Articles Archive for 4 March 2010
Bengali, Dhaka, News, War Criminal, কালের কন্ঠ »
মওদুদীবাদী জামায়াতিরা দেশে ইসলামের নামে সাধারণ মানুষ এমনকি আলেম-ওলামাদেরও বিভ্রান্ত করছে। তারা শান্তির ধর্ম ইসলামের অপব্যাখ্যা দিচ্ছে। ১৯৭১ সালে তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করে খুন, ধর্ষণ, লুণ্ঠনে সহায়তা করেছে, নেতৃত্ব দিয়েছে। এখন তারাই দেশে রগকাটা, মানুষ হত্যা, বোমাবাজি ও জঙ্গিবাদের রাজনীতি করছে। বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা মিছবাহুর রহমান চৌধুরী বুধবার দুপুরে শেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে তাঁকে দেওয়া এক সংবর্ধনার জবাবে এক ইমাম সমাবেশে এ কথা বলেন। তিনি আরো বলেন, জেএমবি মানে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ নয়, এটা ‘জামায়াতের মুজাহিদ বাহিনী’। বাংলাদেশ ইসলামী ঐক্যজোট, শেরপুর জেলা শাখা এ সংবর্ধনার আয়োজন করে। …
Bengali, Dhaka, Freedom Fighter, News, কালের কন্ঠ »
‘এত দিন কেউ আমাদের খোঁজ নেয়নি। এ সরকার রেশন বিতরণ কার্যক্রম হাতে নেওয়ায় এখন আমরা অন্তত ডাল-ভাত খেয়ে বাঁচতে পারব।’ অনেকটা প্রশান্তি নিয়ে কথাগুলো বললেন আটোয়ারির আলোয়াখাওয়া ইউনিয়নের বামনকুমার গ্রামের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আইনুল হক।
বুধবার প্রথমবারের মতো নামমাত্র মূল্যে বিভিন্ন খাদ্যদ্রব্য রেশন হিসেবে পেয়ে এমন অনেক শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
বিকেলে পঞ্চগড় পুলিশ লাইনে পুলিশ সুপার শাহারিয়ার রহমান এ রেশন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
প্রথম পর্যায়ে বুধবার দুটি শহীদ পরিবার ও ৩৮টি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারকে এ রেশন বিতরণ করা হয়।
Bengali, Dhaka, Freedom Fighter, History, News, কালের কন্ঠ »
‘যার যা কিছু আছে তা দিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে… ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো… ওদের ভাতে মারবো পানিতে মারবো’_বঙ্গবন্ধু এই কয়েকটি বিষয়সহ অন্যান্য বিষয় ৭ মার্চের ভাষণে গুরুত্ব দিয়ে উল্লেখ করেছেন। যে কথাগুলো তিনি বলেছেন, যে ইঙ্গিতগুলো তিনি দিয়েছেন তাতে প্রতিরোধ করার ভাবনা অনেক স্পষ্ট ছিল। পরবর্তীকালে আমরা সেই প্রমাণগুলো পেয়েছিলাম। ইয়াহিয়া এল, ভুট্টো এল, আলোচনার নামে কালক্ষেপণ করা হচ্ছে_এই কথাগুলো সাধারণ মানুষের বুঝতে বাকি ছিল না।
আমি নিজে অনেকবার ৩২ নম্বর গিয়েছি, মিছিলে অংশগ্রহণ করেছি। যতবারই গিয়েছি বঙ্গবন্ধু কিন্তু বারবার সতর্ক, সচেতন ও তৈরি থাকতে বলেছেন। সাধারণ মানুষ দুটো …
