Home » Archive

Articles Archive for 22 December 2009

Blog, সামহোয়ারইন »

[22 Dec 2009 | Comments Off ]

হিমুর প্রস্তাবানুসারে ব্যক্তিগত সংগ্রহে থাকা মুক্তিযুদ্ধ বিষয়ক বইগুলোর তালিকা দিলাম।
১. লক্ষ প্রাণের বিনিময়ে (রফিকুল ইসলাম বীর উত্তম)
২. আমি বিজয় দেখেছি (এম আর আক্তার মুকুল)
৩. ১৯৭১ (চারখণ্ডের সেট) (আফসান চৌধুরীর সম্পাদনায়)
৪. একাত্তরের বিশটি ভয়াবহ যুদ্ধ (মেজর রফিকুল ইসলাম পিএসসি)
৫. রক্তাক্ত বাংলা (মুক্তিযুদ্ধের প্রথম প্রকাশনা)
৬. আত্মকথা ১৯৭১ (নির্মলেন্দু গুণ)
৭. স্মৃতিময় ‘৭১ (হেনা দাস)
৮. মুক্তিযুদ্ধে যুক্তরাজ্যের বাঙ্গালীর অবদান (শেখ আব্দুল মান্নান)
৯. একাত্তরের ডায়েরী (সুফিয়া কামাল)
১০. একাত্তরের দিনগুলি (জাহানারা ইমাম)
১১. দুর্দিনের দিনলিপি (আবুল ফজল)
১২. ১৯৭১-এর আত্মকথা (রোকেয়া ইমাম)
১৩. ১৯৭১: ভয়াবহ অভিজ্ঞতা (সম্পাদনা: রশীদ হায়দার)
১৪. বাংলাদেশের স্বাধীনতা: যুদ্ধের আড়ালে যুদ্ধ (অধ্যাপক আবু সাইয়িদ)
১৫. একাত্তরের রণাঙ্গনে …

Article, Bengali, Blog, Dhaka, History, War Crime, বিডি আর্টস »

[22 Dec 2009 | No Comment ]

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর নয় মাসব্যাপী গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলার অবসান ঘটিয়ে পরিসমাপ্ত হয় কাপুরুষতা ও অমানবিকতার চরম নৃশংস ও রোমহর্ষক, কলঙ্কময় ও ন্যাক্কারজনক, অসম্মান ও অপমানকর, মসীলিপ্ত ও কুখ্যাত অধ্যায়। এই দিন বর্বর, পাশবিক ও নৃশংস পাকিস্তান সেনাবাহিনী—উর্দি-পরিহিত ৯৬,০০০ পশু—আত্মসমর্পণ করে ভারতীয় বাহিনীর কাছে। এর পূর্ববর্তী নয় মাসের সন্ত্রাস, পীড়ন ও স্বৈরাচার মানবতার ইতিহাসে নিঃসন্দেহে চিহ্নিত হবে সবচেয়ে কৃষ্ণ অধ্যায় হিসেবে।
এবং আমি আমার এই পাপী চোখে দেখেছি বঙ্গকন্যার ধর্ষণ, আমার আঙিনায় ঘটেছে অপাপবিদ্ধ বঙ্গসন্তানদের হত্যাযজ্ঞ, আর আমি বেঁচে আছি দুনিয়াবাসীকে বলতে যা আমি দেখেছি!
—————————————————————–
আমি যখন গোপন অবস্থান থেকে …

Bengali, Blog, Freedom Fighter, History, সামহোয়ারইন »

[22 Dec 2009 | No Comment ]

২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৩:১৫

ফিরে এলাম আমার বাড়ি। আমার যুদ্ধ,ভয়,ত্রাস, আতংক নিয়ে আমার যে সংসার , সেখানে। কি যে আনন্দ হলো বলে বোঝানো যাবে না। আমার ক্যাম্প, ফ্রন্ট, এসএলআর, সেই জিপ, মাটির ধুলোওড়া পথ সব আমার নিজের যেন। আবার আমি আমার মত করে থাকতে পারব সেই আনন্দ। বাবা-মা, বোন আর যুদ্ধ শেষে দেশে ফেরার স্বপ্ন নিয়ে আবার আমার পুরোনো সময়ে ফিরে এলাম। আবার সেই নিয়ম করে ক্যাম্পে ডিউটি, হাসপাতাল তাবুতে কাকাকে সাহায্য করা, নতুন আহতরা এলে তাদের সেবা করা, ক্যাম্প খালি হয়ে গেলে রাতে পাহারার কাজ করা, বাড়ি ফেরার …

Daily Star, English, News »

[22 Dec 2009 | Comments Off ]

The government may shift the war crimes trial venue from 14 Abdul Gani Road as the space for setting up tribunal and other offices is not sufficient, Law Minister Shafique Ahmed said yesterday.
Earlier, the government started the process of setting up tribunal and other offices at 14 Abdul Gani Road near the secretariat but recently halted the process.
Shafique said the space at Abdul Gani Road is not sufficient for setting up tribunal and other relevant offices. He was talking to reporters after visiting offices at Abdul Gani Road and the …

Daily Star, English, News »

[22 Dec 2009 | Comments Off ]

The government may shift the war crimes trial venue from 14 Abdul Gani Road as the space for setting up tribunal and other offices is not sufficient, Law Minister Shafique Ahmed said yesterday.
Earlier, the government started the process of setting up tribunal and other offices at 14 Abdul Gani Road near the secretariat but recently halted the process.
Shafique said the space at Abdul Gani Road is not sufficient for setting up tribunal and other relevant offices. He was talking to reporters after visiting offices at Abdul Gani Road and the …

Bengali, News, ইত্তেফাক »

[22 Dec 2009 | Comments Off ]

পূর্ব নির্ধারিত জায়গায় যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ট্রাইব্যুনাল স্থাপিত হচ্ছে না। ১৪ আব্দুল গনি রোডের সরকারি ভবনের পরিবর্তে নতুন পছন্দের তালিকায় রয়েছে বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইন্সটিটিউট ও পুরনো হাইকোর্ট ভবন। জায়গা অপ্রতুল হওয়ার কারণে সরকার নতুন করে এই দু’টি ভবনে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ট্রাইব্যুনাল স্থাপনের কথা চিন্তা করছে।
গতকাল সোমবার আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আব্দুল গনি রোডের সরকারি ভবন, পুরনো হাইকোর্ট ভবন ও বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইন্সটিটিউট পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ইতিপূর্বে আমরা আব্দুল গনি রোডের সরকারি ভবনে স্থান সংকুলান না হওয়ার কারণে সেখানে ট্রাইব্যুনাল স্থাপন …

Bengali, News, জনকন্ঠ »

[22 Dec 2009 | Comments Off ]

স্টাফ রিপোর্টার যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ১৪ আব্দুল গনি রোডে আদালত বসানো হচ্ছে না। পর্যাপ্ত জায়গা না থাকায় এ সিদ্ধানত্ম নেয়া হয়েছে। আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আব্দুল গনি রোড ও পুরনো হাইকোর্ট ভবনের ‘ল কমিশন’ অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেছেন। অন্যদিকে আইন প্রতিমন্ত্রীর পর এবার আইনমন্ত্রীই বললেন, বিচারপতির বিরম্নদ্ধে রাষ্ট্রপতি সুপ্রীম জুডিশিয়াল কাউসিল গঠন করতে পারেন।
সকালে তিনি ১৪ আব্দুল গনি রোডে আসেন। সেখানে আপীল প্রশাসনিক ট্রাইবু্যনালের চেয়ারম্যান বিচারপতি গৌর গোপাল সাহার সঙ্গে বৈঠক করে ১৪ আব্দুল গনি রোডের প্রশাসনিক ট্রাইবু্যনালের এজলাশ পরিদর্শন করেন। এর পর দুপুর দেড়টায় আইমন্ত্রী পুরনো …

Bengali, News, জনকন্ঠ »

[22 Dec 2009 | Comments Off ]

সর্বশেষ বিজয়ের পতাকা উড়েছিল গৌরনদীতে
১৬ ডিসেম্বর স্বাধীনতাযুদ্ধের বিজয় ঘোষিত হলেও দেশের সর্বশেষ পাক হানাদার মুক্ত হয়েছিল বরিশালের গৌরনদীতে। দীর্ঘ ২৮ দিন মুক্তিবাহিনী ও মুজিব বাহিনীর যৌথ আক্রমণের পর ২২ ডিসেম্বর গৌরনদী কলেজে অবস্থানরত শতাধিক পাকসেনা মিত্র বাহিনী ও মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল।
গৌরনদী কলেজে পাকসেনাদের ক্যাম্পে মুজিব বাহিনী ও নিজামবাহিনী যৌথ আক্রমণ চালিয়েছিল। কলেজের পশ্চিম দিক দিয়ে মুজিব বাহিনী ও পূর্বদিক দিয়ে নিজাম বাহিনী আক্রমণ করে। দীর্ঘ ২৮ দিন যুদ্ধের পর পাকবাহিনী পরাসত্ম হয়ে ১৯৭১ সালের ২২ ডিসেম্বর গৌরনদী কলেজে অবস্থানরত পাকসেনারা মিত্র বাহিনীর মেজর ডিসি দাসের মাধ্যমে মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ …

Bengali, News, সংবাদ »

[22 Dec 2009 | Comments Off ]

বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ের অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কারা কর্তৃপক্ষ, বিচারিক আদালত ও এটর্নি জেনারেলের দপ্তরে পাঠানো হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার অফিস থেকে এ রায়ের অনুলিপি পাঠানো হয়। সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার শওকত হোসেন সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুলিপি পাওয়ার বিষয়টিও নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার আপিল বিভাগের বিশেষ বেঞ্চের পাঁচ বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম, বিচারপতি মো. আবদুল আজিজ, বিচারপতি বিকে দাস, বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ও বিচারপতি এসকে সিনহা ৪১২ পৃষ্ঠার রায়ে স্বাক্ষর করেন। গত ১৯ নভেম্বর ঐতিহাসিক এক রায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় …

Bengali, News, সংবাদ »

[22 Dec 2009 | No Comment ]

বিজয়ের মাস ডিসেম্বর পেরিয়ে গেলেই ফুরিয়ে যাবে বিজয়ের ৩৮টি বছর, দিনের পর দিন বিজয়ের বয়স বেড়েই চলবে আর আমাদের মাঝ থেকে প্রতি নিয়ত হারাবেন বিজয় ছিনিয়ে আনা বীর মুক্তিযোদ্ধারা। পাকিস্তানি হানাদার বাহিনীরা রাজাকার, আলবদর, আলশামসের সহযোগিতায় অসহায় নিরীহ বাঙালিকে নিপীড়ন-নির্যাতন করে গুলি ও বেয়ানেট দিয়ে খুঁচিয়ে ক্ষত-বিক্ষত করে একের পর এক হত্যা করেছে। বাড়িঘরে আগুন জ্বালিয়ে মা-বোনদের ধরে ধরে নিয়ে ইজ্জত লুটতে লাগল কুলাঙ্গার পাক হানাদার বাহিনী। তখন এই বীর সূর্য সন্তানরা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশ ও জাতিকে রক্ষা করতে নিজের জীবন বাজি রেখে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যুদ্ধে ঝাঁপিয়ে …

Bengali, News, সমকাল »

[22 Dec 2009 | No Comment ]

যুদ্ধাপরাধীদের বিচারের জন্য প্রস্তাবিত আদালতের পরিবর্তন করতে যাচ্ছে সরকার। জায়গা সংকট হতে পারে, এমন আশঙ্কায় ১৪ নম্বর আবদুল গনি রোডের সরকারি ভবনের পরিবর্তে পুরনো হাইকোর্ট ভবনে আদালত গঠনের বিষয়ে অনানুষ্ঠানিকভাবে সিদ্ধান্তে পেঁৗছে গেছে সরকার। এখন শুধু ঘোষণাই বাকি। এর আগে গত আগস্ট মাসে
আবদুল গনি রোডের সরকারি ভবনটিতে যুদ্ধাপরাধীদের বিচার করতে আদালত গঠনের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিল সরকার।
আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ ও আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম গতকাল সোমবার ১৪ আবদুল গনি রোড, পুরনো হাইকোর্ট ভবন এবং বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবন পরিদর্শন করেন। পরিদর্শনকালে আইনমন্ত্রী ও আইন প্রতিমন্ত্রী প্রশাসনিক …

Bengali, News, সমকাল »

[22 Dec 2009 | No Comment ]

মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ও গণকবর সংরক্ষণের দাবিতে সোচ্চার হচ্ছে দেশবাসী। এদিকে দেশের গুটিকয়েক বধ্যভূমি স্মৃতিচিহ্ন সরকারি উদ্যোগে চিহ্নিত করা হলেও মুক্তিযুদ্ধের অগণিত স্মৃতিচিহ্ন এখনও চিহ্নিত করা হয়নি। এর অনেকই এখন নিশ্চিহ্ন হওয়ার পথে। গোয়ালন্দ (রাজবাড়ী) : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বালিয়াডাঙ্গা ও মৃধাডাঙ্গা গ্রাম এলাকার একাধিক গণকবর সংরক্ষণ করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ১৯৭১ সালের ২১ এপ্রিল পাকহানাদার বাহিনী গোয়ালন্দ আক্রমণ করে। পাকসেনারা লঞ্চ ও ফেরিতে করে এসে স্থানীয় কামারডাঙ্গী এলাকায় নেমে প্রথমে পার্শ্ববর্তী বালিয়াডাঙ্গা ও মৃধাডাঙ্গা গ্রাম দুটিতে গণহত্যা চালায়। এতে বালিয়াডাঙ্গা গ্রামের ২৪ জন ও মৃধাডাঙ্গা গ্রামের ১১ জনসহ মুক্তিকামী …