Home » Archive

Articles Archive for 28 December 2009

Article, Bengali, Dhaka, Economics, History, জনকন্ঠ »

[28 Dec 2009 | No Comment ]

রবিবার, ২৭ ডিসেম্বর ২০০৯, ১৩ পৌষ ১৪১৬
ড. অনুপম সেন
(শেষাংশ)
কেউ হয়ত এ ব্যাপারে আপত্তি উত্থাপন করতে পারেন, এই ভেবে যে, বাইরের জগতের সঙ্গে বাংলাদেশ বা পূর্ব পাকিস্তানের বাণিজ্য উদ্বৃত্ত থাকলেও পশ্চিম পাকিস্তানের সঙ্গে সে সময় বাণিজ্য ঘাটতি ছিল। এখানেও শোষণের একটা নগ্ন ইতিহাস রয়েছে। পূর্ব পাকিস্তান নিজের রফতানি আয় থেকে যেসব পণ্য অনেক কম দামে বহির্বিশ্বে থেকে আমদানি করতে পারত, সেসব পণ্য তাকে পশ্চিম পাকিস্তান থেকে অনেক বেশি দামে আমদানি করতে বাধ্য করা হতো, কারণ সে সময় ভোগ্যপণ্য উৎপাদনের শিল্পগুলো ছিল পশ্চিম পাকিস্তানে। আরও পরিতাপের বিষয়, এসব শিল্প পশ্চিম পাকিস্তানে প্রতিষ্ঠিত …

Bengali, Freedom Fighter, News, Politics, War Criminal, প্রথম আলো »

[28 Dec 2009 | No Comment ]

জামায়াতের মুক্তিযোদ্ধা সংবর্ধনা
মেজর জলিলের পক্ষে সম্মাননা নিতে কেউ যায়নি
নিজস্ব প্রতিবেদক | তারিখ: ২৮-১২-২০০৯

জামায়াতে ইসলামীর গড়া বিতর্কিত সংগঠন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ গতকাল রোববার মুক্তিযোদ্ধা হিসেবে পাঁচজনকে সম্মাননা দিয়েছে। এর মধ্যে মেজর এম এ জলিলকে মরণোত্তর সম্মাননা দিলেও তাঁর পরিবারের পক্ষ থেকে কেউ সম্মাননা নিতে যায়নি।
বাকি চারজনের মধ্যে কবি আল মাহমুদ ছাড়া অন্যদের মুক্তিযুদ্ধে অবদানের ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি আয়োজকেরা। এমনকি তাঁদের যুদ্ধকালীন সেক্টর নম্বর বলতে গিয়ে ঘোষক একাধিকবার ভুল করেন।
রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের উপস্থিত থাকার কথা ছিল; কিন্তু …

Bengali, Dhaka, Freedom Fighter, News, সংবাদ »

[28 Dec 2009 | No Comment ]

সংবাদ, ২৮ ডিসেম্বর ২০০৯
খাদ্যনালির দুরারোগ্য ক্যান্সারে দুই বছরের অসহ্য যন্ত্রণা অতিক্রম করে অতঃপর গত ১৫ ডিসেম্বর চির প্রশান্তির পথে পাড়ি জমালেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আজগার হোসেন আহমেদ। বৃহত্তর রংপুর অঞ্চলের বৃহত্তম ইউনিয়ন বড়খাতার ৩০ বছরের চেয়ারম্যান প্রবীণ এ আওয়ামী লীগ নেতাকে হাজার নর-নারীর চোখের জলে পরদিন বিজয় দিবসের মধ্য দুপুরে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই অন্তিম শয়ানে সমাহিত করা হয়। ৭৭ বছর বয়সী এ কিংবদন্তি জননায়কের মহাপ্রয়াণে থমকে দাঁড়াল দল-মত নির্বিশেষে হাতীবান্ধা উপজেলার লাখ লাখ মানুষ। জ্বলজ্বলে এক নক্ষত্রের বিদায়ে হঠাৎ যেন মেঘাচ্ছন্ন হলো সুনীল আকাশ।
আজগার হোসেন আহমেদ লালমনিরহাট জেলার …

Bengali, Dhaka, News, War Crime, সংবাদ »

[28 Dec 2009 | No Comment ]

সংবাদ, ২৮ ডিসেম্বর ২০০৯
যুদ্ধাপরাধীর যত দ্রুত বিচার করা যায় তত দ্রুত আমরা শহীদদের রক্তঋণ শোধ করতে পারি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ২০০৮ সালের নির্বাচনী অঙ্গীকারের অন্যতম শর্ত ছিল যুদ্ধাপরাধীর বিচার। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের পর ১ জানুয়ারি ২০০৯ মহাজোটের প্রথম জনাকীর্ণ সংবাদ সম্মেলনে যুদ্ধাপরাধীর বিচারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। গত ১৫ ডিসেম্বর একটি বহুল প্রচারিত পত্রিকার শিরোনামে দেখি যুদ্ধাপরাধের বিচার এখনই হচ্ছে না। শোনা যাচ্ছে যুদ্ধাপরাধের মতো বড় ধরনের বিচারের অভিজ্ঞতা সরকারের নেই, তাই প্রস্তুতি ও আইনজীবীদের প্রশিক্ষণ প্রয়োজন। বঙ্গবন্ধু হত্যার বিচার ও বিডিআর বিদ্রোহের মতো আলোড়ন সৃষ্টিকারী ঘটনা সত্ত্বেও …

Bengali, Dhaka, News, War Crime, আমাদের সময় »

[28 Dec 2009 | No Comment ]

মার্চের মধ্যে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন সেল গঠিত হবে
আবদুল গণি রোডে নয়, যুদ্ধাপরাধীদের বিচার হবে পুরাতন হাইকোর্ট ভবনে। এই ভবনেই স্থাপন করা হবে তদন্ত সংস্থা ও প্রসিকিউসন সেলের অফিস। আর আগামী মার্চের মধ্যে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন সেল গঠনের মধ্য দিয়ে একাত্তরের যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুরু করতে চায় সরকার। যুদ্ধাপরাধ ট্রাইবুনাল গঠনের জন্য নির্ধারিত স্থান পুরনো হাইকোর্ট ভবন পরিদর্শনের পর রোববার আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ সাংবাদিকদের জানান, যুদ্ধাপরাধীদের বিচারের জন্য তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন সেল আগামী ফেব্রুয়ারি-মার্চের মধ্যে গঠন করা হবে।
তিনি জানান, পুরনো হাইকোর্ট ভবনে পাকিস্তান আমলের প্রধান বিচারপতির খাস …

Bengali, Dhaka, News, War Criminal, জনকন্ঠ »

[28 Dec 2009 | No Comment ]

সোমবার, ২৮ ডিসেম্বর ২০০৯, ১৪ পৌষ ১৪১৬
স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য ও জাতীয় সংসদ উপনেতা সাজেদা চৌধুরী বলেছেন, ভবিষ্যতে কোনদিন রাজাকার-যুদ্ধাপরাধীরা যেন মাথা তুলে দাঁড়াতে না পারে সেই শপথ নিতে হবে। এই অপশক্তির বিষদাঁত ভেঙ্গে দিতে হবে। যুদ্ধাপরাধী-রাজাকারদের বিচার করা বর্তমান সরকারের অঙ্গীকার। জাতীয় সংসদের মাধ্যমে বাহাত্তরের সংবিধান পুনর্প্রতিষ্ঠা করে আমরা উন্নত-সমৃদ্ধ-ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবই।
রবিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে মহান বিজয় দিবস উপলৰে জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট আয়োজিত তিন দিনব্যাপী বিজয় উৎসবের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। বিজয় উৎসবের সফলতা কামনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বাণী প্রেরণ করেন। বাণীতে প্রধানমন্ত্রী …

Bengali, Dhaka, News, War Criminal, জনকন্ঠ »

[28 Dec 2009 | No Comment ]

সোমবার, ২৮ ডিসেম্বর ২০০৯, ১৪ পৌষ ১৪১৬
স্টাফ রিপোর্টার,
চট্টগ্রাম অফিস পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সরকার একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের প্রস্তুতি শুরম্ন করেছে। তৎকালীন সময়ে বিএনপি-জামায়াত জোট সরকার যুদ্ধাপরাধীদের বিচার না করে জাতির ঘাড়ে যে লজ্জা অপমানের বোঝা চাপিয়ে দিয়েছিল বর্তমান মহাজোট সরকার যুদ্ধাপরাধীদের বিচার করে এ বোঝা দূর করবে। দেশের জনগণ ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে বিএনপি-জামায়াতের দুঃশাসন প্রত্যাখ্যান করে রায় দিয়েছে। তিনি বলেন, বিশ্বশানত্মি প্রতিষ্ঠায় বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করছে।
তিনি মুক্তিযুদ্ধের বিজয়মেলা পরিষদ আয়োজিত ‘চট্টগ্রামের উন্নয়ন : সমস্যা ও সম্ভাবনাবিষয়ক’ এক সেমিনারে এ সব কথা বলেন। শিক্ষাবিদ ড. অনুপম সেনের …

Bengali, Dhaka, News, Politics, War Criminal, জনকন্ঠ »

[28 Dec 2009 | No Comment ]

সোমবার, ২৮ ডিসেম্বর ২০০৯, ১৪ পৌষ ১৪১৬
স্টাফ রিপোর্টার
এবার বিজয়ের এই মাসেই মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়ার ঔদ্ধত্য দেখাল দলগতভাবে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকার কথা থাকলেও শেষ পর্যনত্ম আড়ালেই ছিলেন যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত একাত্তরের ঘাতক জামায়াত সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ। ব্যানারে তাঁর নাম থাকলেও প্রধান অতিথি হিসেবে মুক্তিযোদ্ধাদের হাতে পদক, নগদ অর্থ ও বই তুলে দিয়েছেন প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান বিচারপতি আবু সাঈদ আহমদ। আর জামায়াতী সংগঠন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের এই পদক গ্রহণ করে করে কবি আল মাহমুদ বলেছেন, পদক গ্রহণকে আমি ন্যায়সঙ্গত হিসেবে দেখেছি। এই ঘটনা …

Bengali, Dhaka, Law, News, War Criminal, জনকন্ঠ »

[28 Dec 2009 | No Comment ]

স্টাফ রিপোর্টার
মার্চের মধ্যে তদনত্ম সংস্থা ও প্রসিকিউশন সেল গঠনের মধ্য দিয়ে একাত্তরের যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুরম্ন করতে চায় সরকার। যে কারণে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য তদনত্ম সংস্থা এবং প্রসিকিউশন সেল ফেব্রম্নয়ারি মার্চের মধ্যে গঠন করা হবে। যুদ্ধাপরাধ আদালতের নির্ধারিত স্থান পুরনো হাইকোর্ট ভবন পরিদর্শনের পর রবিবার আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ সাংবাদিকদের এ কথা বলেছেন।
তিনি বলেন, পুরনো হাইকোর্ট ভবনে পাকিসত্মান আমলে প্রধান বিচারপতির খাস কামরায় যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ট্রাইবু্যনাল স্থাপন করা হবে। ওই ভবনেই তদনত্ম সংস্থা এবং প্রসিকিউশন সেলের অফিস থাকবে। সুপ্রীমকোর্ট প্রাঙ্গণের পুরনো হাইকোর্ট ভবনে বর্তমান জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিবালয় রয়েছে।
আইনমন্ত্রী …

Bengali, Dhaka, Freedom Fighter, News, Politics, যায়যায়দিন »

[28 Dec 2009 | No Comment ]

৩৮ বছর পর স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচ মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছে। সম্মাননা গ্রহণকারী মুক্তিযোদ্ধারা হলেন; মেজর এম এ জলিল (মরণোত্তর), কবি আল মাহমুদ, লে. কমান্ডার (অব.) আফাজউদ্দিন আহম্মদ পিএসপি, অনারারি ক্যাপ্টেন (অব.) মো. সালাউদ্দিন আহম্মদ এবং ডা. বেগম রওশান আরা। রোববার রাজধানীর নয়াপল্টনস্থ হোটেল ভিক্টোরিয়ায় আয়োজিত জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের ব্যানারে এক অনুষ্ঠানে জামায়াত এ সম্মাননা প্রদান করে।
জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের ঢাকা মহানগরী সভাপতি হান্নান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন সাবেক বিচারপতি আবু সাঈদ আহমেদ, জামায়াতের মহানগরী আমির রফিকুল ইসলাম খান, মহানগরী সেক্রেটারি এ …

Bengali, News, যায়যায়দিন »

[28 Dec 2009 | No Comment ]

আটত্রিশ বছরেও নোয়াখালীর শহীদ মুক্তিযোদ্ধা মফিজ উল্লার স্ত্রী তৈয়বা খাতুনের খবর রাখেনি রাষ্ট্রের দায়িত্বশীল কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান। উপরন্তু শহীদ মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি তালিকায়ও স্থান পায়নি মফিজ উল্লার নামটি। যুদ্ধে স্বামী আর যুদ্ধের পর সন্তানদের হারিয়ে তৈয়বা এখন মানসিক প্রতিবন্ধী!
স্বজন ও সহযোদ্ধারা জানান, একাত্তরে শহীদ মফিজ উল্লা ইপিআরএ চাকরি করতেন। যুদ্ধের শুরুতে চাকরি ছেড়ে এলাকায় এসে মুক্তিযুদ্ধে অংশ নেন। এপ্রিল মাসে খবর পান ফেনী থেকে পাকসেনারা চৌমুহনীতে আসছে। পাকসেনাদের ওপর হামলার পরিকল্পনা নিয়ে মফিজ উল্লা চৌমুহনীর করিমপুর রোডের একটি চা দোকানে গ্রেনেড নিয়ে ওত পেতে থাকেন। কিন্তু স্বাধীনতা বিরোধীদের মাধ্যমে …

Bengali, News, যায়যায়দিন »

[28 Dec 2009 | No Comment ]

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারের লক্ষ্যে আগামী মার্চের মধ্যে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন সেল গঠন করা হবে। এছাড়া পুরনো হাইকোর্ট ভবনে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আদালত প্রতিষ্ঠা করা হবে।
রোববার দুপুরে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটে এক প্রেস বিফ্রিংয়ে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন। এর আগে গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান পুরনো হাইকোর্ট ভবন ও বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, পুরনো হাইকোর্ট ভবনের প্রধান বিচারপতির খাস কামরায় আদালত প্রতিষ্ঠা করা হবে। এছাড়াও সেখানে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন সেলের …