Articles Archive for 21 March 2010
Bengali, Dhaka, News, War Crime, War Criminal, প্রথম আলো »
বিভিন্ন সংগঠনের কর্মসূচি, নিজামীর কুশপুত্তলিকা দাহ
যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য জামায়াত নানা কৌশলের আশ্রয় নিয়েছে। তারা কখনো শিক্ষাঙ্গনে হানা দিয়ে সেখানকার শান্তি নষ্ট করছে। কখনো নিজামীকে মহানবী (সা.)-এর সঙ্গে তুলনা করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। জামায়াতের এসব কৌশলে বিভ্রান্ত না হয়ে দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার শুরুর দাবি জানিয়েছে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন।
গতকাল রোববার রাজধানীতে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে পৃথক কর্মসূচিতে এ দাবি তোলা হয়। এ সময় জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর কুশপুত্তলিকা দাহ করা হয়।
১৪ দলের সভা: উত্তরায় আজমপুর হাইস্কুল মাঠে …
Bengali, Dhaka, Law, News, War Crime, War Criminal, প্রথম আলো »
যুদ্ধাপরাধের মামলা
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, যুদ্ধাপরাধের মামলায় জজকোর্ট জামায়াতের নেতাদের ফাঁসি দিলে তাঁরা হাইকোর্টে যাবেন। হাইকোর্ট ফাঁসি বহাল রাখলে তাঁরা সুপ্রিম কোর্টে যাবেন। এর আগে কেউ তাঁদের ফাঁসি দেওয়ার কথা বললে হবে না।
দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ অবশ্য বলেছেন, যুদ্ধাপরাধের মামলায় জামায়াতের নেতাদের ফাঁসাতে হলে সাজানো বাদী ও সাক্ষী জোগাড় করতে হবে। তিনি ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনে যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধিতা করেন। জামায়াতের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় দেশের গণমাধ্যমের বিরুদ্ধে বিষোদ্গারও করেন তিনি। …
Daily Star, Dhaka, English, Intellectuals, Letter, War Crime, War Criminal »
The trial of war criminals has now become one of the headlines in our newspapers. There are speculations from various corners whether the trial is against a particular political party or against the real war criminals. However, the people of our country are awaiting a trial which will be held after a scrupulous scrutiny, justice and impartial investigation. In this trial, our government should not misuse the political power or vested interests of some people or group since it may cause defamation, irreparable …
Bengali, Dhaka, News, War Criminal, কালের কন্ঠ »
বিকেল থেকেই সমবেত হতে শুরু করে জনতা। একসময় তা বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা চত্বর ছাপিয়ে আশপাশের সড়কেও পেঁৗছে। এই সমবেত জনতার একটিই দাবি_যুদ্ধাপরাধীদের বিচার। একই দাবিতে ঢাকা থেকে যে সাংস্কৃতিক অভিযাত্রার শুরু, সেই অভিযাত্রাকে স্বাগত জানাতেই জনতা সমবেত হয়েছিল সাতমাথা চত্বরে। রাত সোয়া ৮টায় যখন অভিযাত্রাটি বগুড়ায় এসে পেঁৗছে তখন মুহুর্মুহু করতালি ও স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে শহর।
গত শুক্রবার বগুড়া জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে শহরের প্রাণকেন্দ্র সাতমাথা চত্বরে অভিযাত্রাকে স্বাগত জানানো হয়। অভিযাত্রায় অংশ নিয়ে বগুড়ায় পেঁৗছেন সেক্টর কমান্ডারস ফোরামের সাংস্কৃতিক সম্পাদক ম. হামিদ, বগুড়ার শাজাহানপুর-গাবতলী আসনের সংসদ সদস্য …
Article, Bengali, Dhaka, History, কালের কন্ঠ »
টাঙ্গাইলের কাগমারীতে মওলানা ভাসানী প্রতিষ্ঠিত মাওলানা মোহাম্মদ আলী কলেজে ১৯৬৮ সালের আগস্ট থেকে আমি বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে অধ্যাপনা করতাম। এ কলেজে আমি চার বছর শিক্ষকতা করেছি। ১৯৭১ সালের মার্চের উত্তাল সময়ে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার উত্তাপ আমাদের মধ্যে সঞ্চারিত হয়েছিল। এ সময়েই আমার কলেজের ছাত্ররা ডামি রাইফেল দিয়ে অস্ত্র চালানোর প্রশিক্ষণ নিচ্ছিল। আমাদের বন্ধু কবি শহীদ কাদরী তখন টেলিভিশনে প্রযোজক হিসেবে কাজ করতেন। তিনি জানালেন, বাঙালি জাতীয়তাবাদ নিয়ে একটা অনুষ্ঠানে আমাকে অংশগ্রহণ করতে হবে। এ অনুষ্ঠানে কবি নির্মলেন্দু গুণ ও আমি কবিতা পড়েছিলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেছিলেন নাট্যকার মামুনুর রশীদ।
১৯৭১ …
History, Videos, YouTube »
National anthem of India composed by Rabindranath Tagore and a song composed by A. R. Rahman subsequently set to the sliding pictures of the surrender of Pakistan.
Bengali, Dhaka, News, War Crime, War Criminal, কালের কন্ঠ »
একাত্তরে ‘আলবদর ও আলশামস কাজ করত সেনাবাহিনীর ডেথ স্কোয়াড হিসেবে। প্রগতিশীল অধ্যাপক, সাংবাদিক, সাহিত্যিক ও চিকিৎসক তথা বুদ্ধিজীবীদের হত্যার জন্য এদের দায়ী করা হয়।’ এ মন্তব্য বাংলাদেশের কারোর নয়, পাকিস্তানের একজন গবেষকের। তাঁর নাম হসাইন হাক্কানি। তিনি একজন নামকরা কূটনীতিকও।
হুসাইন হাক্কানি তাঁর ‘পাকিস্তান : বিটুইন মস্ক অ্যান্ড মিলিটারি’ গ্রন্থের ৭৯ নম্বর পৃষ্ঠায় লিখেছেন, পূর্ব পাকিস্তানে বসবাসরত অবাঙালি ও পাকিস্তানপন্থী ইসলামী সংগঠনগুলোর কর্মীদের নিয়ে এক লাখ সদস্যের একটি রাজাকার বাহিনী গড়ার সিদ্ধান্ত নিয়েছিল সেনাবাহিনী। দুটি আধাসামরিক কাউন্টার ইনসারজেন্সি ইউনিট গড়ার লক্ষ্যে জামায়াতে ইসলামী এবং বিশেষ করে এর ছাত্র সংগঠনটি ১৯৭১ সালের …
Bengali, Dhaka, Freedom Fighter, Memorial, News, War Crime, War Criminal, প্রথম আলো »
যুদ্ধাপরাধীদের তালিকা হালনাগাদ হবে: এ কে খন্দকার
সেক্টর কমান্ডারস ফোরামের ঘোষিত ৫০ যুদ্ধাপরাধীর তালিকা হালনাগাদ করা হবে। ফোরামের সভাপতি ও পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার এ কথা জানিয়েছেন।
গতকাল শনিবার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী বক্তৃতা করেন। মন্ত্রী বলেন, দু-একটি দেশের বিরোধিতার জন্য যুদ্ধাপরাধের বিচার থেমে থাকবে না। ১৯৭১ সালেও কয়েকটি দেশ মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। তাদের বিরোধিতার কারণে মুক্তিযুদ্ধের বিজয় যেমন থেমে থাকেনি, তেমনিভাবে দু-একটি দেশের বিরোধিতা যুদ্ধাপরাধীদের বিচারে কোনো প্রভাব ফেলবে না।
ফোরামের মহাসচিব হারুন-অর-রশিদ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান। এ …
Bengali, Dhaka, Law, News, War Crime, War Criminal, প্রথম আলো »
যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে আইনমন্ত্রী
যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়ায় পাকিস্তানের সমর্থন নেই, তবে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক সব মহলের সমর্থন রয়েছে। এমনকি যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে পাকিস্তানের অবস্থান আন্তর্জাতিক মহল সমর্থন করে না।
আইনমন্ত্রী শফিক আহমেদ গতকাল শনিবার রাজধানীতে দুটি পৃথক অনুষ্ঠানে যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। এখানে কোনো রাষ্ট্র হস্তক্ষেপ বা মন্তব্য করতে পারবে না।’
রাজধানীর স্পেকট্রা কনভেনশন সেন্টারে মানবাধিকার সংস্থা ‘অধিকার’ আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আইনমন্ত্রী। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারে ১৯৭৩ সালের আইনই যথেষ্ট, আন্তর্জাতিক …
Bengali, Dhaka, Freedom Fighter, Interview, War Crime, War Criminal, প্রথম আলো »
বিশেষ সাক্ষাত্কার
[যুদ্ধাপরাধীদের বিচারের প্রস্তুতি এগিয়েচলছে। এ বিষয়ে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ এবং সেক্টর কমান্ডারস ফোরামের আহ্বায়ক লে. জেনারেল এম হারুন-অর-রশিদ (অব.)-এর দুটি সাক্ষাত্কার ছাপা হলো। সাক্ষাত্কার নিয়েছেন মিজানুর রহমান খান।]
প্রথম আলো আইনমন্ত্রী বলেছেন, যুদ্ধাপরাধের বিচার শুরু করার সব প্রস্তুতি প্রায় চূড়ান্ত। আপনারা কীভাবে দেখছেন?
হারুন-অর-রশিদ আমরা গণমাধ্যমেই জেনেছি। এর বাইরে জানি না। কয়েক মাস আগে আমরা কিছু সুপারিশ রেখেছি।
প্রথম আলো সেসব সুপারিশের বাস্তবায়ন কী দেখছেন?
হারুন-অর-রশিদ আমরা মূলত তদন্তকারী সংস্থা, আইনজীবী প্যানেল ও ট্রাইবুনালে কারা থাকবেন সে বিষয়ে নামের একটা সম্ভাব্য …
Bengali, Dhaka, Interview, Law, War Crime, War Criminal, প্রথম আলো »
বিশেষ সাক্ষাত্কার
[যুদ্ধাপরাধীদের বিচারের প্রস্তুতি এগিয়েচলছে। এ বিষয়ে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ এবং সেক্টর কমান্ডারস ফোরামের আহ্বায়ক লে. জেনারেল এম হারুন-অর-রশিদ (অব.)-এর দুটি সাক্ষাত্কার ছাপা হলো। সাক্ষাত্কার নিয়েছেন মিজানুর রহমান খান।]
প্রথম আলো যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়ার সর্বশেষ অবস্থা বলুন-
শফিক আহমেদ ১৯৭১ সালে যারা হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ করেছে; তারা কিন্তু মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে। সে জন্য বঙ্গবন্ধুর সরকার ১৯৭৩ সালে আন্তর্জাতিক অপরাধ আইন পাস করেছে। এ আইনে মানবতার বিরুদ্ধে অপরাধের সংজ্ঞা দেওয়া আছে। বিচার কীভাবে হবে, তাও দেওয়া আছে। সুতরাং আমরা ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল …
