Home » Archive

Articles Archive for 27 March 2010

Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, History, Memorial, Staff Report, War Criminal, জনকন্ঠ »

[27 Mar 2010 | Comments Off ]

এবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূয়সী প্রশংসা করলেন জামায়াতের আমির মতিউর রহমান নিজামী। স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার জামায়াত আয়োজিত আলোচনাসভায় তিনি বঙ্গবন্ধুর প্রংশসায় পঞ্চমুখ ছিলেন। নিজামী বলেন”, স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান সাহেবের রাজনৈতিক আন্দোলনের প্রধান বিষয় ছিল বহুদলীয় গণতন্ত্র। তিনি পাকিস্তানের জেলে থাকার সময় থেকেই বাংলাদেশের একক ক্ষমতার অধিকারী ছিলেন। দেশে ফিরে তিনি দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নিয়েছিলেন। রাষ্ট্রপতির পদ ত্যাগ করে তিনি প্রধানমন্ত্রীর পদ নিয়েছিলেন।”
বড় মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের আমির। বক্তব্য রাখেন দেলওয়ার হোসাইন সাঈদী, মুহাম্মদ কামারুজ্জামান, ঢাকা মহানগর আমির রফিকুল ইসলাম খান …

Article, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Due Process & Trial Standards, Prosecution, জনকন্ঠ »

[27 Mar 2010 | Comments Off ]

যুদ্ধাপরাধীদের বিচারে ট্রাইব্যুনাল গঠন হবার একদিন পরেই আইনজীবী প্যানেল নিয়ে অনেকেই মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। বিশেষ করে আইনজীবী মহলে এটা সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। অনেকে বলছেন, আইনজীবী প্যানেলে যাঁদেরকে মনোনীত করা হয়েছে, তাঁরা সবাই ক্রিমিনাল মামলায় দক্ষ। অন্যদিকে আবার অনেকে বলছেন, আইনজীবী প্যানেল মোটেই ভাল হয়নি। আন্তর্জাতিক মানের কোন আইনজীবীকে প্যানেলে রাখা হয়নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে সব যুদ্ধাপরাধীর বিচার হবে, তা দেখতে বিভিন্ন দেশ থেকে বিদেশী পর্যবেক্ষকসহ মানবাধিকার কর্মী আসবেন। পাশাপাশি জামায়াতে ইসলামী দক্ষ ও অভিজ্ঞ আইনজীবী নিয়োগ করবে। একই সঙ্গে বিদেশ থেকেও তারা দক্ষ আইনজীবী আনার চেষ্টা করবে। …

Bangladesh 1971 Trials, Bengali, Conspiracy, Dhaka, Extremism, Feature, Politics, আমাদের সময় »

[27 Mar 2010 | Comments Off ]

প্লাবন সরকার ও গোলাম সাত্তার রনি: সরকারকে পাল্টা জবাব দিতে ও যুদ্বাপরাধের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে জামায়াত-শিবির দেশজুড়ে বোমা হামলা ও গুপ্তহত্যা চালানোর পরিকল্পনা নিয়েছে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। অন্যদিকে যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া সামনে রেখে ৩৬ নেতা যাতে দেশত্যাগ করতে না পারে এজন্য নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। তাদের তালিকা হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব ইমিগ্রেশন চেক পয়েন্টে পাঠানো হয়েছে।
সূত্র মতে, যুদ্ধাপরাধের বিচার সামনে রেখে সরকার ৩৬ যুদ্ধাপরাধীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে। তাদের মধ্যে অন্যতম হলেন, জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী, নায়েমে আমির এ কে এম …

Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Due Process & Trial Standards, Statement, Transparency, আমাদের সময় »

[27 Mar 2010 | Comments Off ]

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সর্বোচ্চ স্বচ্ছতার মধ্যদিয়ে যুদ্ধাপরাধীদের বিচার করা হবে। বিশ্বের সকল গণতান্ত্রিক দেশ যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এসব কথা বলেন। এর আগে প্রথমে প্রধানমন্ত্রী এবং পরে দলীয় প্রধান হিসেবে শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এরপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। এ সময় সবার কণ্ঠে সে­াগান ছিলÑ ‘যুদ্ধাপরাধীদের গ্রেফতার ও ফাঁসি চাই। ধর্মীয় রাজনীতি বন্ধ কর, করতে …

Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Editorial, Investigation, Prosecution, প্রথম আলো »

[27 Mar 2010 | Comments Off ]

স্বাধীনতার ৩৯তম বার্ষিকীতে যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত ট্রাইব্যুনাল, তদন্তকারী সংস্থা ও আইনজীবী প্যানেল গঠনের সিদ্ধান্তকে আমরা নীতিগতভাবে স্বাগত জানাই। মানবতার বিরুদ্ধে অপরাধীদের কাঠগড়ায় দাঁড় করানোর প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে—এখন আমরা সেই প্রত্যাশাই করব। তবে এই প্রক্রিয়ার প্রথম চ্যালেঞ্জ তদন্ত সংস্থার সাফল্য। তাদের জন্য কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। সে কারণে আমরা আশা করব, তদন্তকারী সংস্থা যথাশিগগির কোনো একটি উপযুক্ত সময়ে তদন্ত-প্রক্রিয়া শেষ করার বিষয়ে একটা সময়সীমার ধারণা দেবে। আইনমন্ত্রীর বর্ণনায় তথ্য, সাক্ষ্য-প্রমাণ সংগ্রহসহ আনুষঙ্গিক কাজে ‘কিছু সময়’ লাগার …

Bangladesh, Bengali, Dhaka, History, Liberation War of Bangladesh, News, Swadhin Bangla Betar Kendra »

[27 Mar 2010 | Comments Off ]

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান নিয়ে ‘চেতনায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র’ নামে অ্যালবাম প্রকাশ করেছে ক্লোজ আপ ও এনটিভি। গতকাল শুক্রবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এশিয়াটিক মাইন্ডশেয়ারের জনসংযোগ কর্মকর্তা ক্ষিতিশ পাল জানান, পাঁচটি সিডিতে শ্রুত আর বিস্মৃত ৫০টি গান নিয়ে এই অ্যালবাম। এতে গান গেয়েছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ২০ জন শিল্পী ও ক্লোজ আপ ওয়ানের শিল্পীরা। অ্যালবামে সব গানই আদি সুরে গাওয়া হয়েছে বলে দাবি করেন আয়োজকরা। তবে গানগুলোর সঙ্গে কিছু নতুন বাদ্যযন্ত্র বাজানো হয়েছে বলেও তাঁরা জানান।
অ্যালবামটি প্রকাশ উপলক্ষে গতকাল সংসদ ভবনের দক্ষিণ …

Bengali, Celebration, Dhaka, News, কালের কন্ঠ »

[27 Mar 2010 | Comments Off ]

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিশুদের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। তাহলেই তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের দায়িত্ববান ও পরিপূর্ণ নাগরিক হিসেবে গড়ে তুলতে উৎসাহিত হবে। গতকাল শুক্রবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় শিশু-কিশোর সমাবেশে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
আবেগ-আপ্লুত কণ্ঠে প্রধানমন্ত্রী শিশুদের উদ্দেশে বলেন, ‘তোমাদের মতো আমারও একটি ছোট ভাই ছিল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা আমার বাবা-মাসহ ছোট ভাই রাসেলকেও হত্যা করে। আমি যখন তোমাদের মাঝে আসি, তখন আমি রাসেলকে তোমাদের মাঝে দেখতে পাই।’
ঢাকা জেলা প্রশাসন আয়োজিত এই শিশু-কিশোর …

Bengali, Dhaka, History, News, কালের কন্ঠ »

[27 Mar 2010 | Comments Off ]

একাত্তরের ৯ মাসে পাকিস্তানি সেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের অন্তত ৬০০ বড় যুদ্ধ সংঘটিত হয়েছে। এগুলোর মধ্যে অন্যতম হলো কামালপুর যুদ্ধ, কুমিরা যুদ্ধ, কালুরঘাট যুদ্ধ, সালদা নদী যুদ্ধ, আখাউড়া যুদ্ধ, আশুগঞ্জ যুদ্ধ, চিলমারী যুদ্ধ, শমসেরনগর যুদ্ধ, বেলুনিয়া যুদ্ধ, ছাগলনাইয়া যুদ্ধ, শিরোমনি যুদ্ধ, হিলি যুদ্ধ, জাহাজমারা যুদ্ধ ও গোপালগঞ্জ যুদ্ধ।
দেশ স্বাধীন হওয়ার পর এই প্রথম সরকার মাত্র ১৪টি রণক্ষেত্র চিহ্নিত করেছে। অবশিষ্টগুলো এখনো পড়ে রয়েছে অযত্ন-অবহেলায়।
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সূত্র জানায়, ১০ জেলায় মুক্তিযুদ্ধের ১৪টি সম্মুখ সমরস্থান সংরক্ষণ এবং সেই সব স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে সরকার। এগুলো হলো জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুরের ধনুয়া …

Art, Bengali, Dhaka, News, কালের কন্ঠ »

[27 Mar 2010 | Comments Off ]

বিকেলের পড়ন্ত রোদ চারদিকে। মঞ্চে তখন একঝাঁক শিশু-কিশোর। তাদের পরনে লাল-সবুজের পোশাক। অধিকাংশ শিশুর কপালে, গালে আলপনা। তাতে ঠাঁই পেয়েছে বাংলাদেশের পতাকা। রাজধানীর কমলাপুরের বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে গতকাল শত শত দর্শক-শ্রোতার হাতেও ছিল লাল-সবুজ পতাকা। মুক্তিযুদ্ধের চেতনাদীপ্ত জাগরণের গানের সঙ্গে তারা কণ্ঠ মেলায়। গানের ফাঁকে আওয়াজ তোলে যুদ্ধাপরাধীদের বিচারের।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মোবাইল ফোন কম্পানি বাংলালিংক আয়োজন করেছিল ‘জাগরণের গান উৎসব’। গণসংগীতের এ আসরে মুক্তিযুদ্ধের গানগুলো বারবার স্মরণ করিয়ে দিচ্ছিল একাত্তরের উত্তাল সময়ের ছবি।
অনুষ্ঠানের প্রথম পর্বে শিশু-কিশোরদের হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশের পতাকা। লাল-সবুজ পতাকা দুলে উঠল শিশুদের …

Bengali, Dhaka, Freedom Fighter, News, কালের কন্ঠ »

[27 Mar 2010 | Comments Off ]

মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আদিবাসী মুক্তিযোদ্ধা ইউ কে চিং মৃত!
বাঙালিদের পাশাপাশি মুক্তিযুদ্ধ ছিল আদিবাসীদেরও লড়াই। গবেষণা তথ্যে জানা যায়, বৃহত্তর রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের অসংখ্য আদিবাসী মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য তাঁদের মধ্যে দুজন পান রাষ্ট্রীয় খেতাব। তবে অধিকাংশ আদিবাসী মুক্তিযোদ্ধার নাম তালিকায় নেই। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়েও এ বিষয়ে নেই কোনো তথ্য-উপাত্ত।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আদিবাসী মুক্তিযোদ্ধাদের সম্পূর্ণ তালিকা মন্ত্রণালয়ের কাছে নেই। মন্ত্রণালয়ের ওয়েবসাইটের (www.molwa.gov.bd) কোথাও পাওয়া যায়নি আদিবাসী মুক্তিযোদ্ধাদের তালিকা, নাম কিংবা ছবি। আদিবাসী মুক্তিযোদ্ধা ইউ কে চিং বীর বিক্রম সম্পর্কে দেওয়া হয়েছে ভুল তথ্য। সাইটটির …

Bengali, Dhaka, News, War Criminal, কালের কন্ঠ »

[27 Mar 2010 | Comments Off ]

বয়কট মুক্তিযোদ্ধাদের, জৈন্তাপুরে সংঘর্ষ, আহত ১০
সিলেটে এবারের মহান স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ করলেন তিন জামায়াত নেতা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত এসব অনুষ্ঠানে পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ পর্ব মুক্তিযোদ্ধারা বয়কট করেন।
এদিকে জৈন্তাপুরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতার পতাকা উত্তোলন নিয়ে আওয়ামী লীগ-জামায়াত-বিএনপির ত্রিমুখী সংঘর্ষে স্কুলছাত্রীসহ ১০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর অনুষ্ঠানস্থলে ১৪৪ ধারা জারি ও স্বাধীনতা দিবসের সব অনুষ্ঠান স্থগিত করা হয়।
জানা যায়, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ …

Bengali, Dhaka, News, War Crime, War Criminal, কালের কন্ঠ »

[27 Mar 2010 | Comments Off ]

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল শুক্রবার সারা দেশে নানা কর্মসূচি পালিত হয়েছে। এর মধ্যে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, কুচকাওয়াজ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন বিষয় ছিল। তবে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি উচ্চারিত হয়েছে সর্বত্র। আমাদের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও জেলা অফিস থেকে পাঠানো বিস্তারিত খবর :
চট্টগ্রাম থেকে নিজস্ব প্রতিবেদক জানান, চট্টগ্রামে কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয়। দিনব্যাপী এসব কর্মসূচির মধ্যে ছিল সকালে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণস্বাক্ষর, …