Articles Archive for December 2009
Bengali, Dhaka, Freedom Fighter, History, News, জনকন্ঠ »
বুধবার, ৩০ ডিসেম্বর ২০০৯, ১৬ পৌষ ১৪১৬
সংকলন : ড. মুনতাসীর মামুন মুক্তিযুদ্ধের সময় রাজনীতিবিদ, সৈনিক যোদ্ধা ও অন্যরা চিঠির মারফতই যোগাযোগ রাখতেন। এসব চিঠিপত্রের অধিকাংশই আজ হারিয়ে গেছে। মাঝে মাঝে কারও কাছে পড়ে থাকা দু’একটা চিঠিপত্র পাওয়া যায়। আমরা অবশ্য এর আগেও আবেদন জানিয়েছিলাম এ ধরনের চিঠিপত্র থাকলে দৈনিক জনকণ্ঠে পাঠাতে।
চট্টগ্রামের অন্যতম আওয়ামী লীগ নেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক এমএ হান্নান ২৬ মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম বেতার থেকে পাঠ করেছিলেন। পরে মুজিবনগর সরকারে যোগ দেন। হরিণা ক্যাম্পের দায়িত্বে ছিলেন তিনি। সেখান থেকেই চিঠিপত্রের মারফত দেশের অভ্যনত্মরে যোগাযোগ রাখতেন। খুব সম্ভব …
Bengali, Dhaka, Law, News, War Crime, War Criminal, জনকন্ঠ »
বুধবার, ৩০ ডিসেম্বর ২০০৯, ১৬ পৌষ ১৪১৬
স্টাফ রিপোর্টার,
বগুড়া অফিস মুক্তিযুদ্ধের সময় বগুড়া শহরের নারম্নলী এলাকায় একসঙ্গে ১৩ মুক্তিযোদ্ধাকে হত্যার ঘটনায় মঙ্গলবার বগুড়ার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তৎকালীন রাজাকার বাহিনীর ৫ সদস্যর বিরম্নদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামিরা হলো আব্দুল মজিদ শেখ ও নিজাম উদ্দিন শেখ এবং পাকিসত্মানে পলাতক ফকির আলম শেখ, নুরে আলম শেখ ও আমান উলস্নাহ। রাজাকার বাহিনীর হাতে নিহত শহীদ মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বুলুর বিধবা স্ত্রী নারম্নলী এলাকার বাসিন্দা সাজেদা বেওয়া বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলার বিবরণীতে বলা হয়েছে, আসামিরা যুদ্ধাপরাধী হিসেবে আত্মস্বীকৃত। ‘৭১-এর ১৪ এপ্রিল …
Blog, সচলায়তন »
জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে ১৯৭১ সালের ৭ই ডিসেম্বরে একটি প্রস্তাবনাকে সামনে রেখে এক বিতর্ক অনুষ্ঠিত হয়। প্রস্তাবনার বিষয়বস্তু: যুদ্ধবিরতি ও সেনা প্রত্যাহার। পাকি বাহিনী যখন মুক্তিবাহিনী ও ভারতীয় সৈন্যদের কাছে পরাজয়ের মুখোমুখি, এমনি এক পরিস্থিতিতে এই বাস্তববিবর্জিত প্রস্তাবটি পেশ করা হয়। এটি পেশ করা হয় এমনি এক পক্ষ থেকে, যারা পাকিস্তানের অখন্ডতার ধূঁয়া তুলেছে বারবার। প্রস্তাবটি বাস্তবায়ন করতে পারলে হয়তো হানাদাররা নিজেদেরকে পরাজয়ের আগে আরেকবার গুছিয়ে নেবার সুযোগ পেতো। প্রস্তাবনার পক্ষে ১০৪, বিপক্ষে ১১ টি ভোট পড়ে। ১০ টি দেশ ভোটদান থেকে বিরত থাকে। পাকিস্তান ও ভারতীয় প্রতিনিধির পাশাপাশি অন্যান্য দেশের …
Article, Bengali, Freedom Fighter, Genocide, History, Leadership, Politics, Secular Voice of Bangladesh, War Crime, War Criminal »
Bengali, Dhaka, Editorial, প্রথম আলো »
একাত্তর আমাদের কত দিকে ধন্য করেছে। স্বাধীনতা দিয়েছে, মর্যাদা দিয়েছে, একখানা রাষ্ট্র ও জাতীয় পতাকা দিয়েছে। ছোট মুখে বড় করে বলি, এক বীরত্বমাখা লড়াইয়ের গরব ভোগ করার হিম্মত দিয়েছে। সেই সব কাহিনী ও গৌরব ভেতো বাঙালির ভেজা মনকে নিমেষে চাঙা করতে পারে। কিন্তু দেশের দিকে তাকালে, সমাজের হালফিল খবর নিলে টের পাই, বুকের ছাতি ফোলানোর মতো কোনো ব্যাপার বোধহয় ঘটেনি! ঘটলেও তার মহিমা কেড়ে নেওয়া হয়েছে। তবে একাত্তরের একটা অবদান খাটো করার কোনো উপায় নেই। একাত্তর আমাদের অঢেল নাইট্রোজেন দিয়েছে। এর গুণেই আমাদের মাটি যা একটু সুজলা-সুফলা। তিরিশ লাখ মানবসন্তানের …
Article, Bengali, Dhaka, Economics, History, জনকন্ঠ »
রবিবার, ২৭ ডিসেম্বর ২০০৯, ১৩ পৌষ ১৪১৬
ড. অনুপম সেন
(শেষাংশ)
কেউ হয়ত এ ব্যাপারে আপত্তি উত্থাপন করতে পারেন, এই ভেবে যে, বাইরের জগতের সঙ্গে বাংলাদেশ বা পূর্ব পাকিস্তানের বাণিজ্য উদ্বৃত্ত থাকলেও পশ্চিম পাকিস্তানের সঙ্গে সে সময় বাণিজ্য ঘাটতি ছিল। এখানেও শোষণের একটা নগ্ন ইতিহাস রয়েছে। পূর্ব পাকিস্তান নিজের রফতানি আয় থেকে যেসব পণ্য অনেক কম দামে বহির্বিশ্বে থেকে আমদানি করতে পারত, সেসব পণ্য তাকে পশ্চিম পাকিস্তান থেকে অনেক বেশি দামে আমদানি করতে বাধ্য করা হতো, কারণ সে সময় ভোগ্যপণ্য উৎপাদনের শিল্পগুলো ছিল পশ্চিম পাকিস্তানে। আরও পরিতাপের বিষয়, এসব শিল্প পশ্চিম পাকিস্তানে প্রতিষ্ঠিত …
Bengali, Freedom Fighter, News, Politics, War Criminal, প্রথম আলো »
জামায়াতের মুক্তিযোদ্ধা সংবর্ধনা
মেজর জলিলের পক্ষে সম্মাননা নিতে কেউ যায়নি
নিজস্ব প্রতিবেদক | তারিখ: ২৮-১২-২০০৯
জামায়াতে ইসলামীর গড়া বিতর্কিত সংগঠন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ গতকাল রোববার মুক্তিযোদ্ধা হিসেবে পাঁচজনকে সম্মাননা দিয়েছে। এর মধ্যে মেজর এম এ জলিলকে মরণোত্তর সম্মাননা দিলেও তাঁর পরিবারের পক্ষ থেকে কেউ সম্মাননা নিতে যায়নি।
বাকি চারজনের মধ্যে কবি আল মাহমুদ ছাড়া অন্যদের মুক্তিযুদ্ধে অবদানের ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি আয়োজকেরা। এমনকি তাঁদের যুদ্ধকালীন সেক্টর নম্বর বলতে গিয়ে ঘোষক একাধিকবার ভুল করেন।
রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের উপস্থিত থাকার কথা ছিল; কিন্তু …
Bengali, Dhaka, Freedom Fighter, News, সংবাদ »
সংবাদ, ২৮ ডিসেম্বর ২০০৯
খাদ্যনালির দুরারোগ্য ক্যান্সারে দুই বছরের অসহ্য যন্ত্রণা অতিক্রম করে অতঃপর গত ১৫ ডিসেম্বর চির প্রশান্তির পথে পাড়ি জমালেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আজগার হোসেন আহমেদ। বৃহত্তর রংপুর অঞ্চলের বৃহত্তম ইউনিয়ন বড়খাতার ৩০ বছরের চেয়ারম্যান প্রবীণ এ আওয়ামী লীগ নেতাকে হাজার নর-নারীর চোখের জলে পরদিন বিজয় দিবসের মধ্য দুপুরে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই অন্তিম শয়ানে সমাহিত করা হয়। ৭৭ বছর বয়সী এ কিংবদন্তি জননায়কের মহাপ্রয়াণে থমকে দাঁড়াল দল-মত নির্বিশেষে হাতীবান্ধা উপজেলার লাখ লাখ মানুষ। জ্বলজ্বলে এক নক্ষত্রের বিদায়ে হঠাৎ যেন মেঘাচ্ছন্ন হলো সুনীল আকাশ।
আজগার হোসেন আহমেদ লালমনিরহাট জেলার …
Bengali, Dhaka, News, War Crime, সংবাদ »
সংবাদ, ২৮ ডিসেম্বর ২০০৯
যুদ্ধাপরাধীর যত দ্রুত বিচার করা যায় তত দ্রুত আমরা শহীদদের রক্তঋণ শোধ করতে পারি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ২০০৮ সালের নির্বাচনী অঙ্গীকারের অন্যতম শর্ত ছিল যুদ্ধাপরাধীর বিচার। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের পর ১ জানুয়ারি ২০০৯ মহাজোটের প্রথম জনাকীর্ণ সংবাদ সম্মেলনে যুদ্ধাপরাধীর বিচারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। গত ১৫ ডিসেম্বর একটি বহুল প্রচারিত পত্রিকার শিরোনামে দেখি যুদ্ধাপরাধের বিচার এখনই হচ্ছে না। শোনা যাচ্ছে যুদ্ধাপরাধের মতো বড় ধরনের বিচারের অভিজ্ঞতা সরকারের নেই, তাই প্রস্তুতি ও আইনজীবীদের প্রশিক্ষণ প্রয়োজন। বঙ্গবন্ধু হত্যার বিচার ও বিডিআর বিদ্রোহের মতো আলোড়ন সৃষ্টিকারী ঘটনা সত্ত্বেও …
Bengali, Dhaka, News, War Crime, আমাদের সময় »
মার্চের মধ্যে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন সেল গঠিত হবে
আবদুল গণি রোডে নয়, যুদ্ধাপরাধীদের বিচার হবে পুরাতন হাইকোর্ট ভবনে। এই ভবনেই স্থাপন করা হবে তদন্ত সংস্থা ও প্রসিকিউসন সেলের অফিস। আর আগামী মার্চের মধ্যে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন সেল গঠনের মধ্য দিয়ে একাত্তরের যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুরু করতে চায় সরকার। যুদ্ধাপরাধ ট্রাইবুনাল গঠনের জন্য নির্ধারিত স্থান পুরনো হাইকোর্ট ভবন পরিদর্শনের পর রোববার আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ সাংবাদিকদের জানান, যুদ্ধাপরাধীদের বিচারের জন্য তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন সেল আগামী ফেব্রুয়ারি-মার্চের মধ্যে গঠন করা হবে।
তিনি জানান, পুরনো হাইকোর্ট ভবনে পাকিস্তান আমলের প্রধান বিচারপতির খাস …
Bengali, Dhaka, News, War Criminal, জনকন্ঠ »
সোমবার, ২৮ ডিসেম্বর ২০০৯, ১৪ পৌষ ১৪১৬
স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য ও জাতীয় সংসদ উপনেতা সাজেদা চৌধুরী বলেছেন, ভবিষ্যতে কোনদিন রাজাকার-যুদ্ধাপরাধীরা যেন মাথা তুলে দাঁড়াতে না পারে সেই শপথ নিতে হবে। এই অপশক্তির বিষদাঁত ভেঙ্গে দিতে হবে। যুদ্ধাপরাধী-রাজাকারদের বিচার করা বর্তমান সরকারের অঙ্গীকার। জাতীয় সংসদের মাধ্যমে বাহাত্তরের সংবিধান পুনর্প্রতিষ্ঠা করে আমরা উন্নত-সমৃদ্ধ-ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবই।
রবিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে মহান বিজয় দিবস উপলৰে জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট আয়োজিত তিন দিনব্যাপী বিজয় উৎসবের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। বিজয় উৎসবের সফলতা কামনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বাণী প্রেরণ করেন। বাণীতে প্রধানমন্ত্রী …
Bengali, Dhaka, News, War Criminal, জনকন্ঠ »
সোমবার, ২৮ ডিসেম্বর ২০০৯, ১৪ পৌষ ১৪১৬
স্টাফ রিপোর্টার,
চট্টগ্রাম অফিস পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সরকার একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের প্রস্তুতি শুরম্ন করেছে। তৎকালীন সময়ে বিএনপি-জামায়াত জোট সরকার যুদ্ধাপরাধীদের বিচার না করে জাতির ঘাড়ে যে লজ্জা অপমানের বোঝা চাপিয়ে দিয়েছিল বর্তমান মহাজোট সরকার যুদ্ধাপরাধীদের বিচার করে এ বোঝা দূর করবে। দেশের জনগণ ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে বিএনপি-জামায়াতের দুঃশাসন প্রত্যাখ্যান করে রায় দিয়েছে। তিনি বলেন, বিশ্বশানত্মি প্রতিষ্ঠায় বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করছে।
তিনি মুক্তিযুদ্ধের বিজয়মেলা পরিষদ আয়োজিত ‘চট্টগ্রামের উন্নয়ন : সমস্যা ও সম্ভাবনাবিষয়ক’ এক সেমিনারে এ সব কথা বলেন। শিক্ষাবিদ ড. অনুপম সেনের …
