্না। বাবাগো-মাগো বাঁচাও বাঁচাও। জানতে পারি রাজারবাগ পুলিশ লাইন এবং …

Bengali, Blog, Freedom Fighter, History, সামহোয়ারইন »

[21 Dec 2009 | No Comment ]

২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:৫০

কিছু কিছু বিষয় আমি মেনে নিতে পারতাম না। আজো পারিনা। চট করে কোন কিছু ভুলে যাওয়া কিংবা ভুলে থাকতেই হবে এমন নিয়তি মেনে নেওয়া! আমার প্রিয়জনরা মারা গেলেও এমনটি হয়েছে। তাকে কবর দিয়ে এসেই দেখেছি ফুলের টবে গাছটার পাতা আরো একটু বড় হয়েছে, এ্যালুমিনিয়ামের হাড়িগুলো চুলোয় চড়েছে। রাতে বিছনা ঝাড়া হয়েছে, মশারি টাঙ্গানো হয়েছে, ভেতরে দু’একটা মশা ভুলক্রমে থেকে গেলে সেগুলো মারাও হয়েছে। এবং যথারীতি খাবার টেবিলে একটু অযত্নে হলেও ঠিকই খাবার দেওয়া হয়েছে! অর্থাৎ বিশ্ব চরাচরের কোথাও বড় ধরণের কোন পরিবর্তনই ঘটেনি, শুধু একটা …

Bengali, News, সংবাদ »

[21 Dec 2009 | Comments Off ]

বঙ্গবন্ধু হত্যা মামলায় আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে : বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যা মানবতার বিরুদ্ধে অপরাধ। এই হত্যার বিচার না করা এবং খুনিদের পুনর্বাসিত করা কলঙ্কজনক অধ্যায়। পূর্ণ রায় গতকাল প্রকাশ করা হয়েছে এবং সংশ্লিষ্ট সব মহলে পেঁৗছানো হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার দীর্ঘ প্রতীক্ষিত রায়ের ৪১২ পৃষ্ঠার সার্টিফাইড কপি রোববার দুপুরে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার প্রকাশ করেছে। রায়ে ১৫ আগস্টের ট্র্যাজেডিকে ইতিহাসের জঘন্যতম হত্যাকা- হিসেবে উল্লেখ করা হয়েছে।
রায়ে ধানম-ি ৩২ নম্বরের বাড়িটিতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট যে নৃশংস ঘটনা ঘটেছে তার মামলা দায়ের করতে কেন ২১ …

Bengali, News, সংবাদ »

[21 Dec 2009 | Comments Off ]

স্বাধীনতা যুদ্ধের ৩৮ বছর পরেও শহীদ সমূয়েল হালদারের স্ত্রী মারিয়া হালদার (৬৯) শহীদ পরিবারের মর্যাদা পাননি। এছাড়া এলাকায় খ্রিস্টান পল্লীর গণকবরের খবরও কেউ নেয়নি বলে তিনি অভিযোগ করেন। আগৈলঝাড়া উপজেলার রাজিহার গ্রামের খ্রিস্টান পল্লীতে মারিয়া হালদারের বসবাস। ওই পল্লীতে গিয়ে এ প্রতিবেদকের কথা হয় সেদিনের প্রত্যক্ষদর্শী মারিয়া হালদারের সঙ্গে। একে একে বলেন সেই বিভীষিকাময় দিনগুলোর কথা। তিনি জানান, তার ভাশুরের ছেলে ফ্রান্সিস হালদার মুক্তিবাহিনীতে যোগদান করে।
এ খবর স্থানীয় রাজাকাররা গৌরনদী কলেজের ক্যাম্পে থাকা পাকহানাদারদের জানানোর পরে তারা (পাকসেনারা) ক্ষিপ্ত হয়ে ফ্রান্সিসকে খোঁজার জন্য দুটি স্পিডবোটযোগে দুপুরের দিকে তাদের খ্রিস্টান পল্লীতে …

Bengali, News, সংবাদ »

[21 Dec 2009 | Comments Off ]

১৯৭১ সালের মহান স্বাধীনতাযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মত্যাগ ও মা-বোনদের ইজ্জতের বিনিময়ে বাংলার দামাল ছেলে মুক্তিযোদ্ধাদের জীবনবাজি রেখে রক্তক্ষয়ী যুদ্ধের পর মুক্তিযোদ্ধা ও মিত্র বাহিনীর হাতে পাক সেনারা ১৬ ডিসেম্বর আত্মসমর্পণ করার মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর স্বাধীনতাযুদ্ধের বিজয় ঘোষিত হলেও দেশের সর্বশেষ বিজয় পতাকা ওড়ায় বরিশালের গৌরনদীতে। এখানে ২২ ডিসেম্বর পাকহানাদার মুক্ত করা হয়। দীর্ঘ ২৮ দিন মুক্তিবাহিনী ও মুজিব বাহিনীর যৌথ আক্রমণের পর ওইদিন (২২ ডিসেম্বর) গৌরনদী কলেজে অবস্থানরত শতাধিক পাকসেনা মিত্রবাহিনী ও মুক্তিবাহিনীর হাতে আত্মসমর্পণ করে।
হানাদার বাহিনী অত্র এলাকায় নির্মম হত্যাযজ্ঞ চালিয়ে পাঁচ সহস্রাধিক নিরীহ জনসাধারণকে হত্যা ও …

Article, Bengali, সংবাদ »

[21 Dec 2009 | Comments Off ]

ভাষা আন্দোলন বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের মূল সূতিকাগার হিসেবে অনেকেই মনে করেন। ভাষা শহীদদের প্রতি প্রতিবছর ২১ ফেব্রুয়ারিতে যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধা নিবেদন করা হয়। আমার জানামতে, দেশের এমন কোন উপজেলা নেই যেখানে স্থায়ী বা অস্থায়ী শহীদ মিনার নেই। কিন্তু দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে লিখতে হচ্ছে_ মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতি রক্ষার্থে স্মৃতিস্তম্ভ নির্মিত হয়েছে তুলনামূলকভাবে একটু কমই। ত্রিশ লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলার স্বাধীনতা আমরা ফিরে পাই প্রায় ২২৪ বছর পর। স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর সন্তানদের স্মৃতি রক্ষা করতে ৩৮ বছর অতিক্রান্ত হলেও কিশোরগঞ্জ জেলার মিঠাইমইন উপজেলাবাসী বারবার ব্যর্থ হয়েছেন। …

Bengali, News, যায়যায়দিন »

[21 Dec 2009 | Comments Off ]

বঙ্গবন্ধু মামলায় রায়ের অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিচারিক আদালত, আইন মন্ত্রণালয়, কারা কর্তৃপক্ষ ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠানো হয়েছে।
সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার মো. শওকত সোমবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু মামলায় রায়ের অনুলিপি সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, বিচারিক আদালত, কারা কর্তৃপক্ষ ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠিয়ে দেয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুলিপি পেয়েছে বলে জানিয়েছে।
বৃহস্পতিবার আপিল বিভাগের বিশেষ বেঞ্চের পাঁচ বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম, বিচারপতি মো. আবদুল আজিজ, বিচারপতি বি কে দাস, বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ও বিচারপতি এস কে সিনহা ৪১২ পৃষ্ঠার রায়ে স্বাক্ষর করেন। ১৯ নভেম্বর ঐতিহাসিক এক রায়ে স্বাধীনতা …

Bengali, News, প্রথম আলো »

[21 Dec 2009 | Comments Off ]

চুড়ান্ত প্রতিবেদন দেওয়া হতে পারে বলে আশঙ্কা বাদীর
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীসহ ১৩ জনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালে দুজন মুক্তিযোদ্ধা হত্যা মামলায় চুড়ান্ত প্রতিবেদন দেওয়া হতে পারে বলে আশঙ্কা করছেন মামলার বাদী। ঢাকার কেরানীগঞ্জে মুক্তিযোদ্ধা ওসমান গনি ও গোলাম মোস্তফাকে হত্যার অভিযোগে ঢাকা জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার মোজাফ্ফর আহমদ খান ২০০৭ সালের ১৭ ডিসেম্বর ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন।
মামলায় অভিযোগ করা হয়, ১৯৭১ সালের ২৫ নভেম্বর মায়ের সঙ্গে দেখা করতে ওসমান সহযোদ্ধা মোস্তফাকে নিয়ে কেরানীগঞ্জের ভাওয়ালখানের বাড়িতে আসেন। সকাল সাড়ে সাতটার দিকে আসামিরাসহ রাজাকার-আলবদরের সদস্যরা ওসমানের বাড়ি ঘেরাও …

Bengali, News, সমকাল »

[21 Dec 2009 | Comments Off ]

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, সারাদেশে হাজার হাজার বধ্যভূমি চিহ্নিত করা হলেও অসংখ্য বধ্যভূমি এখনও চিহ্নিত করা হয়নি। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে মুক্তিযুদ্ধভিত্তিক প্রদর্শনী করা প্রয়োজন। মন্ত্রী বলেন, স্বাধীনতার বিরোধী শক্তি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে, দেশের প্রথম রাষ্ট্রনায়ক নজরুল ইসলামকে কারাগারে হত্যা করে। তারা স্বাধীনতার ইতিহাস বিকৃত করতে চায়। উপজেলা পর্যায়ে স্মৃতি প্রদর্শনীর মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা দরকার। দেশের প্রত্যেক স্কুলে মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতি প্রদর্শনীর ব্যবস্থা করার জন্য প্রাথমিক শিক্ষকদের প্রতি তিনি আহ্বান জানান।
শ্রীমঙ্গলে সাংবাদিক বিকুল চক্রবর্তীর আয়োজনে মাসব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক …

Bengali, News, সমকাল »

[21 Dec 2009 | Comments Off ]

পাবনায় আটদিনব্যাপী বিজয়মেলা গতকাল শেষ হয়েছে। সমাপনী দিনে মুক্তিযুদ্ধে গৌরবজনক অবদানের জন্য ১৫ কৃতী সন্তানকে সম্মাননা ও ক্রেস্ট দেওয়া হয়। শামসুর রহমান শরীফ ডিলু এমপির সভাপতিত্বে সমাপনী দিনে সাবেক সেনাপ্রধান লে. জেনারেল (অব.) হারুন-উর রশিদ বীর প্রতীক প্রধান অতিথি ছিলেন।
শহীদ বুদ্ধিজীবী ডা. ফজলে রাবি্ব, সাবেক ডিসি নুরুল কাদের খান, মরহুম অধ্যক্ষ আবদুল গনি, সাবেক এমপি শহীদ আবদুর রব বগা মিয়া, শহীদ বুদ্ধিজীবী মাওলানা কছিমুদ্দিন, সাবেক এমপি শহীদ অ্যাডভোকেট আমিনুদ্দিন, ভাষাসৈনিক মরহুম আমিনুল ইসলাম বাদশা, সাবেক এমপি মরহুম আহমদ রফিক, সাবেক এমপি মরহুম ইকবাল হোসেন, সাবেক এমপি মরহুম রফিকুল ইসলাম বকুল, …