Articles Archive for 25 February 2010
Bengali, Dhaka, Freedom Fighter, History, Intellectuals, News, War Crime, War Criminal, প্রথম আলো »
‘যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি সর্বস্তরের জনগণের মধ্যে ছড়িয়ে দিতে হবে। যারা প্রকৃত যুদ্ধাপরাধী, দোসর এবং রাজনৈতিক ছত্রচ্ছায়ায় আছেন তাঁদেরও যুদ্ধাপরাধী আইনের আওতায় বিচার করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরাই কেবল এ দেশে বাস করবেন; রাজাকার, আলবদর কিংবা আলশামসরা নয়।’
গতকাল বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যুদ্ধাপরাধীদের বিচারবিষয়ক এক মতবিনিময় সভায় মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ফোরামের নেতারা এসব কথা বলেন। বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মুক্তিযুদ্ধে কে ফোর্সের সাব-সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশীদ বীর প্রতীক বলেন, ‘আমরা মুক্তিযোদ্ধাগণ যেভাবে আত্মত্যাগ করে দেশকে …
Bengali, Dhaka, History, News, Politics, War Crime, War Criminal, প্রথম আলো »
পাকিস্তান হাইকমিশনারের দাবি
বাংলাদেশের মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধের যেসব ঘটনা ঘটেছে, তার নিষ্পত্তি হয়েছে ১৯৭৪ সালে সম্পাদিত ত্রিপক্ষীয় চুক্তিতে। ওই চুক্তি বিষয়টির চূড়ান্ত রায় দিয়েছে বলে মনে করে পাকিস্তান।
ঢাকায় নিযুক্ত পাকিস্তানের নতুন হাইকমিশনার আশরাফ কুরেশি গতকাল বৃহস্পতিবার এমন দাবি করেন। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে সৌজন্য সাক্ষাত্ শেষে সাংবাদিকেরা বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচারের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এই দাবি করেন।
বৈঠক সূত্র জানায়, আলোচনার সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের হাইকমিশনারকে জানান, যুদ্ধাপরাধের বিচারের ব্যাপারে সরকারের বাধ্যবাধকতা রয়েছে। কারণ, আওয়ামী লীগের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় গেলে যুদ্ধাপরাধের বিচার …
Daily Star, Dhaka, English, History, Law, News, War Crime, War Criminal »
War Crimes
Wife of a martyred freedom fighter yesterday filed a case against 12 ‘razakars’ people including Jamaat-e-Islami central nayeb-e-ameer Abul Kalam Muhammad Yusuf on charge of killing two freedom fighters at Bagerhat during the Liberation War.
The accused killed her husband freedom fighter Asmat Ali Munshi of Khuriakhali village in Sharankhola upazila of Bagerhat district and another freedom fighter Ismail Hawlader in front of Rayenda RKDS Girls School on June 7 in 1971, said plaintiff Jaiful Bibi.
The razakars dumped the two bodies into a …
Daily Star, Dhaka, English, News, Politics, War Crime, War Criminal »
Says Dipu Moni
Foreign Minister Dipu Moni yesterday expressed her belief that the trial of war criminals would not, by any means, affect Bangladesh’s bilateral relations with Pakistan.
“Bangladesh would try its own citizens for war crimes through a fair judicial process adhering to the highest international standards,” she said when newly appointed Pakistan High Commissioner Ashraf Qureshi called on her at the foreign ministry in the city.
Welcoming the new high commissioner, Dipu Moni expressed the hope that the two countries would soon be able …
Bengali, Dhaka, Law, News, War Crime, কালের কন্ঠ »
যুদ্ধাপরাধীদের বিচারের জন্য প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতি শেষ হয়েছে। আগামী মাসে তদন্ত শুরু হবে। এ জন্য শিগগিরই জনবল নিয়োগ করা হবে। গতকাল বুধবার এক সঙ্গে ছয়জন মন্ত্রী সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের পুরনো হাইকোর্ট ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। পরে মন্ত্রীরা গণমাধ্যমকর্মীদের নিয়ে ওই ভবনের কক্ষগুলো ঘুরে দেখেন।
হাইকোর্ট মাজারের পেছনে অবস্থিত ভবনে স্থাপন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যালয়। ওই ভবনের
দোতলার যে কক্ষে পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তান হাইকোর্টের প্রধান বিচারপতি বসতেন সেই কক্ষটিকে সাজানো হয়েছে এজলাস কক্ষ হিসেবে। ওই কক্ষের সঙ্গেই রাখা হয়েছে যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম পরিচালনাকারী কমিশনের চেয়ারম্যান ও দুজন …
Bengali, Dhaka, News, War Criminal, কালের কন্ঠ »
এক সপ্তাহের মধ্যেই প্রস্তুত হবে চূড়ান্ত তালিকা
যুদ্ধাপরাধী, স্বাধীনতাবিরোধী ও তাদের সহযোগীসহ মুক্তিযুদ্ধে নেতিবাচক ভূমিকা পালনকারীদের প্রাথমিক তালিকা তৈরির কাজ শেষ হয়েছে। আরো যাচাই-বাছাই শেষে এক সপ্তাহের মধ্যেই তালিকাটি চূড়ান্ত হয়ে যাবে। আর এ তালিকা ধরেই যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু করা হবে বলে আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এদিকে বিচার কাজ শুরুর আগে তালিকাভুক্তরা যাতে বিদেশে পালাতে না পারে সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক করে দেওয়া হয়েছে।
আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৯৭৩ সালের তালিকা, মুক্তিযুদ্ধের গবেষণা সংগঠনগুলো ও গোয়েন্দা সংস্থার এ-সংক্রান্ত অনুসন্ধান এবং ইউনিয়ন পর্যায় পর্যন্ত যাচাই-বাছাই করে চার ভাগে …
