Articles Archive for 23 December 2009
Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, News, Prosecution, War Criminal, ভোরের কাগজ »
কামারুজ্জামানের বিচারের জন্যে আইনের আশ্রয় নিতে চান জহুরুল হক মুন্সী (বীরপ্রতীক)। মূল সংবাদের লিংক :
http://www.bhorerkagoj.net/content/2009/12/23/news0821.php
23 December 2009, Bhorer Kagoj
(Item not available)
Bengali, News, ইত্তেফাক »
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বিশ্রামাগারের বেহাল দশা
নানা সমস্যায় জর্জরিত দেশের যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের একমাত্র রোগমুক্তি বিশ্রামাগার। রাজধানীর মোহাম্মদপুরে কলেজ গেট এলাকায় অবস্থিত সরকার নিয়ন্ত্রিত এ প্রতিষ্ঠানে বর্তমানে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ৩০টি পরিবার বসবাস করে। যুদ্ধাহতদের চিকিৎসা সেবা প্রদানের জন্য এখানে সরকারিভাবে একজন চিকিৎসক নিযুক্ত আছেন। সারাদেশ থেকে চিকিৎসা বা অন্য কোন কাজে আসা যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের মধ্যে মাত্র ৫০ থেকে ৬০ জনকে এখানে থাকার ব্যবস্থা করা যায়। কিন্তু তাদের জন্য নেই পর্যাপ্ত কক্ষ, খাট, বালিশ, মশারি বা কম্বল। জাতির শ্রেষ্ঠ সন্তানরা এখানে এলে ইটের ওপর মাথা রেখে ঘুমোতে যান। টয়লেট সুবিধাও অপর্যাপ্ত। আহত মুক্তিযোদ্ধাদের …
Uncategorized »
জাতীয় মহিলা সংস্থা ১০ বীর মহিলা মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে। সংস্থার মিলনায়তনে মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে এই সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, যারা রাজাকারদের গাড়িতে জাতীয় পতাকা টানানোর সুযোগ করে দিয়েছে তাদেরও বিচার করতে হবে। যারা রাজাকারদের সহযোগী তাদেরও বিচার করা হবে। তিনি বলেন, আমরা দেশ ও মানুষকে ভালোবেসে কাজ করছি। ভবিষ্যতেও এই কাজ করে যাব। রাজাকারদের বিচার এই বাংলার মাটিতেই করতে হবে। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, পরাধীনতা থেকে, শৃংখল থেকে বাঙালি মুক্তি পাবে এই স্বপ্ন নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছি। কিন্তু সেই …
Bengali, News, সংবাদ »
মহান বিজয় দিবসের কর্মসূচির অংশ হিসেবে গত শনিবার মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার মাওয়া চৌরাস্তা নদী ভাঙা এলাকায় দুস্থ, অসহায় মুক্তিযোদ্ধা ও দরিদ্র শীতার্ত প্রায় দেড় হাজার পরিবারের মধ্যে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন হামদর্দের ব্যবস্থাপনা পরিচালক হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও হামদর্দের পরিচালক বিপণন হাকীম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লৌহজং উপজেলার চেয়ারম্যান ওসমান গণি তালুকদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান হাবীব।
এ সময় বক্তব্য রাখেন, হামদর্দের পরিচালক অর্থ ও হিসাব মো. আনিসুল হক, …
Article, Bengali, সংবাদ »
সম্প্রতি মুক্তিযোদ্ধাদের ভাতা দুই হাজার টাকা করা হয়েছে। শেখ হাসিনার সরকার প্রথম মুক্তিযোদ্ধাদের জন্য ভাতার ব্যবস্থা চালু করেন। প্রথমে বলা হয়েছিল, ‘দুস্থ মুক্তিযোদ্ধাদের’ এই ভাতা দেয়া হবে। পরে মুক্তিযোদ্ধাদের আপত্তির কারণে ‘দুস্থ মুক্তিযোদ্ধার’ পরিবর্তে বলা হয়, ‘অসচ্ছল মুক্তিযোদ্ধা’। প্রথমে মাসে ৫শ’ টাকা এবং পরবর্তীতে ৬শ’ টাকা এবং শেখ হাসিনা পুনরায় ক্ষমতায় এসে ভাতা পুনর্নির্ধারণ করে ২ হাজার টাকা করেছেন। ভাতা ছাড়াও স্বাস্থ্য এবং সেবাখাতে মুক্তিযোদ্ধাদের জন্য নানা সুবিধা দেয়ার ঘোষণা দিয়েছে সরকার।
ডিসেম্বরের শুরুতেই আমার শুভাকাঙ্ক্ষী সঙ্গী মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে অনুরোধ আসে ভাতার জন্য আবেদন করার। এর আগের বার তাদের অনুরোধে …
Bengali, News, সংবাদ »
সরকার মুক্তিযোদ্ধা সন্তানদের চাকরিতে নিয়োগের সময় ৩০% কোটা সংরক্ষণ করছে। খোঁজ নিয়ে জানা যায়, বিভিন্ন সরকারি দপ্তরের চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষ খোঁড়া অজুহাতে এ সংরক্ষিত কোটা যথাযথ পূরণ করছে না। এতে বহু মুক্তিযোদ্ধার সন্তান সরকারি চাকরি লাভে বঞ্চিত হচ্ছে। জাতি মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে এ কোটার প্রবর্তন করে। কিন্তু বাস্তবে এ কোটা যথাযথভাবে সংরক্ষিত হচ্ছে না। ফলে, বহু মুক্তিযোদ্ধার সন্তান চাকরি পাচ্ছে না। সরকারি আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধার সন্তানদের এ কোটা সংরক্ষিত না রেখে দেশের বিভিন্ন বেসরকারি ব্যাংক-বীমা, আর্থিক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় সংরক্ষিত রাখা হলে বহু মুক্তিযোদ্ধার সন্তান চাকরি লাভে সুযোগ …
Bengali, News, সংবাদ »
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের হত্যাকা-ের বিচার শেষ করে আমরা আমাদের গ্লানি কিছুটা হলেও লাঘব করতে পেরেছি। সঙ্গে সঙ্গে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের বিচার করে আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য নতুন উদ্যমে এগিয়ে যেতে পারব। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটি আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি শহীদ জায়া বেগম মুশতারী শফী এই বক্তব্য রাখেন। ১৩ ডিসেম্বর বিকাল ৫টায় স্টুডিও থিয়েটারে খেলাঘর সভাপতি অধ্যাপক ডা. একিউএম সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নাট্যজন ও সাংবাদিক প্রদীপ দেওয়ানজী, খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সহ-সভাপতি সাংবাদিক এম নাসিরুল …
Article, Bengali, History, War Crime, War Criminal, ভোরের কাগজ »
দুলাল হোসাইন, জামালপুর থেকে : রাষ্ট্রীয় সহায়তা ও নিরাপত্তা পেলে পাকিস্তানি হানাদারদের দোসর যুদ্ধাপরাধী জামালপুর, টাঙ্গাইল ও শেরপুরের দায়িত্বে থাকা আল-বদর কমান্ডার জামাতে ইসলামী বাংলাদেশের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের বিচারের জন্য আইনের আশ্রয় নিতে চান পাকিস্তান গ্যারিসনে সারেন্ডার লেটার বহনকারী ১১ সেক্টরের সাহসী মুক্তিযোদ্ধা জহুরুল হক মুন্সী বীরপ্রতীক (বার)। তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরতে হলে দেশের প্রতিটি স্কুল-কলেজে গিয়ে ছাত্রছাত্রীদের কাছে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের গল্প শুনাতে হবে। আর দেশের জন্য যারা শহীদ হয়েছেন
প্রতিটি স্কুল-কলেজ তাদের নামানুসারে নামকরণেরও দাবি জানান তিনি।
একাত্তরের উত্তর রণাঙ্গনে পাকিস্তানি হানাদারদের সব …
Bengali, News, সমকাল »
মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী মুক্তিযোদ্ধা কাঁকন বিবির কপাল খুলছে। জনতা ব্যাংক লিমিটেড কর্তৃপক্ষ তার পাশে এসে দাঁড়িয়েছে। এখন থেকে তিনি প্রতি মাসে সাত হাজার টাকা পাবেন। তার নামে ব্যাংক কর্তৃপক্ষ ১৫ লাখ টাকা ফিক্সড ডিপোজিট করবে।
জনতা ব্যাংক লিমিটেড চেয়ারম্যান ড. আবুল বারকাত জানান, সুনামগঞ্জের দুয়ারাবাজার এলাকার আদিবাসী মুক্তিযোদ্ধা কাঁকন বিবি ১৯৭১ সালে রণাঙ্গনে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করায় বীরপ্রতীক খেতাব পেয়েছিলেন। অথচ এই অনন্য বীর মুক্তিযোদ্ধা আর্থিক কষ্টে দিনাতিপাত করছেন। এ খবর পাওয়ার পর জনতা ব্যাংকের একটি প্রতিনিধি দলকে সুনামগঞ্জে পাঠানো হয়েছে। তারা বুধবার ঢাকায় এসে পেঁৗছবে। জনতা ব্যাংক লিমিটেড পরিচালক …
Bengali, News, সমকাল »
‘৭৫-পরবর্তী বিভিন্ন সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে। ইতিহাস রক্ষার স্বার্থেই তাই আলবদর ও যুদ্ধাপরাধীদের এখন বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম বন্দর থানা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গতকাল সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী একথা বলেন।
নগরীর সল্টগোলা ক্রসিংয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন বন্দর থানার সভাপতি ও সাবেক কমিশনার নুরুল আলম। বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ নেতা একেএম বেলায়েত হোসেন, শফিকুল হাসান, ছৈয়দ মাহমুদুল হক, কাউন্সিলর মোঃ আসলাম হোসেন, মোহাম্মদ হোসেন, শফিউল আলম, হাসান মুরাদ, রশীদ আহমেদ চৌধুরী, সৈয়দা লুৎফুন নেছা, কামাল …
Bengali, News, সমকাল »
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীকে প্রকাশ্য সভায় যুদ্ধাপরাধী বলায় স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন ও আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলমের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার বাগেরহাটের মোরেলগঞ্জের যুবদল নেতা জুয়েল মলিল্গক বাদী হয়ে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেছেন। আদালত তাৎক্ষণিক কোনো আদেশ না দিয়ে পরে আদেশ দেওয়া হবে বলে বাদী ও আইনজীবীদের জানান। এ মামলায় বাদী পক্ষে ছিলেন অ্যাডভোকেট হেনারা খাতুন।
Bengali, Dhaka, Freedom Fighter, News, ইত্তেফাক »
নানা সমস্যায় জর্জরিত দেশের যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের একমাত্র রোগমুক্তি বিশ্রামাগার। রাজধানীর মোহাম্মদপুরে কলেজ গেট এলাকায় অবস্থিত সরকার নিয়ন্ত্রিত এ প্রতিষ্ঠানে বর্তমানে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ৩০টি পরিবার বসবাস করে। যুদ্ধাহতদের চিকিৎসা সেবা প্রদানের জন্য এখানে সরকারিভাবে একজন চিকিৎসক নিযুক্ত আছেন। সারাদেশ থেকে চিকিৎসা বা অন্য কোন কাজে আসা যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের মধ্যে মাত্র ৫০ থেকে ৬০ জনকে এখানে থাকার ব্যবস্থা করা যায়। কিন্তু তাদের জন্য নেই পর্যাপ্ত কক্ষ, খাট, বালিশ, মশারি বা কম্বল। জাতির শ্রেষ্ঠ সন্তানরা এখানে এলে ইটের ওপর মাথা রেখে ঘুমোতে যান। টয়লেট সুবিধাও অপর্যাপ্ত। আহত মুক্তিযোদ্ধাদের জন্য এখানে ৪০ টাকায় দুই …
