Home » Archive

Articles Archive for 2 January 2010

Bengali, Freedom Fighter, News, War Criminal, সমকাল »

[2 Jan 2010 | No Comment ]

মৃত্যুশয্যায় শায়িত ফরিদপুরের মুক্তিযোদ্ধা মাজেদ আলী খান মৃত্যুর আগে বঙ্গবন্ধুর হত্যাকারী ও যুদ্ধাপরাধীদের বিচার দেখে যেতে চান। আট নম্বর সেক্টরের অধীন ফরিদপুর জেলার বালিয়াকান্দি (বর্তমান মধুখালী) থানার এই মুক্তিযোদ্ধা এলাকায় সর্বজন পরিচিত। একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি। জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্যসহ স্থানীয় পর্যায়ে শ্রমিক লীগ ও আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন দীর্ঘদিন। ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার প্রতিবাদ করায় ওই বছর ১৯ সেপ্টেম্বর তাকে গ্রেফতার করা হয়। ২০০২ সালে তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে ঢাকা, কলকাতা, মাদ্রাজ, ভেলোর এবং সর্বশেষ ব্যাংকক গিয়ে চিকিৎসা …

Article, Bengali, Dhaka, সমকাল »

[2 Jan 2010 | No Comment ]

ধর নির্ভয় গান
আজ ২০১০ সালের প্রথম দিন। সবাইকে গ্রেগরিয়ান নববর্ষের শুভেচ্ছা। আমরা, বাঙালিরা সুযোগ পেলেই কেবল ব্যর্থতার কথা বলি। আমরা এই পেলাম না, সেই পেলাম না, এই হলো না, সেই হলো না। আমি বুকে একটু সাহস সঞ্চয় করে ভিন্ন কথা বলতে চাই। রবীন্দ্রনাথের ভাষায় আমি বলতে চাই, “কি পাইনি তার হিসাব মেলাতে মন মোর নহে রাজি।” তবুও কিছু কথা বলতে হয়, তাই কিছু অভিযোগ থেকেই যায়। আর কারও বিরুদ্ধে না হলেও, নিজের বিরুদ্ধে তো বটেই। অবশ্য এটি একান্তই আমার ব্যক্তিগত ভাবনা। এ কথা বলার সাহস রাখি না যে, আমার মতো …

Bengali, Blog, Dhaka, Freedom Fighter, History, সচলায়তন »

[2 Jan 2010 | No Comment ]

 ১৯৭১ সালের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত আমাদের স্বাধীনতার ইতিহাস জাতীয় জীবনের সর্বোচ্চ গৌরবের ইতিহাস। সেই ইতিহাস নিয়ে আমাদের গর্ব আছে, আছে পূর্বসূরীদের প্রতি এই প্রজন্মের গভীর সন্মানবোধ। রাষ্ট্রীয়ভাবে তাঁদের প্রতি সম্মান জানাতে এই পর্যন্ত জাতীয়ভাবে তৈরি করা হযেছে মুক্তিযোদ্ধাদের পাঁচটি তালিকা (সূত্র দৈনিক প্রথম আলো, ১৭ ডিসেম্বর প্রকাশিত সংবাদ)। সেই তালিকার সঙ্গে শহীদদের তালিকাও করা হয়েছে। কিন্তু দু:খজনক হলেও সত্য যে দফায় দফায় তৈরি হওয়া শহীদদের নামের তালিকাতে নারী শহীদদের নাম খুব একটা খুঁজে পাওয়া যায়নি। বিভিন্ন জেলা শহরে শহীদদের নাম-ধামের উল্লেখ করে যেসকল স্মৃতিস্তম্ভ তৈরি করা হযেছে সেখানেও স্থান …

সমকাল »

[2 Jan 2010 | No Comment ]

জীবিত অবস্থায় সম্মান না-ইবা জুটল; কিন্তু মারা যাওয়ার পরে রাষ্ট্রীয় সম্মান পেতে চান মির্জাপুরের বীর মুক্তিযোদ্ধা মায়া রানী। এ কারণে তিনি মুক্তিযোদ্ধা তালিকায় তার নাম লিপিবদ্ধ করাতে দ্বারে দ্বারে ঘুরছেন।
মির্জাপুর উপজেলার খলিয়াজানি গ্রামের মায়া রানী জানান, বিধবা হওয়ার পর ১৯৬৫ সালে তিনি মির্জাপুর কুমুদিনী হাসপাতালে সেবিকার চাকরি নেন। ১৯৭১ সালে তিনি চাকরি ছেড়ে দিয়ে যোগ দেন বাতেন বাহিনীতে। এ জন্য যুদ্ধ শেষে বাহিনীপ্রধান খন্দকার আঃ বাতেন তাকে এমএজি ওসমানীর দেওয়া সার্টিফিকেট প্রদান করেন। তিনি জানান, ওই সার্টিফিকেট নিয়ে বারবার মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত হওয়ার চেষ্টা করেছেন। কিন্তু তাকে তালিকাভুক্ত করা হয়নি। অবশেষে …

সমকাল »

[2 Jan 2010 | No Comment ]

বৃহস্পতিবার আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ৩৮ বছর পর বানারীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মুক্তিযোদ্ধা পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বানারীপাড়ার প্রত্যন্ত অঞ্চল থেকে ১৯৭১-এর বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারে এক মিলনমেলা বসেছিল মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বেনীলাল দাসগুপ্ত বেনুর স্ত্রীর পরলোক গমনের জন্য দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান থাকলেও তা সংক্ষিপ্ত পরিসরে শেষ হয়। বেনীলাল দাসগুপ্ত বেনুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ক্যাপ্টেন (অব.) এম এ হক বীরবিক্রম, অতিথি ছিলেন কুতুবুদ্দিন, কেএস মহিউদ্দিন মানিক বীরপ্রতীক, …