Articles Archive for April 2010
BD News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Controversy, Dhaka, Due Process & Trial Standards, English, Investigation, News, Transparency, War Crime »
A government policymaker has alleged that the chief of the recently created investigation agency on 1971 crimes against humanity, Abdul Matin, was once an activist of an Islamist student organisation.
Prime minister’s advisor Alauddin Ahmed made the startling revelation at a roundtable conference organised by media firm ‘Vision 24′ at Dhaka Reporters Unity office on Friday
Ahmed, who advises the head of the government on education and politics, said that Matin was once a presidential contender of a college section of the defunct student organisation Islami Chhatra Shangha, which later became the Islami Chhatra Shibir, the student wing of the Jamaat-e-Islami.
BD News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Controversy, Dhaka, Due Process & Trial Standards, News, Transparency »
…[একাত্তরে মানবতার বিরুদ্ধে অপরাধের তদন্তে গঠিত সংস্থার প্রধান আব্দুল মতিন মুক্তিযুদ্ধের সময় গণহত্যায় মদদদানকারী ইসলামী ছাত্রসংঘের কর্মী ছিলেন বলে অভিযোগ করেছেন সরকারের নীতিনির্ধারকদের একজন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ শুক্রবার এ বিষয়ক এক আলোচনা সভায় বলেন, "প্রধান তদন্ত কর্মকর্তা ইসলামী ছাত্র সংঘের একটি কলেজ শাখার সভাপতি পদের জন্য মনোনীত প্রার্থী ছিলেন। তিনি এ কমিটির প্রধান হওয়ার বিচারের অবস্থা কী দাঁড়াবে, তা নিয়ে আমাদের সিরিয়াসলি ভাবতে হবে।"]…
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, News, War Criminal, আমাদের সময় »
…[ব্যাপক পুলিশি বাধায় রাজধানীর মুক্তাঙ্গনে জামায়াতে ইসলামীর সমাবেশ পণ্ড হয়ে গেছে। আটক করা হয়েছে দলটির লালবাগ থানা আমির অ্যাডভোকেট রেজাউল করিমসহ ২০ জনকে। গ্রেফতারকৃতদের মধ্যে ১৪ জনই ছাত্রশিবির কর্মী।]…
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, International Mobilisation, Lobbying, Report, War Criminal, আমাদের সময় »
…[পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এ পর্যন্ত প্রায় ৭০টি দেশের সরকারের সঙ্গে যুদ্ধাপরাধের বিচার নিয়ে আলোচনা করে ইতিবাচক সাড়া পেয়েছেন। সম্প্রতি আ’লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম যুক্তরাষ্ট্র সফরকালে বিশ্ব ব্যাংক, জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপুর্ণ বৈঠক করেন। বৈঠকে সৈয়দ আশরাফ যুদ্ধাপরাধের সম্ভাব্য বিচার নিয়ে আলোচনা করেছেন।]…
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Controversy, Crimes Against Humanity, Dhaka, Due Process & Trial Standards, History, Investigation, Justice, Statement, Transparency, Truth & Reconciliation, War Crime, War Criminal, প্রথম আলো »
প্রধানমন্ত্রীর উপদেষ্টার ক্ষোভ
একাত্তরে মানবতার বিরুদ্ধে অপরাধের তদন্তে গঠিত সংস্থার প্রধান আবদুল মতীন ইসলামী ছাত্রসংঘের কর্মী ছিলেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আজ শুক্রবার মিডিয়া হাউজ ভিশন ২৪ আয়োজিত ‘ইসলাম, আইন ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে যুদ্ধাপরাধীদের বিচার’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। একাত্তরের মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারের জন্য গত ২৫ মার্চ সরকার ট্রাইব্যুনাল গঠন করে। ওই ট্রাইব্যুনালের জন্য গঠিত সাত সদস্যের তদন্ত সংস্থার প্রধান করা হয় সাবেক অতিরিক্ত সচিব আবদুল মতীনকে।
প্রসঙ্গত, সে সময়ে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠনের নাম ছিল ইসলামী …
Uncategorized »
…[খুব আশ্চর্যজনক একটি বিষয় হচ্ছে, এসব প্রামাণ্যচিত্রে একাত্তরের ঘাতক সর্দার গোলাম আযম সম্পূর্ণ অনুপস্থিত। একবারের জন্যেও তার নাম কোথাও উচ্চারিত হয়নি। অথচ যাদের নির্মমতার প্রামাণ্য দলিল তুলে ধরা হয়েছে একাত্তরে তাদের সকল কর্মকাণ্ড ছিল গোলাম আযম নির্দেশিত। ঘাতকরাজ গোলাম আযমকে কেন্দ্র করেই আবর্তিত ছিল নিজামী, মুজাহিদদের নৃশংসতা।]…
Bangladesh, Conspiracy, Dhaka, Extremism, Fundamentalism, Report, Terrorism, ভোরের কাগজ »
…[রাজশাহীতে সিপিবির সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা চালিয়েছে মৌলবাদীরা। এশার নামাজের সময় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনার ধুয়ো তুলে গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ হামলা চালায় মুসল্লি নামধারী জামাত-শিবির ক্যাডাররা।...অনুষ্ঠানের আয়োজকরা জানিয়েছেন, নামাজের সময় সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ ছিল। তারপরও মৌলবাদীরা মিথ্যা ইস্যু তৈরি করে এ হামলা চালায়।]
Bangladesh, Bengali, Dhaka, News, ভোরের কাগজ »
…[জেলার ভোলাহাট উপজেলার মেডিকেল মোড় এলাকায় গতকাল বৃহস্পতিবার জামাত ও আওয়ামী লীগ একই স্থানে সমাবেশ আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সমাবেশস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।]…
Bangladesh, Bengali, Dhaka, News, ভোরের কাগজ »
…[রাজশাহীর গোদাগাড়ীর ডাইংপাড়া মোড়ে একই সময়ে জামাত ও যুবলীগ সভা আহ্বান করায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে এ আদেশ জারি করে উপজেলা প্রশাসন।]…
Bangladesh, Bengali, Dhaka, News, Religion, ভোরের কাগজ »
…[মহানবী হযরত মোহাম্মদ (সঃ)-এর সঙ্গে তুলনা করে ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ এনে রাঙ্গামাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা মামলায় ঢাকার পল্টন থানা জামাতের আমির শফিকুল ইসলাম মাসুদ ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার ছাত্রশিবিরের সভাপতি আবু ছালেহ মোহাম্মদ ইয়াহিয়াকে ৩০ হাজার টাকা মুচলেকায় জামিন দিয়েছে আদালত।]…
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Report, War Criminal, ইত্তেফাক »
যেখানে যুদ্ধাপরাধী সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে জনগণের প্রতি আহবান জানিয়েছেন সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব ও সাবেক সেনাপ্রধান লে: জেনারেল (অব:) হারুন অর রশিদ। যুদ্ধাপরাধীদের বিচার ও শান্তির সংগ্রাম শীর্ষক সেমিনারে তিনি বলেন, যুদ্ধাপরাধীদের দম্ভ দেখে মনে হয় না তারা বিচলিত। তাই তাদের বিরুদ্ধে মানসিক, শারীরিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। আমাদের অন্তরে বিশ্বাস আনতে হবে মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ প্রাণ দিয়েছিল।
বাংলাদেশ শান্তি পরিষদ গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এই সেমিনারের আয়োজন করে। শান্তি পরিষদের নেত্রী আমিন আহমদ এমপির সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. …
