Home » Bengali, Language, News, War Criminal, সমকাল

৬ মাসের মধ্যে রাজাকারদের তালিকা প্রকাশ

26 January 2010 Author: সমকাল প্রতিবেদক Original Source: Link

সমকাল প্রতিবেদক
আগামী ছয় মাসের মধ্যে মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর সহযোগী রাজাকারদের তালিকা করার উদ্যোগ নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। স্থানীয় প্রশাসনের কাছে থাকা রাজাকারদের তালিকা পাঠানোর জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে এ তালিকা চূড়ান্ত করে প্রকাশ করা হবে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম সমকালকে জানান, রাজাকার-আলবদর বাহিনীর সদস্যদের তালিকা আমরা সংগ্রহ করছি। এরা সরকারের বেতনভোগী ছিল বলে এদের নাম, ঠিকানা, রেকর্ড প্রশাসনের কাছে রয়েছে। জেলা প্রশাসক, পুলিশ সুপারদের সেই তালিকা পাঠানোর জন্য মন্ত্রণালয় থেকে মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে। শিগগিরই জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের চিঠি দেওয়া হবে। এছাড়া অন্যান্য পর্যায় থেকেও নাম সংগ্রহ করা হবে।
এদিকে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন হবে মার্চের তৃতীয় সপ্তাহে। মন্ত্রিপরিষদ সচিব এমএ আজিজকে প্রধান নির্বাচন কমিশনার করে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সদস্যরা হলেন_ সাবেক সচিব হীরালাল বালা, বিমান ও পর্যটন সচিব শফিক আলম মেহেদী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এমএ জালাল ও বাংলাদেশ বিমানের পরিচালক মেজর আবদুল সালাম।
জানা যায়, নির্বাচনে প্রত্যেক মুক্তিযোদ্ধা ভোটার হবেন। একই দিনে উপজেলা, জেলা ও কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাচন হবে। একজন ভোটারকে তিনটি ব্যালট পেপার দেওয়া হবে। ভোটাভুটি হবে উপজেলা ও জেলা সদরে।
বিশিষ্ট মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) হেলাল মোরশেদ বীর বিক্রমকে চেয়ারম্যান করে সাত সদস্যের অন্তর্বর্তীকালীন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল গঠন করা হয় গত ফেব্রুয়ারিতে। তিন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হলেও তারা তা করতে পারেননি।

Keywords/

Added by: snmhoque

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.