Home » Archive

Articles Archive for 27 March 2010

Bengali, Dhaka, Law, Leadership, News, War Crime, War Criminal, প্রথম আলো »

[27 Mar 2010 | Comments Off ]

আলোচনা সভায় শেখ হাসিনা
যুদ্ধাপরাধের বিচার নিয়ে ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ওদের কাছে হাজার হাজার কোটি টাকা আছে। বিচার-প্রক্রিয়ায় তারা অনেক প্রতিবন্ধকতা তৈরি করবে। ষড়যন্ত্র করবে। সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাবে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।
গতকাল শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি যুদ্ধাপরাধীদের বিচারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, স্বাধীনতার এ মাসে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। যারা পাকিস্তানি হানাদারদের সঙ্গে হাত মিলিয়ে ৩০ লাখ মানুষ হত্যা করেছে, দুই …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Conspiracy, Dhaka, Extremism, Politics, Report, আমাদের সময় »

[27 Mar 2010 | Comments Off ]

সরকারকে পাল্টা জবাব দিতে ও যুদ্বাপরাধের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে জামায়াত-শিবির দেশজুড়ে বোমা হামলা ও গুপ্তহত্যা চালানোর পরিকল্পনা নিয়েছে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। অন্যদিকে যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া সামনে রেখে ৩৬ নেতা যাতে দেশত্যাগ করতে না পারে এজন্য নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। তাদের তালিকা হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব ইমিগ্রেশন চেক পয়েন্টে পাঠানো হয়েছে।
সূত্র মতে, যুদ্ধাপরাধের বিচার সামনে রেখে সরকার ৩৬ যুদ্ধাপরাধীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে। তাদের মধ্যে অন্যতম হলেন, জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী, নায়েমে আমির এ কে এম ইউসুফ, মাওলানা আব্দুস সুবহান, দেলাওয়ার হোসেন …

Bengali, Dhaka, Intellectuals, International response, News, War Crime, War Criminal, প্রথম আলো »

[27 Mar 2010 | Comments Off ]

যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনাল নিয়ে কোনো মন্তব্য করেননি ব্রিটিশ অধ্যাপক ফিলিপ স্যান্ডস। তিনি বলেন, পুরোপুরি না জেনে এ বিষয়ে মন্তব্য করা উচিত হবে না। ফিলিপ লল্ডন ইউনিভার্সিটি কলেজের আইনের অধ্যাপক। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক আদালত ও ট্রাইব্যুনাল কেন্দ্রের পরিচালক।
গতকাল শনিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে ‘আন্তর্জাতিক আইনি প্রেক্ষিতে যুদ্ধাপরাধ, দণ্ড এবং জবাবদিহিতা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি বক্তৃতা দেন। অনুষ্ঠানের মূল বক্তাও ছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ এবং সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব অ্যাডভান্সড লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস স্ট্যাডিজ যৌথভাবে এ …

Bengali, Dhaka, Law, News, War Crime, War Criminal, প্রথম আলো »

[27 Mar 2010 | Comments Off ]

যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া ঠিক করতে আজ রোববার বৈঠকে বসছেন এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। আজ সন্ধ্যা সাতটায় আইনমন্ত্রী শফিক আহমেদের বাসায় এ বৈঠক হবে।
বৈঠকে ট্রাইব্যুনালের সদস্যরা তদন্ত সংস্থা ও আইনজীবীদের সঙ্গে আলোচনা করে বিচার-প্রক্রিয়া ঠিক করবেন। আলোচনা সফল হলে সোমবার থেকেই কাজ শুরু করবেন তদন্ত সংস্থা, বিচারক ও আইনজীবীরা।
আইনমন্ত্রী শফিক আহমেদ এ ব্যাপারে গতকাল শনিবার রাতে প্রথম আলোকে বলেন, বিচার-প্রক্রিয়া থেকে শুরু করে সংশ্লিষ্ট সব বিষয়ে আলোচনা করা হবে। …অনেক আইনজীবী ঢাকার বাইরে থেকে আসবেন। তাঁদের থাকা-খাওয়া, গাড়িসহ আনুষঙ্গিক সুযোগ-সুবিধার বিষয়ে সবাইকে অবহিত করা হবে।
স্বরাষ্ট্রসচিব …

Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Evidence, Feature, Genocide, History, War Criminal, আমাদের সময় »

[27 Mar 2010 | Comments Off ]

একাত্তরে সংগঠিত মানবতার বিরুদ্ধে অপরাধসহ যুদ্ধাপরাধের বিচার করতে সরকার যে ট্রাইব্যুনাল গঠন করেছে তাতে পাক হানাদার বাহিনীর দোসর রাজাকার আলবদর বাহিনীর প্রতিষ্ঠাতা গোলাম আযম অপরাধের সংগঠক হিসেবে বিচারের সম্মুখীন হবেন বলে আইন বিশেষজ্ঞরা জানিয়েছেন। তারা বলছেন, স্বাধীনতা যুদ্ধের সময় গোলাম আযমের তৈরি করা নীল নকশার দলিলই তার বিরুদ্ধে বিচারের জন্য যথেষ্ট।
একাত্তরে যারা সরাসরি হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ ও নির্যাতনের মতো অপরাধ করেছে এবং যারা এর মদদদাতা হিসেবে কাজ করেছে যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালে তাদেরও বিচার হবে। ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে এমনই বলা হয়েছে। আইনের চতুর্থ ধারায় অপরাধের …

Bengali, Dhaka, Law, News, War Crime, War Criminal, প্রথম আলো »

[27 Mar 2010 | Comments Off ]

জামায়াতের নির্বাহী কমিটির সদস্য ও দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান মীর কাশেম আলী বিদেশে গেছেন। গত ২৪ মার্চ সকালে তিনি কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ঢাকা ছেড়ে যান। ইমিগ্রেশন ও গোয়েন্দা সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে।
যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুরুর প্রাক্কালে মীর কাশেম আলীর এই বিদেশ গমনকে সরকারি কর্তৃপক্ষ দেশ ছেড়ে যাওয়া হিসেবে দেখছেন। কারণ তাঁর বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ করার অভিযোগ আছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ২৬ মার্চ রাজারবাগে বলেছিলেন, সন্দেহভাজন যুদ্ধাপরাধীদের কাউকে দেশ থেকে পালাতে দেওয়া হবে না। এ ব্যাপারে …

Daily Star, Dhaka, English, News, War Crime, War Criminal »

[27 Mar 2010 | Comments Off ]

Photo: Munir Uz Zaman/DrikNews
THESE are galvanising times. And yet a degree of caution must be in place as we go through them, indeed as we try to fashion them to our moral and intellectual expectations. All these expectations are wrapped around the tribunal that is now finally in place for a trial of the war criminals of 1971. The central idea here is one of a dispensation of justice. It is not and has never been one of vengeance. Those who today speak …

Arrest, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Feature, Investigation, Prosecution, War Crime, War Criminal, আমাদের সময় »

[27 Mar 2010 | Comments Off ]

নজরদারিতে থাকা কয়েকজন সন্দেহভাজন যুদ্ধাপরাধীকে গ্রেফতারের জন্য সরকারের উচ্চমহলের সবুজ সংকেতের অপেক্ষায় আছে গোয়েন্দারা। জামায়াতের কয়েকজন নেতাসহ একটি বড় দলের একাধিক নেতার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন দিয়েছেন তারা। সেখানে কয়েকজনের রহস্যজনক গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে বলে তারা মনে করছেন। জামায়াত আশ্রিত কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠানে বৈঠকের খবর পেয়ে তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন। গোয়েন্দারা মনে করেন সন্দেহজনক অনেকেই দেশ ছাড়ার পাঁয়তারা করছেন। তথ্য সংশ্লিষ্ট সূত্রের।
সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রনালয় থেকে এক নির্দেশনায় গোয়েন্দাদের বলা হয়েছে, যাদের গতিবিধি সন্দেহজনক তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এদিকে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন …

Daily Star, Dhaka, English, Law, News, War Crime, War Criminal »

[27 Mar 2010 | Comments Off ]

The war crimes tribunal will start working from tomorrow at the old High Court building, Law Minister Shafique Ahmed said yesterday.
The trial of war criminals is not related with politics and no one would be harassed for political purpose, he told reporters after attending a workshop at IDB Bhaban.
The minister said those who committed crimes, assisted criminals and took part in the genocide during the Liberation War would be tried under the International Crimes (Tribunals) Act 1973.
“The government will ensure international standard in …

Daily Star, Dhaka, English, History, Law, News, War Crime, War Criminal »

[27 Mar 2010 | Comments Off ]

PM alerts about plot against war crimes trial
Prime Minister Sheikh Hasina has urged the people to remain alert and united so that the process of the trial of war criminals cannot be disrupted under any circumstances.
“Bangabandhu had started the trial of the war criminals. Insha-Allah, we will complete the unfinished task of Bangabandhu,” she said at a discussion marking the Independence and National Day at Bangabandhu International Conference Centre yesterday.
“More conspiracies will be in place…All people must remain alert to foil the conspiracies,” …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Conspiracy, Dhaka, Due Process & Trial Standards, Extremism, Extremist funding, Politics, Religion, Staff Report, জনকন্ঠ »

[27 Mar 2010 | Comments Off ]

যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া মোকাবেলায় জামায়াত নেতারা ত্রিমুখী পরিকল্পনা গ্রহণ করেছে। যে কোন প্রকারে তাদের শীর্ষ নেতাদের রক্ষায় নানামুখী কর্মসূচী হাতে নিয়েছে তারা। বিচার প্রক্রিয়া ব্যাহত করতে প্রয়োজনে দেশকে অস্থিতিশীল করে তোলার পরিকল্পনাও রয়েছে এতে। এ লৰ্যে ইতোমধ্যে বিভিন্ন স্তরে তাদের ক্যাডার বাহিনী মোতায়েন করেছে মৌলবাদী এ রাজনৈতিক সংগঠনটি। এটি ব্যর্থ হলে বিচার প্রক্রিয়ায় নেতাদের নির্দোষ প্রমাণ করতে বা সাজার পরিমাণ কমাতে শত কোটি টাকার বাজেট রয়েছে তাদের হাতে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নামীদামী ব্যারিস্টার এনে তাদের পরামর্শ গ্রহণ করে নেতাদের নির্দোষ প্রমাণ করতে একটি টিম কাজ করে যাচ্ছে। কোন কারণে …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Politics, Prosecution, Staff Report, জনকন্ঠ »

[27 Mar 2010 | Comments Off ]

যুদ্ধাপরাধীদের বিচারে আপত্তি নেই বিএনপির। বিচার প্রক্রিয়া স্বচ্ছ হতে হবে বলে মন্তব্য করেন প্রধান বিরোধী দল বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার হোক তাতে কারও আপত্তি থাকার কথা নয়, আমাদেরও কোন আপত্তি নেই। কিন্তু বিচার প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ। রাজনৈতিক উদ্দেশ্যে যেন বিচার প্রক্রিয়া না হয়, সেদিকে সরকারকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি।
শুক্রবার সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শেরেবাংলানগরে শহীদ জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ সব কথা বলেন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সকালে শহীদ জিয়াউর রহমানের মাজারে …