Home » Archive

Articles Archive for 27 December 2009

Bengali, Dhaka, Freedom Fighter, News, সংবাদ »

[27 Dec 2009 | No Comment ]

সংবাদ, ২৭ ডিসেম্বর ২০০৯
স্বাধীনতার ৩৮ বছর পর রাজারবাগ পুলিশ লাইনে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধযুদ্ধে অংশ নেয়া পুলিশের ৩৬ সদস্য ও শহীদ পুলিশ সদস্যদের পরিবারবর্গকে সংবর্ধনা দিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গতকাল শনিবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে এ সংবর্ধনা দেয়া হয়। ৩৮ বছর পর আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে রাজারবাগ পুলিশ লাইনে প্রতিরোধযুদ্ধে অংশ নেয়া জীবিত পুলিশ সদস্যরা দীর্ঘদিন ধরে তাদের অবহেলার ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন। পুলিশের এসব বীর মুক্তিযোদ্ধা জীবন বাজি রেখে হানাদার বাহিনীর বিরুদ্ধে সর্বপ্রথম প্রতিরোধ গড়ে তুললেও এতদিন তাদের সেভাবে মূল্যায়ন করা হয়নি বলেও …

Article, Bengali, Dhaka, History, সংবাদ »

[27 Dec 2009 | No Comment ]

সংবাদ, ২৭ ডিসেম্বর ২০০৯
১.
সবেমাত্র যুদ্ধ শেষ হয়েছে। ঢাকা থেকে কুড়িগ্রামে এসেছি। তখনও বঙ্গবন্ধু দেশে ফেরেননি।
শহর পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়নি। অনেক বাড়ির সামনে তখনও পুরো এক বুক উঁচু ঘাস। অনেকে বাড়িতেও ফেরেননি। মহকুমা শহর কুড়িগ্রাম। পুরাতন রেল স্টেশন ধরে বাসায় ফিরছি। দেখলাম মজিবর ভাই কাঁধে একটি ব্যাগ ও সে কাঁধেই স্টেনগানটি নিয়ে আমার বেশ খানিকটা আগ দিয়ে বাড়ির দিকে হাঁটছেন। মুক্তিযুদ্ধের সময়েই সিগারেট খাওয়ার অভ্যেস হয়ে যায়। (পরে কলেজ জীবনে বেশ কিছুদিনের জন্য ছেড়ে দিয়েছিলাম।)
মজিবর ভাইকে দেখে হাতে সিগারেট থাকায় আর পিছু ডাকলাম না। তিনিও হন হন করে বাড়িমুখো চলছেন। …

Art, Bengali, News, জনকন্ঠ »

[27 Dec 2009 | No Comment ]

রবিবার, ২৭ ডিসেম্বর ২০০৯, ১৩ পৌষ ১৪১৬

যুদ্ধ জাতিকে কেবল একটি ভূখন্ড আর একটি মানচিত্রই দেয় না_দেয় একটি জাতির চেতনা, বিশ্বাস, সংস্কৃতি, শিল্প সার্বাপরি জাতীয়তাবোধ। যুদ্ধ যেমন জাতির অনেক কিছু কেড়ে নেয়, তেমনি জাতি আবার অর্জন করে তার ভূখ-ের প্রতি জনগণের ভালবাসা, মানুষের প্রতি মানুষের ভালবাসা ও দায়বদ্ধতা। ১৯৪৭ সালে ধর্মের দোহাই দিয়ে যে দু’টি রাষ্ট্রের জন্ম হলো, তার মধ্যে পাকিসত্মান নামক রাষ্ট্রটি কেবল ধর্ম দিয়ে ২৪ বছরের বেশি টিকল না। অসাম্প্রদায়িক চেতনা, শ্রেণী বৈষম্য আর বাঙালী জাতিয়তাবোধের চেতনায় জাগ্রত এ জাতি অর্জন করে নিল তার স্বাধীকার। জন্ম নিল বাংলাদেশ। জীবন …

Bengali, Dhaka, News, Politics, জনকন্ঠ »

[27 Dec 2009 | No Comment ]

রবিবার, ২৭ ডিসেম্বর ২০০৯, ১৩ পৌষ ১৪১৬
জনকণ্ঠ রিপোর্ট
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবারো সংগঠিত হওয়ার চেষ্টা করছে ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত মৌলবাদী সংগঠন ইসলামী ছাত্র শিবির! ‘শিবিরের পতাকা তলে সমবেত হওয়ার’ আহবান জানিয়ে বন্ধ ক্যাম্পাসে গোপনে লিফলেট ছড়িয়েছে সংগঠনটি।
সংশিস্নষ্টসূত্রগুলো জানায়, ক্যাম্পাসে বর্তমানে শিবিরের কোন অবস্থান না থাকলেও নানা ছদ্মবেশে শিবির কর্মীরা ক্যাম্পাসে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা চালাচ্ছে। এজন্য তারা বেছে নিচ্ছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে। নিজেদের আসল পরিচয় গোপন করে তারা ঠাঁই করে নেয়ার চেষ্টা চালাচ্ছে।
ক্যাম্পাসে প্রকাশ্য কোন কর্মকা- পরিচালনা করতে না পারলেও গত বিএনপি জামায়াত জোট সরকারের আমলে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের …

Bengali, Freedom Fighter, News, জনকন্ঠ »

[27 Dec 2009 | No Comment ]

রবিবার, ২৭ ডিসেম্বর ২০০৯, ১৩ পৌষ ১৪১৬
মহান স্বাধীনতার ৩৮ বছর পর প্রথমবারের মতো পুলিশ বাহিনীতে কর্মরত সাঁইত্রিশ মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মানিত করল বাংলাদেশ পুলিশ। তাঁদের ব্যাপারে যথাসাধ্য ব্যবস্থা নেয়া হবে। যে কোন ধরনের বিপদে মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়াতে পুলিশকে নির্দেশ দিয়েছেন আইজি। বলেছেন, কোন মুক্তিযোদ্ধার সনত্মান সহযোগিতার জন্য সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সর্বোচ্চ আনত্মরিকতার সঙ্গে বিষয়টি দেখা হবে।
শনিবার রাজারবাগ পুলিশ লাইনে শহীদ ও জীবিত মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের পরিবারকে সম্মানিত করার পর পুলিশের আইজি নূর মোহাম্মদ এসব সিদ্ধানত্মের কথা জানান। তিনি বললেন, মুক্তিযোদ্ধাদের দেখে ভবিষ্যত প্রজন্ম উৎসাহিত হবে, যা নতুন প্রজন্মের …

Bengali, Dhaka, Op-Ed, প্রথম আলো »

[27 Dec 2009 | No Comment ]

১৯৭১ সালের ঘটনা। দেশের উত্তর-পূর্ব সীমান্তের ৪২৫ বর্গকিলোমিটার আয়তনের শ্রীমঙ্গল উপজেলার অগ্নিঝরা দিনগুলোর কিছু টুকরোচিত্র। নয় মাসে জীবন, সম্ভ্রম, সম্পদ—সবকিছু হারানো ইতিহাসের খণ্ডিত কিছু আলোকচিত্র। দুঃসাহসী কিছু মুক্তিপাগল যুবকের দীপ্ত অঙ্গীকারনামা। নিরপরাধ নর-নারীর কঙ্কালের অংশ। পাঁচ-সাতটি বধ্যভূমির পবিত্র মাটি। যে মাটির বুকে শুয়ে আছে লাখো তাজা প্রাণ। যুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের ব্যবহূত কিছু সামগ্রী। কয়েকটি শহীদ পরিবারের বর্তমান প্রজন্মের হাল-হকিকত। সবই রয়েছে এখানে। টুকরো টুকরো ইতিহাসের প্রতিচ্ছবির মালা গেঁথে এভাবেই সাজানো হয়েছে তিনটি কক্ষের দেয়াল ও মেঝে। এ যেন নয় মাসের মুক্তিযুদ্ধের আদ্যোপান্ত।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত ‘স্মৃতিময় মুক্তিযুদ্ধের …

Bengali, Dhaka, Op-Ed, প্রথম আলো »

[27 Dec 2009 | No Comment ]

তারিখ: ২৭-১২-২০০৯
ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। বিজয়ের সূত্রে আসে উত্সব। ডিসেম্বর উত্সবের মাস। যে বিপুল ত্যাগের বিনিময়ে আমাদের এ অর্জন, তাকে ছাপিয়ে ওঠে যুদ্ধজয়ের আনন্দ। এ নিয়ে মানুষের ভাবাবেগ ও উচ্ছ্বাসের যে বাঁধভাঙা জোয়ার প্রতিবছর দেখি, তাকে স্বাভাবিক বলে মেনেও মনের একটু খটকা যেন তাড়াতে পারি না।
ভাবতে থাকি বিজয়ের তাত্পর্য। স্বাধীনতার ভাবার্থ। দখলদার বাহিনীকে পরাজিত করে আমরা যে বিজয় অর্জন করেছি, স্বাধীন মাতৃভূমিকে শত্রুমুক্ত করেছি, তা কি কেবল উদ্যাপনের বিষয়? ভাবাবেগ আর উচ্ছ্বাসের সঙ্গে উদ্যাপনের উপলক্ষ?
আমরা যে এর উত্তর জানি না, তা নয়। কিন্তু উত্তর মানি না। মানতে চাই না। স্বাধীন …

Bengali, Dhaka, Op-Ed, প্রথম আলো »

[27 Dec 2009 | No Comment ]

তারিখ: ২৭-১২-২০০৯
গত ১১ নভেম্বর প্রথম বিশ্বযুদ্ধের অবসানকারী যুদ্ধবিরতি চুক্তির বার্ষিকীতে বেলজিয়ামের ইপ্রে শহরে হাজারো মানুষের মতোই আমাকে আলোড়িত করে ১৮ বছরের ক্রেইগ উড। প্রথম বিশ্বযুদ্ধের স্মৃতিবিজড়িত মেনিন গেটের দিকে উডের হুইল চেয়ার ঠেলে নিয়ে যাওয়া হচ্ছিল। আফগানিস্তানে রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে তাঁর পা উড়ে যায়। প্রথম বিশ্বযুদ্ধে পশ্চিম রণাঙ্গনের ফ্লেন্ডারস ও সোম (Somme) যুদ্ধক্ষেত্র থেকে হাত-পা হারিয়ে যে মানুষগুলো ফিরে এসেছিল, উড তাদের সবার প্রতিনিধিত্ব করছিলেন। তবুও আলাদা সময়ের এই দুই যুদ্ধের পার্থক্যও আমাকে আলোড়িত করে। ১৯১৪ থেকে ১৯১৮ সাল পর্যন্ত চলা প্রথম বিশ্বযুদ্ধের সময়ে ব্রিটিশ বাহিনী যুদ্ধ …

Bengali, Dhaka, News, প্রথম আলো »

[27 Dec 2009 | No Comment ]

তারিখ: ২৭-১২-২০০৯
নিভে গেছে দিনের আলো। আকাশে জেগে উঠেছে একফালি চাঁদ। রায়েরবাজারের বধ্যভূমিতে আলো জ্বলে উঠেছে। দূর-দূরান্ত থেকে কত মানুষ এসেছে এখানে। বিদ্যালয়ের ছোট ছোট ছেলেমেয়েরা বসে আছে। সাদাকালো ’৭১-এর প্রকাশনা অনুষ্ঠানের তারা মুগ্ধদর্শক। মুক্তিযুদ্ধ নিয়ে আঁকা ৫৭ জন শিল্পীর ছবি নিয়ে এই বই। গতকাল শনিবার রায়েরবাজার বধ্যভূমিতে প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে সাদাকালো।
সন্ধ্যার কিছুটা পর শুরু হয়েছিল আনুষ্ঠানিকতা। বেহালায় ইমন কল্যাণ রাগের সুরের মূর্ছনা সবাইকে যেন ফিরিয়ে নিয়ে গেল একাত্তরের সেই স্মৃতিতে। শিক্ষাবিদ রফিকুল ইসলাম বধ্যভূমিতে বুদ্ধিজীবীদের হত্যার বর্ণনা তুলে ধরেন। সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করল শহীদ বুদ্ধিজীবী ও …

Bengali, Dhaka, History, News, প্রথম আলো »

[27 Dec 2009 | No Comment ]

তারিখ: ২৭-১২-২০০৯
‘পাকিস্তানিরা রাজারবাগ পুলিশ লাইনে আক্রমণ করেছে, আমরা বিপদের মুখে পড়েছি’—একাত্তরের পঁচিশে মার্চ কালরাতে রাজারবাগ পুলিশ লাইনের বেতার থেকে এই ক্ষুদ্র বার্তাটি পাঠানো হয়েছিল সারা দেশের পুলিশ স্থাপনাগুলোতে। বার্তাটি পাওয়ামাত্র কারও বুঝতে অসুবিধা হলো না, যুদ্ধ শুরু হয়ে গেছে। এরপর যে যার মতো দ্রুত প্রতিরোধ গড়ে তোলেন। স্বাধীনতার ৩৮ বছর পর সেই ইতিহাসের স্মৃতিচারণা করলেন সেই ক্ষুদ্র বার্তার প্রেরক রাজারবাগের তত্কালীন ওয়্যারলেস অপারেটর শাহজাহান মিয়া।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে গতকাল শনিবার রাজারবাগ পুলিশ লাইনে প্রতিরোধযুদ্ধে অংশ নেওয়া এবং নিহত পুলিশ সদস্যদের পরিবারের সংবর্ধনা দেওয়া হয়। শাহজাহান মিয়া এই অনুষ্ঠানে এসে তাঁর …

Daily Star, English, News »

[27 Dec 2009 | No Comment ]

Speakers at a discussion urged the government to ensure due status of all the freedom fighters in the country.
They said this at a programme marking the Victor Day at Muktangan in the city yesterday. The guerilla wing of NAP-Communist Party-Chhatra Union and a number of freedom fighters jointly organised the programme.
They lamented that values and spirit of the Liberation War have not been institutionalised even after 38 years of independence.
Mujahidul Islam Selim, general secretary of Communist Party of Bangladesh, said the constitution of 1972 has ever been neglected …