Home » Archive

Articles Archive for 26 December 2009

Article, Bengali, Freedom Fighter »

[26 Dec 2009 | Comments Off ]

বাংলাদেশে মুক্তিযোদ্ধা বাছাইয়ের মতো কঠিন কাজ আর নেই। এত বিপুলসংখ্যক মানুষ স্বাধীনতা সংগ্রামে সক্রিয় ছিল যে তাদের তালিকা তৈরি করতে গেলে বলা যায় দেশের প্রায় সবার নাম লিখতে হবে। এমন মতও রয়েছে যে, রাজাকার-আলবদর ও শান্তি কমিটির সদস্যদের নাম লিখে বাকি সবাইকে মুক্তিযোদ্ধা ঘোষণা করা হোক। মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়ন করে তাদের মধ্য থেকে একটি অংশকে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা দেওয়ার কাজ আরও কঠিন। যত নিখুঁতভাবে করা হোক না কেন, পক্ষপাতের অভিযোগ উঠবেই। সুবিধা যেহেতু সবাইকে দেওয়া যাচ্ছে না এবং যাদের দেওয়া হচ্ছে তারাও সমভাবে পাচ্ছে না, তাই প্রশ্ন উঠবেই। কেউ যদি মর্জিমাফিক …

Bengali, News, সমকাল »

[26 Dec 2009 | No Comment ]

শুক্রবার বানারীপাড়ায় ছাত্রবন্ধন ফোরামের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) মিলনায়তনে মোঃ খাদেম আলী খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, ভূমি কর্মকর্তা পঙ্কজ ঘোষ, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বেনী লাল দাস গুপ্ত বেনু, প্রকৌশলী আবুল হাসেম খান, মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার ফোরকান, ছাত্রবন্ধন ফোরামের হাসান আহমেদ প্রমুখ।

Bengali, News, সমকাল »

[26 Dec 2009 | No Comment ]

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘একটি কুচক্রীমহল যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া নস্যাতের ষড়যন্ত্রে লিপ্ত। তারা প্রকৃত যুদ্ধাপরাধীদের আড়াল করার জন্য সমাজে বিভ্রান্তিকর কথা বলে বেড়াচ্ছে। প্রকৃতপক্ষে তারা নিজামী-মুজাহিদদের দোসর। তাদের কাছ থেকে টাকা খেয়ে কুচক্রী মহল আওয়ামী লীগের ক্ষতি করার অপচেষ্টা করছে। তাদের এ অপতৎপরতার সমুচিত জবাব দেওয়া হবে।’ গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ফরিদপুরের একটি অনুষ্ঠানে ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান শামসুল হক ভোলা মাস্টারের ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের পরিপ্রেক্ষিতে মন্ত্রী গতকাল এসব কথা বলেন।
গতকাল শুক্রবার রাতে ফরিদপুরের অম্বিকা মেমোরিয়াল হলে ফরিদপুরের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে …

Bengali, News, সমকাল »

[26 Dec 2009 | Comments Off ]

চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে মুক্তিযুদ্ধের বিজয়মেলায় গতকাল শুক্রবার ছুটির দিনে মানুষের ঢল নেমেছিল। মেলা প্রাঙ্গণে তিল ধারণের ঠাঁই ছিল না। ১০ ডিসেম্বর থেকে শুরু হওয়া ২১ দিনব্যাপী মেলার শেষ সময়ে প্রতিদিনই মানুষের ভিড় হচ্ছে। আর ছুটির দিনগুলোতে হাজারও মানুষের পদচারণায় মুখরিত হচ্ছে মেলা প্রাঙ্গণ। গতকাল শুক্রবার বিজয়মঞ্চে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মোঃ আলাউদ্দিন প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
‘মুক্তিযুদ্ধের বিজয় : বীর বাঙালির অহংকার’_ এ স্লোগানকে ধারণ করে ১৯৮৯ সালে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মুক্তিযুদ্ধের বিজয়মেলার যাত্রা শুরু। আয়োজক পরিষদের উদ্যোগে এবার মেলার ২১তম আসর …