Articles Archive for 24 December 2009
Bengali, News, ইত্তেফাক »
আদিবাসী নারী বীর মুক্তিযোদ্ধা কাকাত হেন ইঞ্চিতাকে (কাঁকন বিবি) আজ বৃহস্পতিবার জনতা ব্যাংকের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হবে। আর সন্ধ্যায় তাকে ব্যাংকের তরফ থেকে দেয়া ১৫ লাখ টাকার চেক হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রীর দপ্তরে এ চেক হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন জনতা ব্যাংকের পরিচালক এডভোকেট বলরাম পোদ্দার।
তিনি জানান, আজ সকাল সাড়ে ১১টায় জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে এই বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হবে। এ সময় ব্যাংকের চেয়ারম্যান আবুল বারকাত উপস্থিত থাকবেন। আর সন্ধ্যায় প্রধানমন্ত্রীর দপ্তরে চেক প্রদানপর্ব অনুষ্ঠিত হবে।
Art, Article, Bengali, সংবাদ »
বাঙালির শ্রেষ্ঠতম সময় একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে যেসব ঘটনা, প্রতিক্রিয়া ও বাস্তবতা আমাদেরকে আলোড়িত করেছে তার কতটুকু আমরা ধারণ করতে পেরেছি আমাদের সাহিত্যে; বিশেষ করে, কথাসাহিত্যে। স্বাধীনতার আটত্রিশ বছর পর এ প্রশ্নে সচেতন নাগরিকমাত্র আবেগাশ্রয়ী হয়ে পড়বে। ব্যক্তিগত রচনায় ব্যক্তির সম্পৃক্ততা, চারপাশের কিছু ঘটনা ও সংযুক্ত বিষয় সনি্নবেশ হয়েছে বেশি। উপন্যাসে, গল্পে পটভূমি, যুদ্ধবিবরণী, বাস্তবতা আর কল্পনার মিশেল এত পুরু আস্তরণ ফেলেছে যে, তাতে প্রকৃত আবেগ, আকাঙ্ক্ষা স্বপ্ন ও স্বপ্নভঙ্গের বেদনা প্রকট।
বাঙালির আত্মানুসন্ধান, নিজস্বতা শনাক্ত করার ঐকান্তিকতা মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হলেও জটিল সমাজ মৃত্তিকা ও জীবন ধূসর থেকে গেছে কথাসাহিত্যে। কথাসাহিত্যে …
Bengali, News, সমকাল »
বাগেরহাটে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনসহ দু’জনের নামে দায়ের করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত। মঙ্গলবার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুস সালাম খান এ মামলাটি আমলযোগ্য নয় বলে খারিজ করে দেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী এমপিকে যুদ্ধাপরাধী বলায় মোরেলগঞ্জের যুবদল নেতা জুয়েল মলিল্গক বাদী হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলমের বিরুদ্ধে এ মামলা করেন। মামলায় বলা হয়, ১৭ ডিসেম্বর এক জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও মাহবুব-উল আলম সালাহউদ্দিন কাদের চৌধুরীকে যুদ্ধাপরাধী হিসেবে উলেল্গখ করেন।
