Articles Archive for 24 February 2010
Bengali, Dhaka, Law, News, War Crime, War Criminal, প্রথম আলো »
তদন্ত কর্তৃপক্ষ ও আইনজীবী প্যানেল ঘোষণা শিগগির
আগামী মার্চ মাসেই যুদ্ধাপরাধীদের বিচার শুরু করা যাবে। এই আশাবাদ ব্যক্ত করে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, এ জন্য সরকারের সব প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। তদন্ত কর্তৃপক্ষ ও রাষ্ট্রপক্ষের আইনজীবী প্যানেল দ্রুত নিয়োগ দেওয়া হবে।
বিশেষ আদালত (ট্রাইব্যুনাল) স্থাপনের জন্য পুরোনো হাইকোর্ট ভবনের অবকাঠামোগত সংস্কার করা হয়েছে। নতুন করে সাজানো পুরোনো হাইকোর্ট ভবনের দোতলায় এজলাস, নিচতলায় রাষ্ট্রপক্ষের আইনজীবীদের কক্ষ, হাজতখানা ও গণমাধ্যমকর্মীদের বসার কক্ষ তৈরি করা হয়েছে।
গতকাল বুধবার সকালে পুরোনো হাইকোর্ট ভবনে যুদ্ধাপরাধের বিচারের জন্য প্রস্তুত করা বিশেষ আদালত …
