Home » Archive

Articles Archive for 21 December 2009

Bengali, News, সমকাল »

[21 Dec 2009 | Comments Off ]

খুলনায় মুক্তিযোদ্ধা-জনতার সমাবেশ
খুলনায় মুক্তিযোদ্ধা-জনতার সমাবেশে বক্তারা বলেছেন, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী সাম্প্রদায়িক শক্তি এখনও দম্ভভরে ঘুরে বেড়াচ্ছে। যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য সংসদে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু ঘাতকদের বিচারকে ব্যাহত করতে জাতীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। ঐক্যবদ্ধভাবে এ ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। বক্তারা যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার সম্পন্ন এবং সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে নগরীর শহীদ হাদিস পার্কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জোটের আহ্বায়ক হুমায়ূন কবীর ববি। অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, খেলাঘর আসরের কেন্দ্রীয় চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সার ও কেন্দ্রীয় পেশাজীবী …

Bengali, Letter, প্রথম আলো »

[21 Dec 2009 | Comments Off ]

তোমারা দোকানমে রেডিও বাজতাহায় শাল্যে, তুমকো খতম কারদেগা—খান সেনারা আইসে যহন এ কথা বুলছে, তহন আমার জানে আর পানি নাই। ভাবিছিলাম মাইরে ফেলবি। আমি কলেম—রেডিও নেহি সার। রুলার দিয়ে পিঠে দুইখ্যান বাড়ি মারল। তারপর চলে গেল।’ পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর গ্রামের আবুল কাশেম মোল্লা এভাবেই বলছিলেন সেদিনের কথা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন তাঁর চায়ের দোকানে রেডিওতে বিবিসির খবর শোনাকে কেন্দ্র করেই এ ঘটনা। ঘটনাস্থল রূপপুর গ্রামের কড়ইতলা। বর্তমান নাম বিবিসি বাজার। বিবিসি মানে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন; কিন্তু বাংলাদেশের একটি জায়গার নাম কীভাবে হয়ে গেল বিবিসি বাজার? সে গল্প শুনতে আমাদের যেতে …

Uncategorized »

[21 Dec 2009 | Comments Off ]

মুক্তিযুদ্ধের ছিন্ন দলিলপত্র ৩৬
সংকলন : মুনতাসীর মামুন মুক্তিযুদ্ধের সময় অনেক রাজনৈতিক দল/গ্রম্নপ বিভিন্ন সময় লিফলেট বিতরণ করেছে। এ রকম একটি লিফলেটের শিরোনাম ‘মুক্তিযোদ্ধাদের অবশ্য পালনীয় রাজনৈতিক নীতিমালা।’ এ ধরনের লিফলেট বিরল। কারণ, এতে দেশ ও বিদেশের রাজনৈতিক পরিস্থিতিতে রাজনৈতিক আইন কী হতে পারে তার প্রচ্ছন্ন ইঙ্গিত আছে। লিফলেটে কোন সংগঠনের নাম নেই কিন্তু অনুমান করছি এটি মস্কোপন্থী ন্যাপের। কেন এই অনুমান তার দু’একটি উদাহরণ দিচ্ছি। যেমন লেখা আছে_ জোতদারদের ভূমিকা সম্পর্কে সতর্ক থাকতে হবে, চীনপন্থীদের সম্পর্কে হুঁশিয়ার থাকতে হবে, পশ্চিম পাকিসত্মানের নিপীড়িত জাতিসমূহ ও সেখানকার জনগণ আমাদের মিত্র এবং জাতীয় …

Bengali, News, জনকন্ঠ »

[21 Dec 2009 | Comments Off ]

স্বাধীনতা রৰার উদাত্ত আহ্বান জামায়াতের!
চট্টগ্রাম মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী দল জামায়াতে ইসলামী রবিবার চট্টগ্রামে দুই মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করেছে। এদের একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. আবু সালেহকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। সংবর্ধিত অপর মুক্তিযোদ্ধা আবুল কালাম মলিস্নক লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার উত্তর টিওরী গ্রামের বাসিন্দা। এ উপলৰে আয়োজিত অনুষ্ঠানে যে কোন কিছুর বিনিময়ে স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রৰার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন জামায়াত নেতৃবৃন্দ।
রবিবার চট্টগ্রাম নগরীর দেওয়ানবাজারের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া থেকে নির্বাচিত জামায়াত দলীয় এমপি সামসুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন জামায়াত …

Bengali, News, জনকন্ঠ »

[21 Dec 2009 | Comments Off ]

নাটোরে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে পাকি হানাদার বাহিনী
জিএম ইকবাল হাসান, নাটোর পাকি হানাদারদের হাত থেকে নাটোর মুক্ত হয় ১৯৭১ সালের ২০ ডিসেম্বর। তবে হানাদাররা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে পরের দিন ২১ ডিসেম্বর। পাকি সেনাবাহিনীর অধিনায়ক মেজর জেনারেল নজর হোসেন শাহ নাটোরে মিত্রবাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট লছমন সিং ও ব্রিগেডিয়ার রঘুবীর সিং পান্নুর কাছে ঐ দিন আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। ঢাকা ছাড়া একমাত্র নাটোরেই হানাদাররা মিত্রবাহিনীর কাছে চুক্তি স্বারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছিল। আত্মসমর্পণ দলিলে পাকিবাহিনীর প েব্রিগেডিয়ার নওয়াব আহমেদ আশরাফ ও মিত্রবাহিনীর প েস্বার করেন ব্রিগেডিয়ার রঘুবীর সিং পান্নু। ১৬ ডিসেম্বর পাকিবাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট …

Bengali, News, জনকন্ঠ »

[21 Dec 2009 | Comments Off ]

২০ ডিসেম্বর চট্টগ্রামের মীরসরাই উপজেলায় একটি সড়কের নামকরণের েেত্র এক মুক্তিযোদ্ধার সঙ্গে রাজাকার কমান্ডারের নাম জুড়ে দেয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদ করায় এক মুক্তিযোদ্ধাকে প্রাণনাশের হুমকি দিয়েছে ঐ রাজাকার কমান্ডারের পুত্র। হুমকিদাতা নুরম্নল আনোয়ার দুলাল স্বাধীনতাযুদ্ধের সময় রাজাকার কমান্ডারদের সঙ্গে বৈঠক করার সময় মুক্তিযোদ্ধার গ্রেনেডে নিহত রাজাকার ডা. বজলুস সোবহানের পুত্র। জানা গেছে, উপজেলার মঘাদিয়া ইউনিয়নের স্থানীয় একটি সড়কের নামকরণ করার সময় এক শহীদ মুক্তিযোদ্ধার নামের সঙ্গে এক রাজাকার কমান্ডারের নাম জুড়ে দেয়ার অপপ্রয়াসের কারণে স্থানীয় সকল মুক্তিযোদ্ধা ও এলাকার লোকজন এর বিরম্নদ্ধে সোচ্চার হয়ে ওঠে। …

Bengali, News, যায়যায়দিন »

[21 Dec 2009 | Comments Off ]

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের পুনর্বাসনে জিয়াউর রহমান সহায়তা করেছেন। এর ধারাবাহিকতায় খুনিরা রাজনৈতিক দল গঠন করে এবং কেউ কেউ সংসদ সদস্য পর্যন্ত নির্বাচিত হন। অথচ প্রত্যেক মানুষের বিচার পাওয়ার অধিকার রাষ্ট্র ও সংবিধানে সংরক্ষিত রয়েছে। কিন্তু বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর এ ব্যাপারে বিগত সরকারগুলোর ভূমিকা ছিল নীরব দর্শকের মতো। এ জন্য আপিল বিভাগের রায়ে তৎকালীন সরকারগুলোর ভূমিকার কঠোর সমালোচনা করা হয়েছে।
একই সঙ্গে ইতিহাসের এতোবড় জঘন্যতম হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের সাজা কমিয়ে আনার কোনো যৌক্তিকতা থাকতে পারে না উল্লেখ করে রায়ে বলা হয়, বঙ্গবন্ধুর খুনিদের সহানুভূতি দেখানোর কোনো সুযোগ নেই। তারা কোনো …

Bengali, News, যায়যায়দিন »

[21 Dec 2009 | Comments Off ]

জাবিতে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক পুস্তক ও আলোকচিত্র প্রদর্শনী
গতকাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে শুরু হয়েছে তিনদিনব্যাপী স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক পুস্তক এবং আলোকচিত্র প্রদর্শনী।
রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির প্রধান অতিথি হিসেবে প্রদর্শনী উদ্বোধন করেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার ক্ষেত্রে এ প্রদর্শনী ভূমিকা রাখবে এবং একাত্তর-পরবর্তী প্রজন্মকে ইতিহাস জানতে সাহায্য করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মুনিরুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন গ্রন্থাগারের ভারপ্রাপ্ত শিক্ষক …

Bengali, News, যায়যায়দিন »

[21 Dec 2009 | Comments Off ]

নববধূকে ফেলে রেখে দেশ ও মাতৃকার টানে যে মানুষটি ছুটে গিয়েছিল মুক্তিযুদ্ধে, জীবন বাজি রেখে অংশ নিয়েছে সম্মুখ যুদ্ধে, আর যুদ্ধ শেষে বাড়ি ফিরে এসেছিল বিজয়ীর বেশে। অথচ জীবন যুদ্ধে সে মানুষটি আজ পরাজিত। রিকশা আর ভ্যান চালিয়ে নিদারুণ কষ্টে চলছে তার সংসার।
বলছিলাম মুক্তিযোদ্ধা এরশাদ সরকারের কথা। তার বাড়ি রাজবাড়ী জেলা সদরের মিজানপুর ইউনিয়নের চরনারায়ণপুর আদর্শ গুচ্ছ গ্রামে।
মুক্তিযোদ্ধা এরশাদ সরকার বলেন, মুক্তিযুদ্ধের সময় নববধূসহ বাড়ি ঘর ফেলে রেখে প্রশিক্ষণ গ্রহণ করতে যায় ভারতে। প্রশিক্ষণ শেষে বয়রা বর্ডার দিয়ে দেশে ফেরেন স্বদলে তিনি। ওইস্থানেই পাকবাহিনীর সঙ্গে পর পর আটদিন যুদ্ধ হয় …

Bengali, News, যায়যায়দিন »

[21 Dec 2009 | Comments Off ]

বিপুল উৎসাহ উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রোববার চাটমোহর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চাটমোহর হানাদারমুক্ত দিবস পালন করে। এ উপলক্ষে সকাল ৮টায় ২১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে মুক্তিযোদ্ধাদের মাঝে ব্যাচ ও গেঞ্জি বিতরণ করা হয়। পরে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি চাটমোহর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে গিয়ে শেষ হয়। মুক্তিযোদ্ধা মো. গোলজার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সামসুদ্দিন খবির, ভাইস চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন, চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সাখাওয়াত হোসেন সাখো, মো. আবদুল মালেক, কে …

Bengali, News, যায়যায়দিন »

[21 Dec 2009 | Comments Off ]

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যা করে যে চক্র রাষ্ট্রক্ষমতা দখল করেছিল তাদের ইতিহাসে কোনো স্থান ছিল না। তারা ইতিহাসকে বিকৃত করে নিজেদের স্থান সেখানে করে নেয়ার চেষ্টা করেছে। কিন্তু তাতেও তারা সফল হতে পারেনি। তাই তারা দেশে সন্ত্রাসী ও জঙ্গিবাদ সৃষ্টি করেছে। তারা সন্ত্রাস ও জঙ্গিবাদকে মদদ দিয়ে দেশের অনিষ্ট করতে চেষ্টা চালাচ্ছে। তাদের এ চক্রান্ত রুখতে জাতিকে আবার মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হতে হবে।
রোববার দুপুরে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত মুক্তিযুদ্ধ বিষয়ক প্রদর্শনী পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
এ সময় শ্রীমঙ্গল উপজেলা …

Bengali, Editorial, জনকন্ঠ »

[21 Dec 2009 | Comments Off ]

অজয় দাশগুপ্ত বাংলাদেশে পোশাকের বাজার বছরজুড়েই ব্যস্ত থাকে। তবে ক্রেতা-বিক্রেতাদের বিশেষ ভিড় থাকে রমজানের ঈদের সময়। শারদীয় দুর্গোৎসবের সময় হিন্দু ধর্মাবলম্বী ক্রেতারা দোকানে দোকানে ভিড় জমান। সাম্প্রতিক বছরগুলোতে বাংলা নববর্ষকে কেন্দ্র করে পোশাকের বড় বাজার সৃষ্টি হয়েছে। পহেলা বৈশাখে সব বয়সের মেয়েদের পরনে দেখা যায় লাল-সাদার পোশাক। পুরুষের চাই পাঞ্জাবি-পাজামা। তাতে থাকে বাহারি রঙ। পোশাকের ডিজাইনের সঙ্গে যুক্ত একজন বলেছেন, নববর্ষের পোশাকের বাজার অচিরেই দেশের পোশাক কেনাবেচার প্রধান মৌসুম হয়ে উঠবে। তার যুক্তি হচ্ছে : ঈদ ও দুর্গাপূজা ধর্মীয় উৎসব; কিন্তু পহেলা বৈশাখ সবার। এদিন কেবল রমনা উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় …