Articles Archive for 14 January 2010
Bengali, Dhaka, Freedom Fighter, History, Leadership, Op-Ed, Politics, প্রথম আলো »
স্বাধীনতা সংগ্রামে যাঁরা শৌর্য-বীর্যে বীরত্বে দেশপ্রেমের অনন্য স্বাক্ষর বহন করে স্মরণে বরেণ্য হয়ে আছেন, স্বাধীনতার সূর্যসৈনিক, কমান্ড্যান্ট মানিক চৌধুরী তাঁদেরই একজন। একাত্তরের ২৫ মার্চ পৃথিবীর ইতিহাসে একটি নিষ্ঠুরতম দিন। সেদিন বর্বর ইয়াহিয়া বাংলার নিরস্ত্র মানুষকে হত্যা করেছিল। বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে বাংলার সাড়ে সাত কোটি মানুষকে দমিয়ে রাখার অপচেষ্টা করেছিল। কিন্তু ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণে স্বাধীনতার যে দিকনির্দেশনা ছিল, তাতে বাংলার দেশপ্রেমিক সন্তানেরা সঠিকভাবেই দেশাত্মবোধে জাগ্রত হয়ে নিজ নিজ কর্তব্য ও দায়িত্ব পালনে মোটেও পিছপা হয়নি। এমন হাজারো বীরের গল্প আমাদের অজানা নয়। তেমনি একজন বীর কমান্ড্যান্ট মানিক চৌধুরী। ব্রিটিশ-বিরোধী …
Bengali, Dhaka, Freedom Fighter, News, Politics, যায়যায়দিন »
সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের এমপি গোলাম রেজার বিরুদ্ধে জেলার কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে এমপি গোলাম রেজার কুশপুত্তলিকা দাহ করা হয়।
সূত্র জানায়, জাতীয় সংসদে এমপি গোলাম রেজা আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ ওয়াহেদুজ্জামানের বিরুদ্ধে কুটূক্তি করেন বলে অভিযোগ ওঠে। এর প্রতিক্রিয়ায় কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফুলতলার মোড়ে এসে শেষ হয়। …
Bengali, Dhaka, News, War Criminal, যায়যায়দিন »
জামায়াতে ইসলামীর আমির ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী বলেছেন, সংবিধানের ৫ম সংশোধনী বাতিল করে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাসের কথা উঠিয়ে দিয়ে ধর্মকে রাষ্ট্রের মূল ভিত্তি থেকে উঠিয়ে দেয়ার চেষ্টা চলছে। নতুন প্রজন্মের মন-মগজ থেকে ইসলাম মুছে দিতে সেক্যুলার শিক্ষানীতি চাপিয়ে দেয়ার চেষ্টা চলছে। দেশের তৌহিদী জনতা সংবিধান থেকে ধর্মকে উঠিয়ে দেয়া ও সেক্যুলার শিক্ষানীতি মেনে নেবে না। তিনি এ দুঃসময়ে আলেম সমাজকে ঐক্যবদ্ধ হয়ে ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্বান জানান।
বুধবার বিকালে চট্টগ্রামের মুসলিম হলে ইসলামী রাজনীতি নিষিদ্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত বিশাল ওলামা সমাবেশে টেলিকনফারেন্সে বক্তব্যে তিনি এ …
Bengali, Dhaka, Law, News, যায়যায়দিন »
বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদ-প্রাপ্ত কারাবন্দি পাঁচ আসামির মধ্যে বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিনের পক্ষে সুপ্রিমকোর্টের চূড়ান্ত রায় রিভিউ (পুনর্বিবেচনা) চেয়ে করা আবেদনের শুনানির দিন ২৪ জানুয়ারি ধার্য করা হয়েছে। ওইদিন প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে বঙ্গবন্ধু হত্যা মামলার জন্য গঠিত পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চে রিভিউ আবেদনের শুনানি শুরু হবে।
বুধবার সুপ্রিমকোর্ট আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি মো. মোজাম্মেল হোসেন এ দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষে বঙ্গবন্ধু হত্যা মামলার প্রধান কৌঁসুলি আনিসুল হক দ্রুত শুনানির জন্য ১২ জানুয়ারি করা একটি আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন।
তবে বঙ্গবন্ধু হত্যা মামলার …
