Articles Archive for 6 March 2010
Bengali, Dhaka, News, Politics, কালের কন্ঠ »
স্বাধীনতার ঘোষক-পাঠক দাবি করে মহল বিশেষের নানা বিতর্কের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে চট্টগ্রামে যখন বাঙালিরা পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে ব্যারিকেড দেয়, সে দিন পাকিস্তানিদের কিছু বাঙালি অফিসারও আমাদের মুক্তিযোদ্ধা ভাইদের হত্যা করেছেন। তাঁরা স্বাধীনতার ঘোষক সেজেছেন। সেনাবাহিনীর অফিসারদের কাছে এর প্রমাণও রয়েছে বলে দাবি করেন তিনি।
শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণেই স্বাধীনতাকামী বাঙালিকে সব রকম হুকুম দিয়ে ফেলেছিলেন। সেই ভাষণের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়েছে।
গতকাল শুক্রবার ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ : আন্তর্জাতিক ও লোকায়িত মাত্রা’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব …
Bengali, Dhaka, News, War Criminal, কালের কন্ঠ »
স্বীকৃত যুদ্ধাপরাধীরা এখনও বাংলাদেশ নামের এ রাষ্ট্রটির বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে। তারা এখনও ধর্মের নামে মানুষ খুন করছে। ১৯৭২-এর ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত সংবিধান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সংবিধান হিসেবে স্বীকৃত। এ সংবিধানে মুক্তিযুদ্ধের চেতনার আলোকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা গৃহীত হয়। ধর্মের নামে হত্যা, নির্যাতন ও বৈষম্যের অবসান ঘটানোর জন্য এ সংবিধানে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়। বিশ্বশান্তি প্রতিষ্ঠা এবং মানুষের সমান অধিকার নিশ্চিতকরণের এ অনন্য দলিল বাঙালি জাতিকে মর্যাদার উচ্চতর আসনে অধিষ্ঠিত করেছে। আমাদের সবার উচিত সেই মৌল চেতনা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়া।
অবিলম্বে যুদ্ধাপরাধীদের …
Bengali, Dhaka, Freedom Fighter, News, War Criminal, কালের কন্ঠ »
‘যুদ্ধাপরাধের বিচারে সপ্তাহের মধ্যেই বিচারক নিয়োগ হবে’
যুদ্ধাপরাধীদের বিচারে আগামী সপ্তাহের মধ্যেই তদন্ত কর্মকর্তা, রাষ্ট্রপক্ষের আইনজীবী ও বিচারক নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম। তিনি বলেছেন, বিচার শুরুর সব কাজ শেষ হয়েছে। বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবেই।
গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রের খেলার মাঠে ‘মুক্তির উৎসব-২০১০’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত এ উৎসবে কয়েক হাজার স্কুল শিক্ষার্থীকে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের ভুলে না যাওয়ার শপথ পড়ান মুক্তিযোদ্ধা বীর প্রতীক তারামন বিবি।
মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উৎসবে অংশ নেন।
সকালে জাতীয় …
Bengali, Dhaka, Mass grave, News, কালের কন্ঠ »
বাগেরহাটে একাত্তরের গণহত্যার আলামত
বাগেরহাট শহরের কেবি বাজার এলাকার একটি বাড়িতে পানির ট্যাংকি নির্মাণের সময় মাটি খুঁড়ে মানুষের মাথার খুলি, হাত-পাসহ বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের হাড় পাওয়া গেছে। একই সঙ্গে হিন্দু নারীদের ব্যবহৃত শাঁখা-অলংকারও উদ্ধার হয়েছে। এ নিয়ে জনমনে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। এলাকাবাসীর ধারণা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের দোসর-নরঘাতক রাজাকাররা নির্মম নির্যাতনের পর হত্যা করে হতভাগ্য এসব মানুষকে গণমাটি চাপা দিয়েছিল। এলাকাবাসীর দাবি, এখানে যথাযথ খনন করলে গণকবরের সন্ধান মিলতে পারে। বুধবার বাগেরহাট পৌরসভার বাসাবাটি কেবি বাজারসংলগ্ন মৎস্য ব্যবসায়ী আবেদ আলীর বাড়িতে পানির ট্যাংকি তৈরির জন্য মাটি খুঁড়ে শ্রমিকরা মানুষের মাথার খুলি, বিভিন্ন …
Article, Bengali, Dhaka, History, কালের কন্ঠ »
মার্চ বাঙালির জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্মরণীয় মাস। ২৬ মার্চ আমরা স্বাধীনতা দিবস পালন করি। ২৫ মার্চ শেষ হয়ে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী ২৬ মার্চ পাকিস্তানি বাহিনীর আক্রমণ আমাদের স্বাধীনতালাভের স্পৃহাকে আরো শক্তিশালী করে তোলে।
২৬ মার্চ আমাদের জীবনে একদিকে যেমন আনন্দের দিন, আবার অন্যদিকে তেমনি বেদনারও। কারণ ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে যে নারকীয় হত্যাযজ্ঞ পাকিস্তানি দখলদার বাহিনী সংঘটিত করে, সে কথা কখনো ভোলা সম্ভব নয়। সেই সময়ের নির্যাতন-হত্যাযজ্ঞ নাৎসিদের বর্বরতার কথা স্মরণ করিয়ে দেয়।
এ ছাড়া ৭ মার্চ আমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই কারণে যে সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান …
