Articles Archive for 18 March 2010
Bengali, Dhaka, Extremist funding, History, News, War Crime, War Criminal, প্রথম আলো »
যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের পাশাপাশি জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধা সংসদের ঢাকা মহানগর ইউনিট। ইউনিটের নেতারা বলেছেন, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেওয়া জামায়াত এ দেশে রাজনীতি করবে—এটা মেনে নেওয়া যায় না।
জাতীয় প্রেসক্লাবে গতকাল বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, মুক্তিযুদ্ধের সময় রাজাকার, আলবদর, আলশামসরা নারকীয় হত্যাকাণ্ড, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ করেছে। মানবতার বিরুদ্ধে এসব জঘন্য অপরাধ সংঘটিত করার কাজে যারা লিপ্ত ছিল, তাদের ক্ষমা নেই। তাদের মধ্যে আছেন জামায়াতের সাবেক আমির গোলাম আযম, বর্তমান …
Bengali, Dhaka, Editorial, Genocide, History, Mass grave, Politics, War Crime, War Criminal, প্রথম আলো »
খোলা চোখে
বাংলাদেশ আবারও দাবি তুলেছে একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের রাষ্ট্রদূতকে তাঁর দপ্তরে ডেকে এনে এই ক্ষমা প্রার্থনার দাবি তুলেছিলেন। পররাষ্ট্রসচিবও সে দাবির পুনরাবৃত্তি করেছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য সরাসরি জানিয়ে দিয়েছে, নতুন করে এ নিয়ে ক্ষমা চাওয়ার কিছু নেই। ১৯৭৪ সালে ভারত-বাংলাদেশ-পাকিস্তান—এ তিন দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে সে প্রশ্নের সমাধান হয়ে গেছে। পেছনে নয়, আসুন এগোই—এই বলে মন্তব্য করেছেন পাকিস্তানি মুখপাত্র।
সামনে এগোনো নিয়ে কোনো পক্ষেরই আপত্তি নেই, কিন্তু সামনে এগোতে হলে কখনো কখনো পেছনে ফিরে …
Bengali, Dhaka, Genocide, History, News, War Crime, War Criminal, প্রথম আলো »
একাত্তরের গণহত্যা, শহীদদের আত্মদান, যুদ্ধাপরাধীদের বিচার ইত্যাদি বিষয় মাধ্যমিক পর্যায়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার দাবি করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। শুধু সাধারণ শিক্ষা নয়, ইংরেজি মাধ্যম ও মাদ্রাসা শিক্ষার পাঠ্যক্রমেও এসব বিষয় অন্তর্ভুক্ত করার দাবি করেন কমিটির নেতারা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯০তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় গতকাল বৃহস্পতিবার এসব দাবি ওঠে। ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’ ও ‘ফোরাম ফর সেকুলার বাংলাদেশ অ্যান্ড ট্রায়াল অব ওয়ার ক্রিমিনাল অব ১৯৭১’ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
‘যুদ্ধাপরাধীদের বিচার, জঙ্গি মৌলবাদ এবং প্রস্তাবিত জাতীয় শিক্ষানীতি’ শীর্ষক এই আলোচনা সভায় …
Bengali, Dhaka, Freedom Fighter, Law, News, War Crime, War Criminal, প্রথম আলো »
সিলেটে সেক্টর কমান্ডারস ফোরামের মতবিনিময়
নতুন প্রজন্মকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র দিয়ে যেতে যুদ্ধাপরাধীদের বিচার প্রয়োজন। এ বিচারের মাধ্যমেই ৩৯ বছরের গ্লানি দূর করে জাতি হিসেবে আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে হবে। গতকাল বুধবার বিকেলে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘যুদ্ধাপরাধীদের বিচার চাই’ দাবির সপক্ষে সিলেটের শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে সংহতি ও মতবিনিময় সভায় বাংলাদেশ সেক্টর কমান্ডারস ফোরামের নেতারা এ আহ্বান জানান।
দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবির সপক্ষে সংহতি ও মতবিনিময় সভার আয়োজনের অংশ হিসেবে গতকাল বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন …
Daily Star, Dhaka, English, Law, News, War Crime, War Criminal »
War Crimes Trial
An ex-IG to head probe agency
The government decided to form an investigating agency, a 12-member prosecution panel and a three-member tribunal to start the process of trying war criminals before this year’s Independence Day.
“We will constitute a six-member investigating agency with a retired inspector general of police as its head before March 26,” Law and Justice and Parliamentary Affairs Minister Shafique Ahmed told reporters after a meeting at the home ministry.
The other members will be senior police and army officers.
He said …
Article, Bengali, Dhaka, Extremist funding, Law, War Crime, War Criminal, কালের কন্ঠ »
যুদ্ধাপরাধের বিচার মোকাবিলা
যুদ্ধাপরাধের বিচারের প্রস্তুতি চূড়ান্ত প্রায়। পক্ষে-প্রতিপক্ষে স্নায়ুবিক উত্তেজনাও তাই তুঙ্গে। যুদ্ধাপরাধীরা ফাঁক-ফোকর খুঁজছে। বিশেষ করে জামায়াতে ইসলামী যুদ্ধাপরাধের বিচার মোকাবিলার বিষয়টিকে দেখছে দলগতভাবে। শীর্ষ নেতৃত্বের প্রায় সবাই তালিকাভুক্ত যুদ্ধাপরাধী হওয়ায় জামায়াতের জন্য পুরো বিষয়টাই দলগত। বিচারের মুখোমুখি তাদের হতেই হচ্ছে। তাই নিজেদের বাঁচাতে জামায়াতের মরিয়া উদ্যোগ। কৌশল হিসেবে তারা ভারত ও পাকিস্তানের সেনাদের জড়াবে, বিহারিদেরও। পাকিস্তান সেনাবাহিনীর এদেশীয় অন্য সহযোগীদের তালিকাও প্রস্তুত করছে। কোটি টাকার তহবিল গঠন করেছে বিদেশি আইনজীবীদের সহায়তা নিশ্চিত করার জন্য। অনুসন্ধানে এমন তথ্যই বেরিয়ে এসেছে।
অন্য …
