Articles Archive for 17 February 2010
Bengali, Dhaka, Leadership, News, War Crime, War Criminal, প্রথম আলো »
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আইনের শাসন, ন্যায়বিচার ও সত্য প্রতিষ্ঠায় তাঁর সরকারের অঙ্গীকার বাস্তবায়নে আইনজীবীদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা এমন এক সমাজ প্রতিষ্ঠা করতে চাই, যেখানে সকলের ন্যায়বিচার পাওয়ার অধিকার থাকবে। কেউ অন্যায়ের শিকার হবে না।’ তিনি আরও বলেন, যুদ্ধাপরাধ ও ১০ ট্রাক অস্ত্র মামলাসহ সব মামলার বিচার হবে।
গতকাল বুধবার ঢাকা জেলা ও দায়রা জজ অঙ্গনে ঢাকা আইনজীবী সমিতির বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমিতির ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দরিদ্র, মেহনতি মানুষের দোরগোড়ায় বিচার পৌঁছে দেওয়ার …
Bengali, Dhaka, Extremist funding, News, প্রথম আলো »
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাতভর হামলা, ছাত্রহত্যা
৮ ফেব্রুয়ারি রাত সাড়ে আটটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের প্রথম দফা হামলার অন্তত দেড় ঘণ্টা আগে সংগঠনের কেন্দ্রীয় নেতারা ঘটনাটি সম্পর্কে জানতেন। আর ছাত্রলীগের ওপর গভীর রাতে দ্বিতীয় দফা আক্রমণ চলাকালে শিবির নেতাদের সঙ্গে যোগাযোগের মধ্যে ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নেতারা।
ওই রাতে রাজশাহীতে আক্রমণ পরিচালনাকারী মাঠ পর্যায়ের ও কেন্দ্রীয় শিবির নেতাদের টেলিফোনের যোগাযোগের তথ্য-উপাত্ত পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের তাণ্ডব, ছাত্র হত্যা ও ম্যানহোলে লাশ লুকানোর ঘটনার বিষয়ে একাধিক গোয়েন্দা সংস্থা অনুসন্ধানে নেমেছে। সংশ্লিষ্ট এক কর্মকর্তা …
Bengali, Dhaka, History, Law, News, War Crime, War Criminal, প্রথম আলো »
মুক্তিযুদ্ধের সময় বাগেরহাটে তিন ব্যক্তিকে হত্যার অভিযোগে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা এ কে এম ইউসুফের বিরুদ্ধে আরও দুটি মামলা হয়েছে। দুই মামলায় ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, জেলার শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের মো. তোফাজ্জেল হোসেন ব্যাপারী এবং একই উপজেলার চাল রায়েন্দা গ্রামের মো. আবদুর রহিম তালুকদার বাগেরহাটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. রাখিবুল ইসলামের আদালতে গতকাল বুধবার মামলা দুটি করেছেন। আদালত শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিনকে এ ব্যাপারে ব্যবস্থা …
Daily Star, Dhaka, English, History, Law, News, War Crime, War Criminal »
Killings During ‘71 War
Two cases were filed yesterday against 19 alleged razakars including central Nayeb-e-Ameer of Jamaat-e-Islami Maulana AKM Yusuf on charge of killing three people during the Liberation War in 1971.
Md Tofazzal Hossain Bepari of Sonatola village under Sharankhola upazila and Md Abdur Rahim Talukdar of Chal Rayenda village under the same upazila filed the cases with the court of senior judge Md Rakhibul Islam accusing another 12-13 unnamed people.
The accused included Md Ismael Khan, 75, Altaf Khan, 65, Abdur …
Bengali, Dhaka, News, War Criminal, কালের কন্ঠ »
রাষ্ট্রদ্রোহের অভিযোগে সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি নূরুল হুদা, জেলা ছাত্রশিবির সভাপতি আশিকুর রহমানসহ জামায়াত-শিবিরের ৩৬ জনের বিরুদ্ধে গত সোমবার গভীর রাতে সাতক্ষীরায় মামলা হয়েছে। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম এ মামলা দায়ের করেন। আসামিদের মধ্যে ২৫ জন কারাগারে এবং বাকিরা পলাতক। তাদের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগ এনেছে পুলিশ।
আটক আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য গতকাল মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক আ. সবুর গতকাল মঙ্গলবার সাতক্ষীরার মুখ্য বিচার বিভাগীয় হাকিমে আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন জানান। বিচারক এ বিষয়ে আজ বুধবার শুনানির …
Bengali, Dhaka, News, War Crime, কালের কন্ঠ »
একাত্তরের যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুরু করতে মার্চের প্রথম সপ্তাহেই তদন্তকারী সংস্থা ও আইনজীবী প্যানেল (প্রসিকিউটর) নিয়োগ করে তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ।
গতকাল মঙ্গলবার আইন মন্ত্রণালয়ে সফররত জাইকা মহাপরিচালক মাসাকাতা নাকাহরার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ তথ্য জানান।
বর্তমানে পুরনো হাইকোর্টের এক নম্বর ভবনে আদালতের অবকাঠামো নির্মাণের কাজ চলছে। চলতি মাসেই এজলাসসহ আনুষঙ্গিক কাজ শেষ হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
মন্ত্রী বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার শুরু করতে সরকার সচেষ্ট। সুষ্ঠু ও আন্তর্জাতিক মানদণ্ডে গ্রহণযোগ্য বিচারের জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।’
যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুরু করতে নবম …
Bengali, Dhaka, Freedom Fighter, News, War Crime, কালের কন্ঠ »
যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে গতকাল প্রেসক্লাবের সামনে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’-এর মানববন্ধন। ছবি : কালের কণ্ঠ
Bengali, Dhaka, Freedom Fighter, News, কালের কন্ঠ »
মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধার সঠিক সংজ্ঞা নিরূপণের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এ ছাড়া মুক্তিযোদ্ধাদের চাকরি থেকে অবসরের বয়সসীমা বৃদ্ধি করে যে নতুন আইন প্রণয়ন করা হয়েছে সে আইনের সুযোগ যাতে অমুক্তিযোদ্ধা কেউ না পায় সে বিষয়েও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের পদক্ষেপ নেবে। জাতীয় সংসদের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল সংসদ ভবনে কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সদস্য জয়নাল আবদিন, শামসুর রহমান শরীফ, এ কে এম এ আউয়াল (সাইদুর রহমান) এবং বেগম রুবী রহমান সভায় উপস্থিত …
Bengali, Dhaka, News, War Criminal, কালের কন্ঠ »
সৈয়দপুরে একাত্তরের যুদ্ধাপরাধীদের নামের তালিকা তৈরি করা হয়েছে। স্বাধীনতার দীর্ঘ ৩৮ বছর পর মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী যুদ্ধাপরাধীদের খসড়া ওই তালিকা প্রস্তুত করেছেন মুক্তিযোদ্ধা সংসদ সৈয়দপুর উপজেলা কমান্ডের স্থানীয় নেতৃবৃন্দ। দীর্ঘ দুই মাস গোপনে অনুসন্ধান চালিয়ে এই তালিকায় শতাধিক ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। আর যুদ্ধাপরাধীদের ওই তালিকায় অবাঙালির সংখ্যাই বেশি। এই তালিকায় পলাতক, মৃত ও জীবিত ব্যক্তি রয়েছে। তবে দীর্ঘ ৩৮ বছরে জীবিতদের অনেকেই অতীত কৃতকর্ম মুছে ফেলতে ব্যবসায়ী ও রাজনৈতিক নেতা বনে গেছে, যা বর্তমান প্রজন্মের অনেকের কাছেই অজানা।
মুক্তিযোদ্ধা সংসদের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের …
Bengali, Dhaka, Freedom Fighter, News, কালের কন্ঠ »
পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের প্রাণকেন্দ্রে পরিত্যক্ত একটি পুকুর মুক্তিযোদ্ধাদের নামে সাইনবোর্ড ঝুলিয়ে দখলের চেষ্টা করার অভিযোগ উঠেছে। উপজেলা ভূমি অফিসের ১ নম্বর খতিয়ানভুক্ত পুকুরটির খাসজমিতে মুক্তিযোদ্ধাদের নামে গত রবিবার ওই সাইনবোর্ড ঝোলানো হয়। এ ঘটনায় রবিবার রাতেই উপজেলা প্রশাসনের পক্ষে সরকারি জমি দখলের চেষ্টার অভিযোগে মঠবাড়িয়া থানায় মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনুসহ কয়েকজন মুক্তিযোদ্ধার নামে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, মঠবাড়িয়া মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ১৫৫১ নম্বর দাগে মঠবাড়িয়া পৌর শহরের কাপুরিয়াপট্টি সড়কে অবস্থিত সহকারী কমিশনারের (ভূমি) বাসভবনের পেছনের পরিত্যক্ত পুকুরটির জমিতে কয়েকজন মুক্তিযোদ্ধা …
