Home » Archive

Articles Archive for 10 February 2010

Bengali, Dhaka, Freedom Fighter, News, প্রথম আলো »

[10 Feb 2010 | Comments Off ]

দেশের সাত হাজার ৮৩৮টি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারকে আগামী মার্চ থেকে রেশন-সুবিধা দেওয়া হবে। আগামী জুন মাস পর্যন্ত চলতি অর্থবছরের জন্য এ খাতে সরকারের ব্যয় হবে ১৩ কোটি ৪০ লাখ টাকা। গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এই প্রস্তাব অনুমোদন করেছেন।
জানা যায়, দীর্ঘদিন মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে তাঁদের রেশন-সুবিধা দেওয়ার দাবি জানানো হচ্ছিল। কিন্তু বাস্তব উদ্যোগের অভাবে এ বিষয়ে এত দিন কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি বলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে।
জানতে চাইলে মন্ত্রণালয়ের সচিব উজ্জ্বল বিকাশ দত্ত প্রথম আলোকে বলেন, চার সদস্যবিশিষ্ট …

Bengali, Daily Star, Dhaka, Extremist funding, Law, News, Politics, War Crime, War Criminal »

[10 Feb 2010 | Comments Off ]

স্বরাষ্ট্রমন্ত্রীকে বক্তব্য দিতে রুলিং
জামায়াতে ইসলামী ও তাদের সমর্থিত ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি বন্ধের দাবি জানিয়েছেন সরকারদলীয় একাধিক সাংসদ। গতকাল বুধবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে এবং রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তাঁরা এ দাবি জানান।
বক্তারা বলেন, যারা নির্মমভাবে হত্যা করে লাশ গর্তের মধ্যে পুঁতে রাখে, রগ কাটে, তাদের রাজনীতি করার অধিকার নেই। শিবিরের রাজনীতি করার অধিকার থাকবে কি না, সে বিষয়ে এখনই সিদ্ধান্ত নিতে হবে। সাংসদেরা এ ব্যাপারে অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দাবি করেন।
স্পিকার আবদুল হামিদ এ সম্পর্কে দেওয়া এক …

Daily Star, Dhaka, English, Law, News, Politics, War Crime, War Criminal »

[10 Feb 2010 | Comments Off ]

Demand AL lawmakers at JS
Ruling Awami League lawmakers yesterday in parliament demanded that the government ban politics of Jamaat-e-Islami and pro-Jamaat student organisation Islami Chhatra Shibir to stop politics of killing.
Meanwhile, the Supreme Court Bar Association yesterday demanded the government declare Shibir a terrorist organisation for their terrorist activities, including killing Rajshahi University student Faruk Hossain.
Demanding immediate start of the trial of war criminals, the AL lawmakers also blasted Jamaat-Shibir leaders for the rampage at Rajshahi University and killing Chhatra League worker …

Bengali, War Crime, প্রথম আলো »

[10 Feb 2010 | Comments Off ]

জামায়াত-শিবিরের মৌলবাদীরা দেশকে নরকে পরিণত করছে। এই ঘাতক-দালালেরা দিন দিন সহিংস হয়ে উঠছে। এদের রুখতে সবাইকে এগিয়ে আসতে হবে। যদি সময়মতো যুদ্ধাপরাধীদের বিচারের কাজ শুরু করা হতো, তাহলে পরিস্থিতি এখনকার মতো এত খারাপ হতো না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র হত্যার সাহসও পেত না ছাত্রশিবির।
একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা কমিটির সভাপতি ও জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী এসব কথা বলেছেন। গতকাল বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। জামায়াত-শিবিরের কথা উল্লেখ করে তিনি বলেন, এরা ধার্মিক নয়। ধর্মকে এরা নিজের উদ্দেশ্যে ব্যবহার করে।
কবীর চৌধুরী বলেন, গত …

Bengali, Politics, প্রথম আলো »

[10 Feb 2010 | Comments Off ]

বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে সব জাতীয় ও দেশরক্ষার আন্দোলনের অন্যতম শরিক হিসেবে কাজ করে আসছে জামায়াতে ইসলামী। যারা জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করতে চায়, তাদের উপলব্ধি করতে হবে, এ দেশের আপামর মানুষ জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। জামায়াতে ইসলামী স্বাধীনতার অতন্দ্রপ্রহরী হিসেবে কাজ করে যাচ্ছে। দেশবিরোধী যেকোনো হঠকারী সিদ্ধান্ত জামায়াতের কঠিন আন্দোলনের মুখে নস্যাত্ হয়ে যাবে।
গত সোমবার বিকেলে কুষ্টিয়া জেলা পরিষদ মিলনায়তনে শহর জামায়াতের উদ্যোগে সুধী সমাবেশে এ কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ।
কুষ্টিয়া শহর জামায়াতের আমির রফিক উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন …