Home » Archive

Articles Archive for 26 March 2010

Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, History, Leadership, Politics, Reminiscence, Staff Report, War Criminal, প্রথম আলো »

[26 Mar 2010 | Comments Off ]

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূয়সী প্রশংসা করলেন জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী। স্বাধীনতা দিবস উপলক্ষে আজ শুক্রবার বড় মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াত আয়োজিত দোয়া অনুষ্ঠানে তিনি বঙ্গবন্ধুর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে নিজামী বলেন, স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান সাহেবের রাজনৈতিক আন্দোলনের প্রধান বিষয় ছিল বহুদলীয় গণতন্ত্র। তিনি পাকিস্তানের জেলে থাকার সময় থেকেই বাংলাদেশের একক ক্ষমতার অধিকারী ছিলেন। দেশে ফিরে তিনি দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নিয়েছিলেন। রাষ্ট্রপতির পদ ত্যাগ করে তিনি প্রধানমন্ত্রীর পদ নিয়েছিলেন।
জামায়াতের আমির বলেন, স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান দেশে ফিরে প্রথমেই …

Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Investigation, Prosecution, Staff Report, War Crime, নয়া দিগন্ত »

[26 Mar 2010 | Comments Off ]

যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠনের ঘোষণা দিয়েছে সরকার। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো: নিজামুল হককে চেয়ারম্যান করে এ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী গতকালই এটা গঠনে অনুমোদন দিয়েছেন। ট্রাইব্যুনাল গঠন প্রসঙ্গে আইনমন্ত্রী ব্যরিস্টার শফিক আহমেদ বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের জন্য তদন্ত চলাকালীন অভিযোগের পরিপ্রেক্ষিতে যে কাউকে গ্রেফতার করতে পারবে তদন্ত সংস্খা। অভিযুক্তদের বিষয়ে দেশের আনাচে-কানাচে থেকে এবং বিদেশ থেকে তথ্য-প্রমাণ সংগ্রহ করা হবে। তদন্তের ওপর নির্ভর করে যুদ্ধাপরাধীদের তালিকা প্রস্তুত করবে সরকার। এরপরই বিচারকাজ শুরু করা হবে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংকালে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ …

Bengali, Dhaka, Law, News, Politics, War Crime, War Criminal, প্রথম আলো »

[26 Mar 2010 | Comments Off ]

সাংবাদিকদের দেলোয়ার
বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে বিএনপির আপত্তি নেই, তবে এ বিচার-প্রক্রিয়া স্বচ্ছ হতে হবে। এ বিচার-প্রক্রিয়া স্বচ্ছ হবে কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন আছে বলেও তিনি দাবি করেন।
আজ শুক্রবার সকালে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে আসার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খোন্দকার দেলোয়ার এ কথা বলেন। তিনি বলেন, স্বচ্ছতার ভিত্তিতে প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচার হলে তাতে কারও কোনো আপত্তি থাকবে না।
খোন্দকার দেলোয়ার বলেন, প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচার হলে তাতে বিএনপির আপত্তি থাকবে না। সবাই তা মেনে নেবে। সরকার ট্রাইব্যুনাল করেছে। তাই …

Bengali, Dhaka, Law, News, War Crime, War Criminal, প্রথম আলো »

[26 Mar 2010 | Comments Off ]

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, যুদ্ধাপরাধীদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আছে। তারা কেউ বাইরে যেতে পারবে না। চিহ্নিত যুদ্ধাপরাধীদের দেশত্যাগ ঠেকাতে সরকারের কোনো পরিকল্পনা আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আজ শুক্রবার এ কথা বলেন। চিহ্নিত যুদ্ধাপরাধীদের পালানো ঠেকাতে সীমান্ত এলাকাসহ স্থল ও বিমানবন্দরে নজরদারি রয়েছে বলে তিনি জানান।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় রাজারবাগ পুলিশ লাইনে শহীদ পুলিশ কর্মকর্তাদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
চিহ্নিত যুদ্ধাপরাধীদের তদন্তের আগেই গ্রেপ্তারের কোনো পরিকল্পনা সরকারের আছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী …

Bengali, Dhaka, History, News, War Crime, War Criminal, প্রথম আলো »

[26 Mar 2010 | Comments Off ]

বিশাল পর্দা। তাতে রাজাকার, আলবদরসহ স্বাধীনতাবিরোধীদের তখনকার কার্যকলাপ ও অত্যাচার-নির্যাতনের চিত্র। এমন ভিডিওচিত্রের পাশাপাশি ছিল তথ্যের ধারাবর্ণনা। সেই বর্ণনায় উঠে এল স্বাধীনতাবিরোধীদের নিপীড়নের কথা। এর আগে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় রাজাকার, আলবদরদের তত্কালীন তৎপরতার আলোকচিত্র ও যুদ্ধাপরাধ-সংশ্লিষ্ট সংবাদপত্রের কাটিং।
গতকাল শুক্রবার সিলেট মহানগরের শ্রীহট্ট সংস্কৃত কলেজে এভাবেই ৩৯ বছর আগের ইতিহাস তথ্য-প্রমাণের মাধ্যমে তুলে ধরা হয়। আয়োজকদের ভাষায় নতুন প্রজন্মের জন্য এটি যুদ্ধাপরাধী চিহ্নিতকরণের ‘সহজ পাঠ’।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ, লিডিং ইউনিভার্সিটি, এমসি কলেজ, মদনমোহন কলেজ ও নোয়াখালী …

Bengali, Celebration, Dhaka, Memorial, News, War Crime, War Criminal, প্রথম আলো »

[26 Mar 2010 | Comments Off ]

একাত্তরের ঘাতক-দালালসহ যুদ্ধাপরাধীদের বিচার ও মহান স্বাধীনতা সুসংহত করার প্রত্যয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শুক্রবার সারা দেশে উদ্যাপন করা হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। কর্মসূচির মধ্যে ছিল স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ, শোভাযাত্রা, গণকবর জিয়ারত, কুচকাওয়াজ এবং মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারকে সংবর্ধনা। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
চট্টগ্রাম: প্রথম প্রহরে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেন মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। এরপর পর্যায়ক্রমে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনারসহ অন্য সরকারি কর্মকর্তারা শহীদ মিনারে ফুল দেন। আওয়ামী …

Bengali, Dhaka, Law, News, War Crime, War Criminal, প্রথম আলো »

[26 Mar 2010 | Comments Off ]

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে প্রথমেই কার্যপ্রণালি বিধি তৈরি করতে হবে। তাতে বিচার ও তদন্ত-পদ্ধতি কী হবে, তার নির্দেশনা থাকবে। এই বিধি তৈরির পূর্ণ এখতিয়ার নবগঠিত ট্রাইব্যুনালের। এ জন্য সরকারের কোনো অনুমোদন লাগবে না। তবে কত দিনের মধ্যে বিধি তৈরি করতে হবে, ১৯৭৩ সালের সংশোধিত আইনেও তার সময়সীমা নির্দিষ্ট করা নেই।
সূত্র জানায়, বিধি তৈরির ক্ষেত্রে বিচারপতি মোহাম্মদ আবদুর রশীদের নেতৃত্বাধীন আইন কমিশনের পরামর্শ নেবে ট্রাইব্যুনাল। আইন কমিশনও এ ব্যাপারে সহযোগিতা দিতে আগ্রহী।
গত বৃহস্পতিবার গঠিত তিন …

Uncategorized »

[26 Mar 2010 | Comments Off ]

মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও যুদ্ধাপরাধীদের বিচারের অঙ্গীকার নিয়ে জাতি গতকাল শুক্রবার পালন করেছে ৩৯তম স্বাধীনতা দিবস। এবারের স্বাধীনতা দিবসের বিশেষ তাৎপর্য ছিল সরকারের যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরুর ঘোষণা। স্বাধীনতালাভের পর থেকেই এ নিয়ে বিভিন্ন মহলের দাবি ছিল যা গত দুই দশক ধরে ক্রমে একটি সংগঠিত আন্দোলনের রূপ নেয়।
স্বাধীনতা দিবসের প্রাক্কালে গত ২৫ মার্চ যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ট্রাইব্যুনাল, আইনজীবী প্যানেল ও তদন্ত সংস্থা গঠনের উদ্যোগ গ্রহণের ঘোষণা দেশবাসীর মধ্যে বিশেষ উদ্দীপনা সৃষ্টি করে। এবারের স্বাধীনতা দিবস উদ্যাপনের আনন্দে তা বিশেষ মাত্রা …

Bengali, Dhaka, Law, Leadership, News, War Crime, War Criminal, প্রথম আলো »

[26 Mar 2010 | Comments Off ]

যুদ্ধাপরাধের বিচার: বিএনপি বিরোধিতা করছে না, আশঙ্কা স্বচ্ছতা নিয়ে
যুদ্ধাপরাধীদের বিচারে জাতীয় ও আন্তর্জাতিক মহলের সহযোগিতা পাবে বলে মনে করছে সরকার। সরকারের নীতিনির্ধারকদের মতে, এই বিচার হবে আন্তর্জাতিক মানের।
এদিকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের প্রধান প্রতিপক্ষ চারদলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামী ছাড়া বিএনপি বা অন্য কোনো দল যুদ্ধাপরাধের বিচারের বিরোধিতা করছে না। তবে এই বিচার-প্রক্রিয়া স্বচ্ছ হবে কি না, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে বিরোধী দল।
বিএনপি, ইসলামী ঐক্যজোট ও খেলাফত মজলিসের নেতারা বলছেন, সত্যিকারের অপরাধীদের বিচার হলে বিরোধিতা করার কিছু নেই। তবে জামায়াতে ইসলামীর দাবি, …

Daily Star, Dhaka, English, Law, Leadership, News, War Crime, War Criminal »

[26 Mar 2010 | Comments Off ]

Says int’l standards will be maintained in trial; Delwar says ‘no objection’ to fair trial
Ruling Awami League General Secretary Syed Ashraful Islam yesterday called on the main opposition BNP to come forward with information about war criminals.
He also dismissed BNP’s doubts about transparency and fairness of the investigation in the much-awaited war crimes trial.
The trial process will be hundred percent transparent. International standards will be maintained at every phase, and there will be observers from abroad as well, added Syed Ashraf, also LGRD …

Celebration, Daily Star, Dhaka, English, Law, News, War Crime, War Criminal »

[26 Mar 2010 | Comments Off ]

Nation celebrates Independence Day

Yesterday was the 40th Independence Day of Bangladesh. Flowers at the National Mausoleum, the pride and symbol of country’s independence, seem to bloom in honour of the Liberation War martyrs. People pay tribute to the war heroes by placing wreaths here and remember the war with joy and sadness. Photo: Amran Hossain
The nation paid tribute to its Liberation War martyrs yesterday celebrating the 40th Independence Day, with citizens of all walks of life expressing their expectation that the …

Celebration, Daily Star, Dhaka, English, Law, News, War Crime, War Criminal »

[26 Mar 2010 | Comments Off ]

The 40th Independence Day was observed across the country in a befitting manner yesterday with a call for trying the war criminals immediately.
A correspondent in Gopalganj reports: The programmes of the Independence Day started with placing of wreaths at the grave of Bangabandhu Sheikh Mujibur Rahman at 12:01am.
District Awami League (AL) leaders and representatives from the district administration placed wreaths at the grave of the Father of the Nation.
Early in the morning, AL Organising Secretary Bahauddin Nasim placed a wreath at the …