Home » Archive

Articles Archive for 5 April 2010

Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Law, News, Politics, War Crime, War Criminal, প্রথম আলো »

[5 Apr 2010 | Comments Off ]

কুমিল্লায় শাহ মোয়াজ্জেম
বিএনপির সহসভাপতি শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন, দেশ চালাতে ব্যর্থ হয়ে সরকার যুদ্ধাপরাধের বিচারের বিষয়টি সামনে এনেছে। জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে একটি মীমাংসিত বিষয় নিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাইছে।
গত রোববার বিকেলে কুমিল্লা শহরের শাসনগাছা বাসস্ট্যান্ডে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরীর সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, মহিলা সাংসদ রাশেদা আক্তার, সাবেক সাংসদ মাহবুবুর রহমান ভুঁইয়া, আবদুল গফুর ভুঁইয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক …

Bangladesh 1971 Trials, Daily Star, Dhaka, English, Law, News, Politics »

[5 Apr 2010 | Comments Off ]

Hasina alleges at JS; says opposition trying to save war criminals
Prime Minister Sheikh Hasina in parliament yesterday accused the opposition BNP of trying to destabilise the country for protecting the people involved in crimes against humanity in 1971.
“I think their aim is to oust the government so that they can save those criminals,” she said while speaking at the concluding ceremony of the fourth session of this parliament.
She alleged that the opposition is engaged in different activities to deteriorate law and order and …

Bangladesh 1971 Trials, Daily Star, Dhaka, English, History, Law, News, War Crime, War Criminal »

[5 Apr 2010 | Comments Off ]

War Crimes
The investigation agency to investigate the war crimes of 1971 started receiving information and proof about war crimes from individuals.
One Timir Dutta submitted some documents and evidences of war crimes in 1971 in Barisal district to investigation commissioner Abdul Matin.
Another member of the investigation agency Abdur Rahim were also present at that time.
Timir Dutta told reporters at the office of the investigation agency at Old High Court building that the documents and evidences would help prove the offences of war crimes …

Dhaka, News, War Criminal, সংগ্রাম »

[5 Apr 2010 | Comments Off ]

জটিলতা বাড়ার আগে উদ্ধার পাবার পথ খোঁজা হতে পারে
যুদ্ধাপরাধের কথিত বিচার নিয়ে সরকার লেজে-গোবরে দশায় পড়েছে বলে মনে করা হচ্ছে। সরকারের মন্ত্রীদের উল্টা-পাল্টা কথা, উল্টা-পাল্টা সিদ্ধান্ত, ট্রাইব্যুনাল, তদন্ত কমিটি ও প্রসিকিউশনের জন্য মনোনীত লোকদের নিয়ে বিতর্ক শুরু হওয়া, ইত্যাদি বিষয় নিয়ে সরকার বিব্রতকর অবস্থায় পড়েছে। বিশেষ করে যুদ্ধাপরাধ এবং যুদ্ধকালীন সময়ে বিভিন্ন অপরাধের তদন্ত ও বিচার যে স্বাধীনতা উত্তরকালে একবার হয়ে গেছে, এই বিষয়টি জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রকাশিত হয়ে পড়ার পর যুদ্ধাপরাধের বিচারের সরকারি নতুন উদ্যোগকে দেশের ভিতর ও বাইরে সবাই বিরোধী দল বিশেষ করে জামায়াতে ইসলামীকে দমনের একটা নীলনক্সা …

Bengali, Dhaka, News, Politics, War Crime, কালের কন্ঠ »

[5 Apr 2010 | Comments Off ]

যুদ্ধাপরাধীদের বিচার ইস্যুতে প্রধান বিরোধী দল বিএনপির অবস্থান অস্পষ্টই থেকে যাচ্ছে। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকসহ বিভিন্ন পর্যায়ে আলোচনা করেও এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো অবস্থান নিতে পারছে না দলটি। দলের অভ্যন্তরীণ মতবিরোধের পাশাপাশি চারদলীয় জোটের শরিক জামায়াতে ইসলামীর সঙ্গে সমঝোতার বিষয়টিকেও বিবেচনায় রাখতে হচ্ছে বিএনপিকে। এসব কারণে শরিকদের সঙ্গে জোটবদ্ধ কোনো কর্মসূচি না দিয়ে আপাতত নিজেদের মতো করেই পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বিএনপি।
দলের সূত্রগুলো জানিয়েছে, বিএনপি ‘প্রকৃত যুদ্ধাপরাধীদের’ বিচার চায় বলে অবস্থান ব্যাখ্যা করলেও ভেতরে ভেতরে এ নিয়ে চলছে নানামুখী আলোচনা। দলের একাংশ এ বিচার নিয়ে অত্যন্ত প্রতিবাদী মনোভাব …

Bengali, Interview, Law, যুগান্তর »

[5 Apr 2010 | Comments Off ]

২৮ মার্চ ২০১০। তিনদিন আগে যুদ্ধাপরাধীদের বিচারে ট্রাইব্যুনাল গঠন করেছে সরকার। অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু সেই ট্রাইব্যুনালের আইনজীবী প্যানেলের প্রধান [এটর্নি জেনারেলের পদমর্যাদায় রাষ্ট্রনিযুক্ত চিফ প্রসিকিউটর]। রাজশাহীর ‘উপশহর’ খ্যাত আবাসিক এলাকায় তার বাড়ি। তিনতলা বাড়ির দোতলায় থাকেন তিনি। যখন সেখানে পৌঁছলাম, তখন সকাল দশটা। আমার সঙ্গে দৈনিক যুগান্তর-এর ফটো-সাংবাদিক আব্দুল্লাহ ইকবাল। মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যা-গণধর্ষণ-লুটপাটের মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের বিচারে গঠিত ট্রাইব্যুনালে সরকার যাকে চিফ প্রসিকিউটর হিসেবে মনোনয়ন দিয়েছে, তার নিরাপত্তায় কালো পোশাকের রাবকে যদি না-ও পাঠানো হয়, অন্তত পুলিশি প্রহরার ব্যবস্থা নেবে প্রশাসন- এমনটাই ধারণা করেছিলাম। কিন্তু কোথায়? হাতের …

Bengali, Dhaka, Genocide, History, Law, News, War Crime, War Criminal, প্রথম আলো »

[5 Apr 2010 | Comments Off ]

তথ্য-উপাত্ত পেশ, তালিকায় নিজামী মুজাহিদ, সাকাসহ ১৭৭৫ জন
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য তদন্ত সংস্থার কাছে এক হাজার ৭৭৫ জনের অপরাধের প্রমাণ পেশ করেছে ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি।
গতকাল রোববার দুপুর পৌনে ১২টায় কমিটির আহ্বায়ক এম এ হাসান, চারজন সাক্ষীসহ সাত সদস্যের একটি প্রতিনিধিদল তদন্ত সংস্থার সঙ্গে সাক্ষাত্ করে এই প্রমাণ ও তালিকা হস্তান্তর করে।
এম এ হাসান প্রথম আলোকে জানান, তিনি ১৯৯০ সালের ১৪ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে এসব তথ্যপ্রমাণ সংগ্রহের কাজ শুরু করেন। প্রমাণ হিসেবে অডিও-ভিডিও রেকর্ড, ভুক্তভোগীর বর্ণনা, স্থানীয় সাক্ষী, সরকারি গোয়েন্দা প্রতিবেদন, …

Bengali, Dhaka, Editorial, History, Law, Politics, War Crime, War Criminal, প্রথম আলো »

[5 Apr 2010 | Comments Off ]

বিএনপির অবস্থান পুনর্মূল্যায়নের দাবি রাখে
একাত্তরের যুদ্ধকালীন অপরাধের বিচারের প্রশ্নে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের বক্তব্য আরও বিভ্রান্তি সৃষ্টি করল। অথচ প্রত্যাশা ছিল, তিনি এ বিষয়ে তাঁর দলের অবস্থান ব্যাখ্যা করবেন। কিন্তু প্রচলিত আইনে যুদ্ধকালীন মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার চেয়ে বিএনপি আমাদের অবাক করল।
বিএনপিসহ সংশ্লিষ্ট সব মহলেরই জানা যে ১৯৭৩ সালে প্রণীত আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনটি বাংলাদেশের সংবিধানে বিশেষভাবে রক্ষাকবচ দেওয়া আছে। সংবিধানের ৪৭(৩) অনুচ্ছেদ বলেছে, এই আইন সংবিধানের সঙ্গে অসামঞ্জস্য বিবেচনায় কখনো বেআইনি বা বাতিল বলে গণ্য হবে না। সংবিধানের এই অনুচ্ছেদ ও …

Bengali, Dhaka, History, Law, News, War Crime, War Criminal, প্রথম আলো »

[5 Apr 2010 | Comments Off ]

যশোরে স্মরণসভায় বক্তারা
১৯৭১ সালের ৪ এপ্রিল যশোর শহরের বাড়ি বাড়ি গিয়ে হানাদার বাহিনীর সদস্য ও তাদের দোসররা নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল। তাদের বিচার না হলে মুক্তিযুদ্ধের চেতনা থাকবে না। তাই এই যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
গতকাল রোববার সকালে যশোর প্রেসক্লাবে ১৯৭১ সালের ৪ এপ্রিল হানাদার বাহিনীর গুলিতে নিহত শহীদদের স্মরণে এক সভায় উপস্থিত বক্তারা এসব কথা বলেন। শহীদ রহমত উল্লাহ জিন্নাহ মোছাদ্দেক স্মৃতি কমিটির উদ্যোগে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন স্মৃতি কমিটির সাধারণ সম্পাদক আবদুল মান্নান। এতে গণপরিষদের সাবেক সদস্য মঈন উদ্দিন মিয়াজী, …