Home » Archive

Articles Archive for 3 February 2010

Daily Star, Dhaka, English, Freedom Fighter, Law, News »

[3 Feb 2010 | Comments Off ]

Parliament yesterday passed a bill extending the service age of the freedom-fighter officials and employees to two years as public servant.
From now on, a freedom fighter will retire from the government service on the completion of 59 years of age, instead of 57.
In doing so, the House ratified an ordinance promulgated by the president on December 13 last year by increasing the service age of freedom fighters.
If a public servant, who is also a freedom fighter, is on leave preparatory retirement immediately before …

Bengali, Editorial, সংবাদ »

[3 Feb 2010 | Comments Off ]

হাইকোর্ট ২০০৫ সালের এক ঐতিহাসিক রায়ে সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে। একইসঙ্গে হাইকোর্ট ১৯৭৫ সালের ২০ আগস্ট থেকে ১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত সামরিক শাসনকালে জারিকৃত সব সামরিক ফরমান অবৈধ এবং সংবিধান পরিপন্থি বলে ঘোষণা করে অভিমত দেন, ‘যারা সামরিক শাসন জারি করেছিল তারা অপরাধী ও রাষ্ট্রদ্রোহী।’ এই অভিমত হাইকোর্ট রায়ের ২২ দফা পর্যবেক্ষণের অন্যতম। তখন আদালত আরও বলেন, যে কোন সময়েই সামরিক শাসন জারি হোক না কেন সংবিধান হলো সুপ্রিম। আদালতের অভিমতে বলা হয়েছিল, সংবিধান কখনও সামরিক আইনের অধীন হতে পারে না।
হাইকোর্টের রায় স্থগিত তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার …

Bengali, News, সংবাদ »

[3 Feb 2010 | Comments Off ]

সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলের আদেশ বহাল রাখার সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে প্রণীত ১৯৭২’র সংবিধান পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে স্বাধীনতাবিরোধী এবং সাম্প্রদায়িক শক্তির উত্থান বন্ধে এ রায় ঐতিহাসিক ভূমিকা পালন করবে। পাশাপাশি বিচার ব্যবস্থাকে স্বাধীন ও নিরপেক্ষ ভূমিকা পালনে পথপ্রদর্শন করবে। সিদ্ধান্ত বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান তারা।
পঞ্চম সংশোধনী বাতিলের আদেশ বহাল রাখার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেন, পঞ্চম সংশোধনী বাতিলের মধ্য দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত ৭২’র সংবিধানে ফিরে যেতে সক্ষম হব। আর ৭২’র সংবিধানে ফিরে যেতে …

Bengali, News, সংবাদ »

[3 Feb 2010 | Comments Off ]

সুপ্রিমকোর্টে সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলে হাইকোর্টের আদেশ বহাল রাখার রায়কে স্বাগত জানিয়ে দেশের বিশিষ্ট আইনজীবীরা বলেছেন, এ রায়ের মধ্য দিয়ে দেশ আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেল। ৭২’র সংবিধান পুনঃপ্রতিষ্ঠায় সংবিধানের প্রয়োজনীয় সংশোধনের পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।
বিশিষ্ট আইনজীবী এডভোকেট আনিসুল হক তার প্রতিক্রিয়ায় ‘সংবাদ’কে বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত দেশের সংবিধানকে দু’তিন জন সামরিক কর্মকর্তা ক্ষত-বিক্ষত করে কলঙ্কিত করেছে। এ রায়ের মধ্য দিয়ে সেই কলঙ্কিত অধ্যায়ের অবসান হলো। সেইসঙ্গে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের উদ্দেশ্য সফল হওয়ার প্রক্রিয়া আবার শুরু হলো।
এডভোকেট মোহাম্মদ আলী বলেন, এ রায়ের মধ্য দিয়ে সমগ্র …

Bengali, News, সংবাদ »

[3 Feb 2010 | Comments Off ]

৫ম সংশোধনীর ওপর লিভ টু আপিল খারিজের পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর এ বিষয়ে করণীয় ঠিক করবে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর বোঝা যাবে হাইকোর্টের দেয়া রায়ে কী সংশোধন বা মতামত দেয়া হয়েছে। এটি একটি রাজনৈতিক ইস্যু। আইনজীবী হিসেবে সর্বোচ্চ আদালতের এই রায় মেনে নিয়েছি। কিন্তু সাধারণ জনগণ তা মেনে নেবে না।
গতকাল নগরীর নয়াপল্টনে কমিউনিটি সেন্টারে এক সংবর্ধনা অনুষ্ঠানে ব্যারিস্টার মওদুদ একথা বলেন। ঢাকার সেনবাগ জাতীয়তাবদী ফোরাম বিরোধীদলের চিফ হুইপ এবং বিএনপির প্রচার সম্পাদক নির্বাচিত হওয়ায় জয়নুল আবেদীন ফারুককে সংবর্ধনা প্রদান করে।
প্রধান অতিথির …

Bengali, News, সংবাদ »

[3 Feb 2010 | Comments Off ]

সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিল খারিজের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি।
গতকাল সচিবালয়ে আইনমন্ত্রীর সঙ্গে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ মন্তব্য করেন। বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, আইনের সংস্কার, সংবিধানের ৫ম সংশোধনী বাতিল করার হাইকোর্টের রায় বহালসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে মার্কিন দূতাবাস ও আইন মন্ত্রণালয়ের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, আমরা দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি যা খুব প্রয়োজন ছিল। আইনের শাসন ও গণতন্ত্র সুপ্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পেঁৗছাবে বলে আমার সরকারের পক্ষ থেকে আমি আশা …

Bengali, News, সংবাদ »

[3 Feb 2010 | Comments Off ]

১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর অস্ত্রের মুখে ক্ষমতা দখল করে সামরিক স্বৈরাচার বিভিন্ন অজুহাত দেখিয়ে দেশের পবিত্র সংবিধানকে ক্ষতবিক্ষত করেছে। তারই একটি ছিল সংবিধানের পঞ্চম সংশোধনী। সংবিধানের পঞ্চম সংশোধনী বহাল করে সংবিধান থেকে যেসব বিষয় বাদ দেয়া হয়েছে তা হলো ঃ ১) জাতীয় মুক্তি আন্দোলনের জন্য ঐতিহাসিক মুক্তিযুদ্ধ বাদ দিয়ে করা হয়েছিল জাতীয় স্বাধীনতার জন্য ঐতিহাসিক যুদ্ধ, ২) বাঙ্গালী জাতীয়তাবাদ বাদ দিয়ে বাংলাদেশী জাতীয়তাবাদ, ৩) ধর্ম নিরপেক্ষতা সম্পূর্ণভাবে বাদ দেয়া হয়েছিল এবং ৪) সমাজতন্ত্র বাদ দিয়ে অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার অর্থে সমাজতন্ত্র।

Bengali, News, সংবাদ »

[3 Feb 2010 | Comments Off ]

সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করে দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়ের করা লিভ-টু আপিল খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আপিল বিভাগের এ আদেশের ফলে হাইকোর্টের দেয়া রায় বহাল থাকল। তবে বিস্তাারিত আদেশে হাইকোর্টের ওই রায়ের ওপর কিছু সংশোধনী এবং পর্যবেক্ষণ থাকবে।
গতকাল সকালে প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে ছয় সদস্যের বেঞ্চ বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও সুপ্রিম কোর্টের তিন আইনজীবীর দায়ের করা লিভ-টু আপিল খারিজ করে এ আদেশ দেয়।
আদালতের রায়ে প্রধান বিচারপতি বলেন, ‘কিছু পর্যবেক্ষণ ও সংশোধনী সাপেক্ষে লিভ টু আপিল খারিজ করে দেয়া হলো।’ তবে এই নির্দেশে …

Bengali, News, সংবাদ »

[3 Feb 2010 | Comments Off ]

পঞ্চম সংশোধনী বাতিল আদেশে ১৯৭৫ সালের ২০ আগস্ট থেকে ১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত সামরিক শাসনকালে জারিকৃত সব সামরিক ফরমান অবৈধ এবং সংবিধান পরিপন্থী বলে আদালত। হাইকোর্টে গত ২০০৫ সালের ২৯ আগস্ট ২২ দফার একটি রায় দেন বিচারপতি এবিএম খায়রুল হক এবং বিচারপতি এটিএম ফজলে কবীরের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ।
রায়ের উল্লেখযোগ্য অংশে বলা হয়, ১৯৭৫ সালের ১৫ আগস্ট খন্দকার
মোশতাকের রাষ্ট্রক্ষমতা গ্রহণ সংবিধানবহির্ভূত এবং বেআইনি। একইভাবে ১৯৭৫ সালের ৬ নভেম্বর বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমের কাছে খন্দকার মোশতাকের ক্ষমতা গ্রহণও অবৈধ। বিচারপতি সাদাতের রাষ্ট্রপতির ক্ষমতা গ্রহণ ও প্রধান সামরিক আইন প্রশাসক …

Bengali, News, জনকন্ঠ »

[3 Feb 2010 | Comments Off ]

উচ্চ আদালতের রায়ে সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলের ফলে ভবিষ্যতে দেশে সামরিক শাসনের পথ চিরতরে বন্ধ হয়েছে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, রায়ের মাধ্যমে ‘৭২-এর সংবিধানের মূল চেতনায় ফেরার পথ উন্মুক্ত হলো। যা গণতন্ত্র সুপ্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে। এ রায়ে সনত্মোষ প্রকাশ করেছেন মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি।
সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করে হাইকোর্টের দেয়া রায় মঙ্গলবার প্রধান বিচারপতি মোঃ তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপীল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ বহাল রাখে। জনাকীর্ণ আদালতে মাত্র কয়েক সেকেন্ডের রায়ে প্রধান বিচারপতি বলেন, “পিটিশন আর ডিসমিসড উইথ সাম মডিফিকেশন এ্যান্ড অবজারভেশন।” ২০০৫ সালের ২৯ …

Bengali, News, জনকন্ঠ »

[3 Feb 2010 | Comments Off ]

সংসদ রিপোর্টার সংবিধানের পঞ্চম সংশোধনীকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরম্নদ্ধে করা লিভ টু আপীল খারিজ হওয়ায় মঙ্গলবার জাতীয় সংসদে গভীর সনত্মোষ প্রকাশ করেছে সরকারী দল। মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য এ সংসদের পৰ থেকে সর্বোচ্চ আদালতকে মাথানত করে অভিবাদন জানানো উচিত মনত্মব্য করে বিরোধী দলকে এ রায় মেনে চলার আহ্বান জানিয়েছে সরকারী দল।
সরকারী দলের সিনিয়র ও অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্ত সুপ্রীমকোর্টের প্রদত্ত রায়কে ‘ঐতিহাসিক’ উলেস্নখ করে বলেন, পরপর দু’টি ঐতিহাসিক রায় দিয়ে সর্বোচ্চ আদালত কালিমামুক্ত করে জাতিকে আজ মাথা উঁচু করে দাঁড়াবার শক্তি দিয়েছে। এ ঐতিহাসিক রায়ের পর …

Bengali, News, জনকন্ঠ »

[3 Feb 2010 | Comments Off ]

*৫ম সংশোধনী মামলার লিভ টু আপীল খারিজ
* বহাল রইল হাইকোর্টের দেয়া ৫ম সংশোধনী বাতিল রায়
* দেশের সর্বোচ্চ আদালত মোশতাক-সায়েম-জিয়া সরকারকে অবৈধ হিসেবে রায় দিল
সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ করে হাইকোর্টের দেয়া রায়ের বিরম্নদ্ধে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও জামায়াতপন্থী তিন আইনজীবীর লিভ টু আপীল খারিজ করে দিয়েছে আপীল বিভাগ। এর ফলে দেশ এখন ‘৭২-এর সংবিধানের মূল নীতিতে ফিরে যাবে। রায় ঘোষণার সময় কিছু পরিবর্তন থাকবে বলে কোর্ট জানিয়েছে। সুপ্রীমকোর্টের আপীল বিভাগে এই লিভ টু আপীল খারিজ হয়ে যাবার ফলে বহাল থাকল হাইকোর্টের দেয়া ৫ম সংশোধনী বাতিল রায়। হাইকোর্টের এই …