Articles Archive for 22 December 2009
Bengali, News, সমকাল »
কুমিলল্গায় ইসলামী ছাত্রশিবির আয়োজিত মুক্তিযোদ্ধা সংবর্ধনা প্রতিহত করবে আমরা মুক্তিযোদ্ধার সন্তান কুমিলল্গা জেলা কমিটি। গতকাল সোমবার কুমিলল্গার বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তনে আয়োজিত এক সভায় এ ঘোষণা দেওয়া হয়। আগামী ২৫ ডিসেম্বর বিকেল ৫টায় স্থানীয় একটি হোটেলে ওই সংবর্ধনা দেওয়ার কথা। এই আয়োজনের প্রতিবাদে আমরা মুক্তিযোদ্ধার সন্তান কুমিলল্গা জেলা কমিটির সভাপতি তারিকুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই প্রতিবাদ সভায় বাসদ, জাসদ ছাত্রলীগ এবং চারণ সাস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন। বক্তারা বলেন, শিবির আয়োজিত মুক্তিযোদ্ধাদের ওই সংবর্ধনা উপহাস ছাড়া আর কিছুই নয়। মুক্তিযোদ্ধাদের কলঙ্কিত করার …
Article, BD News 24 »
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর নয় মাসব্যাপী গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলার অবসান ঘটিয়ে পরিসমাপ্ত হয় কাপুরুষতা ও অমানবিকতার চরম নৃশংস ও রোমহর্ষক, কলঙ্কময় ও ন্যাক্কারজনক, অসম্মান ও অপমানকর, মসীলিপ্ত ও কুখ্যাত অধ্যায়। এই দিন বর্বর, পাশবিক ও নৃশংস পাকিস্তান সেনাবাহিনী—উর্দি-পরিহিত ৯৬,০০০ পশু—আত্মসমর্পণ করে ভারতীয় বাহিনীর কাছে। এর পূর্ববর্তী নয় মাসের সন্ত্রাস, পীড়ন ও স্বৈরাচার মানবতার ইতিহাসে নিঃসন্দেহে চিহ্নিত হবে সবচেয়ে কৃষ্ণ অধ্যায় হিসেবে।
এবং আমি আমার এই পাপী চোখে দেখেছি বঙ্গকন্যার ধর্ষণ, আমার আঙিনায় ঘটেছে অপাপবিদ্ধ বঙ্গসন্তানদের হত্যাযজ্ঞ, আর আমি বেঁচে আছি দুনিয়াবাসীকে বলতে যা আমি দেখেছি!
২০০৯ সালের ৭ নভেম্বর শনিবার …
