Home » Archive

Articles Archive for 19 February 2010

Bengali, Dhaka, History, Leadership, News, Politics, War Crime, War Criminal, প্রথম আলো »

[19 Feb 2010 | Comments Off ]

শেরপুরে সংস্কৃতি প্রতিমন্ত্রী
সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন বলেছেন, ৩৫ বছর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের বিচারের রায় কার্যকর করা হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচারের কাজও খুব শিগগির শুরু হবে। এ জন্য সরকার বিভিন্ন প্রস্তুতি নিচ্ছে। যুদ্ধাপরাধীদের বিচার এখন সময়ের দাবি।
গতকাল শুক্রবার সন্ধ্যায় শেরপুর শহীদ দারোগ আলী পৌর পার্কে তিন দিনব্যাপী একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
শেরপুরের জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর-১ আসনের সাংসদ মো. আতিউর রহমান। আরও বক্তব্য দেন পুলিশ সুপার আনিসুর রহমান, …

Bengali, Dhaka, Freedom Fighter, News, War Crime, War Criminal, প্রথম আলো »

[19 Feb 2010 | Comments Off ]

কিশোরগঞ্জে সফিউল্লাহ
সেক্টর কমান্ডারস ফোরামের ভাইস চেয়ারম্যান কে এম সফিউল্লাহ বলেছেন, ‘জামায়াতে ইসলামী একটি প্রতারক সংগঠন। তারা নিজেদের স্বার্থে যা ইচ্ছা তা-ই করতে পারে। তারা ধর্ম ত্যাগ করে নির্বাচন কমিশনে দল নিবন্ধন করেছে। এখন তা অস্বীকার করে পুনরায় স্বাধীনতাবিরোধী ও সাম্প্রদায়িক কর্মকাণ্ড চালাচ্ছে। তাই আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী যেন অংশগ্রহণ করতে না পারে, সে জন্য নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে হবে।’ তিনি আরও বলেন, বিচারকে বাধাগ্রস্ত করতে অপকৌশলের অংশ হিসেবে যুদ্ধাপরাধীরা ছদ্মাবরণে মুক্তিযোদ্ধা সংসদসহ শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানগুলোতে অনুপ্রবেশ করেছে।
গতকাল শুক্রবার বিকেলে কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমী …

Bengali, Dhaka, News, War Criminal, কালের কন্ঠ »

[19 Feb 2010 | Comments Off ]

আইন করে জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছে খুলনা যুব সংগ্রাম পরিষদ। পরিষদের নেতারা বলেন, হত্যা, সন্ত্রাস, রগকাটার রাজনীতির মাধ্যমে মৌলবাদী এ সংগঠনের মুখোশ উন্মোচিত হয়েছে। তারা শিক্ষাঙ্গনসহ সারা দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব মানুষকে এ অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর পিকচার প্যালেস মোড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফারুক হত্যার বিচার ও জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা এ কথা বলেন। সংগ্রাম পরিষদের আহ্বায়ক যুবলীগ নেতা আনিসুর রহমান পপলুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেয়র তালুকদার আব্দুল খালেক।

Bengali, Dhaka, News, War Criminal, কালের কন্ঠ »

[19 Feb 2010 | Comments Off ]

ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক প্রস্তাবে জামায়াত-শিবিরের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান হয়েছে। একই সঙ্গে গতকাল বৃহস্পতিবার পার্টির রাজনৈতিক বিভাগের সভা থেকে যুদ্ধাপরাধীদের বিচার শুরু করা এবং ‘৭২-এর মূল সংবিধানে ফিরে যাওয়ার প্রস্তাব করা হয়।
পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জামায়াত-শিবিরসহ মুক্তিযুদ্ধবিরোধী রাজনৈতিক দল ও সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান হয়। সভা থেকে গরিবদের মধ্যে চাল সরবরাহে ভিজিএফ কার্ড ব্যবস্থাকে স্বাগত জানিয়ে শ্রমজীবী মানুষের জন্য নূ্যনতম মজুরির ব্যবস্থা নিশ্চিত করার দাবিও ওঠে।
আলোচনায় অংশ নেন পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মলি্লক, বিমল বিশ্বাস, ফজলে হোসেন বাদশাহ এমপি, কামরুল …

Bengali, Dhaka, News, Politics, War Crime, কালের কন্ঠ »

[19 Feb 2010 | Comments Off ]

জামায়াত-শিবিরের সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘শুধু প্রতিরোধ নয়_আক্রমণই আত্দরক্ষার একমাত্র পথ। কারণ একাত্তরের পর থেকে আমরা প্রতিরোধ করে দেখেছি, তাতে কোনো কাজ হয় না।’
তিনি বলেন, জামায়াত মুখে বাংলাদেশের কথা বললেও তাদের অন্তরে পাকিস্তান। তারা মুখে গণতন্ত্রের কথা বলে; কিন্তু অন্তরে জঙ্গিবাদ বিশ্বাস করে। তাই জামায়াতকে দমন ও ধ্বংস করতে হবে। জামায়াত-শিবিরকে নির্মূল করা কঠিন; কিন্তু অসম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।
গতকাল বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর ১৪ দলের সভায় প্রধান অতিথির বক্তব্যে ইনু এসব কথা …

Article, Bengali, Dhaka, History, কালের কন্ঠ »

[19 Feb 2010 | Comments Off ]

ধানমণ্ডির ১০ নম্বর রোড়ের ৫ নম্বর বাড়ি চমক-ই-কুটির। এ বাড়ির নিচতলার দুটি কক্ষে বেসরকারিভাবে গড়ে তোলা হয়েছে ভাষা আন্দোলন মিউজিয়াম। সুন্দর ও পরিপাটি করে সাজানো দুটি কক্ষ। প্রথম কক্ষের দেয়ালে টাঙানো অধ্যাপক (প্রিন্সিপাল) আবুল কাশেমের একটি প্রতিকৃতি। ছবির ক্যাপশনে লেখা ‘ঐতিহাসিক ভাষা আন্দোলনের জনক প্রিন্সিপাল আবুল কাশেম!’
মিউজিয়াম ঘুরে দেখে দর্শনার্থী সালাউদ্দিন ফয়সাল জানালেন, ‘আগে কখনো শুনিনি ভাষা আন্দোলনের জনক অধ্যাপক আবুল কাশেম, এখানে এসেই তা প্রথম জানলাম।’ ধানমণ্ডির এ মিউজিয়াম থেকেই ভাষা আন্দোলনের ইতিহাস বিকৃতি করা হচ্ছে বলে অভিযোগ করেছে ভাষাসৈনিকদের সংগঠন একুশে চেতনা পরিষদ। দেশের বুদ্ধিজীবীরাও ইতিহাস বিকৃতির নিন্দা …

Bengali, Dhaka, News, War Crime, War Criminal, কালের কন্ঠ »

[19 Feb 2010 | Comments Off ]

সেক্টর কমান্ডারস ফোরামের প্রতিবাদ সভায় পরিকল্পনামন্ত্রী
নিজস্ব প্রতিবেদকযুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার জন্যই একাত্তরের পরাজিত জামায়াত-শিবিরচক্র পরিকল্পিতভাবে দেশে সন্ত্রাস সৃষ্টি করছে। এ অভিযোগ করেছেন সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান ও পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার বীর উত্তম। গতকাল বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ফোরাম আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ কে খন্দকার বলেন, যখনই বিচারের জায়গা ঠিক করা হচ্ছে, তখনই তারা রাজশাহী ও চট্টগ্রামে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।
সমাবেশে আরো বক্তব্য দেন মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ, সেক্টর কমান্ডারস ফোরামের সমন্বয়কারী লে. জে. (অব.) হারুনুর রশীদ বীরপ্রতীক, …

Bengali, Dhaka, Freedom Fighter, News, War Crime, কালের কন্ঠ »

[19 Feb 2010 | Comments Off ]

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ‘৭১ রাজবাড়ী শাখার উদ্যোগে বৃহস্পতিবার শহরের রেলওয়ে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফোরামের সভাপতি মহসিন উদ্দিন বতুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অ্যাডভোকেট চিত্তরঞ্জন গুহ, জ্যোতি শংকর ঝন্টু, আহম্মেদ নিজাম মন্টু, ফকির আব্দুল জব্বার, মোহাম্মদ আলী, স্বপন কুমার দাস প্রমুখ বক্তৃতা করেন।

Bengali, Dhaka, News, War Crime, War Criminal, কালের কন্ঠ »

[19 Feb 2010 | Comments Off ]

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারের জন্য মার্চ থেকে তদন্তকাজ শুরু হবে। এ জন্য বিশেষজ্ঞদের নিয়ে শক্তিশালী তদন্ত কমিশন গঠন করা হবে। বৃহস্পতিবার টাঙ্গাইলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, বর্তমান সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। আইনের শাসন প্রতিষ্ঠা করলে গণতন্ত্র শক্তিশালী হয়। এজন্য বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করে দেওয়া হয়েছে। জেলা ও দায়রা জজ গোলাম মর্তুজা মজুমদারের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুর রহমান খান, অতিরিক্ত …

Bengali, Dhaka, News, Politics, War Crime, কালের কন্ঠ »

[19 Feb 2010 | Comments Off ]

যুদ্ধাপরাধী জামায়াত-শিবির-রাজাকারদের স্বাধীন দেশের মাটিতে রাজনীতি নিষিদ্ধ ঘোষণার দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা কালেক্টরেট চত্বরে সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ‘৭১ সিরাজগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে জেলার স্বাধীনতার সপক্ষের সব রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক এবং পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেন। মানববন্ধন কর্মসূচি চলাকালে সংগঠনের জেলা সমন্বয়ক গাজী শফিকুল ইসলাম শফি, ডা. জহুরুল হক রাজা, আবদুল হাই তালুকদার, মির্জা ফারুক, মোস্তফা কামাল প্রমুখ বক্তব্য দেন। এ সময় বক্তারা জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ঘোষণার পাশাপাশি যুদ্ধাপরাধীদের বিচার-সংক্রান্ত সরকারের নির্বাচনী ওয়াদা দ্রুত বাস্তবায়নের দাবি জানান।